সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ৳৭.০ হাজার

লাইসেন্স

আমি ১৬ বছর যাবত মোটর সাইকেল চালক। তার আগেও চেষ্টা করেছি লাইসেন্স নেয়ার কিন্তু পারিনি। পরবর্তীতে আবার চেষ্টা করি গত ২০২৫ সালে। আমি নিশ্চিত ছিলাম লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় ১০০% পাশ করবো। এত বছর গাড়ী চালাই তাই নিজের প্রতি অগাদ বিশ্বাস ছিলো। কিন্তু ঘুষ না দেয়ায় আমি ফেল। লিখিত, ব্যবহারিক ও মৌখিক। আমি কিন্তু বিএসএস পাশ। তারপরও লিখিত পরীক্ষায় ফেল করলাম। পরীক্ষা দিয়ে চাকরি পেলাম অথচ লাইসেন্স পরীক্ষায় ফেল। কত কঠিন তাদের পরীক্ষা। মনে হয় বিসিএস এর চেয়ে কঠিন। যাইহোক আর লাইসেন্স নেয়া হলো। আমার খুব কাছের একজন ঘুষ দিয়েছিল সে ব্যবহারিক পরীক্ষায় ২০% ও চালাতে পারেনি তাকে লাইসেন্স দিয়ে দিলো।

সোনাপুর বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTWZNYKR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি তিন টি পাসর্পোট তৈরি করার সময় আমার পাসর্পোট পোষ্ট অফিস ভুল হওয়ার কারণে অদিপ্তর থেকে অনেক পরিমাণ ঘুরানো হয় তারপর আমি বাহির তাদের দালালের মাধ্যমে আমার পাসর্পোট টি সম্পূর্ণ হয়েছে।কিন্তু এর কারণে টাকা ও গেছে আমি অধিদপ্তরের কারণে হয়রানি হয়েছি। তারপর আমার থেকে কিছু আনসার ও ঘুষ খাইছে।

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTMD84PB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

বদলি

নেত্রকোনা জেলার একটি উপজেলা থেকে ঢাকা সিটি কর্পোরেশনে বদলির জন্য দুই লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। পরবর্তীতে দেড় লক্ষ টাকায় কাজটি করে দেওয়া হয়। তৃতীয় পক্ষের কাছে 2 লক্ষ টাকা জমা রাখা হয়, বদলি হওয়ার পর ৫০,০০০ টাকা ফেরত দেওয়া হয়। ২০২৪ সালের এপ্রিলের বদলির নীতিমালা অনুযায়ী সব শর্ত আমার অনুকূলে ছিল। ২০২০ সাল থেকে এই বদলির জন্য ঘুরে এবং তদবির করেও কোন কাজ হয় নি।যদিও শিক্ষক হিসেবে নীতিগত কারণে আমি এই ঘুষ দেওয়ার পক্ষপাতি ছিলাম না, কিন্তু আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। আমার পরিচিত সহকর্মী অনেকেই একই পদ্ধতিতে আমার আগে ও পরে বদলি হয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK66YT5W
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

ফাইল আটকে রাখা হয়েছে। যতবার যাই ততবারই বিভিন্ন ধরনের তালবাহানা করে। আমি ওনাদের কথামতো সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছি। সরকারের নিয়ম মোতাবেক ৩২ দিনের মধ্যে নামজারি হওয়ার কথা। আজকের দশ মাস অতি করেছে। আমি ঘুষ দেয়ার পক্ষে না।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKL3JDHB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট আবেদন ছিল আমার মায়ের জন্য। আবেদনটি আমি নিজেই করি। মা এবং বোন পাসপোর্ট অফিসে যেদিন যায় আমি ঢাকায় ছিলাম। আবেদনটি করি আমার বাবার মৃত্যুর ৩-৪ সপ্তাহ পর। আবেদন করার সময় আমি হাজবেন্ড অপশনে Widow কোন সিস্টেম দেখি নাই। যেদিন কাগজপত্র জমা দিতে গেল, সব কাগজ ঠিক আছে। যিনি কাগজ জমা নিচ্ছেন, ওনি আম্মুকে জিজ্ঞেস করে আপনার স্বামী কী করেন। আম্মু সরল মনে বললেন ওনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনি এই সুযোগে বলেন তাহলে হবে না। আপনার এখানে Widow নেই। আবার আবেদন করে আসেন। অথচ Widow কোন অপশন ছিল না। তাদের প্রসেসই এমন, কোন না কোন ভুল ধরে কম্পিউটার দোকানে পাঠাবে তারপর তাদের মাধ্যমে টাকা নিয়ে কাজ করে দিবে। সংশোধনের জন্য একটা দোকানে গেল, তারা বললো ২০০০ দিলে হয়ে যাবে। টাকা দিল, তারা অফিসে আসলো কাজ শেষ।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT7VRHAJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২২ লাখ

জমি রেকর্ডে তঞচকতা এবং সংশোধনের জন্য ঘূষ

জরীপ অফিস থেকে রেকর্ড তঞচকতা করা হয়। সংশোধনের জন্য আবেদন করার পর উপজেলা সেটেলমেনট অফিসে ৳৫০০০০.০০, জোনাল সেটেলমেনট অফিসে ৳৭০০০০.০০ , সার্ভেয়ারকে ৳২০০০.০০ , মোট ৳১২২০০০.০০ ঘূষ দিতে হইছে ।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SY9ZA7NC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরি

কাগজপত্র সব ঠিক থাকার পরেও ৩দিন ঘুরাইছে অযথা। পরে তদসংশ্লিষ্ট ব্যাক্তির দারস্থ হলে একটা নম্বর দেয়। সেখানে যোগাযোগ করলে ২০০০ টাকা দিতে বলে। দাবীকৃত টাকা পরিশোধ করলে সাথে সাথে কাজ হয়ে যায়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTV7UP7
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

পঞ্চগড় পৌরসভায় জন্ম নিবন্ধন সংক্রান্ত

পঞ্চগড় পৌরসভায় অসংখ্য অভিযোগ রয়েছে। এগুলোর মধ্যে আমি বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরছি। প্রথমতঃ পঞ্চগড় পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেন। এছাড়াও যারা কোনো কাজের জন্য আলাদা চা খাওয়ার টাকা/ঘুষ দেন না তাদের সাথে খারপ আচরণ করেন এবং আজ দিব কাল দিব বলে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপন করান। দ্বিতীয়তঃ কর্মকর্তা, কর্মচারীরা মানুষের কাগজ অথবা ডকুমেন্টের কোনো গুরুত্ব বা প্রয়োজন বিবেচনা করেন না। ধরেন একটি জন্ম নিবন্ধনের জন্য আপনি তাদের 10 দিন সময় দিচ্ছেন এর মধ্যে জন্ম নিবন্ধন ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না এমন পরিস্থিতিতে দেখা যাবে তারা আপনাকে অযথা বসিয়ে রাখবে নির্দিষ্ট কারণ বলবে না অন্য কাজ করবে শেষে বলে দিবে আজ হবে না কাল বা পরশু আসেন।

পঞ্চগড় সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RN7A5HSH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নবায়ন

প্রথমে আমার আবেদন এর ফাইল টা জমা দিলে একটু ওলট পালট করে দেখে কোন সাইন আছে কি না এরপর আমাকে ডেকে দিয়ে দেয় আমার ফাইল আর ভুল ধরে যে ব্যাচেলর কোন কর্ম হতে পারে না নতুন করে আবেদন করে নিয়ে আসেন 🙂 এরপর বাহিরে এসে আনসার সদস্য কে ১৫০০৳ ঘুষ দিলে আমার ফাইল এ একটা কোড লিখে দেয়। এরপর ঐভাবে জমা দিলে আমার ফাইল জমা নেয় এবং ছবি ওঠায়।

ঝিনাইদহ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৬ বার দেখা হয়েছে KHNJ39RZ
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৬০০

পঞ্চগড় পৌরসভায় জন্ম নিবন্ধন সংক্রান্ত

আমি একজন বিধবা নারী আমার বয়স 30। আমার একমাত্র সন্ত্রান শারীরিক প্রতিবন্ধি। তার জন্ম নিবন্ধনটি করার জন্য আমি পৌরসভা গিয়েছিলাম। অতঃপর অনলাইনে আবেদন করে জমা দিয়েছি। আমার আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি আবেদনের পর আমাকে 5 দিন পর যেতে বলেন জন্ম নিবন্ধন নেওয়ার জন্য। এভাবে আমি প্রায় 26 দিন পালাক্রমে ভাড়া খরচ করে পৌরসভা যাই। সেদিনও সেখানে থাকা কর্মচারীগণ আমাকে আরো পরে আসতে বলেন। এক পর্যায়ে আমি অজ্ঞাত এক ব্যক্তিকে বিষয়টি জানালে তিনি প্রতিবাদ করেন এবং কারণ জানতে চান একপর্যায়ে ব্যক্তির প্রতিবাদ স্বরুপ তারা টেবিলের সামনে থাকা ফাইলে খুজে আমার প্রতিবন্ধি ছেলের জন্ম নিবন্ধন বের করে দেন। পরবর্তী অনুসন্ধানে জানা যায় নিবন্ধনটি আবেদনের 7দিনের মাথায় সম্পন্ন হয় কিন্তু কর্মচারীগণ ইচ্ছাকৃত ভাবে আমার মতো অসহায়কে

পঞ্চগড় সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RNFAF9PW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

মিউটেশন

ই নামজারী আবেদনের রিপোর্ট করাতে ৫০০ টাকা দাবি করা হলো না দিলে তারা রিপোর্ট করাবে না অথচ আমরা ক্যানসার রুগির চিকিৎসার জন্য নামজারি করতে এসেছিলাম। শেষমেশ টাকা দেওয়ার পরই খসড়া রিপোর্ট বানিয়ে দিলো নায়েব সাহেব।

ঝিকরগাছা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHMH28AB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৯.০ হাজার

নাম জারির জন্য

নাম জারি করতে হবে তো তারজন্য খাজনা দিতে হবে তবে আগে নাম পত্তন করতে হবে বলে টাকা নিয়েছিলো ।

কালীগঞ্জ ঝিনাইদহ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHJLLGEN
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পরেও ফেইল দেওয়া হয় আমাকে। বি আর টি এ কর্মচারী ৩০০০ টাকা দাবি করে। তাকে টাকা দেয়ার পর পাশ করানো হয় আমাকে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKVR3SVL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট নিজে আবেদন

নিজে আবেদন করেছিলাম,আমার থানা জোরারগঞ্জ,তবে বিদ্যুৎ অফিস মীরসরাইয়ে,ফাইল জমা দেয়ার সময় ফাইল নেয় নি,বলল আমার থানা নাকি মীরসরাই হবে। বের হয়ে একটু যাবার পরে একজন লোক বললো ভিতরে তার লোক আছে ফাইল জমা নিবে তবে ২৫০০ টাকা লাগবে। কি করার ২৩০০ টাকায় রাজি করালাম😅

পাঁচলাইশ পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTDMXUDQ
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০ হাজার

Tin Certificates

টিন সাটিফিকেট নবায়ন করতে দিয়েছি, সারকারী চালান ফি ৩০০০ টাকা কর কর্মকরতা আমার টিন তৈরি করতে নিয়েছে আলাদা ৩০০০ টাকা বলছে উনার খরছের টাকা মানে ঘুষ, আমি দিয়ে দিয়ে আসছি বিগত ১৫ বছর যাবত

Cox's Bazar, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTZH3X9E
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২৫.০ হাজার

ট্যাক্স অডিট

ট্যাক্স অডিট করা হচ্ছে যেটি খুবই ভালো। কিন্তু ট্যাক্স অডিটের নামে কর সার্কেলের কর্মচারীরা ঘুষ বাণিজ্যে মেতে উঠেছে। আমার বাবার ট্যাক্স রিটার্নে জোরপূর্বক ও অহেতুক ভুল প্রমাণিত করে অধিক ট্যাক্স পরিশোধের জন্য বলে, যেই এমাউন্ট কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সেই ব্যক্তিরাই আবার গোপনে উকিলদের দিয়ে ঘুষের বিনিময়ে এই অডিট নিষ্পত্তি করতে চেয়েছে। ট্যাক্স অফিসের মতন দুর্নীতিবাজ একটা সেবা খাত থাকলে দেশের রাজস্ব আহরণ কখনোই লক্ষ্যমাত্রায় পৌছাতে পারবে না।

Chattogram, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT4UPAB2
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৮.০ হাজার

ঢাকা সিলেট রোডের জমি অধিগ্ৰহনে জমির টাকা তুলতে

ঢাকা সিলেট রোডের ভূমি অধিগ্ৰহনে আমাদের কিছু জমি পড়ে এবং টাকা তুলতে গেলে ওরা বলে লাখে তিন হাজার টাকা দিলে আমাদের টাকা দ্রুত দিয়ে দিবে নয়তো ইটা অনেক লম্বা প্রসেস,, টাকা তুলতে অনেক সময় লাগবে। আমরা এখনো টাকা দেই নাই এর জন্য আমাদের টাকা এখনো ঝুলে আছে‌। আমাদের আশেপাশের প্রতিবেশিরা অনেকে লাখে তিন হাজার টাকা দিয়ে ওদের সম্পূর্ণ টাকা নিয়ে এসেছে।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYG28QDN
মন্তব্য