সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

এসএসসি সার্টিফিকেট নামের ভুল সংসধনী জন্য

ঘটনা ২০১৯ সালের আমি হটাৎ খেয়াল করি আমার এসএসসি সার্টিফিকেটে বাবার নামের কিছু অক্ষর ভুল আছে। সেটা সংসধনের জন্য আমি রাজশাহী শিক্ষা বোর্ডে গেলে আমি সঠিক নিয়ম অনুযায়ী ফরম পূরন করি ও সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংকড্রাফ করে করি প্রতি কাগজ সংসধনির জন্য সে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু কাগজ জমা দিতে গেলে অল্প সময়ে কাজ করিয়ে দিবো বলে আমার কাছে অফিস সহকারী সে ৩০০০ টাকা দাবি করে নতুবা কাগজ জমা নিবে না বলে জানায়। পরে পরিচিত এক স্যার উনি নিশ্চিত ভালো মানুষ তার সাথে আমার পরিচয় হয় এবং উনাকে আমার সমস্যা কথা বললে সে নিজে গিয়ে ফাইল জমা করান এবং ওই অফিস সহকারী কে শাসান যাতে এধরনের কাজ না করেন পরি সঠিক সময়ে আমার কাজটি সম্পুর্ন হয়েছে আর কোন সমস্যা হয়নি।।।। ধন্যবাদ ওই অফিসার যিনি নিঃস্বার্থ রুপে তার কাজ করেছেন।।।

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJM3KG6H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬৮০

ইউনিয়ন পরিষদ

আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম ওয়ারিশ সনদ করার জন্য। আমার জানা মতে ওয়ারিশ সনদ সম্পূর্ণ ফ্রি। কিন্তু আমার কাছ থেকে ইউনিয়ন পরিষদের কম্পিউটার কর্মকর্তা চারটা ওয়ারিশ সনদ এর কপি দিয়ে ৪০০ টাকা দাবি করে। আমি তাকে ৩০০ টাকা পর্যন্ত দিছিলাম তাতেও সে সন্তুষ্ট ছিল না। যাক তাপর চৌকিদারকে দিয়ে ভেরিফাইড করার জন্য দিলাম। কিন্তু চৌকিদার টাকা ছাড়া ভেরিফাইড করতে রাজি হচ্ছে না। নানান ধরনের কথা বলে। তাকে শেষপর্যন্ত ২৮০ টাকা দিলাম তারপর সে বলল কালকে আসেন হয়ে যাবে। এই হলো সরকারি সেবার অবস্থা। 😢😢

ভোলা সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRCV9PZK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

খারিজ করার জন্য

আমি জমি খারিজ করতে চাই, কিন্তু ভুমি অফিস থেকে এক অফিস সহায়ক বলে, 12000 টাকা দেন । কাজটি তারা তারি করে দিব। না হয় আবেদন দিয়ে যান , ফাইল পরে থাকবে।

পাবনা , ফরিদপুর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJXAZL96
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

নতুন পাসপোর্ট করার জন্য সকল কাগজপত্র জমা দিই, কিন্তু আমার পুলিস ভেরিফিকেশন করার সময় পাসপোর্ট অফিসে ২০০০ টাকা জমা দিতে বলা হয়। পরে আরও ৫০০ টাকা দাবি করে, যা বিকাশের মাধ্যমে আরেকজনের কাছে পাঠানো হয়। নিজের নম্বরে কিন্ত জমা নেই নি। আজব একটা সিস্টেম রে ভাই। আমরা নাগরিকরা সবাই দোচণে আছি।

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJG2L77U
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০০

জাতীয়তা পরিচয় পত্র

অবলাইনে আবেদন করার পর কাউন্সিলর অফিসে সচিবের জাছে জমা দিতে গিয়ে ২ সপ্তাহের পর প্রদানের তারিখ দেওয়া হয়, সব কিছু বুঝতে পেরে ৩০০ টাকা ঘুস দিয়ে ১ দিনের মধ্যে আমার জাজটি সমাধান করি

চট্টগ্রাম, পাহাড়তলী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTP25P2E
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি অনলাইন করা, এবং নতুন করে মিউটেশন করবো৷

নরমালি নামজারি বা মিউটেশন করতে গেলে ভুমি অফিস এবং এসি ল্যান্ড অফিস ২০/২৫ হাজার টাকা নেয়। এছাড়া এরা কাজ করে নাহ৷ এইবার তাই ই বলেছি দিব অগ্রীমও দিয়েছি ৫ হাজার, বলেছি কাজ হলে বাকিটাও দিব, কিন্তু এরা প্রথমে বললো হবে পরে বলে নাহ হবে নাহ এইটা তো খ-তফসিল, অর্পিত সম্পত্তি। ৬০ হাজার লাগবে, খ-তফসিল আইন অনেক ২০১৩ ২৮(ক) আইনে বাতিল করে দিয়েছে। বললাম মানে নাহ। আমি ২০/২৫ হাজার অফার করেছি। করবে নাহ কাজ। কি করার পরে একজন দুদক এর অফিসার দিয়ে ভুমি অফিসে কল দিয়ে ফাইল এগিয়ে নিতে বলি। গেলাম কিন্তু কাজ হলো নাহ, আগের পুরাতন খতিয়ান অনলাইন নাই, তাই কাজ হবে নাহ। কি করবো? এসি ল্যান্ড এ যান, গেলাম, ১৫ দিনের টাইম লাইন বেধে দিল। আমার সাথে একজন গেছে উনি ২০ দিন ধরে ঘুরছে। উনারও খতিয়ান অনলাইন হয়নি। এখন আমি সেই লাইনে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKYZEYTQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৭.০ হাজার

পাসপোর্ট করতে

আমি ইমারজেন্সি পাসপোর্ট করতে আবেদন করি কিন্তু পাসপোর্ট অফিসে জমা দিলে তারা বিভিন্ন অজুহাতে ফাইল ফিরে দেই পরে একটা দালালকে দিছি সে আমার থেকে সর্বমোট ১৭০০০টাকা চাই, আমি তখন তাকে টাকা টা দিয়ে দিছি তখন সে বলে তুমি পাসপোর্ট অফিসে যাও সেখানে আমার মানুষ আছে পরে সে যে ভাবে বলছে সে ভাবে গিয়ে তার নাম বলে জমা দিছি কিছুক্ষণ পর সেটাতে সাইন করে দিয়ে দেই!

কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTEKJQZD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স করতে

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে লাগে ৫০০০ টাকার ও কম কিন্তু সেখানে আমার থেকে নিয়েছে ১৫০০০ টাকা আবার ফিঙ্গার দিতে নিয়েছে ১০০০ টাকা,কিসু বলার নাই আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHTTHHUJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭০০

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

২০২৫ সালের আমরা যে এলাকায় থাকি ওখানে নতুন ভোটার হওয়ার জন্য এবং নাগরিক সনদ সংগ্রহ করার জন্য আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK7TZUZL
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫.০০ লাখ

Tender

সরকারি হসপিটালে কি বছর যে টেন্ডার হয় ওই টেন্ডার আমাকে দিবে না। এখন আমি জানতে পেরে উইচএফপিও এর কাছে জানতে চাইলে উনি আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। আমি প্রস্তাবটি প্রত্যাখ্যান করি পরবর্তীতে টেন্ডারটি ঢাকার এক দেওয়া হয়

কাউখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTVG2JH9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

মৃত্যু সনদ

মৃত ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করা হয়। জন্ম/মৃত্যু সনদ প্রাপ্তির সরকারী ফি খুব সম্ভবত 100.00 টাকা। সেখানে দাবি করা হয় 600.00 টাকা এবং উক্ত দাবিকৃত টাকা পরিশোধ করা হলেও প্রায় 2 মাস পরে উক্ত সনদ পাওয়া যায়।

মফস্বল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKTSYBKM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ওয়ারিশ সার্টিফিকেট

ওয়ারিশ সার্টিফিকেট নেয়ার জন্য মহিলা চেয়ারম্যান ১ হাজার টাকা দাবি করেছে। কারণ দেখিয়েছে ওয়ারিশ এক জন বিদেশ আসতে পারবে না তাই । চা পানির জন্য দিতে হবে। কিন্তু উক্ত ইউনিয়নের সচিব খুব ভালো মানুষ। ০৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষোদ, সীতাকুন্ড, চট্টগ্রাম।

Chattogram, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTNHNE5J
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

ইমপোর্ট এ হেনস্তা

সব কিছু declaration অনুযায়ি আনার পরও মালগুলো ছাড়া যাবে না, কারন একজনের দাবি ৩০,০০০ টাকা আর একজনের দাবি ৭০,০০০ টাকা, না দিলে মাল নাকি ১০০℅ examination এ ২ মাস রেখে দিবে। শেষ পর্যন্ত অপারগ হয়ে ১ লাখ টাকা দিয়ে মাল রাত ১১ টায় ডেলিভারি নিলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTDBMGKX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

খাজনা খারিজ

খাজনা খারিজ কিংবা কোন সেবার জন্য ভূমি অফিসে গেলে তারা ভূমিতে সমস্যা আছে বলে অতিরিক্ত টাকা দাবি করেl মানুষকে বিপদে ফেলে সব সময় অতিরিক্ত টাকা আদায় করা হয় l

নলুয়া ভূমি অফিস - সখিপুর - টাংগাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKXQSYWV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২২.০ হাজার

ভূমি নামজারি

ভূমি নামজারি, আমি আমাদের ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে যাই। আমার কাগজ পত্র দেখে ভুল খোজতে শুরু করে। আমি দলিল অনুযায়ী নামজারি করতে বলি তাও সে অযুহাতে বলে কোর্টের সিল মোহর কাগজ লাগবে, মায়ের নামের সমস্যা ছিল ইউনিয়ন পরিষদ থেকে নাম সংশোধন করে কাগজ পত্র দাখিল করি তারপর দলিল হয়েছে সেই কাগজ পত্র ভূমি অফিসে দেখালে নামজারি হবেনা বলে তারপর 12000 টাকা নিয়ে নামজারি করে দেয়। আরো দুই টা নামজারি করিয়েছি 14000 টাকা দিয়ে।

শরীয়তপুর জেলার নাগের পাড়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK7549X5
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

বড় মামলার ভয় দেখিয়ে ছোট চাঁদা আদায়

রংপুর - সৈয়দপুর বিশ্বরোড হয়ে ভিন্নজগত যাচ্ছিলাম। মাঝখানে ট্রাফিক পুলিশ পুরো টিম দাঁড়িয়ে। গাড়ি সাইড এ নেয়ার পর বিভিন্ন আলবাল বুঝাতে থাকে। যদিও আমার সকল কাগজ ছিল পিডিএফ করা কিন্তু সেটা তারা দেখেও না দেখার ভান করলো আর একপর্যায়ে সার্জেন্ট বলল আপনার ১০,০০০ টাকার মামলা হবে। আমি অনেক আকুতি মিনতি করার পরেও এক কনস্টেবল সাইড এ নিয়ে বলল ২০০০ টাকা দেন আমি স্যারকে ম্যানেজ দিচ্ছি। পরে ১০০০ টাকা দিয়ে ওখান থেকে আসতে হইসে। মজার বিষয় হচ্ছে টাকা দিয়ে চলে আসার সময় অন্য আরেক কনস্টেবলেরা বলছিল যে ভাই নেক্সট এ এখন দিয়ে যাওয়ার সময় আর ঝামেলা হবে না। টেনশন ফ্রি থাকেন।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RNFWE4BB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

চট্টগ্রাম

আমার স্ত্রীর এসএসসি সনদের নাম সংশোধন করতে সব প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় ফী দেওয়ার পর ও ৭০০০ টাকা দিতে হয়েছে নাম সংশোধন করতে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTV6KV6T
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি কোনো দালাল ছাড়া পাসপোর্ট নবায়ন করতে গেলে বলে কমিশনার সার্টিফিকেট এর সমস্যা আছে হবেনা আবেদন ফর্ম এ দালালের নির্দিষ্ট কিছু সংকেত আছে সেটা দেখে তারা জমা নিচ্ছে তাদের কমিশনার সার্টিফিকেট না থাকা সত্বেও আমি বললাম এটা তাহলে কেন নিলেন তখন একজনকে দেখিয়ে বলে তার সাথে কথা বলেন কথা বলার পর তিনি বলে ২০০০ টাকা দেন কোনো কাগজ লাগবেনা সব আমি বুঝবো কাজ হয়ে যাবে

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTFEMF67
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

মৎস্য অধিদপ্তরে

মাছ এক্সপোর্ট করার জন্য প্রতি সিপমেন্টে সার্টিফিকেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । সেটা বাবদ টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হয় না ।

চট্টগ্রামে, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTY3HYY7
মন্তব্য