সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

নাম সংশোধন

আমার মেয়ের নাম ভুল করেছিল তেজগাঁও সরকারি স্কুল। তারপর তারা আমাকে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাল। আমি সোনালি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে অপেক্ষা করতে থাকি দেড় বছর ধরে। মাঝে বোর্ডে গিয়ে খোজ নিই, তারা বলে, হবে হচ্ছে। একদিন আমার এক চাচা আমার বাসায় আসেন আমার অসুস্থ বাবাকে দেখতে, তাকে জিজ্ঞেস করি আপনার বাসা কোথায়, তিনি জানান, বকশিবাজার। আমি বলি, আমি তো মাঝে মাঝে যাই ওখানে, তিনি বলেন কেন যাও। আমি ঘটনা বলি। তিনি হো হো করে হেসে উঠে বলেন, আরে আমি তো ওখানে বহু বছর থাকি, সব জানি। ওরা তো এখন ডিরেক্ট কাজ করে না। ‘মামা’র মাধ্যমে করে। পরে এক ‘মামা’র সঙ্গে কথা বলে ৮ হাজার টাকায় কাজ সমাধান হয় এবং ১৫ দিনের মধ্যেই মেসেজ আসে।

ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKKEM4PW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট তৈরি

পুলিশের ঘুষ পাসপোর্ট অফিসের নামে যাচ্ছে। তবুও বলি। পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য আসে। সব তথ্য ও ডকুমেন্টস সঠিক থাকলেও বারবার ফোন দিতে থাকে। বলে কর্মচারীরা যারা কাজ করে তাদের নাশতা খাওয়ার টাকা না দিলে নাম ঠিকানা ভুল এন্ট্রি করে দেবে। এসব বলে টাকা বিকাশে দিতে বাধ্য করে।

Khulna, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KH87G576
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০০ লাখ

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

আমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন এফ ডব্লিউ এ। তিনি ২০২৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তার রিটায়ারমেন্টের টাকা তুলতে অফিসে অফিস সহকারি কে বিভিন্ন সময় ঘুষ দিতে হয়েছে। তিনি অতিরিক্ত খরচের কথা বলে এই টাকা গ্রহণ করেছেন। পুরো প্রসেস শেষ হতে প্রায় দেড় লক্ষ টাকার মত নিয়েছেন।

গলাচিপা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BR35BHJJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৩ হাজার

পাসপোর্ট তৈরির জন্য

পাসপোর্টের অনলাইন আবেদন করে যখন জামালপুর অফিসে জমা দিতে চাই এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো বলে আমাকে চারদিন ঘুরিয়েছে। প্রথম যে দিন যায় ঐদিন আমাকে ঘুরিয়ে দেয় ওইখানে থাকা একজন স্টাফ যাকে দালাল বলে। ওই আমাকে বলে ১৫০০ টাকা দেন কাজ হয়ে যাবে কিন্তু আমি দেইনি, না দিয়ে সব কাগজ নিয়ে চার দিন ঘুরি তারপর তৃতীয় দিন জামালপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সাথে কথা বলি সে কথা এড়িয়ে যাই পরে চতুর্থ দিন বাধ্য হয়ে ১৩০০ টাকা ঘুষ দেই আর আমার পাসপোর্ট করি। ঘটনা জুন মাস ২০২৬।

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে MYG2DCBG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০০ লাখ

ডিপিপি জমাদান

সরকারী অফিসে প্রকল্প দেয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে ফাইল জমা দেই। ঐ ফাইলের কাজের জন্য একজন সহকারী পরিচালক ১ বছর যাবত ১৮ লাখ টাকা ঘুষ নেয়। ফলাফল হিসেবে সে কোন কাজ দিতে পারেনি, এখনো টাকা দাবী করছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKBDQGBA
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৮.০ হাজার

Police Station e Mobile churir ovijog

amar mobile bag theke churi hoye jabar pore, ami songslishto thanai likhito ovujog kori sob documents soho. tar 7 din pore thana theke OC phone diye bole mobile locate kora gese but tar jonno amake thanai ese tar sathe kotha bolte hobe. ami bar bar bollam apni mobile niye asen ami tarpor apnar thanai asbo kinru uni kichu tei raji honnai. bolse ekta bepar ache, khorcha pato korte hobe, cha khete hobe tarpor tara mobile ferot anar bebostha korbe. ghusher amount ta amake over phone e bolte naraj chilo, kintu uni 5-8 hajar takar motoi bolechi tader convenes legeche mobile track korte. ami kichutei raji na hole pore thanar OC amar sathe ar contact koreni.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKXLU84A
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

সবরকম সরকারি সেবা

চট্টগ্রাম বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (Divisional Controller of Accounts - DCA) নাসিরাবাদ শিল্প এলাকা, হিসাব ভবন, রোড নং-০৩, হাউজ নং-৬৫/এ, চট্টগ্রাম-এ অবস্থিত। এই অফিসটা ঘুষের আতুরঘর। এখানে আপনি যেই সেবাই নিতে যান না কেন আপনাকে কমপক্ষে ৫% টাকা দিতে হয়। আর যদি না দেন তাহলে মাসের পর মাস আপনার ফাইল একই রকম অবস্থায় থাকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT62NTBB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ থানায় জোর পুর্বক চাদা আদায়

আমাদের গরুর বাছুর বাধন ছুটে বের হয়ে গিয়েছিল, সেটা থানায় ২ দিন আটকে রেখেছে। আমাদের বাছুর দাবী করা এবং তথ্য প্রমান দেওয়ার পর ও একথা সেকথা বলে পুরো দিন থেকে রাত ১১ টা পর্যন্ত বসিয়ে রাখে, এর পর তাদের ভাড়া করা লোক নিয়ে এসে মিথ্যা বানোয়াট কাহিনি সাজিয়ে জরিমানা,করে সিরাজগঞ্জ থানার ওসি

সিরাজগঞ্জ সদর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে RJ8TCUVH
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

পাসপোর্ট

ঢাকার একটি পাসপোর্ট অফিসে (আফতাবনগর) পাসপোর্ট করতে গেলে এই লাগবে সেই লাগবে বলে প্রত্যাখ্যান করছিল। পরে দাড়িয়ে থাকা একজন দালাল বলল ফটোকপির দোকানে ১৫০০ দিলেই হবে সেই দোকান থেকে টাকা নিয়ে একটা ইউনিক সাইন দিয়ে কিছুক্ষন পর কোন লাইন চেক ছাড়াই সরাসরি ফিঙ্গার ও ছবি তোলে দিল ১০ মিনিটের মধ্যে বুঝতে পারলাম ঘটনা কি উপরের অফিসারদের সাথে দালালদের কন্টাক থাকাকে ইউনিক সাইন দেখেই বুঝতে পারে এটা কার কাজ। এই হল পাসপোর্ট অফিস।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKNPG4XW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

ই-পাসপোর্ট

ই-পাসপোর্ট ফর্ম আমি নিজেই করেছিলাম ২০২৩ সাল এ। আমার ঠিকানায় নাকি ভুল হয়েছিলো। কোন ভাবেই এই আবেদন দিয়ে পাসপোর্ট হবে না আমাকে ফিরত দিলো। একজন দালাল এসে বললো যে টাকা ছাড়া এখানে পাসপোর্ট কোন ভাবেই করতে পারবেন না। পরে ১৫০০ টাকা নিয়ে ওই আবেদন দিয়েই করে দিলো পাসপোর্ট। যদি ঠিকানায় ভুলেই ছিলো তাহলে পরে কিভাবে করেছিলো আমার পাসপোর্ট। আর কয়েক দিন পর পুলিশ ভেরিফিকেশন সময় টাকা দিতে হয়েছিল ১০০০। না দিলে নাকি কাজ হবে না

Nilphamari, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RN3MVF6F
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সরকারী চাকুরীর

গনঃপূর্ত অধিদপ্তরের ভাইবা দেওয়ার পরে সেখান থেকে দালাল বলেন ২০ লক্ষ টাকা দিলে চাকরী কনফার্ম। পরে সেখানে আমি উত্তর দেই যে ২০ হাজার ও দেওয়ার ক্ষমতা আমার নাই।হইলে হবে না হলে নাই।তারপর আমাদের ভাইবা শেষে কাগজ পত্র,পরীক্ষার নাম্বার গুম হয়ে যায়। ঐ সময় সরকার পতন হয় আবার এর সাথে সাথে আসল রেজাল্ট প্রকাশিত হয় আমি আমার নাম মেরিট লিস্টে দেখি।তারপর জয়েন ডেট দিচ্ছিলো না।সেখানেও জন প্রতি ১৫ হাজার টাকা ঘুষ দিয়ে জয়েন করি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYALRMMF
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০.০ হাজার

VAT and TAX

২০২৩ সাল আমি একটি ক্যমেরা প্রতিষ্ঠানের ম্যনেজার ছিলাম তখন ভ্যাট ট্যাক্স অফিস থেকে লোক আসলো কাগজপত্র দেখলো বললো অফিস এ যোগাযোগ করতে, না করলো অনেক সমস্যা হবে। তারপর দুই দিন পর দেখা করতে গেলাম বললো আপনাদের ভ্যাট ট্যাক্স বাকি ১ লাখ টাকা আমরা বললাম ছোট দোকান এ ১ লাখ টাকা ভ্যাট ট্যাক্স কিভাবে হয় এ তো অসম্ভব, তিনি বললেন সঠিক পথে গেলে আপনাদের ১ টাকা দিতে হবে আর যদি আমার কথা মত চলেন তাহলে ৩০ হাজার টাকা দিতে হবে, সে তো অনেক কথা। তার পর আমরা অনেক রিকুয়েস্ট করে তাকে ২০ হাজার এ রাজি করাইছি। আমাদেও ছোট দোকান এ যদি ১ লাখ টাকা ভ্যাট ট্যাক্স হয় তাহলে যতো দোকান আছে তাহলে কত টাকা ভ্যাট ট্যাক্স হতে পারে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK6TGQQW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

To submit application for passport

I was determined to do all the proceedings without giving a single penny as bribe. But everytime I tried to submit the required papers, they refused to accept indicating very minor things which were ignored for most of the people who already paid bribe. They didn't ask for bribe directly, rather refuse to accept the application again and again. Then at last to save my time, I went to the broker, who is linked to them, paid 4000 tk, then immediately the officer accepted my application previously he rejected indicating there were errors.

Chandpur, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTUUYFJE
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধনে মাতার নাম ভুল ছিল ভুল ছিল। সেটি সংশোধনের জন্য কাজ করাতে গেলে ২০০০ টাকা ঘুষ দিতে হয়।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKPQ4XYQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্মনিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সংশোধনের জন্য গেছিলাম, বলছে আবেদন করতে ১০০+ টাকা লাগবে। আবেদন করার পরে বলে ১হাজার টাকা দেন, না হয় আপনার কাজ হবে না। যেহুতু ইমার্জেন্সি ছিলো তাই ১ হাজার টাকা পরিশোধ করে কাজ টা করাতে হয়েছিলো। পৌরসভা অফিসে যেসব কর্তকর্তারা বসে সবগুলো হচ্ছে ঘুষখোর। সাধারণ কোন একটা কাজের জন্য গেলে টাকা ছাড়া একটা মানুষও কথা বলতে চায় না।

নোয়াখালী, সোনাইমুড়ি।, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT4A9F4B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

মোহাম্মদপুর থানা

রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ অভিযোগ করে সাব-ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার কর্মকর্তাদের ঘটনাস্থলে আসলে দুই থেকে পাঁচ হাজার টাকা দিতে হয়। এছাড়া চাঁদাবাজি বা সন্ত্রাসবিরোধী কোনো গুরুতর মামলার ক্ষেত্রে ওসি সাহেবকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা উৎকোচ না দিলে মামলা গ্রহণ করে না ঘটনা সত্য জানার পরও।সন্ত্রাসী ও এলাকার যত খারাপ লোকদের সাথে ওসি ও এস আই এর গভীর সম্পর্ক থাকে ও নিয়মিত টাকা গ্রহণ করে। টাকা ছাড়া কোন কাজ থানায় হয় না। ৯৯৯ এ ফোন দিয়ে ডাকলে ও পরে টাকা না দিলে উল্টো অনেক ঝামেলায় ফেলে দেয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKM3NDWC
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিকাল এক্সাম

টেস্ট এপ্রুভ করা লোকজন,তাদের চেলা পেলাদের মাধ্যমে প্রত্যেকের কাছে ঘুষ দাবি করেছিলো ১৫০০-২০০০ টাকা । খিলখেত BRTA . লিগ্যালি এক্সাম দেওয়ার পরও ফেল দিয়ে দিছে । যারা টাকা দিছে তারাই শুধু পাস করতে পেরেছিলো। রবিবার দিন

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLV2KA9
মন্তব্য