সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

নার্স ওয়ার্ড বয়, আয়া

আমার মেয়ে রোড এক্সিডেন্ট করে 2023 সালে। বাম পা ভাঙে যায় বয়স ছিল মাত্র 6বছর। চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ট্রলিতে নিলে কর্তব্যরত ওয়ার্ড বয় 300টাকা দিতে বলে। এই ভাবে পতি বার এই 200/৩০০ টাকা করে দেওয়া হয়

ফেনী, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

টাইম স্কেলের রেজুলেশনের জন্য ঘুষ

টাইমস্কেলের রেজুলেশনের জন্য প্রধান শিক্ষক কর্তৃক টাকা ঘুষ নেয়া হয়েছে। টাকা ছাড়া কারো টাইমস্কেল হয়না।

বগুড়া, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪.০০ লাখ

নামজারি ও খাজনা বিষয়

নামজারি থেকে নামজারি ও খাজনা দেওয়ার বিষয়ে চুক্তির করার জন্য চাপ প্রয়োগ।

কোতয়ালী রাজস্ব সার্কেল অধীন টিপু সুলতান রোডে স্থিত ভুমি অফিস, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

NID সংশোধন

৩ বছর কমাতে গিয়েছিলাম তকরা বলে হবেনা। একটু পরে ডেকে বলে ১০০০০ খরচ করলে কাজটি হতে পারে

বগুড়া, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

বন্ধকী দলিল

এ টাকা না দিলে, আপনার দলিলটা সম্পন্ন হবে না । আর ঐদিন যদি দলিলটা সম্পাদন না হতো তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হতাম। এই বিষয়টা বুঝতে পেরেই আমার কাছ থেকে টাকা নিয়েছে

ঝিকরগাছা, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে ৩ হাজার টাকা দিতে হবে অন্যথায় সার্টিফিকেট পাবেন না। আবেদনের সময় সরকারি ফি পরিশোধ করেছি। যখন থানায় যাই তখন টাকা ছাড়া সার্টিফিকেট দেই নাই

বকশিগঞ্জ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

অ্যাডভান্স ইনক্রিমেন্টের বকেয়া বিল উত্তোলন

সম্প্রতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে চাকরিতে যোগদানের আগে মাস্টার্স ডিগ্রি করা থাকলে সেটার জন্য ইনক্রিমেন্ট দেয়া হচ্ছে। যোগদানের দিন থেকেই কারা কয়টি অ্যাডভান্স ইনক্রিমেন্ট পাবে তা মাউশির ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ হচ্ছে। সেই হিসাবের টাকা তুলতে গেলে মাথাপিছু শিক্ষকদের কাছ থেকে ২-৩ হাজার করে টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে নানা বাহানায় ঘোরাচ্ছে দিনের পর দিন।

যশোর সদর, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

অনলাইনে ট্রেড লাইসেন্স করা সম্পূর্ণ বন্ধ, বলছে অফলাইনে এটা দুদিনের বিষয়। দক্ষিণ সিটি কর্পোরেশন এটা উত্তরের সাথে মিলায়েন না (আমাকে সাইনবোর্ড বসানো বাবদ অতিরিক্ত ২০০০ টাকা দিতে হয়েছে, অথচ আমার আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম, সাইনবোর্ড বসানোর প্রয়োজন নেই) একথা বলে উত্তর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এর মিনিমাম চার্জ ৪৮০ টাকা রেফারেন্স কে উড়িয়ে দিয়েছে।

বনশ্রী, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমি খারিজ

আমার বর্তমানে জমি খারিজের দুইটি আবেদন রংপুর মহানগর সার্কেল অফিসে পেন্ডিং অবস্থায় রয়েছে। যদি ৪০০০ টাকায় ঘুষ দিয়ে দেই তাহলে কাজ দু-তিন দিনের মধ্যে হয়ে যাবে, আমি টাকা দেয়নি বলে আমার কাজটি প্রায় চার মাস ধরে পেন্ডিং রয়েছে। কি আর করা অপেক্ষায় আছি। আবার বেশিদিন পেন্ডিং হয়ে গেলে ওরা ছলে বলে কারণ দেখে নামঞ্জুর করে দেয়, আবার নতুন করে আবেদন করতে বলে। বেশি দিনের পুরনো ফাইল অ্যাপ্রুভ করলে পারফরমেন্স রেকর্ড খারাপ হয়ে যায়। ভূমি অফিসের এই দুর্নীতি থেকে পরিত্রাণ চাই।।

রংপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি ও খাজনা

দিতে হবে, দিয়ে রিপোর্টটা তাড়াতাড়ি যাবে আপনার তাড়াতাড়ি জমির খাজনা খারিজ হবে ।

ঝিকরগাছা, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫০

ডিজিটাল নাম্বার প্লেট লাগানো

আমি ডিজিটাল নাম্বার প্লেট লাগানোর জন্য গিয়েছে উনি আমাকে লাগিয়ে দিবে না অনেক ধমকাদুমকি লাস্টে টাকা দাবি করেছে তারপর টাকা পরিশোধ করার পর লাগিয়ে দিয়েছে

যশোর, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম সনদ

আমার ভাই এর জন্ম সনদ সংশোধনের জন্য ইউনিয়ন অফিসে আবেদন করেছিলাম এক মাস পার হয়ে গেলেও জন্ম সনদ আসেনি উনারা বলল উপজেলা অফিসে যোগাযোগ জন্য সেখানে যাওয়ার পরে যারা কর্মরত ছিল তারা বলল ইউএনও স্যার আসেননি আপনি অপেক্ষা করুন উনি আসলেন না এখানে দু'ঘণ্টা অপেক্ষা করলাম তারপর আরেকদিন গেলাম সেদিনওস্যার এর সাথে দেখা পাইনি এখানে দুজন লোক ছিল তারা বলল৩ হাজার টাকা দিলে আমরা দিতে পারব.।আমার একটু জরুরী থাকার কারণে আমি টাকা দিতে বাধ্য হই পরে তারা আমাকে মেসেজে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল

ছাতক, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী ,খাজনা প্রদান মিস কেইস

নামজারী এই সেবায় প্রতি নথি দুই থেকে পাঁচ ক্ষেত্র বিশেষ দশ থেকে বিশ হাজার টাকা ঘুষ দিতে হয় ।খাজনা পরিশোধ এই সেবায় এক হতে দশ হাজার টাকা ঘুষ দিতে হয় ।মিস কেইস এই সেবায় টাকা ছাড়া ফাইল নড়ে না । টাকা আদায়ের কৌশল ১। নামের ভিন্নতা ভোটা আই ডি এবং দলিলে, এফিডেফিট করা আছে কিন্তু আবেদন নামন্জুর ।খতিয়ানের হিস্যায় দলিল হয়েছে কিন্তু নামজারী আবেদন করলে আবেদন না মন্জুর ।দলিল ও নকশায় দাগ নন্বর ঠিক আছে কিন্তু সুচি বইয়ে দাগ নন্বর ভূল এর জন্য আবেদন নামন্জুর ।ওয়ারিশ সনদে নাম আছে ৫ জনের দলিল দিয়েছে ২ জন তাই আবেদন নামন্জুর ,দলিল রেজিষ্টি করেছে সাব রেজিষ্টার ভূলের মাশুল দিবে জনগণ ।এ রকম বিভিন্ন কায়দায় ফেলে আবেদন নামন্জুর করে ,তখনই শুরু হয় টাকার খেলা । কারণ আমি য়খন জমি বিক্রি করেছি নামজারী আমাকে করতেই হবে ।

কেন্দুয়া, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

গর্ভবতী মহিলার ভাতা

সরকারি হাসপাতালের মাধ্যমে গর্ভবতী মহিলার ভাতা পাওয়ার জন্য আবেদন করার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ২,০০০ টাকা ঘুষ দাবি করেছেন। সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ ধরনের অর্থ দাবি সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

উলিপুর, কুড়িগ্রাম, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

এলিজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, ইলেক্ট্রিক লাইসেন্সিং বোর্ড এ লাইসেন্স তালিকাভুক্ত

এলিজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, ইলেক্ট্রিক লাইসেন্সিং বোর্ড এ লাইসেন্স তালিকাভুক্তিতে 25000 টাকা থেকে শুরু করে 70000 টাকা পর্যন্ত দাবী করা হয়। অনেকে বাধ্য হয়ে এই টাকা দিয়ে লাইসেন্স তালিকাভূক্তি করে থাকেন।

ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

টার্মিনাল

আজকে আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরতে যাই। যাওয়ার পরে আমার কাছে টাকা চায়। আমি টাকা দিতে চাই না। তাই আমাদের সাথে কথা কাটাকাটি হয়। সদরঘাটের দুই পাশেই টাকা দিতে হয়। এই চাঁদাবাজি বন্ধ করতে হবে।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

BMED

আমরা বিএমএড কোর্সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মোমেন শাহী ডি এস কামিল মাদরাসা, ময়মনসিংহে অধ্যায়ন করছি। আমরা প্রায় ৩০০ জন সহকারী শিক্ষক কোর্সটিতে যুক্ত আছি। কোর্স প্রশিক্ষকগণ ৪টি টিপি পরীক্ষার জন্য ৫০০ টাকা ঘুষ নিয়েছে। অন্যথায় তারা নম্বর দিবে না। ফেল করিয়ে দিবে। এবং কেউ অনুপস্থিত থাকলে ২০০ টাকা নিয়ে হাজিরা শীটে স্বাক্ষর দিয়ে দেন। সামনে ১ম সেমিস্টার ফাইনাল তার জন্য প্রতিজনে ১০০০ টাকা করে ঘুষ নিচ্ছে। যারা দিতে চাচ্ছে না তাদের টার্গেট করে হয়রানি করছে।

মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা, ময়মনসিংহ।, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খাজনা দেয়া।

খাজনা দিতে গেছি বলছে খাজনা সঠিক ভাবে ধরলে ১৫০০০ টাকা আসে।তখন আস্তে আস্তে আলোচনা করে বলি ১০০০ টাকা দিমুনে কাজ করে দেন।পরে ১০০ টাকার দাখিলা কেটে দেয়।

গৌরনদী, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

পুলিশি হয়রানি

একটা হিফজ মাদরাসাকে ভাড়া দেওয়া হয়েছিলো।তারা ১০ বছরের চুক্তি করে ৩ বছরের না যেতেই চলে যেতে চায়।আমরা মাদরাসার প্রাথমিক প্রস্তুতি বাবদ ক্ষতিপূরণ এর টাকা জমা দিতে বলি মাদরাসা কর্তৃপক্ষকে। এই ঘটনা পুলিশকে জানিয়ে একটা থানায় রিপোর্ট করতে ও সরেজমিনে দেখার আবেদন জানালে তারা এই ঘুষ দাবী করে।অন্যথায় থানায় রিপোর্ট জমা নিতে আগ্রহী হয়নি।পরে সে টাকা তাদের ঘুষ দিতে হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য