সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি করতে গিয়ে ঘুষ দিয়েছি

আমি নামজারি করতে গেছিলাম। ২৮ দিনে নামজারি হওয়ার কথা ছিলো। ঘুষ ছাড়া ফাইল আটকে ছিলো। ৩ মাস পরে বলেছিলো ফাইল হারিয়ে গেছে। অফিসের নিচু পদের কেউ কৌশলে টাকা চেয়েছিলো। দেওয়ার ৩/৪ দিনেই কাজ হয়ে যায়।

ঘুষ দিয়েছি
৪নং পার্বতীপুর ইউনিয়ন ভূমি অফিস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ2KFQ7A
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি খতিয়ান তৈরি

আমি যখন অনলাইনে আবেদন করি তখন ভূমি অফিস থেকে কল দিয়ে বলে তোমার নামজারি জন্য আবেদন গ্রহণ করা হয়েছে তখন বলেন তোমার অরজিনাল দলিল নিয়ে আমাদের সাথে দেখা কর পরের দিন দেখা করি সবকিছু চেক দিয়ে আমাকে বলে তোমার তোমার দলিল নাম প্রত্যয়নের জন্য আমাদেরকে ২৫০০ টাকা দিতে হবে নিরুপায় হয়ে আমি পে করেছি।

ঘুষ দিয়েছি
মাগুরা। মহম্মদপুর ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHAYLGP8
মন্তব্য
বিআরটিএ

ফিটনেস

নতুন গাড়ি, তবুও কোথায় নাকি কার্বন আছে দাবী করে সাথে সাথে রিপোর্ট ক্লিয়ার করার জন্য প্রথমে ১হাজার টাকা দাবী করে। পরে ৫০০ টাকায় দফারফা করে। এটা কান মচলিয়ে পয়সা নেয়ার মতন। এটা খুবই কমন ব্যাপার বিআরটিএ তে। আর দালাল আছে প্রচুর, যারা এই দূর্নীতি আরও বাড়িয়েছে।

ঘুষ দিয়েছি
মিরপুর, ঢাকা ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKPQG7VH
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্টার

আমি গেছিলাম একটা জমি রেজিস্টার করতে, তো আমার কাগজ সব ঠিক ছিলো কিন্তু একটা কাগজ সাদাকালো ছিলো এর জন্য আমার জমি রেজিস্টার করতে চায় নি। পরে মেজিস্টেডের সাথে একটা লোক থাকে সে ৩৫০০ টাকা চায় তা না হলে সে দললি পাস করবে না। তো আমি বাদ্য হয়ে দিছি, যদি না দিতাম তাহলে জমি ওয়ালা ঝামেলা করতো, আর পরবর্তিতে আমার দলিল লেখক কেও সে হুমকি দেয় তার আর কোন কাজ করবে না। তাই আম বাধ্য হয়েই দিতে হয়। আর এখনো এগুলা করে অন্য লোকের সাথে। আর সেখানে আরো অনেক রকম ঘুষ লেনদেন করা হয়।যেমন জমির নকল উঠাইতে গেলে ১০০০ থেকে ১৫০০ টাকা নেওয়া হয়

ঘুষ দিয়েছি
ইসলামপুর ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYJCFSEQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

বাবা নাম নাকি ভুল ছিল। তারপর পাসপোর্ট অফিসের পাশে একটা দোকান থেকে বলে ১৮০০ টাকায় নাকি তাৎক্ষণিকভাবে আবার ভুল সংশোধন করা যাবে। এই দোকানি কিছু না করে পাসপোর্ট অফিসের উপরের লেবেলের কর্মকর্তার সাথে দেখা করে। তারপর ১৮০০ টাকা দিতেই বিষয়টি সমাধান হয়ে গেলে। অথচ বায়োমেট্রিক এর সময় এই সমস্যাটি সংশোধন করা যায়

ঘুষ দিইনি
Sunamganj ৳১.৮ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SY4Q6FRX
মন্তব্য
কাস্টমস অফিস

বিল অফ এন্ট্রি

এখানে প্রতি বিল অফ এন্ট্রি করতে টাকা প্রদান করতে হয় ডাটা এন্ট্রি অপারেটর দের টাকা না দিলে তারা নানা ভাবে কাজের সময় খ্যাপন করেন ।

ঘুষ দিয়েছি
ঢাকা কাস্টমস হাউজ DTI ৳৫০
২ সেপ্টেম্বর ২০২৬ DK94CB5D
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে চাইছিলাম, তাদের ওয়েবসাইটে গিয়ে নিয়ম মাফিক আবেদন করি এবং ডকুমেন্টস জমা দেই, কিন্তু মাসখানেক চলে যাওয়ার পরেও অনলাইনে আপডেট হয়না। পরবর্তী তে দালালের মাধ্যমে যোগাযোগ করার কয়েকদিন এর মধ্যে কাজ হয়ে যায়, ১১,০০০/- টাকা ফি এর সাথে অতিরিক্ত ৯,০০০/- মোট ২০,০০০/- টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳২২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYFVW58E
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন

ইউনিয়ন পরিষদ কম্পিউটার অপরেটার জন্ম নিবন্ধ ভুল সঠিক করতে তারাতারি কাজটি করে দিতে বেশি টাকা নিয়ে ছিলে। এই ঘটনা ২০২৪ সালে।

ঘুষ দিয়েছি
আমিরাবাদ ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ BRXP6HVF
মন্তব্য
ভূমি অফিস

সরকারি রাস্তা দখল মুক্ত

নড়াইল সদর উপজেলার ৭ নাম্বার শেখহাটি ইউনিয়নের ৩ নং আফরা ওয়ার্ডের বেগ বাড়ি যাওয়ার দুইটা সরকারি রাস্তা ছিল একটা রাস্তা একজনের জমি রাস্তার দুই পাশের জমি হওয়ায় সে মাঝখানের যে সরকারের রাস্তাটি সেই রাস্তাটি টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছিল এইটা মুক্ত করার জন্য আমি নড়াইল সদর ভূমি অফিসারটা, ডিসি, এসপি, বরাবর ১০১ জনের গণস্বাক্ষর সংবলিত আবেদন করেছিলাম। ভূমি অফিসার সরজমিনে পরি দর্শনের জন্য আমার কাছে পরোক্ষভাবে ৭ হাজার টাকা ঘুষ চেয়েছিল আমি প্রত্যাখ্যান করেছিলাম রাস্তাটি এখনো দখলমুক্ত হয়নি।

ঘুষ দিইনি
নড়াইল সদর ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHH756AJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ভেরিফিকেশন

আমি আমার পাসপোর্ট বানায় 2023 সালের দিকে। তখন পুলিশ ভেরিফিকেশন নামে একটি প্রসেস ছিল। আমার সহ আরো ২ টি পাসপোর্ট মোট তিনটি পাসপোর্ট, প্রতিটির জন্য ৫ হাজার মোট 15 হাজার টাকা দাবি করা হয়। শেষে বাবা মিথ্যা বলতে বাধ্য হয় যে, স্যার আমরা তেমন টাকা পয়সা ওয়ালা না তাই কিছু কম রাখেন পরে সেই পুলিশ ৫০০০ টাকা নেয়। আমি যদি জানতাম ভবিষ্যতে এমন কোন অ্যাপ বের হবে তাহলে আমি এই ঘটনা আরো ভালোভাবে মনে রাখতাম বা এই ঘটনায় কোন পুলিশ এবং তার নাম কি সে কোন পদে আছে ভালোমতো খেয়াল রাখতাম এবং তথ্য স্পষ্টভাবে দিতে পারতাম

ঘুষ দিয়েছি
ঢাকা যাত্রাবাড়ী ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKWXND6G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Drag licence

আমি নতুন একটি ড্রাগ লাইসেন্স করতে গেলাম আমি ফার্মাসিস্ট পাস করে তারপর গিয়েছি সব কাগজ এবং ডকুমেন্ট ১০০% পারসেন্ট ওকে ছিল তারপর ঔষধ প্রশাসন কর্মকর্তা আমার কাছে 15000 টাকা ঘুষ চাইছিল এবং আমি সেটা দিয়েছিলাম কারণ সর্বনিম্ন ১৫০০০ টাকা দেওয়া ছাড়া উনারা লাইসেন্স দেয় না

ঘুষ দিয়েছি
Khulna ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHXDCUAD
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৩ সাল। আমার কাগজ পত্র সবকিছু ঠিক ছিল। পুলিশকে চা খাওয়ানো বাবদ ১৫০০ টাকা দেওয়া হয়েছিল। অন্যথায় পুলিশ পাসপোর্ট এর ভেরিফিকেশন ক্লিয়ারেন্স দিচ্ছিল না।

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRJK9J5G
মন্তব্য
বিআরটিএ

আর্জেন্ট নতুন লাইসেন্স আবেদন,ঢাকা থেকে লাইসেন্স প্রিন্ট ।

আর্জেন্ট নতুন লাইসেন্স আবেদন করতে লেগেছে 20'000/= ডিসেম্বর 2025 এর ঘটনা। এরপর অপেক্ষা করতে করতে একদিন বাংলাদেশ এম্বেসিতে গিয়ে দেখি সবাই নতুন লাইসেন্স প্রিন্ট করে এনেছে। এপ্রিল 2026 বাংলাদেশে লাইসেন্স প্রিন্ট বন্ধ । খুজনিয়ে জানলাম টাকা দিলে সব হয়। আরো 15,000/= টাকা দিলাম, এক সপ্তাহের বিতরে ঢাকা থেকে লাইসেন্স আমার কছে চলে আসে। ঘুষ দিলে হয়, না দিলে হয় না। সরকারী সচিব দের হাতে দেশের মানুষ জিম্মি হয়ে আছে। এদের একটা ব্যবস্থা করা জরুরি হয়েগেছে।

ঘুষ দিয়েছি
Moulvibazar ৳৩৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SY4HHRPA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশি সহায়তা

মিথ্যা মামলায় আমার মা-বাবাকে ফাঁসানো হয়। এবং এটাত সুষ্ঠু তদন্ত চাইতে পুলিশের কাছে গিয়েছিলাম। তখন পুলিশ কর্মকর্তা এই ঘুষ দাবী করেন এবং হেল্প করার নামে টাকা খেয়েছে ঠিকই কিন্তু আমাদের হেল্প করেন নি।

ঘুষ দিয়েছি
শহর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTL5XMZN
মন্তব্য
কর অফিস

নবায়ন ফি

আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অফিসে যোগাযোগ করা হলে তারা আমাকে নির্ধারিত ফিয়ের চাইতে ৫০০ টাকা বেশি দাবি করে এবং পরবর্তীতে তা দিতে আমি বাধ্য হই

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ CT4CF9GF
মন্তব্য
ভূমি অফিস

খারিজ আবেদন

অনলাইনের মাধ্যমে খারিজের আবেদন করি। কি একটা সমস্যার কারণে খারিজটি করা যাচ্ছিল না। এসিল্যান্ড মহোদয় ও চেষ্টা করে কোনো সমাধান দিতে পারেনি। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব (মহিলা) আরেকজনের মাধ্যমে ৩৫০০০ টাকা চায় যে, যেকোনো মাধ্যমে যেকোনো প্রকার সমস্যা সমাধান করে জমি খারিজ করে দিবে।

ঘুষ দিইনি
সরিষাবাড়ী, জামালপুর। ৳৩৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY4L2V65
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

লাম্প-গ্রান্ট এর টাকা উত্তলন

আমার মা কিছুদিন আগে পেনশনে যান। তখন তার লাম্প-গ্রান্ট এর টাকা উত্তলন করতে উপজেলা হিসাবরক্ষণ অফিসে গেলে সেখানকার কর্মরত অফিসার তার কাছে চা নাস্তা ও আনুষঙ্গিক খরচের কথা বলে তার কাছথেকে ১০/১২ হাজারের মতো টাকা দাবি করেন। মা পরে তার সহকর্মী যারা ইতোমধ্যে পেনশনে চলে গেছেন তাদের পরামর্শ নিতে গিয়ে দেখেন তাদের থেকেও একই ধরনের কথা বলে এভাবে টাকা নিয়েছেন। পরে মা এক প্রকার বাধ্য হয়ে ৯০০০ টাকা ঘুষ হিসেবে দিয়ে তার লাম্প-গ্রান্ট এর বিলটি পাস করান। এই একই অফিস পরবর্তীতে মার ভবিষ্যত তহবিল ও পেনশনের টাকা উত্তলনের সময় ঘুষ নিয়ে তারপর বিল গুলো পাস করেন।

ঘুষ দিয়েছি
উপজেলা হিসাবরক্ষণ অফিস, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKE9ZUSH
মন্তব্য