সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪৫.০ হাজার

হারানো পাসপোর্ট উত্তরন প্রক্রিয়া

ভিসা ও টিকিট কাটা সম্পন্ন, ২০ দিন ফ্লাইট, হঠাৎ ব্যাক হাড়িয়ে পাসপোর্ট হাড়িয়ে ফেলি। পরে আর কি, গেলাম কম্পিউটার উপারেটর কিছু করতেই পারবে না, সাইডে কথা বলতে হবে, পুলিশ এই সেই জামেলা দেখাইলো, ভেতরের অফিসার এর সাথে দেখা করলাম, ওনার একি মন্তব্য সময় লাগবে, নয়তো ব্যবস্থা করুন।। দরজার সামনেই ইসারা, গেলাম টাকা লাগবে ৪৫০০০ হাজার সময় ৭ দিন।। কিছ্ছু করার নেই, দামাদামি করলে আরো টাকা বাড়বে।। বাদ্য হয়ে বোনের গয়না বন্ধক দিয়ে, টাকা দিতেই হলো।। তবে পাসপোর্ট এনে দিয়েছে ১১ দিন পর।।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY53ALGJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জিডি

আমার এসএসসির সার্টিফিকেট হারিয়ে যায়। আমি থানায় জিডি করতে গেলে আমাকে এসআই বলে চা-পানির টাকা দিতে হবে ৫০০ টাকা।আমি বলছি কেন?সেই বললো টাকা না দিলে জিডি হয় না।আমি সাধারণ জানি জিডি করতে কোন টাকা লাগে না।সরকারি সেবার জন্য পুলিশকে কেন ঘুষ দিতে হবে সরকারের কাছে আবেদন রইলো?

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTWRLCYD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভূমি কর

অনলাইনে ভূমি কর দিতে পারছিলাম না, ভমি অফিসে যোগাযোগ করে জানতে পারি সেটা তারা অফ করে রেখেছে, আমার নাল জমি রাতারাতি বানিজ্যিক জমি হয়ে গেছে৷ আবার নালে আনতে এ ছাড়া কোমন উপায় নাই, আমার ও উপায় নাই!

মদনপুর নারায়নগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKRDKRRN
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

মোটর সাইকেল ধরে নেয়া

আমি প্রতিদিন একটি রাস্তা দিয়ে চলা চল করছিলাম, প্রতিদিন দেখতাম পুলিশ দাঁড়িয়ে আছে, একদিন আমাকে দাড় করিয়ে আমার থেকে টাকা গুলো নিয়ে নেই, বল্লাম আমি প্রবাসী কয়েক দিনের জন্য আসছি আমাকে ক্ষমা করুন ওনারা বল্লেন ক্ষমার করছি তাই তিন হাজার অন্য তাই দশ জারের বেশি দিতে হবে

রাউজানে, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT4GEB2P
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন

আমার পাসপোর্ট করার দরকার ছিলো। প্রথমে অনলাইনে আবেদন করে পাসপোর্ট অফিসে যাই। উনারা প্রথমে বললো বিদ্যুৎ বিলের কপি লাগবে,তারপর বললো চেয়ারম্যান এর সনদ লাগবে। ৩ দিন ঘোরার পর দালাল ধরলাম। তারপর দালাল আবেদনের ছবি তুলে পাসপোর্ট অফিসের লোকের হোয়াটসঅ্যাপে পাঠাই দিলো আর আমাকে বললো ১০৪ নাম্বার রুমে গিয়ে কাগজ দেন আর কিছু লাগবে না। আমি তো অবাক, যেনারা এতদিন কাগজের কথা বলে ৩ দিন ঘুরাইলো আবেদন জমা নিলো না।তারাই কোনোরকম কাগজ বাদেই আবেদনটা জমা।নিলো। মুলকথা, দালাল ধরলে কোনো বাড়তি ডকুমেন্টস চাবে না, আর দালাল না ধরলেই দিনের পর দিন ঘুরাবে।

কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN368NZL
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭০.০ হাজার

সেনাবাহিনীর পেমেন্ট সাখা ঢাকা ক্যান্টনমেন্ট

সেনাবাহিনীর অধীন ঠিকাদারি কাজ পরিচালনা করার সময় বিল উত্তোলনের জন্য প্রতিটি বিলের অধিনে ১% করে ঘুষ দিতে হয়েছে এটা আবার কোনো কোনো ক্ষেত্রে ২.৫% হয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK5C9EWK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

অনলাইনে খাজনা জমা দেওয়ার সিস্টেমটা ঠিক করে দেয়া

জমির খাজনা আগের বছরগুলোতে অনলাইনে দিলেও এবছর কোন কারণে পোর্টালে লিখা ছিলো সার্ভার সমস্যার কারণে ভূমি অফিসে যোগাযোগ করার জন্য। সেখানে যেয়ে সাহায্য চাইলে কেউ সহায়তা করতে চায় না প্রথমে, পরে টাকা দাবি করা হয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3T46HP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স (বাইক)

শুধু বাইক এর জন্য ড্রাইভিং লাইসেন্স করতে সরকারি ফী লাগে প্রায় ৬ হাজার,,, কিন্তু শেরপুর বিআরটি এ তে নিচ্ছে ১১০০০, প্রথমে আমি দিতে চাইনি তখন রিটেনে ফেল করিয়ে দিয়েছে। খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছিলাম সঠিক হয়েছিল প্রায় ৯০% তারপরও আমাকে রিটেনে ফেল করিয়ে দিয়েছে। আমি খাতা দেখতে চেয়েছিলাম কিন্তু খাতা দেখতে দেয়নি, পড়ে বাধ্য হয়ে আমি ৬ হাজারের জায়গায় ১১ হাজার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি কিছু করার নাই।

শেরপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY6B66UL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারী

নামজারী আবেদন প্রস্তাব করার জন্য ইউনিয়ন তফসিল অফিসে গিয়েছিলাম। ওয়ারিশ দাদার নাম ২টি দুই রকম থাকায় প্রত্যয়ন পত্র ও এফিডেভিট অ্যাড করে দেওয়া হয়েছে। এখন প্রস্তাব করার জন্য এই টাকাটা দাবি করেছে।

শ্রীনগর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKYSVLQK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

লোন পাস

আমার ছোট খাটো একটা দোকান আছে,দোকানের জন্য কৃষি ব্যংক থেকে ৫লাখ টাকার সিসি লোন করানোর জন্য গেছি,তো মাঠ কর্মকর্তা লোন পাস করিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা চায়।

Noakhali, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7RKNGT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নামজারি করতে গিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমার ফাইল আটকে দেয়।

বাট্টাজোড়,বকশিগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYX7ZUCY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৪ হাজার

নতুন পাসপোর্ট করা

পাসপোর্ট করতে গিয়ে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্বেও বারবার ফাইল ফেরত দেওয়া হয়। পরে অফিসের ভেতর ঘুরতে থাকা দালাল ধরে ১৪০০ টাকার বিনিময়ে মুহূর্তেই আবার একই কাগজপত্র দিয়ে পাসপোর্ট হয়েছে। এই ঘটনা আমার শহর বগুড়াতে..

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ56TVLY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়ন করতে আমাকে এই ঘুশ দিতে হয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYVQ2KD2
মন্তব্য