প্রত্যয়নপত্র
একটি এনজিওতে কাজ করার সময় প্রকল্পের জন্য প্রতি বছর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রত্যয়নপত্র নিতে হতো। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে ম্যাজিস্ট্রেট এসে প্রকল্প যাচাই করে বৈধ রিপোর্ট দেওয়ার পরও একজন অফিস সহায়ক সেটি হস্তান্তর করছিলেন না । ঘুরিয়ে-ফিরিয়ে টাকার ইঙ্গিত দিচ্ছিলেন। শেষ পর্যন্ত সেই বৈধ রিপোর্ট পেতেই ২০,০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল। ম্যাজিস্ট্রেটদের জানিয়েও সমাধান হয়নি। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা বদলি হয়ে যান, কিন্তু এসব কর্মচারী বছরের পর বছর একই জায়গায় থেকে যায়। এই অভিজ্ঞতা দেখিয়েছে, দুর্নীতি কীভাবে প্রশাসনের ছোট একটি ধাপেও পুরো প্রক্রিয়াকে জিম্মি করে রাখতে পারে।