সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি,মিস কেইস,

আমার উপজেলার দুইটা ভুমি অফিসে জমি সংক্রান্ত কাজে একাধিকবার ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়েছে। প্রথমে ঘুষ ছাড়া নিজে নিজে কাজে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ সেরেছি।

ঘুষ দিয়েছি
নূরপুর ও বুধন্তি ভুমি অফিস, বিজয়নগর ,ব্রাহ্মণবাড়িয়া ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১৭ CTNHFT8Q
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি & খাজনা

তফশিল অফিসের অফিস সহকারী & পিয়ন মিলে সিন্ডিকেট করে। নায়েব অনেকটাই নিরুপায়। কোনো নামজারি & খাজনা দিতে গেলে ওদের মাধ্যমে দিতে হয়। তা না হলে এই ভুল সেই ভুল বলে বাতিল করে দিবে। কিন্তু যদি বলা হয় যে আমার ডকুমেন্টস এ কি কোনো প্রব্লেম আছে তখন সেটা দেখবে না। কিছু বলবেও না। আর অফিস সহকারী তো বলেই বসলো যে এসিল্যাড টাকা ছাড়া কাজ করে না। তবে তোমাদের (পাব্লিকের) কাছে থেকে নিবে না। আমদের (অফিস সহকারী / পিয়ন) মাধ্যমে গেলে নিবে। কি আর করা। অফিস সহকারী আর পিয়ন যে কত টাকার মালিক হয়েছে দুদুক ওদের ইনকাম সোর্স চেকিং করলেই বের হবে। আমি মনে করি সারা দেশের মানুষ ওদের এই জালায় আছে। আর অফিস এর কথা কি বলবো সিস্টেম এমন ভাবে ডিজাইন করা ওরা জাতে খেতে পারে তেমন ফাক ফোকর রেখে দিয়েছে। আংশিক খাজনা নিবে না। কিন্তু ওরা পারে

ঘুষ দিয়েছি
ধোপাদহ, সাথিয়া, পাবনা ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১২ RJ36XE4R
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন এর টাকার জন্য আবেদন

আমার পরিচিত একজনের পেনশনের টাকার জন্য আবেদন করতে গেলে ৫০০০ টাকা চাওয়া হয়, এখনও বুঝে উঠতে পারছিনা কি করা উচিত।

শুধু দাবি করেছে
Dhaka ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKWAUPR7
মন্তব্য
পাসপোর্ট অফিস

for passport

they said that many document were missing, and i have to collect all the file. which takes around 3-7days of collecting them. then i was about to return , A good(!) man come and told me that those documents were not need. he wants 1500 tk from me.after giving money, it only takes 30 min to complete my passport .

ঘুষ দিয়েছি
pabna ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RJS5G7FY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সিকিউরিটি গার্ড, হাইস্কুল, কলেজ, পৌরসভা

সিকিউরিটি কোম্পানিতে ভালো বেতনের পোস্ট পেতে এরিয়া ম্যানেজার কে ১০ হাজার টাকা ঘুস দিতে হয়। বেতন পাওয়ার পর কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হয় প্রতিমাসে। স্কুল কলেজে প্রয়োজনীয় কাগজ পত্র তুলতে, পৌরসভায় প্রয়োজনীয় কাগজ পত্র তুলতেও ঘুস দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৫ RNCWUTVC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রসেস সার্ভারের রিপোর্ট খোঁজা

কোর্টে জমির মামলায় প্রসেস সার্ভারের রিপোর্ট এসেছে কিনা এটা জানতে গেলে নানাভাবে হয়রানী করে ঘুরায়। এরপর মুহুরী ও কোর্টের যার কাছে এই রিপোর্ট জমা থাকে সেই কেরানি গোছের লোক ১৫০০ টাকা নিয়ে ৫মিনিটে বের করে দেয়।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ জজ কোর্ট ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ MYBAY79S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাগ লাইসেন্স নবায়ন

প্রথমে কর্মকর্তা খুব ভালো ব্যবহার করেন এবং সুন্দর পরামর্শ দেন। কাজটি ভালোভাবে সম্পন্ন করার পর তিনি 1000 টাকা দাবি করেন। প্রথমে দিতে না চাইলেও পরবর্তীতে উনার চাপাচাপিতে আচ্ছা বাধ্য হই।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ SYL4BKUB
মন্তব্য
সরকারি হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাবের নল লাগাতে

মাত্র ২০০ টাকা ঘুষ নিলো নল লাগানো জন্য প্রশাবের ঠিকানা : ৩ তলায় আছি ১৫ নং ওয়াট ১৩৮ রুম কি করবেন ভাই ময়মনসিংহের এমপি হায়রে জনগণ ময়মনসিংহ মেডিকেল পরিচালক জনগণে অধিকার শুধু Tax দেওয়া

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৩০০
৩১ আগস্ট ২০২৬ ১০ MYXJECUV
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

পাসপোর্টের ফর্ম দেখে প্রথমে বলে যে, এই পাসপোর্ট এর আবেদন বাতিল। কিছুক্ষণ পরে আবার পিওন এসে বলে যে৪০০০ টাকা দিলে পাসপোর্ট হয়ে যাবে। পরবর্তীতে তিন হাজার টাকায় রাজি হই।

ঘুষ দিয়েছি
মাগুরা ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ KHNHWPRU
মন্তব্য
বিআরটিএ

বিনা মূল্যে ড্রাইভিং কোর্সের ফরম জমাদান

আমি বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের ফরম জমা দিতে গেলে দায়িত্বরত এক ছেলে বলে মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা সাথে না থাকায় এবং ঐদিনই লাস্ট ডেট হওয়ায় ছেলেটি বলে সেটা সে মেনেজ করে দিবে ৪০০০ টাকা তাকে দিতে হবে। অথচ বিজ্ঞাপ্তিতে মেডিকেল সার্টিফিকেট লাগবে এরকম কিছু উল্লেখ ছিলো না।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTNC9D6U
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদনের সময়

আমি ঢাকা থেকে একটি পাসপোর্ট এর আবেদন করেছিলাম। যেহেতু আমার বর্তমান ঠিকানা ঢাকা ছিল এবং স্থায়ী ঠিকানা ছিল হোমনা থানায়। তাই আমার দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হয়েছিল। বর্তমান ঠিকানায় মোহাম্মদপুর থানা থেকে পুলিশ এসেছিল এবং সুন্দর মত ভেরিফিকেশন করে গেল কোন টাকা দাবী করেনি। কিন্তু আমার স্থায়ী ঠিকানা হোমনা থানায় গেলে পুলিশ টাকা দাবি করে। পরবর্তীতে আমাকে ১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

ঘুষ দিয়েছি
হোমনা, কুমিল্লা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CTERTPDH
মন্তব্য
শিক্ষা অফিস

নাম পরিবর্তন

আমার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনে নামের বানানে ভুল এসেছিল এবং সেই ভুল নাম দিয়েই দাখিল পরীক্ষা দিই। পরবর্তীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দীর্ঘ তিন বছর ঘোরাঘুরি ও ২০ হাজার টাকা খরচ হলেও সমাধান মেলেনি। ​দাখিলে ভুল থাকায় আলিম রেজিস্ট্রেশনেও ভুল নামটি চলে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দাখিলের মূল সনদ সংশোধন করাই। কিন্তু দাখিলের সনদ সংশোধন হলেও আলিমে সেই ভুল থেকেই যায়। নিয়মানুযায়ী অধ্যক্ষের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র দিলে বোর্ডে তা সংশোধনের কথা। কিন্তু রেজিস্ট্রেশনের সময় যাওয়া সত্ত্বেও আমাদের ফর্ম ফিলাপের পর আসতে বলা হয়, যাতে অনৈতিকভাবে টাকা দিতে আমরা বাধ্য হয়। এটাকি ঘুষ নয়?? আল্লাহ বিচার করবেন এটার...

ঘুষ দিয়েছি
মাদরাসা বোর্ড ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKRNHUZ9
মন্তব্য