সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

6899

আমি নতুন কুড়ি স্পোর্টস এর আমার উপজেলার ক্রিকেট টিমে খেলার সুযোগ পেয়েছিলাম। প্রথম ম্যাচ খেলেছি এবং ভালো পারফরম্যান্সও করেছি, কিন্তু দ্বিতীয় ম্যাচে টস হওয়ার পর আমাদের টিমের ম্যানেজার এসে বলেন তুমি খেলতে পারবে না আজকে। ১০০০ টাকা দিলে খেলতে পারবে।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYUCALK8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নামজারি

কাজ করবে না , বা সময় ক্ষেপণ করতে পারে ভেব টাকা দিয়েছি এবং। কাদ করার আগে টাকা চেয়েও নিয়েছে

টাংগাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKJJN2ZY
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১

শিক্ষক বদলি ব্যবস্থাপনা

আমি গভমেন্ট হাইস্কুলের একজন শিক্ষক। লিগালি আমি বদলি পাওয়ার যোগ্য কিন্তু তিনবার অ্যাপ্লিকেশন করেও আমি প্রত্যাখিত হয়েছি। আকার ইঙ্গিতে আমার কাছে টাকা চাওয়া হয়েছে। এই জায়গাটায় টাকা ছাড়া কোন বদলি হয় বলে আমার মনে হয় না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKRU6GQ2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম

আমি পাসপোর্ট এর জন্য আবেদন করি পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশকে দিতে হয়েছে ১৫০০ টাকা

আফতাফ নগর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা রামপুরা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKPZLHJ2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করা জন্য আমি নিজে অনলাইনে আবেদন করেছি, আমি নিজে জমার দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে গিয়েছি, কিন্তু আমার ডকুমেন্ট জমা নেয় না, কয়েকটা ভুল ধরে আমাকে ফেরত দিয়ে দিছে, পরবর্তী 1 ঘন্টা পর দালালকে 1500 টাকা দিয়েছি, দালাল আমার ডকুমেন্টে একটা সাইন করে দিয়েছে, তারপর জমা নিয়েছে।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYDAQPX6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজের জন্য আবেদন

বাড়ির জমি খারিজ করার জন্য আবেদন করেছিলাম আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা আমার ভুলভাল বুঝিয়েছে পরবর্তীতে আমি একটি প্রেস মিডিয়াতে চাকরি করতাম ওইটার পরিচয় দিয়ে তাকে অনুরোধ করে আমি ১০০০ টাকা ঘুষ দিয়েছি তারপর সে কাজটা করে দিয়েছে কিন্তু আমি মিডিয়ার পরিচয় না দিলে আমার কাজটা হতো না সবাই তো আর মিডিয়া কাজ করে না অনেক ঘুষের অনিয়ম দুর্নীতি কোন কাজে করে না টাকা দিলে আবার কাজ হয়ে যায়

মোহনগঞ্জ ভূমি অফিস, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYGBKTZ8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির খারিজ

আমার বাবা ভূমি অফিসে জমি খারিজ করার জন্য গিয়েছিল।পরে শুনে আমাদের এক সম্পর্কে চাচা ঘুষ দিয়ে জমি সম্পূর্ণ খারিজ করে ফেলেছে। তারপর ১০০০০হাজার টাকা দিয়েছিলো ঠিক করা জন্য। ।পরে আরো ১০০০০০ চাই।আমি বাবা কে বলেছি একটা রাকা না দেওয়া জন্য। বরং মিস কেস করবো তারপরও টাকা দিবো না।

ভূমি অফিস(তেলিহাটী ইউনিয়ন), ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK8ZAY7R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

ঘটনাটি আমার সাথেও ঘটেছে এবং বেশির ভাগ লোকের সাথে বর্তমানে প্রতিনিয়ত ঘটতেছে। আমি যখন দশম শ্রেণিতে পড়ি তখন এনআইডি কার্ড করার জন্য জন্ম অনলাইন জন্ম নিবন্ধন দরকার ছিলো। পরবর্তী আমি ইউনিয়ন পরিষদে গেলে তারা ৩০০ টাকার কথা বলে। এটা শুধু আমাকে বলে এমনটা না সবাইকে সেইম পরিমান টাকার কথা বলে। আমরা টাকা দেই এবং কিছু দিন পর জন্ম নিবন্ধন সংগ্রহ করি। কয়েকবছর আগে আমার এক পরিচিত লোকের সাথে জন্ম নিবন্ধন করতে গেলে আগের মত সেই টাকার কথা বলে।

ধুলাসার, কলাপাড়া, পটুয়াখালী, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRGS4K8K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

আমি উত্তরাধিকার সূত্র পাওয়া জমির সকল কাগজপত্র নিয়ে নামজারি করতে গেলে তারা নানা ধরনের তালবাহানা করে, এবং দাবি করে যদি ১৮ হাজার টাকা না দিয়ে কাজটা কমপ্লিট করা সম্ভব না। আমি আঠারো হাজার টাকা দিতে রাজি হয়ে এবং আমার কাজ কমপ্লিট করে দেয়।

সিরাজউদ্দিনপুর, গোপালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT28GZWC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

police clearance

For almost every new passport, people are expected to pay extra money to the police. When my family came to the United States, we also had to pay for police clearance. This corruption is shameful and must change. People should receive these essential government services legally, transparently, and without paying bribes.

Sylhet, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYQCAUE5
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

এম পিও ফাইল ডান করা ও বকেয়া বেতন প্রাপ্তি র জন্য ঘুষ।

এম পিও ফাইল ডান করা ও বকেয়া বেতন প্রাপ্তি র জন্য ঘুষ। ঘুষ ছাড়া ফাইল ছাড়ে নাই। টাকা দেবার সাথে সাথে ফাইল উপজেলা থেকে জেলাই সেন্ড করেছে।

মাগুরা উপজেলা শিক্ষা অধিদপ্তর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHVAV29R
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

রিটায়ারমেন্ট বেনেফিট এর টাকা

আমার মা একজন সরকারি অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা। মায়ের রিটায়ারমেন্ট বেনেফিট এর টাকা তুলতে গেলে কর্মরত অফিসার প্রকাশ্যেই অতিরিক্ত ১০০০০ টাকা আমার মায়ের কাছে দাবি করেন। আমার মা পরবর্তীতে আমাকে তা জানান

সেনবাগ, নোয়াখালী।, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTF3J8GB
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

জিডি করার নামে ঘুষ গ্রহন

বিকাশে আশি হাজার টাকা প্রতারক নিয়ে গেছে, থানায় জিডি করতে গিয়েছিলাম।থানা পুলিশ আমার থেকে ১৫০০ টাকা ঘুষ নেয়। পরবর্তীতে কোন রেসপন্স নাই তাদের, কল দিলে বলে, আরো টাকা লাগবে। পরে ভাবছি এই টাকার জন্য হয়তো আরো কত ঘুষ দিতে হয় আল্লাহ ভাল জানে। তাই টাকার আশা ও ছেড়ে দিছি।

কুমিল্লা, চৌদ্দ গ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTT2EJWX
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

চিকিৎসা নিতে গিয়ে

আমার মাকে নিয়ে আগস্ট মাসের ৮ তারিখে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাই ভর্তি করি এবং চিকিৎসা সেবা পাওয়ার জন্য দেখি বেড নাই বেড পেতে হলে ৫০০ টাকা লাগবে ওয়ার্ডের লোক আমাকে বলে এবং আমি সেটা দিয়

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKTNSQ42
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জাতীয় পরিচয়পত্র

আমার ইমিডিয়েট আইডি কার্ড তৈরি করতে হতো একটি ব্যক্তিগত কাজে। আমি সব ডকুমেন্টস জমা দেই। তারপর ওনারা বিভিন্ন সময় ওনারা ডেট দেই। প্রতিবারে বলে আমার এই ডকুমেন্টস, সেই ডকুমেন্টস সাবমিট করা হয় নাই। অথচ যা ডকুমেন্টস চাওয়া হয়েছিলো তারও বেশি ডকুমেন্টস আমি জমা দিয়েছি। পরবর্তীতে পিয়নের মাধ্যমে ২০০০ টাকা নিয়ে আমার কাজটা তারা সম্পন্ন করে।

পটিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTTYGK98
মন্তব্য