সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট আবেদন

জামালপুর পাসপোর্ট অফিসে আমার বাবা ও তিন চাচার পাসপোর্টের আবেদন করতে গিয়ে অভিযোগের সম্মুখীন হই। অনলাইনে সঠিকভাবে আবেদন করার পরও রিসেপশন থেকে বিভিন্ন ভুল দেখিয়ে আবেদনগুলো ফেরত দেওয়া হয়। পরে একজন ব্যক্তির মাধ্যমে প্রত্যেকের জন্য ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার পর একই আবেদনগুলো কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করা হয়। টাকা দেওয়ার আগে যেসব ভুল দেখানো হয়েছিল, টাকা দেওয়ার পর একই আবেদনপত্রে আর কোনো সমস্যা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত ও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYHEX8RJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

২০২১ সালে পাসপোর্ট ফেরিফেকেশনের নামে আমার কাছ থেকে ১০০০ টাকা দাবি করা হয় । এবং তা আমি পরিশোধ করতে বাধ্য হই। আমার জেলা শহের কোর্টে ডিএসবির এক এসআই আমার কাছ থেকে তা নেয় তার নাম

সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYFCTD5E
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

গৃহন ও গণপূর্ত অধিদফতর আউটসোর্সিং চাকরির জন্য।

বাংলাদেশের সর্ববৃহৎ ঘোষবাণিজ্য ঘটে থাকে গণপূর্ত অধিদপ্তরে এখানে টেন্ডার থেকে শুরু করে সব ধরনের চাকরি ঠিকাদারী প্রতিষ্ঠান এবং সকল ধরনের অফিসার লেভেল থেকে শুরু করে একজন সরকারি পিয়ন পর্যন্ত ঘুষের লেনদেন করে থাকে। টাকা ছাড়া এখানে কোনভাবেই কোন কাজ করা যায় না আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পাঁচ বছর চাকরি করছিলাম সেখান থেকে মূলত এগুলো আমার জানা এবং এত অনিয়ম দেখে আমি আমার মাস্টার রোলের চাকরি ছেড়ে দিয়েছি লাস্ট দুই মাস আগে এখানে বেতন নিলেও দিতে হয় খরচ

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKEMJC9D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

বিচারক টাকা খেয়ে রায় দিয়েছে

জেলা বিচারক বিভাগ আমার বাবার বিরুদ্ধে রায় দেয় আপীল বিভাগ সুপ্রিম কোর্টের ঘুষখোর বিচারক ১৫ লক্ষ টাকা খেয়ে রায় দেয় জামিন দেয়। আমার বাবা নির্দোষ তাকে ফাসিয়ে এতগুলো টাকা ভিলেজ পলিটিক্স, স্থানীয় প্রশাসন বলতে থানা এদের কথা বাদই দিলাম শুধু বিচারক ১৫ লক্ষ টাকা খাইছে। আমার বাবার চাকরি থেকে সাস্পেন্ড হইছিলেন। যাক শেষ পর্যন্ত চুড়ান্ত রায় না পেয়েই ২০২৩ সালে মারা যান।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK68HQ4P
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডিএস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন কারন ১ দাগের জায়গায় ২ দাগ দেখানো হয়েছে। ২০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে কোন না কোন অজুহাত দেখিয়ে অৗবধবাবে ভাবে ভুল দেখিয়ে নিয়ে টাকা দিয়ে কাজ করা হচ্ছে।”

নারায়নগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKXT9FY3
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.২ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স করতে গেলাম। তারা চালান কেটে দিবে এরকম বলে চালান ও পেপারস রেখে দিছে৷ ভালো কথা কিন্তু টাকা তাদের কাছে দিলে ভালো এরকম বুঝপড়া শুরু করলো। পরে আমার বন্ধুকে নিয়ে গেলাম, সে জিজ্ঞাসা করলো কত টাকা? স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞাসা করায় তার সাথে খারাপ আচারণ করছে দায়িত্বরত কর্মকর্তা। পরবর্তী দিন আমাকে যেতে বলে আমার কাছে থেকে সব মিলিয়ে ৩৫০০ টাকা নিয়েছে। যা চালান বাবদ খরচ বাদে ১২১৪ টাকা পড়েছে।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BREARZ8B
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৫.০ হাজার

Driving Licence

ড্রাইভিং লাইসেন্স এক দালাল ১০,০০০/- টাকা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট-ছবি তোলা পর্যন্ত করে দিয়েছে। ১০ বছর মেয়াদী লাইট ড্রাইভিং লাইসেন্স ইতোপূর্বে বেশ কয়েকবার গিয়েছি, তারা শুধু ১/১.৫ মাস মেয়াদের সীল দিয়ে দেয়। ৫ বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনও ড্রাইভিং লাইসেন্স আসেনি। বাইরের এক দালাল বললো- ৫,০০০/- টাকা দেন, খুঁজে বের করে দিচ্ছি। আমি ১,৫০০ টাকা পর্যন্ত অফার করেছি।

মিরপুর-১৩, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKHFFBCE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নাম জারির জন্য গিয়েছিলাম

আমি আমার জনি নাম জারির জন্য আবেদন করে গিয়েছিলাম ইব্রাহীমপুর ভূমি অফিসে যাওয়ার পরে বলতেছে কাজগে এই সমস্যা ঐ সমস্যা এটা ঠিক করেন এই ভাবে আমাকে তিন বার নাম জারির জন্য আবেদন করতে হয়েছে। তিনবার আবেদন করার পর ৯০০০ টাকা দেওয়া পরে ঐ কাজগে আর কোন সমস্যা নেই আমার নাম জারি হয়ে গেছে। এই ৯ হাজার টাকার সাথে তিনবার আবেদন করা আসা যাওয়া আরো ৪ হাজার টাকা খরচ হয়েছে।

নবীনগর, ইব্রাহিমপুর ভূমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTX4TFZS
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

এমপিওভুক্ত ফাইল জেলা থেকে ছাড়ানোর জন্য

পিরিজপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একজন পরিদর্শক আছেন। উনি মূলত উনার কাছে এমপিও ভুক্ত বার শিক্ষা দের যত ফাইল আছে তিনি উনি ছেড়ে থাকেন। উনার কাছে ফাইল যাবার পরও উনি তার লোক সেট করা আছে তার মাধ্যমে টাকা দাবি করে থাকেন। ওনাকে পিরিজপুর জেলায় মাধ্যমিক শিক্ষা স্তরের যত লোকজন আছে এমপি ভুক্ত তারা সবাই এক নামে চিনে। উনি প্রথমে এমপি ভক্তের জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল পরবর্তীতে বকা এফাইলের জন্য টাকা নিয়েছে এবং এরপর এ বছর যারা এসেছে তাদের যে কোন ভুলের জন্য উনি এক লক্ষ টাকা দাবি করেছেন।

পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR2EGSYT
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

পুরাতন দলিলের নকল উত্তোলন

সাব রেজিস্ট্রার অফিসে আমার হারিয়ে যাওয়া পুরাতন দলিলের নম্বর ও সাল দিয়ে সার্চ করে এর নকল তোলার জন্য গিয়েছিলাম। তারা প্রথমে বলে ১০০০ টাকা লাগবে তাহলে কাগজ বের করা যাবে। কিন্তু পরবর্তী তে বালাম বই তাদের কাছে নেই সেটি অন্য কোথাও আছে, সেখান হতে বের করে দিবে কিন্তু তার বিনিময়ে তারা ৪০ হতে ৫০ হাজার টাকা লাগবে বলে। তাছাড়া যদি তারা বালাম বই বের করে কিন্তু সেখানে আমার জমির দলিল না থাকে তাহলে টাকা কম রাখবে না যেটা তাদের ডিমান্ড সেটিই দিতে হবে।

দিনাজপুর সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNAPSH37
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০ হাজার

লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত অফিস)

অফিসের বড়........ যিনি লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত ডিভিশন অফিস) এ ফর্ম দিয়ে থাকেন। তিনি ফর্ম পুরন করে জমা দিয়ে ‍দিবেন ২২,০০০ টাকা দিতে হবে। ফর্ম নিয়ে এসেছি আজ ও জমা দেই নাই। কষ্ট পেয়েছিলাম আমি একজন ইঞ্জিনিয়ার (সিভিল) ভাল কাজ করার আশা করছিলাম। ওদের কপাল খারাপ।

যশোহর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHAJ7RPP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০০ লাখ

জজ কোর্ট নেত্রকোনা

ডাক্তারের স্বাক্ষী ছাড়া, বাদীপক্ষকে না জানিয়ে, মিথ্যা যুক্তিতর্ক দেখিয়ে এর পরের দিনই আসামীদের পক্ষে রায় দিল,প্রকৃত আসমীদের খালাস দিয়ে দেয়,প্রায় ত্রিশ লক্ষ টাকা ঘুস নিয়েছে জজ সাহেব।

নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে MYHZR9NK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০ হাজার

লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত অফিস)

অফিসের বড়........ যিনি লাইসেন্স ইনলিষ্টমেন্ট (গনপুর্ত ডিভিশন অফিস) করেন, তিনি ফর্ম পুরন বাবদ ২২,০০০.০০ টাকা চেয়ে ছিল সরকারি জমা ৪০০০+৫০০=৪,৫০০.০০ টকা। রাগকরে ফর্ম নিয়ে চলে এসেছি ।

যশোহর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHW3RFNQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিউটেশন

জমি দলিল করার জন বিক্রেতা মিউটেশন করতে জায় কিন্তু টাকা ছাডা উনি মিউটেশন করে দিবে না, আমি ছিলাম ক্রেতা তাই আমি বাদ্ধ হয়ে টাকা দিয়া মিউটেশন করে পরে দলিল করে নেই

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKXC2QGM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

চট্টগ্রাম গণপূর্ত ই/এম-২ ক্যাশিয়ার ঘুষ পরিশোধ

সরকারি কাজের বিল তুলতে গিয়ে বললো ১% করে দিতে হবে একাউন্ট সেকশনের জন্য। নির্বাহী প্রকৌশলীর জন্য ২% মোট ৩% টাকা চট্টগ্রাম গণপূর্ত ই এম বিভাগ ২ এর ক্যাশিয়ারকে পরিশোধ করতে হয়েছে কারণ সে আমার প্রাপ্য চেক দিচ্ছিলো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTMQ9HDC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০.০ হাজার

হাসপাতাল সেবা

আমার মা হার্ট এর রোগী উনাকে সোহোরাওর্য়াদীর পাশে হৃদরোগ হাসপাতোলে নিয়ে যাওয়া হয় হার্টে রিং পরানোর জন্য প্রায় দেড় মাস হাসপাতালে থাকতে হয়।টিকেট থেকে শুরু করে,বেড,পানি,মেডিসিন,অপারেশন সব কিছুতে টাকা দেয়া লাগে।ওয়াড বয়,মহিলা সবার ব্যবহার প্রচন্ড খারাপ।আমার মা খুব অসুস্থ দেখেও টাকা না দেয়ার জন্য ধরেও নাই।অপারেশন শেষ হবার পরেও জায়গায় জায়গায় টাকা দিতে হইছে। ট্রলি,হুইল চেয়ার সব কিছুতে।অপারেশন শেষে বয়রা ক্যথ খোলে ব্যন্ড্যাজ খোলে হাজার টাকা না দিয়ে ভয় দেখায় কেউ রোগী দেখবেনা। এদের আগেও ধরা হইছে টিভিতে নিউজ হইছে কিছুই হয় নাই।টয়লেট এবং পরিবেশ সবই খারাপ ।আমাদের জায়গায় জায়গায় টাকা দিয়ে সেবা নিতে হইছে।জানিনা এর শেষ কোথায়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNJRCJV
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২০.০ হাজার

গাড়ির ভুতুরে মামলা

গাড়ি মতিঝিলে পার্কিং করা ছিল ব্যাংকের পার্কিং লিখা স্থানে।সেখানে পুলিশের সার্জেন্ট মোবাইলে ভিডিও করে পরবর্তীতে ২০০০০ টাকা দাবি করে।দাবিকৃত টাকা না দেওয়ায় অনেক টাকার মামলা দেয়।

ঢাকা,মতিঝিল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKH7W52Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

পুলিশের

আমার বাবার পেনশনের টাকা ওনি ষখন তুলতে যান, তখন তার টাকা তারই তুলতে টাকা দিতে হবে, আসলে চা নাস্তা, খেতে ২৫ হাজার টাকা লাগে, 😅 এটাই আমাদের বাংলাদেশের system.

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRCQN3CK
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

Bds jorip

আমার এলাকায় ভূমি জরিপের কাজ মানে বিডিএস জরিপের কাজ চলমান আমার কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা আমার কাছে অর্থ দাবি করা তো আমি এখন ওটা ভেবে রাখছি টাকা পয়সা দেই নাই দেখি কি হয়।

Gazipur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKYQ9NAH
মন্তব্য