সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

MPO এর আবেদন

NTRCA এর মাধ্যমে একটা স্কুলে সুপারিশ প্রাপ্ত হই । তখন MPO এর জন্য আবেদন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ২০০০ টাকা ঘুষ দিতে হয়েছে যদিও দাবি ছিল ৩০০০ টাকা।

ঘুষ দিয়েছি
উপজেলা: মতলব দক্ষিণ , জেলা: চাঁদপুর ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT9WP5VE
মন্তব্য
বিআরটিএ

স্মাট লাইসেন্স ড্রাইভিং কার্ড পাচ্ছি না

টাকা দেওয়ার পর ও আমি স্মাট কার্ড পাচ্ছি না। দীর্ঘ 1 বছর যাবৎ ঘুরতেছি... স্মাট কার্ড না থাকার কারনে রাস্তা ঘাটে পুলিশ কে টাকা দেওয়া লাগতেছে।

ঘুষ দিয়েছি
DHAKA ৳১৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKB8WDF2
মন্তব্য
ট্রাফিক পুলিশ

Bike helmate mamla

বাজারে আমার হেলমেট ভুলে গেছি বাসায় যাচ্ছিলাম। তখন আমাকে হেলমেটের মামলা দেওয়ার কথা বলে ভয় দেখায় এক পর্যায়ে আমার কাছ থেকে ঘুষ নে য়।

ঘুষ দিয়েছি
Pabna ৳৪৫০
২ সেপ্টেম্বর ২০২৬ RJX7T4L6
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট উঠানো

আমার সার্টিফিকেট হাড়িয়ে যায, সার্টিফিকেট উঠানোর জন্য ঢাকা শিক্ষা বোর্ডে গেলে ঐখানে কর্মরত এক জন আমার কাজ থেকে ১০০০/- টাকা ঘুস নেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQVD3FJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Land Acquisition Compensation

I would like to share a very painful and true experience regarding land acquisition by the government. My father is a senior citizen, 83 years old. He owned 9 decimals of land in Shahjadpur, Kuril, Dhaka. About two years ago, the government acquired this land for the MRT-1 Underground Rail project. We got compensation for 8 decimals, but still haven’t received payment for 1 decimal which has been recently acquired by the government. To get the 8 decimals' money, we had to go through 6 months of harassment at the DC Office LA Division. After submitting all documents, the file was stuck. When I finally found the right officer, he demanded a bribe of 6 lakh taka. We had no choice. We paid it.

ঘুষ দিয়েছি
dhaka ৳৬.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DK4TD42X
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন

পাসপোর্ট আবেদন সময় ওয়ার্ড নাম্বার অপশনাল ছিল তা আমি দেই বলে আবেদন জমা নেয়নি।পরে ৩০০০ টাকা দেয়ার পী জমা নেয়

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT7YRYMW
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি ক্রয় করার পর সকল কাগজ ঠিক ঠাক থাকার পরও ৫০ হাজার টাক দিতে হয়েছে

জমি ক্রয় করার পর সকল কাগজ ঠিক ঠাক থাকার পরও ৫০ হাজার টাক দিতে হয়েছে. ১ লাখ টাকা বলেছিলো দিয়েছি ৫০ Bank ar Stetment আছে আমার কাছে

ঘুষ দিয়েছি
তেজগাঁও অফিস ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKWPBA2C
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Dhaka EPZ customs gate

EPZ গেটে কর্মরত BEPZA-এর নিরাপত্তারক্ষী ও আনসার সদস্যরা প্রতিটি মালবাহী ভ্যান ও গাড়ি থেকে অননুমোদিতভাবে চাঁদা আদায় করে সম্প্রতি আমি ১,১০০ টাকা মূল্যের ফ্লোর ম্যাট কারখানার ভিতরে প্রবেশ করানোর সময় গেটে কর্মরত নিরাপত্তারক্ষীদের ৪০০ টাকা অতিরিক্ত চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি।

ঘুষ দিয়েছি
Savar ৳৪০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKLWLCE7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিয়ের নিকাহ অনলাইন /পরেন মিনিস্ট্রি

বিয়ের কাবিন/নিকাহ নামা পরেন মিনিস্ট্রি করতে গিয়ে এক বিভ্রান্তিতে পড়ি আমি !! আমি প্রবাসি সৌদিতে থাকি ,, বর্তমান সৌদি সরকারের নিয়ম অনুযায়ী স্ত্রী কে ওই দেশে নিয়ে যেতে পরেন মিনিস্ট্রি সার্টিফিকেট লাগবে যা অনলাইন সত্যায়িত কপি !! নিজের বিয়ের নিকাহ নামা অনলাইন করতে প্রথমে কাজির কাছে যাই ,, উনি টাকা ছাড়া কাজ করবে না বলেন ,, ৪০০০ টাকা দাবি করেছিলো আমি প্রত্যাখ্যান করেছি

ঘুষ দিইনি
নোয়াখালী ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT96KNNU
মন্তব্য
সরকারি হাসপাতাল

PG HOSPITAL DHAKA

আমি গত কয়েকদিন আগে বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল যার পূর্বা নাম ছিল পিজি হসপিটাল আমার স্ত্রীকে নিয়ে টাইফয়েড এর চিকিৎসাধীন ছিলাম এবং তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন ছিল ওখানকার জরুরী বিভাগে দেখানোর পর ডাক্তার রোগী ভর্তির লিভ দিয়েছিল কিন্তু সেখানে শত ঘুরাঘুরি করেও কোন ওয়ার্ড কেবিন কোনটারই সিট পাওয়া যায়নি, অথচ সেখানে কিছু টাকা ঘুষ প্রদান করলে হয়তো আমি সেখানে সিট অথবা কেবিন পেতাম কিন্তু আমি সেটা প্রত্যাখ্যান করেছি এরপর আমি প্রাইভেট হসপিটালে এসে চিকিৎসা গ্রহণ করি এ হচ্ছে আমাদের বর্তমান পিজি হসপিটালের অবস্থা। এখানে দালাল চক্র অনেক বেশি।

ঘুষ দিইনি
Dhaka ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKBE3LDW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার পাসপোর্টে ওয়ার্ড নাম্বার সঠিকভাবে আসেনি বলে সরাসরি ঘুষ দাবি করে। ঘুষ না দিলে পাসপোর্ট ভিরেফিকেশন সম্পন্ন হবেনা বলে সরাসরি জানিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২.৩ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTPWAGFQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

GOLAPGONJ AND SYLHET POLICE OFFICE

Last time i need a police clearness from thana police , when i paid 500 to sonali bank i sunmit it to golapgonj thana office , that time the officer ask me 2500/- extra money for office cost. i refused than i visit sylhet bandor bazar SP office , here i show sonali bank slip for PCC but same results . bondor bazar office person ask 3000/- and he treat if i do not pay i never get PCC. i refused and come bank golapgonj thana and i paid 2500/- for PCC

ঘুষ দিয়েছি
GOLAPGONJ ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYWKEJSB
মন্তব্য
বিআরটিএ

Driving License issue

ব্রাহ্মণবাড়িয়া BRTA অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে দেখা যায়, সরাসরি BRTA-এর স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করা বেশ কঠিন। অভিযোগ অনুযায়ী, প্রায় ৯৫% মানুষকে BRTA-এর কিছু অসাধু কর্মকর্তা/কর্মচারী বা তাদের সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তির মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে লাইসেন্স করাতে হয়। মোটরসাইকেলের লাইসেন্সের সরকারি খরচ প্রায় ৬,০০০ টাকা হলেও যোগাযোগের মাধ্যমে করতে গেলে প্রায় ১৩–১৪ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে লাইসেন্স করতে বাধ্য হচ্ছে।

ঘুষ দিয়েছি
Brahmanbaria BRTA ৳১৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT4SAKCY
মন্তব্য
ভূমি অফিস

নামজারী আবেদন রিপোর্ট প্রদান প্রসঙ্গে

আমার নিজের একটা নামজারী আবেদন নিয়ে ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রথমে ১,০০০/- টাকা দাবী করেন সেটা পরিশোধ করলে খড়সা খতিয়ান করে সার্ভেয়ার সাহেবের নিকট প্রেরণ করেন, পরবর্তীতে মুলাদী ভূমি অফিসের সার্ভেয়ার সাহেব দাবী করেন উক্ত নামজারী আবেদন মঞ্জুর করতে তাকে আরও অতিরিক্ত ৫,০০০/- টাকা প্রদান করিতে হইবে। পরবর্তীতে আমি প্রত্যাখ্যান করে চলে, তাহার পরে তিনি আমাকে অনুপস্থিত দেখিয়া আমার নামজারী আবেদন না মঞ্জুর করে দেন।

ঘুষ দিইনি
মুলাদী ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRA2CB9D
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পোস্টিং হওয়ার পর বেতন আটকে রাখে

আমি সরকারি চাকুরী করি, সে লক্ষ্যে আমার ঢাকা থেকে সিলেট পোস্টিং হয়। সরকারি আদেশ অনুযায়ী পোস্টিং হওয়ার ১-২ মাসের মধ্যে বেতন কার্যক্রম শুরু হয়ে যায়। কিন্তু আমার প্রায় ৫ মাসের অধিক সময় হয়ে যাওয়ার পরেও বেতন হচ্ছিলো না। অতঃপর আমি সিলেট হিসাব রক্ষক অফিসে যোগাযোগ করি তারা আমাকে জানায় যে আমার ফাইল টি এখনো ঢাকা থেকে আসে নাই। অতঃপর আমি ঢাকা হিসাব রক্ষক অফিসে যোগাযোগ করি। তারা আমাকে বলে যে আমার ফাইলটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে আরও এক থেকে দুই মাস অতিবাহিত হয়। আমার নিম্ন আয়ের মাধ্যমে আমার সংসার চলত। প্রায় সাত মাস বেতন বন্ধ থাকার পরে বিভিন্ন জায়গা হতে ঋণ করতে হয়েছে। অতঃপর আমি আমার সহকর্মী কয়েকজনের সাথে যোগাযোগ করি, তারা আমাকে বলে যে কিছু টাকা অর্থ প্রদান করলে আমার বেতন হয়ে যাবে। অবশেষে আমি ন

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYDQ7N8X
মন্তব্য
শিক্ষা অফিস

বদলি জনিত,, এক বিভাগ থেকে অন্য বিভাগ

২.৫ বছর যাবৎ ১৫ থেকে ২০ বার স্বাভাবিক ভাবে আবেদন করে ও বদলি হতে পারিনি,,, শেষে বাদ্য হয়ে শিক্ষা ভবনের ডিজি এবং ডিডিরা,,, টিচারের মাধ্যমে,, পিউনের মাধ্যমে,, অন্যান্য শিক্ষক প্রতিনিধির মাধ্যমে টাকা নেওয়া হয়,,, আমি ২.৫ লক্ষ টাকা দিয়ে বদলি হতে বাদ্য হয়েছি,,, কারণ আমার নিজ জেলা থেকে ৯ ঘন্টা লাগে কর্মস্থলে যেতে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.৫০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKGF5P8K
মন্তব্য