সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কর অফিস

রিটার্ন জমা

আমি ছোট্ট পরিসরে ইউনানি ঔষধ বিক্রয় করি, আমার বিক্রয় এর উপর কমিশন প্রতি মাসে পেয়ে থাকি এবং সেই কমিশন থেকে প্রতি বছর ট্যাক্স জমা দেয় কোম্পানি আমার নামে, সেই ট্যাক্স এর রিটার্ন কপি কোম্পানি আমাকে দেওয়ার পর,আমি রিটার্ন জমা করতে গেলে প্রতি বছর জমা নিতে গিয়ে ১০০০ টাকা তাদের দিতে হয়, পরবর্তীতে অস্বীকার করি অফিস এর কর্মকর্তা গণ সকলের কাছ থেকেঘুষ নিচ্ছে,আমি অপারগ আমার সংসার চালাতে পারি না,কি করে ঘুষ দিবো তাই চলে আসি এখন আর রিটার্ন জমা দেয় না,আমি নিজেই চলতে পারি না,ঘুষের টাকা কেমনে দিবো!

ঘুষ দিইনি
Mymensingh ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY559X7S
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমার ফর্ম পূরণে একটু ভুল হয়েছিল। ওখানে বলা ছিল যে একটা আবেদন করলে অফিসার ঠিক করে দিবেন।ছয় মাস ঘুরেছি এখানে না ওখানে। আমার টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। শেষে একজনের মাধ্যমে যোগাযোগ হয় যে 1200 টাকার বিনিময়ে আবেদন ঠিক করে দিবে। পরে আমাকে কিছুই করতে হয় নাই ওরা একটা আবেদনে একটা সই নিয়েছে আর সব ঠিক করে দিয়েছে। ঢাকা পাসপোর্ট অফিসে কাজ করেছিলাম একাই কোনো অতিরিক্ত টাকা লাগে নাই। কিন্ত এই জেলা ভিত্তিক অফিস গুলিতে টাকা ছাড়া কাজ হয় না। আবেদনে একটু ভুল হলেই আপনি শেষ।

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳১.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJJQCR59
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

জমির একটা মামলা ছিল। মামলা নিষ্পত্তির পরে খাজনা দিতে গেলেও বলে ঝামেলা আছে। অনলাইনে তথ্য দিলে আমাকে অনুমোদন না দিয়ে বাতিল করা হয়। আমি অফিসে গেলে বলে অফিস খরচ লাগবে তাছাড়া হবে না। চাকুরীর সুবাদে দূরে থাকায় ঝামেলা থেকে বাঁচার জন্য টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
পাবনা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJM69WHG
মন্তব্য
ভূমি অফিস

ভূমি অধিগ্রহন

সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের বিনিময় মূল্যের চেক চুরান্ত অনুমোদন এবং বিভিন্ন কাগজপত্র অনুমোদন ও ফাইল সাক্ষর করতে এই অর্থ দিতে হয়। এখানে অঘোষিত নিয়ম এটা। সকলেই বিভিন্ন অংকে এটি পরিশোধ করতে বাধ্য।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১.৩০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RJ7R43V7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পল্লী বিদ্যুৎ এর নতুন মিটার এর জন্য আবেদনে অতিরিক্ত টাকা দাবি

নতুন মিটারে আবেদন নিয়ে গেলে নানা রকম অহেতুক ভুল ধরে,শেষে সব কিছু সমাধান এর বিনিময় ১০০০০ টাকা দাবি করে

শুধু দাবি করেছে
মির্জাগঞ্জ,পটুয়াখালী ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR7FQEAS
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান খোলার আবেদন

আদালতের ডিগ্রি প্রাপ্ত হইয়া জমির খতিয়ান খোলার আবেদন ছিল।এসিল্যান্ডের সহকারী সম্পূর্ণ ঘুষের টাকা নেয়। এবং এখনও এই কাজটি অসম্পুর্ণ যা দুই বছর যাবৎ গুড়ানো হচ্ছে!!

ঘুষ দিয়েছি
কলমাকান্দা ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYT7JUSP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চক্রাখালী ইউনিয়ন পরিষদ

চক্রাখালী ইউনিয়ন সেবা অফিস প্রতিটা কাজের জন্য 100 থেকে + কাজের ধরণ অনুযায়ী বয়স্ক ভাতা, জন্মনিবন্ধন ইত্যাদি

ঘুষ দিয়েছি
চক্রাখালী ইউনিয়ন ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ KHQYJ8EF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

SI পুলিশ ভ্যারিফিকেশন

এস আই ভ্যারিফিকেশন ছিল, তদন্ত ওসি ৫হাজার টাকা দাবী করে। বলে কয়ে ৩হাজার দিয়ে রাজি করিয়েছিলাম।

ঘুষ দিয়েছি
রাণীশংকৈল,ঠাকুরগাঁও ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNWXKMVS
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং

প্রতিটি জেলা শহরে ফ্রিতে ড্রাইভিং শেখানো হচ্ছে ফেসবুকের মাধ্যমে জানার পর সেখানে যাই কিন্তু যাওয়ার পর না না কথা ওজুহাত আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। পরে কিছু পর আমাকে ১৫০০ টাকা দাবি করে টাকা দিলে এখনই ভর্তি হতে পারবো।

ঘুষ দিইনি
Bogura ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJTXP59D
মন্তব্য
সরকারি হাসপাতাল

উধ্বর্তন কর্তৃপক্ষের ঘুস দাবি

‎কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে আমি কিছু বছর আগে বদলী হয়ে এসেছি। ‎কিন্তু এই হসপিটালের নার্সিং সুপারভাইজার আনেক নার্সিং অফিসারের সাথে অমানবিক আচরণ করেন। তিনি ট্রেনিং থেকে শুরু করে সব কিছু অথের বিনিময়ে দিয়ে থাকেন। প্রতিটি ট্রেনিং এর পর প্রাপ্ত অর্থ থেকে(১০০০-৫০০০) কমিশন নেন। যারা দেন শুধু তারাই বার বার ট্রেনিং পান বাকি দের ওনি দেন না। এছাড়াও হাসপাতালের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব বন্টন করার ক্ষেত্রেও অর্থের লেনদেন করেন। যেমন ওয়ার্ড ইনচার্জ নির্বাচনে ওনি যোগ্য লোক মূল্যয়ন না করে অর্থ ও সুবিধা কে মূল্যয়ন করেন। উদাহরণ স্বরূপ হাসপাতালে ২০১৩-২০২০ এর পোস্টিং অনেক সিনিয়র নার্সিং অফিসার থাকালেও ওনেক ২০২২-২০২৫ পোস্টিং এর অফিসারকে ইনচার্জ নির্বাচন করে ওয়ার্ড পরিচালনা করছেন।অভিযোগ দিলে ওনি হুমকি দেন

ঘুষ দিইনি
কুষ্টিয়া ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHB5N6VF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

আমার নতুন চাকরির ভেরিফিকেশনের জন্য একজন এস আই গ্রাম পুলিশ মারফত আমার এলাকায় খোজ করছিল। আমার বর্তমান চাকরির পোস্টিং দূরে হওয়ায় প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আব্বুকে পাঠাই ঐ এস আইয়ের সাথে দেখা করার জন্য। সবকিছু যাচাই বাছাই শেষে ভাল চাকরি হয়েছে সুবাদে মিষ্টি খাওয়ার জন্য টাকা চায়। আব্বু ২০০০ টাকা দেয়ার পর আরো ১০০০ টাকা চেয়ে নেয়।

ঘুষ দিয়েছি
ভালুকা ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYHZKBJS
মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport

আমি পাসপোর্টের জন্য নতুন আবেদন করেছিলাম। কিন্তু নীলফামারী পাসপোর্ট অফিসে গেলে তারা বারবার আমাকে বলছিলো আপনার ডকুমেন্টে এই ভুল সেই ভুল ইত্যাদি। নির্বাচন অফিস যান, উপজেলা অফিস যান ইত্যাদি। এভাবে ৩ দিন ফেরত আসার পর অফিস আওয়ারের একদম শেষের দিকে একজন দালাল আমাকে বলে আমার কাজ তিনি কয়েকমিনিটে করে দিতে পারবে। এবং ২ হাজার টাকা দাবি করে পুলিশ ভেরিফিকেশন সহ। পরে আমি বাধ্য হয়ে ১৫০০ টাকা দিই। তিনি আমার ফাইলে একটা নাম্বার লিখে দেয় এবং আমি সকল আনুষ্ঠানিকতা শেষ করি ঐদিনই। এরপর পুলিশ ফোন দিয়ে বলে পাসপোর্ট ভেরিফিকশনের জন্য নীলফামারী যেতে সাথে যেন নাস্তাপানির টাকা নেই। পরে পূর্বে কথা অনুযায়ী দালালকে বললে পুলিশকে তিনি ম্যানেজ করেন। তারা সবাই মিলে একটা ইকোসিস্টেম তৈরী করেছে। না চাইলেও অনেক সময় আমরা ঘুষ দিতে বাধ্

ঘুষ দিয়েছি
Nilphamary ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNSJ2CK6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৎস্য ভবনে কাকড়া এবং কুচিয়ার সার্টিফিকেট প্রদান করা

মৎস্য ভবন অধিদপ্তর, রমনা, ঢাকা। এই দপ্তরে কাঁকড়া এবং কুচিয়ার সার্টিফিকেট নিতে গিলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়, টাকা ছাড়া কোনো কাজ করে না এবং আমাদের কোম্পানি (কাঁকড়া ও কুচিয়ার সার্টিফিকেট সেকশনের) ঘুষ না দেওয়ায় বন্ধ করে দেওয়ার পথে নামিয়ে দিছে।

ঘুষ দিয়েছি
রমনা, ঢাকা ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKJ9Y4GL
মন্তব্য
ভূমি অফিস

পৈত্রিক জমিজমার দাগ খতিয়ান নম্বর উত্তলোন ও খাজনা প্রদান।

চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি, আমার বয়স্ক পিতা গ্রামে থাকেন,উনি একদিন বললেন অনেক বছর হয়ে গেছে জমিজমার খাজনা খারিজ দেয়া হয়না,তুমি গ্রামে এসে এগুলো সম্পন্ন করো।আমি আমার পিতার সাথে জাতসাখিনী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে পৈত্রিক জমি জমার সার্চ বা খোজ দিতে অনুরোধ করি,দ্বায়িত্বরত কর্মকর্তা প্রথমেই আমার পরিচয় ও পেশা জানতে চান।আমি বিস্তারিত বলার পরে উনি বলেন ১৫০০ টাকা দেন দেখে দিচ্ছি।আমি ভেবেছিলাম এইটা সরকারি ফি,কিন্তু উনি এই টাকাটা অফিসের বাইরে গিয়ে নিতে চাইলে আমি আপত্তি জানাই।এরপর আমার বাবাকে জানান আপনার ছেলে দুই কলম পড়ালেখা করে ঢাকায় গিয়ে বেশি পাকনা হয়ে গেছে, এরে বাদ দিয়ে আপনি আসেন কাজটা করে দিব।আমি উনার সাথে তর্ক করি পরে আমাকে বলে আপনাদের কাজ করবো না, যেখান থেকে পারেন করুন গিয়ে। এরপর আমার বাবা আমাকে

ঘুষ দিয়েছি
জাতসাখিইউনিয়ন ভূমি অফিস,থানা:আমিনপুর,উপজেলা:বেড়া,জেলা:পাবনা। ৳৩.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ6AXESS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বদলী

ডাক বিভাগের(রাজশাহী জিপিও) এক অফিস হতে অন্য অফিসে অহেতুক বদলি করেছে। এখন আমি আমার আগের কর্মস্থলে যেতে চাইলে ৫০০০টাকা অফিসের নেতা কে দিতে হবে।

ঘুষ দিইনি
রাজশাহী ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJX6CP5S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাইভিং লাইসেন্স এর মেডিকেল সার্টিফিকেট জন্য।

সিভিল সার্জন আফিস খুলনা মেডিকেল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স এর জন্য একটা সই চিল আনতে গিলে ৫০০ টাকা নাস্তা জন্য চায়। ভিতরে ঢুকতেই চেম্বারে বসা দুইজন। আমি অনুরোধ করি তারপর ও রাজি হায়না তারপর চলে আসি।

ঘুষ দিইনি
খুলনা ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ KHG6H2N6
মন্তব্য