সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫০

X ray

একটা এক্স রে করতে সরকারি ভাবে লাগে ২৫০ টাকা... ২৫০ টাকা পেমেন্ট করার পর যখন সিরিয়াল ধরে এক্স রে করতে যাই যেখানে গিয়ে গোপন রুমে নিয়ে অতিরিক্ত টাকা দাবি করে এক্স রের সাথে সংযুক্ত যারা রয়েছে অতিরিক্ত টাকা ৫০/১০০ দিতে হবে তাহলে হলে রিপোর্ট দিবে না। জিম্মি করে টাকা নিয়ে তারপর রিপোর্ট দিছে। ঘটনা শেরে বাংলার অর্থোপেডিক হাসপাতালে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKGBZDVZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

ওইখানে দালাল সিন্ডিকেটের মাধ্যমে রোগী কে অন্যত্র সরিয়ে নেওয়া

ওইখানের হসপিটালের পেলে বিভিন্ন দালাল চক্র থাকে সহজ সরল রোগীদের কে ভুল ভুল বুঝিয়ে অন্য হসপিটালে নিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে তারা পার্সেন্টেজ নিয়ে থাকে সে ক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ এইসব দালালদের বিপরীতে কোন ধরনের পদক্ষেপে নেয় না বা কোন ধরনের সতর্কীকরণ করে না যার ফলে গ্রাম বাঞ্চল থেকে আসা রোগীরা তাদের খপ্পরে পড়ে যায়

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXWRSVM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

গজারিয়া উপজেলা

ভূমি অফিসে যেকোনো কাগজপত্র নিয়ে গেলে কাজ করাতে হলে টাকা ছাড়া চলে না জনগণ তাদের বেতন দিতে হয় সরকার বেতন দেয় না তাই দেখাচ্ছে তাই মনে হচ্ছে আমাদের জানা মতে আল্লাহর আল কোরআন হাতে দিয়ে ফলো করে তাদেরকে চাকরি দেওয়া উচিত টাকা ছাড়া ও কাজ করে না দুই একটা করে সাংবাদিক বড় বিচার করলেন

গজারিয়া, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK5DYXS8
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০০ লাখ

পেনশন এর টাকা

আমার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষক বরমি উচ্চ বিদ্যালয় থেকে রিটায়ার্ড হয়েছেন, তার পেনশনের টাকা উঠানোর জন্য বি এন পি নেতাকে ২ লাখ টাকা ঘুষ দিতে হবে। স্যার বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ভর্তি আছেন,তাহার ওপেন হার্ট সার্জারী হবে। স্যার বললেন তিনি ঘুষ দিয়ে এই টাকা নেবেন না।

শ্রীপুর, গাজীপুর।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKLP8KX8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

Nid card

জাতির পরিচয় পত্র ১ম দিনে ফিংগার নিয়ে পরের দিন বের করে দিতে চায়ছে ৪০০০ টাকা। আবার ২১ বা ১.৫ মাস দিন বের করলে খরচ হবে না

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYEQJXX8
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট রিনিউ

২০২১ সালে আমি পাসপোর্ট করার জন্য আবেদন করেছিলাম নিজে নিজে। পরবর্তীতে জানতে পারি নিজে নিজে করলে নিবে না। মার্কা দিয়ে করতে হয়। কিন্তু আমি আমার সিদ্ধান্ত অটল থাকি। তারপর আমি জমা দিতে গেলে অনেক হয়রানির শিকার হই। সকল ডকুমেন্টস জমা দেয়ার পর একপর্যায়ে বলে যে কলেজের আইডি কার্ড আনতে হবে। তারপর প্রায় ৩০ কিলো দূরে আমার বাড়ি থেকে আইডি কার্ড নিয়ে এসে দেখাই। যদিও কলেজের সকল সার্টিফিকেট দিয়েছিলাম কিন্তু তাদের মন বড়ে নাই। যাইহোক ফাইনালি জমা নিলো কিন্তু আফসোস আমার পাসপোর্ট আটকে দিয়েছে। প্রায় চার মাস অতিবাহিত হওয়ার পর একপর্যায়ে পাসপোর্ট রিলেটেড যত সাইট সেখানে মেইল করতে থাকি। তারপর হাতে পাই পাসপোর্ট। অথচ এই দেশ প্রবাসীদের রেমিট্যান্স এ চলে আর তাদের পাসপোর্ট নিয়েই এতো হয়রানি করা হয়

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYEEYJSC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৩.০ হাজার

খাজনা পরিশোধ

দাখিলা আনতে গিয়েছিলাম। দাবি করলো ২৩০০০। এরপরে ১২০০০ টাকায় নিষ্পত্তি হলে। পরে দেখলাম ৬৫০০ টাকা সরকার পেয়েছে। বাকিটা মেরে দিয়েছে।

ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCAHFT3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৯.০ হাজার

নামজারি করন এর আবেদন

আমি যখন নামজারি করার জন্য ভূমি অফিসে যাই তখন তারা আমার দলিলের মধ্যে যে পরিমাণ জায়গা আছে সেটা আমাকে না দিয়ে ৪৫ এর জায়গায় ৩৪ শতাংশ নামজারি করে দিয়েছে। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে বলে কোর্টে মামলা করার জন্য এবং রায় পেলে তখন তারা দলিল অনুযায়ী বাকিটা নামজারি করে দিবে। আমি মামলা করে দীর্ঘদিন অপেক্ষা করার পর এখন রায় পেলাম কোর্ট থেকে। আর এই রায়ে বলা হয়েছে আমার জমির সম্পূর্ণ জায়গা যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু অফিসের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত কোনো ঘুষ না পেলে কোনো কাজ‌ই তারা করতে রাজি নয়।

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYHHQANZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

না সেরকম কিছু নয়

ডাকা এয়ারপোর্টের সামনে আমার বাইক আটকায়, আমি কাগজ পত্র দেখানোর পরে। সব কিছু ঠিক থাকলেও তারা দাবি করে ২০০০ টাকা। পরে আমি ১৫০০ টাকা দিয়ে ঐ খান থেকে চলে আসি।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKD53JE8
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.০ হাজার

রিটার্ন জমা

আমি ছোট্ট পরিসরে ইউনানি ঔষধ বিক্রয় করি, আমার বিক্রয় এর উপর কমিশন প্রতি মাসে পেয়ে থাকি এবং সেই কমিশন থেকে প্রতি বছর ট্যাক্স জমা দেয় কোম্পানি আমার নামে, সেই ট্যাক্স এর রিটার্ন কপি কোম্পানি আমাকে দেওয়ার পর,আমি রিটার্ন জমা করতে গেলে প্রতি বছর জমা নিতে গিয়ে ১০০০ টাকা তাদের দিতে হয়, পরবর্তীতে অস্বীকার করি অফিস এর কর্মকর্তা গণ সকলের কাছ থেকেঘুষ নিচ্ছে,আমি অপারগ আমার সংসার চালাতে পারি না,কি করে ঘুষ দিবো তাই চলে আসি এখন আর রিটার্ন জমা দেয় না,আমি নিজেই চলতে পারি না,ঘুষের টাকা কেমনে দিবো!

Mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY559X7S
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৩.০ হাজার

পাসপোর্ট করর জন্য

গত ২০১৭ সালে আমি নরমাল পাসপোর্ট করতে গেলে ১৩০০০ টাকা চায়। আমি পরে টাকা দেই।

উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK535GUX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট

আমার ফর্ম পূরণে একটু ভুল হয়েছিল। ওখানে বলা ছিল যে একটা আবেদন করলে অফিসার ঠিক করে দিবেন।ছয় মাস ঘুরেছি এখানে না ওখানে। আমার টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। শেষে একজনের মাধ্যমে যোগাযোগ হয় যে 1200 টাকার বিনিময়ে আবেদন ঠিক করে দিবে। পরে আমাকে কিছুই করতে হয় নাই ওরা একটা আবেদনে একটা সই নিয়েছে আর সব ঠিক করে দিয়েছে। ঢাকা পাসপোর্ট অফিসে কাজ করেছিলাম একাই কোনো অতিরিক্ত টাকা লাগে নাই। কিন্ত এই জেলা ভিত্তিক অফিস গুলিতে টাকা ছাড়া কাজ হয় না। আবেদনে একটু ভুল হলেই আপনি শেষ।

জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJJQCR59
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা

জমির একটা মামলা ছিল। মামলা নিষ্পত্তির পরে খাজনা দিতে গেলেও বলে ঝামেলা আছে। অনলাইনে তথ্য দিলে আমাকে অনুমোদন না দিয়ে বাতিল করা হয়। আমি অফিসে গেলে বলে অফিস খরচ লাগবে তাছাড়া হবে না। চাকুরীর সুবাদে দূরে থাকায় ঝামেলা থেকে বাঁচার জন্য টাকা দিতে বাধ্য হই।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJM69WHG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৩০ লাখ

ভূমি অধিগ্রহন

সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের বিনিময় মূল্যের চেক চুরান্ত অনুমোদন এবং বিভিন্ন কাগজপত্র অনুমোদন ও ফাইল সাক্ষর করতে এই অর্থ দিতে হয়। এখানে অঘোষিত নিয়ম এটা। সকলেই বিভিন্ন অংকে এটি পরিশোধ করতে বাধ্য।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ7R43V7
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পল্লী বিদ্যুৎ এর নতুন মিটার এর জন্য আবেদনে অতিরিক্ত টাকা দাবি

নতুন মিটারে আবেদন নিয়ে গেলে নানা রকম অহেতুক ভুল ধরে,শেষে সব কিছু সমাধান এর বিনিময় ১০০০০ টাকা দাবি করে

মির্জাগঞ্জ,পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR7FQEAS
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করার জন্য

আমি পাসপোর্ট করতে গেলাম, বললো সরকারি ফি দিয়ে পাসপোর্ট হবেনা অতিরিক্ত টাকা লাগবে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYBYRE98
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খতিয়ান খোলার আবেদন

আদালতের ডিগ্রি প্রাপ্ত হইয়া জমির খতিয়ান খোলার আবেদন ছিল।এসিল্যান্ডের সহকারী সম্পূর্ণ ঘুষের টাকা নেয়। এবং এখনও এই কাজটি অসম্পুর্ণ যা দুই বছর যাবৎ গুড়ানো হচ্ছে!!

কলমাকান্দা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYT7JUSP
মন্তব্য