সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা শেষে টাকা চাওয়া হয়। আগের বার টাকা দেই নাই জন্য ড্রাইভিং পরীক্ষায় ফেল করানো হয়েছিল ।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNECPS9C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পূর্বের অনুমোদিত অবিকল সহগ CBMS এ আপলোড করার প্রসঙ্গ

উপরোক্ত আবেদন জমা দিতে গিয়েছি, আবেদনটি দেখার পরে খরচ লাগবে এই মর্মে আমার থেকে ২০০০ টাকা দাবি করা হয় , পরে ১৫০০ টাকা দিয়ে আবেদন জমা করাই । উক্ত অফিসের " জমা ও গ্রহন " শাখার ব্যাক্তি এই কাজ করেছে

DEDO অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKJESMWR
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

mutation

থানা ভূমি অফিসে নামজারীর জন্য যাওয়া হয় ওখানে কানুনগো ফাইল রেখে চলে যেতে বলে এর পর ৩ দিন অতিবাহিত হলে খারিজ করে দেয় তারপর আবার এ সি ল্যান্ড অফিসে যোগাযোগ করে প্রক্রিয়া করতে ৫০০০০ টাকা ঘুষ দাবি করা হয় , উল্লেখ থাকে যে, এই জমিতেই আমাদের জন্ম কিন্তু সেই জমি ই তাদের মতে আমরা এই জমির মালিক না। পরে টাকা দিলে কাজ করে দিবে বলে দাবি করা হয় কিন্তু টাকা ও দেয়া হয় নাই আর আমার কাজ ও হয় না।

Narayanganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK53CU8U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট বানানো

পাসপোর্ট অফিসে এক আনসার সদস্য আমার থেকে ২০০০ টাকা ঘুষ নিয়েছে। তবে এর সাথে পাসপোর্ট অফিসার ও যুক্ত বলে আমার মনে হয়। কারণ তিনি একটা ডকুমেন্টস এর জন্য পাসপোর্ট এর আবেদন ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু ঘুষ দেওয়ার পর সেটি ছাড়াই আমার পাসপোর্ট হয়ে গিয়েছে। আমাকে বাধ্য হয়ে তা দিতে হয়েছে কারণ আমার বাসা থেকে পাসপোর্ট অফিস অনেক দূরে আর আমার যাতায়াত করতে সমস্যা হয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKC5UUYS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

WASA

amader basai pani na asai amra sanitary mistri dekhaiyechi, Se bolse WASA main line e pani ase na, WASA office janate hobe. Poroboirtite 16162 help line e fon diye janano hoi, tara lok pathai and bole taka lagbe . amra jante chailam taka lagbe keno? etato amader fault na. apnader main line e pani ase na. Tarpor tara bollo kisu korar nai, pani ante chaile taka dite hobe, Amra jigges korlam koto taka lagbe, tara seta clear kore bollo na, Tara kaaj korlo and pore 3000 taka dabi korlo, amra bollam taka debo keno? meter e ti pani ase nai, wasa responsibilty pani asbe , tarpor tara example dilo je basa barite kaj korle 100000 taka porjonto nei, apnader to kom taka chawa hoise, tarpor ami bollam..

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKX4L8DH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বয়স্ক ভাতা, বিধবা ভাতা

এখানে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান সহ তাদের লোকজন টাকার বিনিময়ে বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড প্রদান করে থাকেন। কেউ যদি টাকা না দেন বা কোনো ব্রোকারের মাধ্যমে টাকা না দেন তাহলে তার ফাইল অবহেলায় পড়ে থাকে। সিস্টেমটা বহু বছর ধরেই চলমান।

মহিষাবান ইউনিয়ন, গাবতলি, বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ2APA9S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খতিয়ান চেক

ভূমি অফিসে কি ভাবে খতিয়ান দেখতে হয় তা জানা নাই বা কোন পদ্ধতি নাই জানা।তাই তথ্য জানার জন্য যে দেখিয়েছে তা কে।৫০০ টাকা দিতে হয়েছিল। মুল কারন হলো আমরা জানি না খতিয়ানে কতটুকু জমি আছে তা জানার কি পদ্ধতি । কি ভাবে আবেদন করতে হয়।সিস্টেম কি তা আমরা জানি না।এটা ভূমি অফিসের লোক।প্রচার করবে না।অন্য কাউকে প্রচার বা জানাতে হবে

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVMARW8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না।

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না। অপরদিকে সেখানের দোকান থেকে আবেদন করে নিলে ২০০০ টাকা আবেদনের থেকে বেসি নিয়ে কাজ ঠিকই হয়ে যায়। অফিস এর লোক সরাসরি টাকার অফার করে না। কিন্তু আসে পাসের কম্পিউটার মাল্টিমিডিয়ার দোকানগুলো সবগুলোই এই চক্রের সাথে জরিত।

নীলফামারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNK2PT5X
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন কর তে গিয়ে বাড়তি ৩০০০ টাকা৷ দাবি করে কম্পিউটার অপারেটর অপারেটর ও চেয়র মেন

আমি টাকা না দেওয়াই এই জন্ম নিবন্ধন টি হয় নাই৷ সঠিক কাগজ তাকা সরতেও

মেহের পুর জেলা গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ানে?, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHYT85V6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পার্সপোর্ট বানানো।

আমার পাসপোর্টের সব ডকুমেন্টস্ ঠিক থাকার পরও। এটা সেটা বাহানা দিয়ে বার বার রিজেক্ট করছিল। গাজীপুর পাসপোর্ট অফিসের যাচাই-বাছাই করে যে কর্মকর্তা তিনি। বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে ৩,০০০/- টাকা দিয়ে দরবেশ (দালাল) ধরে পরে করতে হইছে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6PWU3L
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট করা

প্রথম বার নিজে নিজে আবেদন করে ব্যাংক ড্রাফট করে আবেদন ফরম নিয়ে জমা দিতে গিয়েছিলাম প্রয়োজনীয় ডকুমেন্ট সহ , কিন্তু ওনারা আমার ভুল ধরে , যদিও কোন ভুল ছিল না , কিন্তু দ্বিতীয় বার যখন দালাল দিয়ে আবেদন করা হলো আমার ওই কাগজপত্র দিয়ে তখন সবকিছু ঠিক আছে বলে দিল । এবং এক মাসের মাথায় পাসপোর্ট পেয়ে ও গেলাম

গাজীপুরে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKEHMG3T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ইউনিয়ন ভূমি অফিস

জমি রেজিস্ট্রী করার জন্য, জমির খাজনা এবং খারিজ বাবদ ২০হাজার টাকা অতিরিক্ত নিছিলো৷

পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ5G82ZX
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

শিক্ষকের বেতন চালু করণ

প্রথমে বেতন করানোর জন্য উপজেলা অফিস থেকে ফাইল ছেড়ে দিলেও জেলা অফিসে ফাইল আটকে রাখে। ২০২৩ সালের শেষের দিকে আমি জয়েন করি কিন্তু আমার বেতন হয় ৬ মাস পরে। ২০২৪ সালের মার্চ মাসে। ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় ঢাকার ডিডি স্যারকে।

শরীয়তপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPA9QWJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

New Passport

আমি সরকারি ফি দিয়ে পাসপোর্ট অফিসে যাই নিজের পাসপোর্ট করানোর জন্য, কিন্তু সেখানে কাগজের এই ভুল আছে সে ভুল আছে বলে আমার কাছ থেকে টাকা দাবি করে, প্রথমে আমি টাকাটা জমা দিতে চাইনি পরে যখন দেখলাম যে আজকের দিনের ভিতরে পাসপোর্ট না করলে আমাকে আগামী দিনে আবার আসতে হবে, তখন আমি বাধ্য হয়ে তাদেরকে ৩ হাজার টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট করে চলে আসি সেম কাগজপত্র দিয়ে একদিনের ভিতর

Lakshmipur, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTY9RVCX
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০০ লাখ

tax file

আমার টেক্স ফাইল অডিট পরেছে নিস্পত্তির জন্য সকল কাগজ থাকার পরেও তারা মানবেনা ৩০০০০০ টাকা দেয়ার পরে আমার রেমিটেন্স মেনে নিয়েছে

DHAKA, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK2MWTE6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৩ হাজার

পাসপোর্ট বানানো

আমি প্রথমে নিজেই আনলাইন থেকে আবেদন করেছি এবং ডেট আনুপাতে ফিঙ্গার আর ছবি তুলার জন্য সিরিয়ালে দাডিয়েছি। প্রায় ৪ ঘন্টা পর আমি গেট এর সামনে আসি। তারা আমার পেপার দেখতে চাইলো আমি দিলাম ঐ কমকর্তা কিছুখন দেখার পর বলো তুমি কি করো? আমি বলাম আমি স্টুডেন্ট সে বললো তোমার সাটিফিকেট কই তাকে তখন আমি আমার সাটিফিকেট দিলাম। সে দেখে বল্লো এটা হবে ঠিক করে নিয়ে আসুন। এর পর আমাকে কথা বলার কোনো সুযোগ দিলো না।যোর করে বের করে দিলো। এর পর অনেকক্ষণ ঘুরার পর আনেক দালাল এর সাথে কন্টাক করার পর এক দালাল এর মাধ্যমে ২৩০০ টাকায় সে আমাকে পেপার পিছে কয়টা সিল মেরেদিয়েছিল। এর নিয়ে গিয়ে জমা দেওয়ার পর ঐ একি কমকর্তা সে পেপার সাইন করে ভিতরে যারয়ার জন্য দিয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT4XG98Z
মন্তব্য