সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ফার্মাসিস্ট ট্রেইনিং কোর্সের রেজিষ্টেশন শিট উত্তোলন করতে যেয়ে ঘুষের স্বীকার হয়েও কাজ হয় নি

৩ মাস মেয়াদি ফার্মাসিষ্ট ট্রেইনিং কোর্স করি,ঝিনাইদহ থেকে।কিন্তু নিয়ম মাফিক ঢাকা থেকে নির্দিষ্ট দিনে রেজিষ্টেশন সনদ নিতে হয়।ওখানে যেয়ে বুঝতে পারি একটা ফাইল মিসিং...তাই স্ক্যান পিডিএফ ছাপানোর অনুরোধ করলেও কাজ হয় না।অবশেষে ওখানকার সিকিউরিটি গার্ড আমাদের ২ জনার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়ে মীমাংসার কথা বলে...এভাবে আমরা বাসায় চলে আসি...তার সাথে নিয়মিত কথা হতো..কিন্তু মাঝে করে নাম্বার চেঞ্জ করে...আমাদের কাজও হয় নি।আমরা নিরুপায় ছিলাম...তখন ২ দিন ছুটি নেওয়া থেকে ৪ হাজার টাকা ঘুষ দেওয়া আমাদের কাছে সহজ ছিল।এদের সাথে পুরো গ্যাং পার্সেন্টেঞ্জ পাই।এরাই হত্তা কত্তা...কিছু চিনি না বলে উপরস্থ কারো সাথে কথা বলতে দেয় নি।এদের নেম প্লেটেও ফাকা থাকে..প্রতি টা সিকিউরিটি গার্ড এমনই।ঘটনা ঘটেছিল ২০২৪ এর আগষ্ট পরবর্তী

কোটচাঁদপুর,ঝিনাইদহ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৭ বার দেখা হয়েছে KH2D6L89
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশের ঘুষ গ্রহণ

বোনের বাড়িতে স্থানীয় সন্ত্রাসীদের হামলা হলে আমি পুলিশের সাহায্য নিতে রাতের নয়টা বাজে থানায় যাই, কিন্তু পুলিশকে যতক্ষণ আমি টাকা দিতে রাজি না হই ততক্ষণ তারা থানা থেকে আমার জন্য কোন সাহায্যের ব্যবস্থা করেনি। রাজি হওয়ার পর রাতের দুইটায় তারা আমার বোনের বাড়িতে যায় ঠিকই কিন্তু কোন ধরনের সাহায্য করে নি।

নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT7ESCGN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

My gov appostile( law ministry)

For my scholarship purpose in abroad, I needed to appostile a affidavit that declare my sponsors financial declaration, i applied via my gov site but they rejected it and told me that i need to come in person with the doc, i went to the law ministry and tgey didnt allow me in without a pass, i told my problem to a police and adked for his help, he called someone and told me this things need some "khorchapati". The man came and asked for 3k, I said i am a student and cant give so much then he said its impossible without 2.5 k, igave hime and he immediately forwarded the application to foreign ministry.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK5AZUPN
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

বদলিজনিত

বদলি হবার কারনে ছাড়পএ দিচ্ছিলো না। ১০০০ টাকা চাইছিলো দেবার পর ছাড়পএ দিছে।এবং ট্রেজারি অফিসে এলপিসি দেবার জন্য ১০০০ টাকা নিছে না দেযা পর্যন্ত কাজ করেনি।অনেকদিন ঘুরিয়েছে।টাকা দেবার সাথে সাথে কাজ করে দিছে।আমরা তাদের কাছে যেন দিনদিন জিম্মি হয়ে যাচ্ছি।বিশেষ করে হাসপাতাল গুলোতে কোনো নার্সদের অফিসিয়াল কাজ করাতে গেলে টাকা ছাড়া যেন কথাই বলা যায়না।

আমতলি, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে BRASV53V
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

জিডি করার নামে ঘুষ গ্রহন

বিকাশে আশি হাজার টাকা প্রতারক নিয়ে গেছে, থানায় জিডি করতে গিয়েছিলাম।থানা পুলিশ আমার থেকে ১৫০০ টাকা ঘুষ নেয়। পরবর্তীতে কোন রেসপন্স নাই তাদের, কল দিলে বলে, আরো টাকা লাগবে। পরে ভাবছি এই টাকার জন্য হয়তো আরো কত ঘুষ দিতে হয় আল্লাহ ভাল জানে। তাই টাকার আশা ও ছেড়ে দিছি।

কুমিল্লা, চৌদ্দ গ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTT2EJWX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ইউনিয়ন ভূমি অফিস থেকে নামজারি প্রতিবেদন প্রদান

চুয়াডাঙ্গা জেলা, আলমডাংগা উপজেলার বাড়াদি ইউনিয়ন ভূমি অফিসে নামজারি আবেদনের নথি জমা দিতে গেলে সেখানে থাকা ব্যাক্তি (উল্লেখ্য, সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন না) প্রতিবেদন পাঠানোর খরচ উল্লেখ করে ১০০০ টাকা দাবি করেন। আমি ৫০০ টাকা দিলে তিনি একটু আপত্তি জানালেও তা গ্রহন করেন।

বাড়াদি ইউনিয়ন ভূমি অফিস, আলমডাংগা, চুয়াডাঙ্গা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHV6JJU4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

যশোর পাসপোর্ট অফিস

যশোর পাসপোর্ট অফিসে। চ্যানেল নামক ঘুষ নেয়। যদি ওই ঘুষ না দেওয়া হয় তাহলে অনেক হয়রানি করে। কিছু কিছু দোকানদাররা ফরম এপ্লিকেশন করার সময় একটা সিকিউরিটি ইমেইল নাম্বার দেয়। আর ফরমের সাথে শুধু আইডি কার্ড দেয় এতেই পাসপোর্ট হয়ে যায়। আর অন্যরা অনেক কাগজপত্র দিলেও ভুল ধরার চেষ্টা করে এবার তিনবার গিয়ে পাসপোর্ট করতে হয়। আমি মনে করি এই পাসপোর্ট অফিসে বন্ধ করা উচিত। চ্যানেল নামক system গুলো সব বাদ দিয়ে পাসপোর্ট করা হোক। একটা মানুষের যেখানে ৬ হাজার টাকা একটা পাসপোর্ট হয় সেখানে গুনতে হয় সাড়ে সাত হাজার দিতে হয়

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KH7RUZKY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার আরএমজি কারখানা শতভাগ রপ্তানীমুখী ও কম্প্লায়েন্স কারখানা । তারপরও লেআউট প্লান পরিবর্তন করতে নারায়ণগঞ্জ জেলার ডিআইজি সাড়ে তিন লক্ষ টাকার নিচে করবে না। ফাইল দীর্ঘদিন আটকে রাখার পর আমার প্রতিনিধিকে বলেন যে, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বসদের ম্যানেজ করতে হয়। এটা ছাড়া হবে না। বাধ্য হয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে লেআউট অনুমোদন নিতে হয়েছে। দুঃখের বিষয় অধিদপ্তর ও মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোন সুরাহা হয় না। তাহলে কি ডিআইচির কথাই ঠিক।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKC2ZNTH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

একটি প্রতিষ্ঠানে চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়েছিল, সরকারি ফি ১৫০০ টাকা চালানের মাধ্যমে জমা দিয়ে আবেদন করি। দায়িত্বরত পুলিশ সদস্য বাসায় যায় সকল কাগজপত্র পুলিশকে দেওয়ার পর চা-নাস্তা, যাতায়াত বাবদ টাকা দাবি করে, বলে যে আমরা সাধারণত ৫০০০ টাকা নিয়ে থাকি আপনাদের সব কাগজ ঠিক আছে তবে বিভিন্ন খরচ বাবদ ২০০০ টাকা দেন, আমাদেরও উপর মহলে প্রতি ভেরিফিকেশন বাবদ টাকা জমা দিতে হয়। স্থানীয় চেয়ারম্যানও পুলিশকে টাকা দেওয়ার বিষয়ে সহমত দেন, বলে এসব কিছু টাকা দিতে হয়। ওদেরও খরচাপাতি আছে। বাধ্য হয়ে টাকা প্রদান করতে হয়।

পত্নীতলা, নওগাঁ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJD2R7WF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

দিনাজপুর ম্যাজিস্ট্রেট কোর্ট

ব্যাংকে চাকরি করার সুবাদে আমাকে নিয়মিত কোর্টে যেতে হয় এবং বিভিন্ন মামলার খোঁজখবর করতে হয়। সেইদিন একটা মামলার বিষয়ে জানানোর জন্য পেশকার ১০০০ টাকা দাবী করে। বিষয়টি জরুরি বিধায় আমাকে ৫০০ টাকা পরিশোধ করতে হয়। বি.দ্রঃ দেশের ৬৪টা জেলার প্রতিটা কোর্টের প্রতিটা পেশকার, নাজির, উজির ঘুষ খায়।

দিনাজপুর সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNSKGZQU
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নেয়া

আমার ট্রেড লাইসেন্স করতে সরকারি নিধারিত ফি ৭০০০ আমার কাছে ঘুষ বাবদ ৫০০০ টাকা, টোটাল ১২০০০ টাকা চাইছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এ।আমার কাছে এত টাকা নাই। আমি কি করব। আল্লাহ যেন জালিমদের বিচার করেন।আমীন।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKGGRAHL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

আদালত মামলা ফাইলিং ও হাজিরা

মামলা দায়ের সময় যুগ্ম ৩য় এর সেরেস্তাদার। কাকে বাদ রেখে কার কথা বলবো। লিগ্যাল এইড অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না। প্রত্যেক কোর্টে সেরেস্তাদার পেশকার পিয়ন জারীকারক ঘুষের মহা উৎসব করতেছে। বলার বা দেখার কেহ নাই।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTJAKD9Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার জন্য থানায় গেলাম, অফিসার যার দায়িত্বে ছিলেন তিনি বললেন আপনার ফাইল ডিবি মেইন অফিস থেকে আনতে আবার সাবমিট করতে এই সেই ভুজুং ভাজুং ১০০০ টাকার হিসেব দিলো গাড়িভাড়া সহ আমার কাছে ২০০০ হাজার টাকা দাবি করেন.. আমি অনেক আকুতি মিনতি করে ১০০০ টাকা দেই, এগুলি না দিলে উনি আমার ভেরিফিকেশন নেগেটিভ দিবে বলে ভয় দেখিয়েছেন, আমার ইমার্জেন্সি ছিলো তাই বাধ্য হয়ে দিয়ে আসছি, সীতাকুণ্ড থানা। জানুয়ারি ২০২৪ এর ঘটনা

সীতাকুণ্ড, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTJ3FTCG
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৯০ লাখ

ইনকাম ট্যাক্স এর ফাইল আপডেট এর জন্য।

কয়েক বছর ইনকাম ট্যাক্স দেইনি কারন আমি প্রাইভেট জব থেকে রিটায়ার্ড করেছি. হঠাৎ একদিন আমাকে কল করে বলে তাদের সাথে দেখা করতে পরে ৩ লক্ষ টাকা চায় যদি টাকা না দেই তাহলে দুদকে মামলা করবে.. সেই ভয়ে ১৯০০০০/- টাকা দিতে রাজি হোই পরে ওনারা এই টাকা নিয়ে আমাকে জিরো রিটার্ন এর কাগজ দেয়. এবং সেই কর্মকর্তা বলেন. আমাকে কম দিয়ে ঠকাইলেন. এবং আপনার উপকার হলো তবে সরকার এর এক পয়সাও ফায়দা হলো না. সরকার কে আরো বেশি ঠকলো। অর্থাৎ উনি বুঝিয়েছেন নির্ধারিত ৩ লক্ষ টাকা না দেওয়ায় সরকার এবং উনি ঠকেছেন।

সার্কেল - ১২৪ (বৈমানিক) কর অঞ্চল ০৬ ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKZF9EC9
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০০ লাখ

Tax Assessment

কর কর্মকর্তারা চূড়ান্ত কর নির্ধারণের সময় ব্যবসায়িক খরচগুলোকে গ্রহণযোগ্য ব্যয় হিসেবে গণ্য করতে চান না। তারা ইঙ্গিত দেন যে, যদি অর্থ প্রদান করা হয় তবে বিভিন্ন খরচকে ব্যয় হিসেবে মেনে নেবেন; অন্যথায় সেই খরচগুলোকে অগ্রহণযোগ্য ঘোষণা করে মুনাফা হিসেবে গণ্য করবেন। এর ফলে করযোগ্য আয় বেড়ে যায় এবং করের দাবি অনেক বড় হয়ে দাঁড়ায়।

Shegunbagicha, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK2NNLFG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি সেবা

২০২০ সালে রায়পুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরাসরি আমার কাছে টাকা না চেয়ে আমাদের মিউচুয়াল পরিচিত এক ব্যক্তিকে ডেকে নিয়ে আসেন এবং তার মাধ্যমে ১০ হাজার টাকা চান। সেই টাকা না দেওয়ায় আমার নামজারি ৩ মাস ঘুরানো হয়। অবশেষে আমি তাদের রাগারাগি করলে আমার ফাইল ছাড়ে এবং নামজারি করতে পারি।

রায়পুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTFQ9LLY
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

নাগরিক সনদপত্র

নিজের আর নিজের পরিবারের দুইজন সদস্যার জন্য নাগরিক সনদপত্র নিতে গিয়েছিলাম সিটি করপরেশন অফিসে। বলল যে এটা নিয়ে আরেক জাগায় জেতে হবে কারন এখন এখানে মেয়র নেই(এটা ২০২৫ এর ঘটনা)। এরপর বলল অন্য আরেকটা অফিসে জেয়ে তাদের সাইন করাতে হবে, আর যাতায়াত বাবদ ৫০০ টাকা দিতে হবে। আমি ৫০০ টাকা দেয়ার পর বলে যে একেক জনের জন্য ৫০০ করে দিতে হবে। আমি অবাক হলাম, কিন্তু আমার কাগজ তা জরুরি দরকার ছিল জন্নে বেশি কথা না বারিয়ে দিয়ে দিলাম। পরেরদিন সেই লোক আমাকে ফোন দিয়ে বলে আমি গেসিলাম কিন্তু উনি আজকে বশেনাই জন্য সাইন হয়নাই, তাই আবার যেতে হবে, র আবার টাকা দিতে হবে যাওয়ার জন্য। পরে আবার কিছু টাকা দেই, সম্ভবত ১০০০ টাকা। তিনজন এর কাগজ একই জায়গা থেকে সাইন করালে কেন প্রত্তেকের জন্য আলাদা যাতায়াত খরচ দিতে হবে সেটাই আমার প্রশ্ন।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKY4PQFR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩ হাজার

টিএডি বিলের জন্য ঘুষ প্রদান করা লাগতেছে।

টিএডি বিলের টাকা প্রায় অনেক মাস ধরে আটকিয়ে রাখছে, আমাদের পরের বিল গুলো পরিশোধ করেছে। কিন্তু আগের গুলো পরিশোধ করে নাই, ঘুষ প্রধান না, করার জন্য, মোট টিএডি বিলের ১৫% ঘুষ প্রদান করলে, তারপর আমাদের সরকারি কাজে যাতায়াত এর বিল গুলো পাওয়া যায় না হয় পাওয়া যায় না। আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি,

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK2FSMWU
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.৫০ লাখ

HS code

We are an export-oriented garments and accessories company and had applied for the inclusion of the relevant HS codes in our Bond Entitlement. Accordingly, we submitted our application to the DEDO office for the necessary approval. During the process, the concerned ARO requested Tk. 150,000 to facilitate the completion of the work. We refused to make any such payment and subsequently communicated our company’s position directly to the Director. Following our communication, the matter was eventually resolved and the HS codes were included. However, the process took almost three months, causing significant delays and inconvenience to our business operations.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKW5578J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

প্রশিক্ষণের সার্টিফিকেট উত্তোলন প্রসঙ্গে।

যুব উন্নয়ন অধিদপ্তরের পিয়ন লোনের কথা বলে আমার কাছে থেকে আমার প্রশিক্ষণের সার্টিফিকেট জমা নেয়। আমি লোন গ্ৰহণ করিনি। পরবর্তীতে সার্টিফিকেট চাইলে আমার থেকে দুই হাজার টাকা ঘুষ চায়। আমি দিতে অস্বীকার করি এবং এখন পর্যন্ত আমার সার্টিফিকেট যুব উন্নয়ন অধিদপ্তরে জমা আছে। ঐ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগ করেছিলাম। উনি কোন ব্যবস্থা নেননি।

রৌমারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNLUHQ93
মন্তব্য