সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন ভোটার আবেদন

আমার মামা প্রবাসী।দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফেরেছেন। উনার জাতীয় পরিচয় পত্র ছিল না। তাই জাতীয় পরিচয় পত্র বানাতে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাই। উনারা নানা বাহানায় জাতীয় পরিচয় পত্র বানাতে কাল বিলম্ব করেন। এবং সার্ভার সমস্যা,নতুন আইডি কার্ড এখন হবে না ইত্যাদি বলেন। আমরা বারবার অনুরোধ করার পরে উনাদের একজন কর্মচারী ৩০০০ টাকা দিতে বলেন। এবং ২৪ ঘন্টায় জাতীয় পরিচয় পত্র তৈরী করে দিবেন এই আস্বাস দেন। আমরা বাধ্য হয়ে টাকা দেই এবং জাতীয় পরিচয় পত্র বানাতে সক্ষম হই।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYSGV6E9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

প্রিন্টিং প্রেসের ডিকলারেমন প্রত্যয়ন

আমার প্রতিষ্ঠানের নাম চৌধুরী প্রিন্টিং প্রেস, স্টেশন রোড, গাইবান্ধা। আমি আমার প্রতিষ্ঠানের বৈধতার জন্য জেলা প্রশাসক বরাবর অফিস কর্তৃক প্রেরিত ফরম মোতাবেক একটি দরখাস্ত করি। সঙ্গে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেই। প্রথমে কোন রশিদ ছাড়া অফিস খরচ বাবদ 2000/- নিয়ে প্রায় 6 মাস ঘোড়ায়। তার পর আমি নিজে ডিসি সাহেবের সঙ্গে দেখা করি এবং তিনি বিষয়টি আমলে নিয়ে ফাইলের কাজ করার নির্দেশ দেন। কাজ শুরু হয়। কাজের চুড়ান্ত পর্যায়ে এসে আমার নিকট 50000/- টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার করলে আমার কাজটি এখন পর্যন্ত হয় নাই। আমি এখন কি করতে পারি।

গাইবান্ধা জেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNVJ8RNZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

গভীর নলকূপের জন্য আবেদন।

আমি একটা গভীর নলকূপের জন্য আবেদন করি।আবেদন পত্র অফিসে জমা দিতে গেলে বলে এমপি মহোদয়ের সুপারিশ লাগবে।পরে উনার সুপারিশ এনে অফিসে জমা দেয়।জমা দিলে ওখান থেকে বলা হয় এটা আবার এমপি মহোদয়ের কাছে যাবে।উনি একটা তালিকা করে দেবেন।সেই তালিকায় যাদের নাম থাকবে তারা কল পাবেন।পরে আমাকে বলা হয় আপনি যদি কল নিতে চান তাহলে ইঞ্জিনিয়ার সাহেব ২৫০০০ টাকা চেয়েছেন যেখানে ব্যাংকে জমা দেওয়া লাগে ৭০০০ টাকা।মানে ৭০০০ টাকা জিনিস আপনাকে ২৫০০০ টাকায় নিতে হবে।আমি খুবই হতবাক হয়ে যায়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHJMMKLN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিদিশে যাবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে ওইখানেও ঘুষ দেওয়া লাগে

তারা সরাসরি বলে যে চা পানি খাওয়ার জন্য কিছু দিয়ে যান

ফরিদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJ24PFE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.৬০ লাখ

উপজেলা বাস্তবায়ন কর্তকর্তার কাছে বিল তুলতে গেলে মোট ভিলের ৯-১০% ঘুষ না দিলে স্বাক্ষর করেনা

উপজেলা বাস্তবায়ন কর্তকর্তার কাছে বিল তুলতে গেলে মোট ভিলের ৯-১০% ঘুষ না দিলে স্বাক্ষর করেনা। সহকারী ইঞ্জিনিয়ার, অফিস সহকারী, পিয়ন সবাইকে টাকা দিতে হবে নাহলে কোন ডকুমেন্টস সামনে আগাবেনা। ইউএনও অফিসে কোন চিঠি নিয়ে গেলে নিচে ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে নিশ্চিত থাকতে চাইলে সেই অফিসের কর্মচারীদের ঘুষ দিতে হবে নাহলে চিঠি ইউএনও পর্যন্ত পৌঁছাবেনা। এই পর্যন্ত আমি ৮ প্রজেক্টের জন্য মোট ১৮ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েছি তবুও তাদের মন ভরেনা।

শার্শা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHGWXJL7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নাম খারিজ

জমির নামজারি জন্য| আমি যার কাছ থেকে জমি ক্রয় করেছিলাম তার ভাই আমার অংশ হতে ৪ শতাংশ জমি জালিয়াতি করে নামজারি করে নিয়ে যায়| আমি বিদেশ থাকি বিদায় আমার ভাই কে ভূমি অফিসে পাঠিয়ে যোগাযোগ করি| প্রথম দিন কাগজ দেখে বলেছে আমার ৬ শতক ৫৪ পয়েন্ট জমির মধ্যে আমি ২ শতক ৫৪ পয়েন্ট জমির মালিক| পরে ২ লক্ষ টাকা দাবি করে নেগুচিয়েশন করে ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে নামজারি করে দেয়| তাও ১৫/২০ তাদের পিছনে ঘুরতে হয়েছিল|

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYGABZ5F
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট অথবা নাম বায়ন

মোহাম্মদপুর বসিলা পাসপোর্ট অফিসে রমরমা ঘুশের ব্যবসা চলছে ভিতোরে দালালদের অবস্থান এমন জেনো তারা অইখানে চাকুরি করে, কেউ দালাল ছাড়া গেলে অফিসার তার ফিংগার নেয় না নানান বাহানা দিয়ে, একজন ড্রাইভার কাছেও চাকুরির সনদ চায়।

মোহাম্মদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKRDF8YC
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.৪৮ কোটি

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর যৌথ সভায় অনুমোদিত সিদ

আদেশ বাস্তবায়নে দু ধাপে টাকা পরিশোধ করতে হবে। অগ্রিম ৬০ লক্ষ। যোগদান পত্র দিয়ে জন ৪ লক্ষ বাকী টাকা ফিক্সেশন এর পর।

৫ কাওরানবাজার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKGPBWLS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

পে ফিক্সেশন করতে এবং পরবর্তীতে কাগজ এর কপি নিতে গিয়ে

সব কাগজপত্র নিজেরা রেডি করে অফিসে জমা দেওয়ার সময় জন প্রতি ২০০০ করে টাকা দাবি করে, টাকা না দেওয়া হলে প্রসেসিং আটকে থাকে, পরে জনপ্রতি ১০০০ করে টাকা দেওয়া হলে বেতন চালু হয়, পরবর্তীতে কাগজের কপি নিতে গেলে আবার ৫০০ টাকা দিয়ে কপি নেওয়া হয়।

সেগুনবাগিচা, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK7K7K8P
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.০০ লাখ

আয়কর রিটার্ন

নথি পূর্ণ উন্মোচন। মামলা নিষ্পত্তি সাপেক্ষে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই সে কারণে অতিরিক্ত কর পরিশোধ করতে হয়েছে।

নীলফামারি, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে RN75N4YJ
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

ফিঙ্গার এ কোন সিরিয়াল নাই! ফাস্ট ফাস্ট সব প্রসেস কমপ্লিট হবে দুই- তিনঘণ্টার মধ্যে!

ফরিদপু, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKER58HC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জায়গার নকল তুলতে

জায়গার নকল তুলতে ৫০০ টাকা দাবি করে। টাকা পরিশোধ করার পর কাগজটি হাতে পাই

রামগড়, খাগড়াছড়ি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTGTASW9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

গাড়ির ফিটনেস করা

আমার গাড়িতে এলপিজি সিলিন্ডার লাগানো আছে। রংপুর বিআরটিএ অফিসের দায়িত্বরত ইঞ্জিনিয়ার সাহেব আমার গাড়ির সরজমিন পরীক্ষা করার সময় আমাকে এলপিজি সিলিন্ডার খুলে না ফেললে ফিটনেস দিবেন না বলে জানান। ফিটনেস না দিয়ে তিনি অন্য গাড়ির কাছে চলে যান। তখন এক লোক এসে ২০০০ টাকার কথা বলেন। পরে ২০০০ টাকা দিলে ফিটনেস দিয়ে দেন। ইন্জিনিয়ার সাহেব নিজ হাতে টাকা নেন না। তার টাকা নেওয়ার জন্য লোক আছে। আমি ২০২৪ সালে এবং ২০২৬ সালে ২০০০ টাকা করে দুইবার ফিটনেস করিয়েছি। এটাই এখানকার এলপিজি করা গাড়ির ফিটনেস করানোর রেট বলে জানতে পেরেছি।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNNXTYPV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির নাম জারি

আমার একটা জমি একজনের সাথে রেওয়াজ বদল ছিল কিছুদিন আগে জমিটা আমরা উনার জমি ওনাকে যাইতে বলি এবং আমাদের জমিতে আমরা আসি উনি দুইটা জমিয়ে উনার নামে নাম জারি করে রেখেছে, এখন ওই নাম কাটাইতে দিনাজপুর জেলা ভূমি অফিসে কেস ফাইল করা হয় পরবর্তীতে কেজের রায় দেয় ওই কেজের রায় নিতে জেলার রেজিস্টার জেলা সাফ অফিসে পাঠায়, ওখানে এক কর্মচারী কপিটা দিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘুষ চায় পরবর্তীতে কয়েক দিন ঘুরার পরে অনেক বলা ধরার পরে শেষে ৫০ হাজারে আসে আটকে। ৫০ হাজার টাকা ঘুষ দিলে উনি কেজের কপিটা দিবে এমতাবস্থায় বিভিন্ন জনের কাছে শরণাপন্ন হই কিন্তু কোন লাভ হয়নি ব্যাপারটা এই অবস্থায় আছে।

দিনাজপুর, চিরবন্দর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNMLQUKR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

ঘুষ দিতে হয়েছে

আমার পরিবারের সবার পাসপোর্ট এর ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়েছিলাম মোট ৭জন। আমাদের ৪ জনের টা সরাসরি কোনো সমস্যা ছাড়া হয়ে গিয়েছে কিন্তু আমার বড় ভাইয়ের বউ এবং তার ২ ছেলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় কাগজপত্র ঠিক থাকার পরেও হয়রানি করা হয়েছে । তারপর আমরা বাহিরে কম্পিউটার দোকান থেকে ৩০০০ টাকা দিয়ে ৩ টা ফাইলে একটা তাদের গোপন কোড বসানোর পর আবার অফিসে যাওয়ার পর তারা ফাইল গুলো রিসিভ করছে । যা একটা সিন্ডিকেট ব্যবসা। আমি চাই আপনার এই সাইটের মাধ্যমে উপযুক্ত শাস্তি।

নোয়াখালী, মাইজদী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৭ বার দেখা হয়েছে CT8SWT96
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

জমির খতিয়ান

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সকল ভূমি অফিসে অকল্পনীয় দূর্নীতি হয়। আমি জমি খতিয়ান মানে খারিজ করতে গেলে ৯০০০ টাকা দাবি করে পরে আমি নিজেই আবেদন করি, সকল কাগজপত্র সঠিক থাকলেও ভূমি অফিস তা বাতিল করে দেয়। পরে বাধ্য হয়ে ৯০০০ টাকা দিয়ে খারিজ করতে হয়েছে।

কসবা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTD9CWAS
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Nid Correction

আমার ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য আবেদন করেছি আরও ছয় মাস আগে। এখন পর্যন্ত অনেকবার থানা নির্বাচন অফিসে গেলাম কোন কাজ হচ্ছেনা। আজ কেন হচ্ছেনা জিজ্ঞেস করার পর তারা হাদিয়া বা খরচ চেয়েছে তাহলে দ্রুত হয়ে যাবে। সেই খরচের পরিমাণ ২০০০/- টাকা

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKHVGLFS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পুলিশি সেবা

2025 সালে সংগঠিত শ্রমিক আন্দোলনের সময় কারখানাগুলোর নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন প্রয়োজন পড়ে, তৎকালীন পুলিশ সুপার প্রতিটি ফ্যাক্টরি হতে 2 লক্ষ টাকার বিনিময়ে পুলিশ মোতায়েন করেন।

নীলফামারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNHXF4GM
মন্তব্য