সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

Drug Administration license Renewal for Medicine Company

Amar Ekta Unani medicine company ache proti license renewal er somoi inspection a Ashe r mota onker taka nie jai r products license renewal a to koto hat ghure tarpor file upore uthe r mashe mashe DD being AD ke taka dite hoi nato Tara ojoiktik jalabe onek bojha chapie dibe niomer marpach dekhiye othocho Unanir Kono nirdishto niom nai ek ekhn ek ek Kotha bole...eivabei babsha Kore jachchi din din ghusher poriman bartei ache othocho ay kom Bai berei jachche......

Rajshahi, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJ6S725Y
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষক নেতারা ওদের কাছ থেকে বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। নেত্রকোনা জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MY43QF2S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

NID সংশোধন

বিভিন্ন ট্যাক্স এর কথা বলে, বিভিন্ন রিসিভ করার কথা বলে। কোন প্রকার সরকারি ডকুমেন্ট না দিয়ে হাতাহাতি টাকা লেনদেন। কারণ জিজ্ঞেস করলেই বলে। সরকারি খরচ।

সাদুল্লাপুর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RN6CNM5T
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির জন্য ৫০০০ টাকা চাওয়া হয়েছিল, কারন মুল দলিলের পরিবর্তে ফটোকপি দেখানো হযেছিল।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNWT8WA8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার জন্য সব ডকুমেন্টস দেয়ার পরেও অফিস খরচের কথা বলে ১,০০০ টাকা নিয়েছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DK7LXP44
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আমি নিজে নিজে আবেদন করে জমা দিতে গিয়েছিলাম। তারা জমা নেয় নাই, কি কি নাকি ভুল আছে। পরে ডিজির সাথেও কথা বলেছিলাম। কোনো লাভ হয় নাই। পরের দিন যাওয়ার আগে ১৫০০ টাকা দিয়ে গিয়েছিলাম দালালের মাধ্যমে।ওইদিন আর কোনো সমস্যা ছাড়াই করে দিয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTAUKXNN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২য় চাকরি হিসাবে গণপূর্ত অধিদপ্তরের চাকরি পাওয়ার পর ভি-রোল ফরম ফিল-আপ করে দপ্তরে পাঠানো হলে কিছু দিন পর গাইবান্ধা স্পেশাল ব্রাঞ্চের একজন এস.আই আমার বাসায় আসে ডকুমেন্টস যাচাইসহ ভেরিফিকেশন কার্যক্রমের জন্য। আমার ১ম জবে ভেরিফিকেশন হয়েছিল সাঘাটা থানা হতে, তখন কোনো অর্থ লাগে নি। কিন্তু এইবার উনি ৫০০০ টাকা দাবি করে। আমি টাকা দিতে অনীহা প্রকাশ করলে বিভিন্ন ভয়ভীতি দেখায়, সকল কাগজপত্র ঠিক থাকার পরও একই কাগজ আবার শিক্ষা প্রতিষ্ঠান হতে নতুন প্রত্যয়ন চায় বাট ওই সময় ঈদের ছুটি চলমান থাকায় তাকে জানাই যে আমার তো প্রত্যয়ন আছেই, এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। চাইলেও নতুন করে দিতে পারব না। তখন বাধ্য হয়ে ৫০০০ টাকা দিতে হয়। আমার রাজনৈতিক দিক, মামলা ইত্যাদির ব্যাপারে নিট & ক্লিন।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNKKVVFN
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

মোটরবাইক রেজিস্ট্রেশন

বরগুনা সদর বিআরটি আফিস গত২৮ জুলাই আমি ফাইল জমা দি আজ থেকে ১মাস৩দিন আগে আমার সাথে আরো অনেক জমা দেয় কিন্তু তারা দেয় তথাকথিত দালাল বা সুপারিশ এর মাধ্যমে আমি সরাসরি নিজেই দেই তাদের ফাইল বের হয়ে আসে কিন্তু এখন আমার ফাইল বরগুনা বিআরটি অফিস এর ধুলো জমে কারণ আমি তথাকথিত দালাল এর মাধ্যমে ফাইলটি জমা করি নাই। দালাল এর মাধ্যমে জমা দেওয়া মানে এক্সাটা ৩০০০ টাকা বেশি লাগে

বরগুনা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে BR6M8BU7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

Rajuk plan approval

বারবার প্ল্যান জমা দেওয়ার পরেও প্রত্যাক্ষিত হচ্ছিল এবং রিভিউ আসছিল পরে জানতে পারি এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না তারা এমনও বলেছে এখানে কাজ করাতে হলে দেশের প্রধানমন্ত্রীও টাকা দিতে হয় আপনি তো সাধারণ মানুষ

Daka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKQQV3AN
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

পেনশনভোগী

সেনাবাহিনী থেকে নিয়মিত অবসর গ্রহণ এর সময় অর্থ মন্ত্রণালয়ের, জুনিয়র অডিটর ঘুষ দাবি করেন। আমরা ৭৫০জন + লোকজন থেকে ঘড়ে ৬০০০০ টাকা করে FPO office ar এস এস অধীক্ষক বা জুনিয়র অডিটর রাখা ঘুষ নিয়ে থাকেন।

63, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJYBGSVG
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয় শিক্ষক বদলী

একটি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলী।যেটি স্বাভাবিক ভাবে আমার অধিকার ছিল।আমি যখন আবেদন করি আমাকে ৫০,০০০/- টাকা দিতে বলে।

শহর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTPE98EX
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৬.০ হাজার

চিকিৎসা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় রোগী ভর্তির জন্য ১৬০০০/- টাকা দাবী করেন। গ্রামের সহজ সরল লোক হওয়ার ৫০০০/- টাকা পরিশোধ করে ২০ দিন পর জেনারেল সিটের ব্যবস্থা গ্রহণ করেন।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKR6HPN3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য আবেদন করি,সরকারি সব ফি পরিশোধ করি,মাসখানেক ঘোরাঘুরির পর দায়িত্বরত অফিসার বলেন কলেজ অধ্যক্ষের সাইন লাগবে। কি সাইন,কোন পেপারে সাইন,বুঝতে চাইলাম,সে রেগেমেগে বলে "এতো কথা তো বিস্তারিত বলতে পারবো না ভাই,আমার অনেক কাজ আছে,এখানে বুঝানোর স্কুল খুলে বসি নাই।যেটা প্রসেস সেটা মেনে কাজ করতে হবে,আমি তো নিয়মের বাইরে না।"বের হয়ে যাচ্ছি,এমন সময় অফিস সহায়ক বললো,"ভাই আপনি কি শিশু?কিছু বোঝেন না?চায়ের বিল দিয়া সার্টিফিকেট নিয়া যান।হুদা ঘুরবেন ক্যা।প্রিন্সিপালের সাইন আনলে তহন আরেকটা কইবো।" ওনাকে চাহিদামতো ১০০০ টাকা দিলাম,সার্টিফিকেট নিয়ে আসলাম।

মাউশি,ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKBKQJNV
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

মোমেনশাহী ইসলামী একাডেমী কলেজ

শিক্ষা প্রতিষ্ঠান এ চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয় প্রধান শিক্ষক

Mymensingh, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYJ9YKPW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ

প্রশিক্ষণের যাতায়াত ভাতা মেরে দেওয়া হয়। প্রশিক্ষণের ৫০০+ টাকা খাবার বরাদ্দ থাকলেও ১৩০ টাকা থেকে ১৫০ টাকার বেশি খাবার দেওয়া হয় না। অন্যান্য খরচ ভাউচারে খরচ দেখালেও খরচ হয় না। ভুয়া নামে প্রশিক্ষণ করা হয়। টাকার বিনিময়ে প্রশিক্ষনে নাম দেওয়া হয়। কর্মচারীদের যাতায়াত ভাতাও ভাগ করে কর্মকর্তা নিয়ে নেয়। অফিসের কোন বরাদ্দ সঠিক ভাবে ব্যয় হয় না।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYDDYEWS
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

এন আইডি সংশোধন

এন আইডি কার্ড এর নিজ নাম ও পিতার নাম আংশিক ভুল সংশোধনের জন্য আমি একাধিক বার পর্যাপ্ত ডকুমেন্টস যেমন: শিক্ষাগত যোগ্যতার প্রত্যায়ন, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ভিসা কপি, ড্রাইভিং লাইসেন্স, নাগরিক সনদ, চেয়ারম্যান এর প্রত্যায়ন পৌর কর, সহ আরো অনেক সঠিক ডকুমেন্টস নিয়ে ও আজ অনেক দিন যাবৎ ভোলা জেলা নির্বাচন কমিশন অফিসে ঘুরতেছি, আমার সংশোধন আবেদন টা এপ্রুভ করতেছে না, তৃতীয় ব্যক্তি মাধ্যমে ৩০০০০ টাকার প্রস্তাব দিয়েছেন, তাহলে সাথে সাথে এপ্রুভ করে দিবেন, আমি এখন কি করবো ভাবতেছি, এদিকে আমার পাসপোর্টের মেয়াদ শেষ পর্যায়ে, আমি এন আইডি সংশোধন করে পাসপোর্ট রিনিউ না করতে পারলে আমার রানিং ভিসা ক্যানসেল হয়ে যাবে।

ভোলা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRA3QWCX
মন্তব্য