সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি পরির্দশনে অনিয়ম

আমার জমি,সেই জমির উপড় মামলা হয়, আর ঐ মামলায় উপজেলা ভুমি অফিসে পরির্দশনের জন্য নোটিষ আসে,সেটা আবার ইউনিয়ন ভুমি অফিসে নোটিশ আসে,সেই নোটিশে পর, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, জমি পরির্দশনে আসে,তারা বিস্তারিত দেখে তারা রির্পোট পাঠায়, উপজেলা ভুমি অফিসের অধিনে, গাইবান্ধা জর্জ কোর্টে রিপোর্ট দেয়,কিন্তু দেখা যায়, যে রিপোর্ট দেয়,সেই রিপোর্ট আমাদের বিরুদ্ধে লিখেছে,এটা তারা বিপক্ষ দল থেকে, টাকা খেয়ে এই রিপোর্ট দেয়

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNBY6Q8X
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

???

ঈদের দিন ঘুরতে বের হইছি,বগুড়া 7 মাথায় সব গাড়ি পার করে দিচ্ছে আমাকে আটকালো আটকিয়ে বলছে শুপারিশ করার কেও থাকলে ফোন দেও,বললাম গরিব মানুষ স্যার শুপারিশ করার কেউ নেই,বলতিছে মামলা হবে 8000 টাকার,কত দিতে পারবি পরে হাট পা ধরে 500 টাকা দিয়ে আসছি

Bogura, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ9QUB9P
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট ভেরিফিকেশন

একজন পুলিস সদস্য আমাকে বলে আপনার কাগজ পত্র নিয়ে থানায় আসেন, পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য। সকল কাগজপত্র ঠিক থাকার পরে বলে টাকা না দিলে ভেরিফিকেশন ক্যানসেল করে দিবে।

কচুয়া, বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH822MRM
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫০

নাই

আমার নাম তোবা,আমি ১০ম শ্রেনিতে পরি,আমি স্কুলের ফি দিতে বাড়ি থেকে ৫০০টাকা নিয়ে যাই, কিন্তু দূরভাগ্য ক্রমে আমার টাকা টা হারায় যায়! কিন্তু পরের দিনে আমার স্কুলের একটা ছোট বোন টাকাটা পেয়ে লাইব্রেরীতে দিয়ে আসে,আমি খবর পেয়ে টাকাটা আনতে যাই,গিয়েই পরি একটা ঝামেলায় স্যাররা বলেন এই টাকা নিতে হলে তাদের ৫০%টাকা দিতে হবে নইলে আমাকে টাকা দিবে না,😔 কী আর করার আমি ২০০টাকার মিস্টি কিনে দিয়ে আমার ঐ টাকা নিয়ে আসতে হয়েছে!

বাগেরহাটের,চিতলমারি, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH3BFHMS
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০

সরকারি সেবা

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের দ্রুত ডাক্তারের কাছে পাঠিয়ে দেন (দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা রোগীদের) দালাল চক্র। তারা উক্ত প্রতিষ্ঠানের কর্মরত। যদিও টাকার পরিমাণ খুব বেশি নায় কিন্তু এটা তো অবৈধ।

কুষ্টিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHHTLPLB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

মিউটেশন

মিউটেশন করাইতে গিয়েছিলাম তো সেখানে আমার সবকিছুই ঠিক ছিল আমার সাথে পর্যায়ক্রমে 10 হাজার প্রথমে দিয়েছি তারপরও দিন দিন আমাকে ঘুরাচ্ছে দিতাছে না অনেক কিছু বুঝাইয়া অনেক কিছুদিন পার করাইছে তিন মাস পর আবার ১০ হাজার টাকা দিছি তারপর অনেক দিন ঘোরানোর পর এই ঘুরতে ঘুরতে আমার অ্যাক্সিডেন্ট হয় এক্সিডেন্টের কথা শুনে মিউটেশনের আবেদন মঞ্জুর করে এবং আমার জমি মিউটেশন হয়ে যায় যখন আমি এটা আনতে যাই তখন আবার ১০ হাজার টাকা চাই না দিলে দিতে চায়না পরে আবার ১০ হাজার টাকা দিয়েছি তারপর আমাকে দিয়েছে

meherpur, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH9TNPAZ
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০০ লাখ

ইবতিদায়ি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ

আমার এলাকায় একটি ইবতদায়ি মাদ্রাসা হয়েছে,সেখানে ক্বারি পদে লোক নিয়োগ হবে,আমি প্রার্থী হিসেবে যোগ্য,কিন্তু আমার কাছে দুই ধাপে ৫ লক্ষ টাকা দাবি করা হয়,মাদ্রাসার কমিটিতে বি এন পির নেতাবর্গ হাফেজ সাহেব সহ ইউ এন ও সাহেবও আছেন উক্ত টাকা তাদের মাঝে বন্টন হবে বলে আমি জানতে পারি।তারা আমার বাবাকেও বুঝিয়েছে।বাবা আমার সাথে আলোচনা করলে আমি ঘৃনার সাথে প্রত্যাখান করেছি।বলেছি মাদ্রাসায় পড়ে ৫ টাকাও ঘুষ দিয়ে ৫ লাখ টাকার চাকরি আমি করবো না।ইং শা আল্লাহ আমার রব আমার জন্য যথেষ্ট। চাকরিটা হলে আমি নিজ বাড়িতে থেকে বাবা মার সেবা করতে পারতাম।কিন্তু এই অর্থলোভি লোক গুলোর কারণে তা হয়তো সম্ভব হবে না।

রাজবাড়ী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2MPDVE
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

উচ্চতর গ্রেড ও শ্রান্তিবিনোদন ভাতা

বিএড ডিগ্রি করার পর ও সাথে মাস্টার্সে ১ম শ্রেণি থাকায় তিনটি ইনক্রিমেন্ট লাভ করেছি। এটির বিল করার পর ২০১৫ সালে আমি বকেয়াসহ প্রায় ৪৫০০০/- টাকা পাই। আর সেটার বিল সাবমিট করার পর অডিটর প্রায় ১০ থেকে ১৫ দিন ঘুরিয়েছে। তারপর বলে ৩০০০/- টাকা ঘুষ দিতে হবে। তারপর কষ্ট করে দেওয়ার পর দেখি বিকেলে আমার অ্যাকাউন্টে ৪৫০০০/- জমা হয়েছে। তাছাড়া তিন বছর পর পর শ্রান্তি বিনোদন ভাতার বিল জমা দিলে সাথে ৫০০/- টাকা ঘুষ দিতে হয়, না বিল নিয়ে ঘুরাতে থাকে। এ যাবত ৫বার শ্রান্তিবিনোদন ভাতা উত্তোলন করেছি। শুধু ১বার ঘুষ দিতে হয়নি, বাকি চারবার দিতে হয়েছে ৫০০/- করে মোট ২০০০/-

ঝালকাঠি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR67KWH7
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

নতুন ভূমি জরিপ

আমি আমার জমির সকল কাগজপত্র নিয়ে ভূমি জরিপের অফিসার এর কাছে নতুন ভূমি জরিপের খতিয়ান আনতে যাই। তখন উনি বলে আমার বাড়ির এই সমস্যা ওই সমস্যা বলে আমার কাছে এক লাখ টাকা দাবি করে ।এরকম জালকুড়িতে সব মানুষের কাছ থেকে ১০০০০ থেকে শুরু করে লাখ লাখ টাকা দাবি করে আদায় করেছে। মূলত জালকুড়িতে নতুন জরিপের যতগুলো অফিসার আসছে সবাই এর সাথে জড়িত।

নারায়ণগঞ্জ, জালকুড়ি খিরত আলী বাড়ি রোড, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4XSU4B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৩২ লাখ

ভূমি অধিগ্রহণ ( LA শাখা ), চট্টগ্রাম জেলা প্রশাসক। চট্টগ্রাম।

ঠিকানা : ভূমি অধিগ্রহণ শাখা, চট্টগ্রাম জেলা প্রশাসক। ঘুষ দাবি ও গ্রহণকারী: নাম বললাম না ( পদবি: সার্ভেয়ার), ভূমি অধিগ্রহণে ক্ষতি পূরণ পাওনা হয় আমার মা। মোট টাকা: ৮১ লক্ষ টাকা। সরকার ট্যাক্স কাটে ২+ লক্ষ টাকা। বাকি ৭৯ লক্ষ টাকা কেশ করতে ৬৩২০০০/-( ছয় লক্ষ বত্রিশ হাজার টাকা) দাবি করেন। । দেলোয়ার কোনো ভাবে টাকা দেওয়ার প্রসেস করছে না ঘুষ ছাড়া। তাদের দুয়ারে আকুতি করতে-করতে ৩ মাস গেলো। তাদের মন গললো না। পরে বাধ্য হয়ে ঘুস দিতে হলো। ৬৩২০০০ টাকা ঘুস দিতে হলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTE3UX76
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নাম জারি

নাম জারি করতে যেখানে ১২০০ বেশি লাগার কথা না। কিন্তু আমি ভুমি অফিস অনিয়ম দুর্নীতি ঘুষ কারণে আমার দিতে হচ্ছে ১২০০০ হাজার ।তা না হলে না কি আমাই খারিজ করতে পারবো না।বাধ্য হতে আমার ১২০০০ জাহাজ দিতে হইছে

নারায়ণগঞ্জ আড়াইহাজার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKS4ZBJU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

চান্দিনায় সাবকাবলা ক্রয় করা জমির সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমি নামজারি খতিয়ান করতে গেলে আমার কাছ থেকে ১৫০০০ টাকা দাবি করে, প্রথমে আমি প্রত্যাখ্যান করে আমি নিজে সাবমিট করেছি, সাবমিট করে আমি দেশের বাইরে চলিয়া আসি কিন্তু কোন প্রতিকার হয়নি, পরবর্তীতে আমি প্রবাস থেকেই যোগাযোগ করছি, আমাকে আমাকে বলে ১৫ হাজার টাকা লাগবে পরে আমি নিরুপায় হইয়া ১৫০০০ টাকা পরিশোধ করি তারপরে ১৮ দিন পরে আমাকে তারা নামজারি খতিয়ানটি বুঝিয়ে দেয় 😢

কুমিল্লা চান্দিনা ও বড়ুরা /নবিপুর কাচারি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTTGE62F
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

মোটরসাইকেল ও লাইট এ ড্রাইভিং লাইসেন্স

সাধারণ ফি ৫১০০-৫৩০০. আমার কাছে অতিরিক্ত টাকা নিয়েছে।

পোস্তখোলা,ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK29JHVC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৭ হাজার

মোবাইল উদ্ধার

কোন কারণ বশত আমার ফোন হারিয়ে যায় আট মাস পর পুলিশ ফোনটি উদ্ধার করে বলে যে ফোনটি কক্সবাজার আছে নিয়ে আসতে হবে টাকা লাগবে পরে আমি রংপুর কোতোয়ালি থানার কম্পিউটার ওপারেটর আমাকে বলে টাকা দাও ৪০০০হাজার পরে ২৭০০ টাকা নেয় বাধ্য হয়ে দিতে হয়েছে। টাকা নেওয়া সাথে সাথে ফোন দিয়েছে

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN2NNEJW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২১.০ হাজার

ENVIORNMENT CIRTIFICATE renew

Yearly Environment Certificate renewal purpose. Authority asking for renewal this amount . We have nothing to do as its a very important certificate for our 100% export oriented business. We have handover the amount today and they have agreed to issue the certificate.

CHATTOGRAM, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTMAZDR8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

৪২০/৪০৬ মামলায় গ্রেপ্তার

আমার নামে খোলা ব্যাংক একাউন্ট হ্যাক করে নিয়ে বেট আইডি সাইডে চালানো হয়।কিন্তু আমি সেটা টের পাইনি, এতে করে ৩ লক্ষ ৯৬ হাজার টাকার একটা লেনদেন প্রতরণা হয় এবং বাদী পক্ষ মাললা করে এবং আমি বাসা থেকে গ্রেপ্তার হই।পরবর্তী আমি সব জানতে পারি আমার কাছ থেকে মামলার ১৮ লক্ষ টাকা দাবী করে এবং পরবর্তীতে এক এস আই খিলগাঁও থানা কর্মকর্তা ১ লাখ টাকা চায় মাললা থেকে নাম বাদ দিবে বলে কিন্তু মামলা শেষ করেনি বরং আরোও বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়। টাকাটা সে এমন জায়গায় নেয় যেখানে কোন ক্যামেরা বা কোন লোক ছিলো না।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMAFKBH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

উচ্চতর গ্রেডের জন্য।

তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ১০ বছর পূর্তিতে সরকার উচ্চতর গ্রেডের ব্যবস্থা রাখছে যেটা কর্মচারীর প্রাপ্য। সেই উচ্চতর গ্রেট চালু করাইতে জনপ্রতি লোকাল অফিস জেলা অফিস একাউন্টস অফিস, তিনটে অফিসেই অগ্রিম টাকা দিতে হয়।

Narail, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHR43LXV
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.০ হাজার

খারিজ করতে

তারা বলে ছিল এই খতিয়ানে আড়াই একর জমি আছে সবগুলো জমির খাজনা দিতে হবে, অথচ আমার জমি মাত্র সাত শতাংশ, মোট খাজনা আসে বকেয়া সহ 86 হাজার টাকা আসে। তারা আমার কাছে অফার দিল চার হাজার টাকা দেন সব ঠিক করে দিব, দিলাম , তারা খাজনা দিল 23 টাকা, আর আমার নিকট থেকে নিল 4000 টাকা। প্রতিবাদ করার মতো কোন ভাষা নেই কারন আমার খারিজ করতে হবে, খাজনা না দিলে খারিজ হবে না ।

ফুলবাড়ী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNFEFNKG
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করাতে চাইলে। আপনি শো রুমের মাধ্যমে ব্যতীত কাগজ জমা দিতে পারবেন না। এক কর্মচারীকে এক হাজার টাকা দিয়ে জমা দিছিলাম। তবুও তারা রেজিস্ট্রেশন করে দেয় নি। কারণ শো রুম ছাড়া দিলে তারা টাকা পাবে না। আমার এক হাজার টাকা মেরে দিছে, ১৮ মাস ধরে ফাইল ও ফেলে রাখছে। এখন বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে শোরুমে জমা দিয়েছি।

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJVQR87K
মন্তব্য