সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৮.০ হাজার

ভাড়ির কারিজ

ভূমি অফিসের লোক খারিজ করতে গেলে আমার কাছে আঠার হাজার টাকা চাই তারপর আটার হাজার টাকা দিয়ে কারিজ করতে হয়েছে হয়েছে

নেত্রকোনা, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

৫ শতাংশ জমি কিনে তা নামজারি করার আবেদন করি। এরপর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ১০০০০ টাকা ঘুষ দাবি করেন । টাকা না দেয়ায় ফাইল আটকে রাখেন । এসি ল্যান্ড অফিসে জানিয়ে কাজ হয় নি । পরে টাকা দিয়ে নামজারি করতে হয়েছে । অন লাইনে আবেদন করেও লাভ হয়নি ।

শ্রীপুর, গাজীপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

3 মাস কোর্সে এর প্রকল্পের টাকা

আমি 3 মাসের কোর্স করেছি ১১ হাজার টাকা পাবো প্রতিষ্টান থেকে যে ব্যাংক ব্রান্স দিছে সেখানেই খুলা লাগবে একাউন্ট তার পরে ব্যাংক থেকে পিওন টাকা দাবি করে দুই ২০০ টাকা ঘুস কিন্তু আমরা দুই জনে ১০০ দিছি এই বলে ব্যাংক একাউন্ট খুলতে ১ মাস সময় নিয়েও দিচ্ছে না আবার যে প্রতিষ্টান থেকে টাকা দিবে তারা আবার চাপ দেয় যে একাউন্ট নাম্বার দেও এমন সিচুয়েশন ক্রিয়েট করছে চারিদিকে চাপ পরে অভিযোগ দিছি হেড অফিসে যে আমার কাছ থেকে টাকা নিয়েছে তার পরে সমাধান হয়েছে

সুনামগঞ্জ, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

আমি যে শো রুম থেকে গাড়ি ক্রয় করছি,সেই শো রুমের নাকি ক্লিয়াররেন্স লাগে। যদিও,ওই শো রুমের গাড়ির যাবতীয় কাগজ পত্র জমা করা আছে। তার পরেও ক্লিয়াররেন্স দিয়ে,BRTA বলে তারা পায় নি। ৩০০০/২৫০০ টাকা লাগবে। দিলে হবে।

হবিগঞ্জ, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করা

সাতক্ষীরা বিআরটিএ তে অফিস সহায়ক থেকে উপকর্মকর্তা সবাই ঘুষের সাথে জড়িত। আমি অনেকদিন যাবত তাদের মাঝেই ছিলাম। আমি আমার ভাই এর ড্রাইভিং লাইসেন্সের জন্য গিয়েছিলাম। সরকারি অফিস তবুও তারা দালাল ছাড়া ফাইল জমা নেন না। যে দালাল আমাদের ফাইল জমা দেয় তিনি ১ বছর আগেই ইন্তেকাল করেছেন। তবে এখনো হাজার হাজার দালাল ঘুরছে এই অফিসের সাথে জড়িত। বাইক এবং গাড়ি উভয় চালনায় দক্ষ থাকার পরেও শুধুমাত্র দালাল ছাড়া বা ঘুষ না দিলে প্রত্যেক পরীক্ষার্থীকে ফেইল করানো হয়। দরকার হলে এটি একটা গোপন জরিপের মাধ্যমে তদন্ত করতে পারেন সবাই। এর সাথে এন বি সি যে ব্যাংক আছে বিআরটিএ এর টাকা জমা নেয় তারা খুচরা টাকা ফেরত দেয় না। আবার ৫/১০ টাকা দাবীও করে প্রত্যেক লেনদেনের জন্য।

সাতক্ষীরা, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

BS record

বাংলাদেশ বিএস রেকর্ড চলমান, সারাবো, কাশিমপুর মৌজা এখানে ভূমি জরিপ হচ্ছে, এখানে প্রতি জমিতে তারা কিছু না কিছু ভুল ধরে অথবা কোনো ভুল ছাড়াই সর্বনিম্ন ১০ হাজার থেকে ১.৫ লাখ টাকা নিয়ে কাজ করছে বিএস রেকর্ড কর্মকর্তারা।

Gazipur, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৪.০ হাজার

জমি খারিজ

আমি খারিজ করতে যায় ভুমি অফিসে,কর্মকর্তা বলেন খারিজ হবে না,ব্যক্তির নাম ভুল,দলিল এর সাথে মিল নেয়, এটা আমি পারব না,বাহিরে একজনের নাম বলে তার সাথে যোগাযোগ করতেে আমি তার কাছে যায় এবং যেয়ে বুজতে পারি উনার সাথে লিং আছে। বিভিন্ন সমস্যা দেখিয়ে 20000 টাকা দাবি করে। তারপর আমি কিছু দিন অপেক্ষা করি।কোথাও হয় না,পরে বুঝতে পারি উনারা একটি চক্র তৈরি করছে। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ করতে হয় আমাকে।

বালিখা বাজার,তারাকান্দা,ময়মনসিংহ।, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিজ এনজিও বিরুদ্ধে ফাইনাল পেমেন্ট ও জালিয়াতি করে (এপ ড়ি য়ার) টাকা মেরে খাওয়ার অভিযোগের নিষ্পত্তিকরণ

উপজিলা নির্বাহী কর্মকর্তার এনজিও বিষয়ক প্রতিনিধীকে তদন্ত শেষে সুনানী পরবর্তী সময় জন্য দাবীকৃত টাকা দেয়া শর্তেও ফাইল আটকিয়ে রেখে নানাবিধ হয়রানি সময় অপচয় ও হুমকির স্বীকার ও অপমান অপদস্ত করা সাথে ভুক্তভোগী এখন মৃত্যু ঝুকিতে ও আত্মহননের চেষ্টা চালানো বিষয় জেনেও প্ররিত্রান খুঁজে বের না করে দেয়া

সোনাগাজি, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

খতিয়ান অনুসন্ধান

তেজগাঁও এ ভূমি ভবনে খতিয়ান অনুসন্ধান করতে গেছিলাম।হঠাৎ এক লোক এসে বললো কাজ হবে আসেন।লিফটে করে ৫/৬ তলা হবে হয়ত নিয়ে গিয়ে অফিসের ভিতরে চেয়ারে বসিয়ে সব তথ্য নিলো।মনে হলো একদম কাজ টা হয়েই যাবে এবং তা ফ্রি তে করে দিবে।১৫/২০ মিনিট পর আসল চেহারা সামনে আসলো।বললো কিছু না দিলে কাজ শুরু করবে না।১০০০৳ ঘুষ চাইলো।অনুসন্ধানের কাজে নিয়োজিত ব্যক্তিকে যদি আলাদা করে ঐ কাজ করানোর জন্য টাকা দেয়া লাগে তাহলে উনি চাকরি টা করছে কেনো?!।শুনে পরে আসবো বলে চলে আসসি।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Sign on sign of seafarer

For seafarer's sign on, sign off and immigration latter at Government Shipping Office Chittagong , officials are asking money as bribe. If you are unable to pay then wait till the day ends.

Chittagong, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

সন্তানের শিক্ষাভাতা যোগ করতে ৫০০/-,মেটারনিটি ১০০০/-অসুস্থতাজনিত ছুটি ১০০০/-Gpf উত্তোলন ১০০০/-, অবসর

সন্তানের শিক্ষা বাবদ ৫০০/- নিয়েছিল

বন্দর,চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

শিক্ষা সহায়তা

কলেজের উপবৃত্তি করার জন্য বলছিল যে ১০০০ টাকা দিলে তোমার উপবৃত্তি হয়ে যাবে। আমি দেই নাই। তাই আমারটা মাইরা দিছে।

শিবগঞ্জ, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ই ফায়ার লাইসেন্স নবায়ন করতে গেলে ভাড়া বাসার পৌরসভার প্রত্যয়নপত্র চাই। না দিতে পারলে ঘুষ চাই, ঘুষ নিয়ে করে দেয়।

Tangail, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

বাংলাদেশ সরকারি সব অফিস ঘুষ ছাড়া কেউ কাজ করে না কোট পযন্ত না জজ ঘুষ ছাড়া মামলা শুনানি করেন না

মুন্সীগঞ্জ জজ ঘুষ ছাড়া কোন মামলা শুনানি করেন না 15থেকে20বছর চলে টাকা ছাড়া শুনানি করেন না মুন্সীগঞ্জের মানুষ অনেক অসহায়

মুন্সীগঞ্জ, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা ২টি

আমি পাসপোর্ট করার জন্য ২টি ফাইল রেডি করে জমা দিতে গিয়েছিলাম। ফাইল চেক দিয়ে বললো আপনার ফাইলে ঠিকানায় একটু ভুল আছে। অথচ এটা মেজর কোনো সমস্যা ছিলো না। ফাইল ফেরত দিয়ে দিলো। কিছুতেই জমা নেয়নি। পরে বললো প্রতি ফাইল ১৫০০ টাকা এবং এটা ফিক্সড তা দিলে ফাইল জমা নেবে। তখন ফাইলে যেকোনো ভুলই ব্যাপার নয়। পরের দিন ৩০০০ টাকা দিয়ে একই ফাইল জমা নিলো। পরে আরো জানতে পারলাম এই অফিসে বর্তমানে ১৫০০ টাকা ছাড়া কেনো ফাইল জমা নেয় না। ফাইলে ভুল আছে বলে ঘুরাবে।

কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পুলিশ verification

পুলিশ ভেরিফিকেশনের জন্য। আমার বাড়িতে চৌকিদার দিয়ে হয়রানি করে দুইবারে ৬০০০ টাকা নিয়েছে।

মধুখালী থানা দারোগা 2 জন নেয়, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০ হাজার

E-Fire Licence

ফায়ার লাইসেন্স -এর জন্য মোট ১৮০০০ চেয়েছিল, নইলে নাকি অনেক দেরি হয়ে যাবে। পরে বিকাশের মাধ্যমে পে করেছি।

Barguna, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য