সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে এরা সবার কাছ থেকেই ৭০০-৮০০ টাকা নেই। সটকারি ফি ২৪৫-৩৪৫ টাকা মাত্র।

আশুলিয়া, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKK5GDGC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি,মিস কেইস,

আমার উপজেলার দুইটা ভুমি অফিসে জমি সংক্রান্ত কাজে একাধিকবার ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়েছে। প্রথমে ঘুষ ছাড়া নিজে নিজে কাজে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ সেরেছি।

নূরপুর ও বুধন্তি ভুমি অফিস, বিজয়নগর ,ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৭ বার দেখা হয়েছে CTNHFT8Q
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিও ফাইল

এম পি ও ফাইল ডান করানের জন্য উপজেলা, জেলা,আঞ্চলিক কার্যালয়ে গুষ না দিলে ফাইল আটকে রাখে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTW6GMEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ডায়ালাইসিস করা

ওয়ার্ডবয় তার স্বাভাবিক দায়িত্ব পালন করে এসে বলে অনেক কিছু করলাম আপনার রোগীর জন্য, ২০০ টাকা দেন

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MY5PT52C
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির নামজারি & খাজনা

তফশিল অফিসের অফিস সহকারী & পিয়ন মিলে সিন্ডিকেট করে। নায়েব অনেকটাই নিরুপায়। কোনো নামজারি & খাজনা দিতে গেলে ওদের মাধ্যমে দিতে হয়। তা না হলে এই ভুল সেই ভুল বলে বাতিল করে দিবে। কিন্তু যদি বলা হয় যে আমার ডকুমেন্টস এ কি কোনো প্রব্লেম আছে তখন সেটা দেখবে না। কিছু বলবেও না। আর অফিস সহকারী তো বলেই বসলো যে এসিল্যাড টাকা ছাড়া কাজ করে না। তবে তোমাদের (পাব্লিকের) কাছে থেকে নিবে না। আমদের (অফিস সহকারী / পিয়ন) মাধ্যমে গেলে নিবে। কি আর করা। অফিস সহকারী আর পিয়ন যে কত টাকার মালিক হয়েছে দুদুক ওদের ইনকাম সোর্স চেকিং করলেই বের হবে। আমি মনে করি সারা দেশের মানুষ ওদের এই জালায় আছে। আর অফিস এর কথা কি বলবো সিস্টেম এমন ভাবে ডিজাইন করা ওরা জাতে খেতে পারে তেমন ফাক ফোকর রেখে দিয়েছে। আংশিক খাজনা নিবে না। কিন্তু ওরা পারে

ধোপাদহ, সাথিয়া, পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJ36XE4R
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫.০ হাজার

পেনশন এর টাকার জন্য আবেদন

আমার পরিচিত একজনের পেনশনের টাকার জন্য আবেদন করতে গেলে ৫০০০ টাকা চাওয়া হয়, এখনও বুঝে উঠতে পারছিনা কি করা উচিত।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKWAUPR7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

for passport

they said that many document were missing, and i have to collect all the file. which takes around 3-7days of collecting them. then i was about to return , A good(!) man come and told me that those documents were not need. he wants 1500 tk from me.after giving money, it only takes 30 min to complete my passport .

pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJS5G7FY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

সিকিউরিটি গার্ড, হাইস্কুল, কলেজ, পৌরসভা

সিকিউরিটি কোম্পানিতে ভালো বেতনের পোস্ট পেতে এরিয়া ম্যানেজার কে ১০ হাজার টাকা ঘুস দিতে হয়। বেতন পাওয়ার পর কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হয় প্রতিমাসে। স্কুল কলেজে প্রয়োজনীয় কাগজ পত্র তুলতে, পৌরসভায় প্রয়োজনীয় কাগজ পত্র তুলতেও ঘুস দিতে হয়।

ঢাকা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে RNCWUTVC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

প্রসেস সার্ভারের রিপোর্ট খোঁজা

কোর্টে জমির মামলায় প্রসেস সার্ভারের রিপোর্ট এসেছে কিনা এটা জানতে গেলে নানাভাবে হয়রানী করে ঘুরায়। এরপর মুহুরী ও কোর্টের যার কাছে এই রিপোর্ট জমা থাকে সেই কেরানি গোছের লোক ১৫০০ টাকা নিয়ে ৫মিনিটে বের করে দেয়।

ময়মনসিংহ জজ কোর্ট, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYBAY79S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ড্রাগ লাইসেন্স নবায়ন

প্রথমে কর্মকর্তা খুব ভালো ব্যবহার করেন এবং সুন্দর পরামর্শ দেন। কাজটি ভালোভাবে সম্পন্ন করার পর তিনি 1000 টাকা দাবি করেন। প্রথমে দিতে না চাইলেও পরবর্তীতে উনার চাপাচাপিতে আচ্ছা বাধ্য হই।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYL4BKUB
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাবের নল লাগাতে

মাত্র ২০০ টাকা ঘুষ নিলো নল লাগানো জন্য প্রশাবের ঠিকানা : ৩ তলায় আছি ১৫ নং ওয়াট ১৩৮ রুম কি করবেন ভাই ময়মনসিংহের এমপি হায়রে জনগণ ময়মনসিংহ মেডিকেল পরিচালক জনগণে অধিকার শুধু Tax দেওয়া

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYXJECUV
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স দিবেনা,আমার বিদেশ যাত্রায় বিলম্ব হবে। তাই দিতে বাধ্য।

মুক্তাগাছা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে MYC2PQR7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্টের ফর্ম দেখে প্রথমে বলে যে, এই পাসপোর্ট এর আবেদন বাতিল। কিছুক্ষণ পরে আবার পিওন এসে বলে যে৪০০০ টাকা দিলে পাসপোর্ট হয়ে যাবে। পরবর্তীতে তিন হাজার টাকায় রাজি হই।

মাগুরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHNHWPRU
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

বিনা মূল্যে ড্রাইভিং কোর্সের ফরম জমাদান

আমি বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের ফরম জমা দিতে গেলে দায়িত্বরত এক ছেলে বলে মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা সাথে না থাকায় এবং ঐদিনই লাস্ট ডেট হওয়ায় ছেলেটি বলে সেটা সে মেনেজ করে দিবে ৪০০০ টাকা তাকে দিতে হবে। অথচ বিজ্ঞাপ্তিতে মেডিকেল সার্টিফিকেট লাগবে এরকম কিছু উল্লেখ ছিলো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTNC9D6U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদনের সময়

আমি ঢাকা থেকে একটি পাসপোর্ট এর আবেদন করেছিলাম। যেহেতু আমার বর্তমান ঠিকানা ঢাকা ছিল এবং স্থায়ী ঠিকানা ছিল হোমনা থানায়। তাই আমার দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হয়েছিল। বর্তমান ঠিকানায় মোহাম্মদপুর থানা থেকে পুলিশ এসেছিল এবং সুন্দর মত ভেরিফিকেশন করে গেল কোন টাকা দাবী করেনি। কিন্তু আমার স্থায়ী ঠিকানা হোমনা থানায় গেলে পুলিশ টাকা দাবি করে। পরবর্তীতে আমাকে ১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

হোমনা, কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTERTPDH
মন্তব্য