সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

নতুন বিদ্যুৎ মিটার সংযোগ ও কার্ড মিটার পরিবর্তন

৪ তলা বাড়ির পর ৫ম তলা বানিয়েছি। আমি নিজেই সব দেখাশোনা করছি এবং এসব বিষয়ে একদম নতুন। বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ হওয়ায় মিটারের জন্য অনলাইনে আবেদন করি, কিন্তু এতদিনেও কোনো খবর নেই। পরে পরিচিত এক বিদ্যুৎ মিস্ত্রিকে জানালে সে বলে এভাবে আবেদন করে বা অফিসে গিয়ে লাভ নেই, কেউ পাত্তা দেবে না এবং দালাল ধরতে হবে। ৪টি পুরোনো মিটার পরিবর্তন করে কার্ড মিটার করা আর ৫ম তলার নতুন মিটার দেওয়ার জন্য মোট ৫০,০০০ টাকা দাবি করা হয়, যার মধ্যে ২৫,০০০ টাকা মিটার বাবদ আর বাকি ২৫,০০০ টাকা সরাসরি ঘুষ হিসেবে চায়। অন্যায্য এই ঘুষের টাকা দিতে না পারার কারণে ফ্ল্যাটের সব কাজ শেষ থাকার পরও মিটার না পেয়ে ঘর খালি ফেলে রাখতে হচ্ছে।

মিরপুর, ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKZRQNE2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামনারি করতে সরকারি ফি: ১১৭০ টাকা। এলাকার তহসিলদার এর মাধ্যমে করিয়েছি। ৫০০০ এর নিচে রাজি হয়নি।

চাপাই নবাবগঞ্জ, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ9YHFY7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বিদ্যুৎ মিটারের জন্য ঘুষ

আমার নিজ বাড়ী থেকে দূরে, আমি একটি নতুন বাড়ীর কাজ করার জন্য মিটারের প্রয়োজন। আমার এলাকার x নামে বিদ্যুৎ কাজ করে ওনার কাছে গেলাম। ওনি পরামর্শ দিল আপনি আবেদন করলে ১ বছরেও পাবেন না। আমি আপনাকে ১ মাসে মিটার এনে দিতে পারবো। ১ মিটারের জন্য আবেদন ফি ও আপনার ঘরের ওয়ারিং এর কাজের খরচ সহ আপনাকে ৭ হাজার টাকা দিতে হবে। পরে 5 হাজার টাকায় রাজি হয়। কিন্তু সে নিজে ওয়ারিং করে নাই অন্য একজনকে পাঠাইছে, তাকে বলছে তুমি যদি ওয়ারিং কর পরবর্তীতে বিল্ডিং এর কাজ তুমি পাইবা। যার কারণে সেই ব্যক্তি ওয়ারিং করার পর আর আমার কাছে টাকা চায় নাই। কিন্তু কিছু ২ মাস পর যখন অন্য একজনকে আমি বিল্ডিংয়ের কাজ দেই তখন যিনি ওয়ারিং করছে আমার কাছ থেকে ওয়ারিং এর টাকাচায়।শেষে আমার ৮ হাজার টাকা দিতে হইছে মিটারেরজন

কুটি কসবা, ব্রাহ্মনবাড়ীয়া, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTPXX4WA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

লঞ্চ ঘাটের টিকেটের মূল্য

ইলিশা লঞ্চ ঘাটে ঘাট টিকেটের মূল্য গায়ে লেখা ০৫ টাকা কিন্তু সেখানে ১০ টাকাও নেয় । এমনকি যারা বাইক নিয়ে আসে বড় বড় ব্যাগ নিয়ে আসে তাদের থেকে মোটা অংকের টাকা দাবি করে।

ইলিশা লঞ্চ ঘাট, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে BRNHKABX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

Driving licence

লাইসেন্স করার জন্য গেলাম দুই বার পরীক্ষা দিয়েছি পাস করি নাই পরের বার ঘুষ দিয়ে পরীক্ষা দিয়েছি তো পাস করেছি 🙂

Noakhali, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTM4BKSK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি সংক্রান্ত

আমার পিতা কর্তৃক আমাদের সব বোনদের নামে জমি হেবা দলিল করে দেওয়া হয়।সেটা নামজারি করার জন্য গেলে সরকারি নামজারি ফি ১০৭০/- হওয়া সত্ত্বেও চট্টগ্রামে সরকারহাট ভূমি অফিসে ১৫০০০০/- নেওয়া হয়।

Chattogram, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTFQBWSL
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

হেলমেট

ফেনীর লেমুয়া হাইওয়েতে বাংলাদেশী ড্রাইভিং লাইসেন্স ছিল না, বিদেশে লাইসেন্সে চলবে না বলার পরে রিকোয়েস্ট করেছি ছেড়ে দেন এইবার লাইসেন্স করিয়ে নিবো, বলে হবে না টাকা দেন ২ হাজার, আমি বলেছি মামলা দেন। পরে ধমক টমক দিয়ে ২ হাজার টাকা নিয়ে গেল। তারা ডিবির লোক ছিল, ডিবির জ্যাকেট গায়ে এবং ডিবি লেখা গাড়ী ছিল।

ফেনী, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTF9S9W9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি নতুন পাসপোর্টের জন্য উত্তরা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। ওয়েবসাইটে উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্র আমি সঙ্গে নিয়ে জমা দিয়েছিলাম। কিন্তু ফর্ম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে টোকেন চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার কাছে বিবাহের কাবিননামা দেখতে চান। আমি তাদের জানাই যে, ওয়েবসাইটে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায় কাবিননামার কোনো উল্লেখ নেই। তা সত্ত্বেও তারা আমার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং সরাসরি আমার ফর্মটি প্রত্যাখ্যান করেন। এ সময় সেখানকার একজন কর্মী আমাকে বলেন যে, তিনি বিষয়টি “সামলে নিতে” পারবেন এবং এর জন্য ২,০০০ টাকা লাগবে। পরবর্তীতে ২,০০০ টাকা দেওয়ার পর আমার আবেদনপত্রটি গ্রহণ করা হয় এবং বৈধ হিসেবে গণ্য করা হয়।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKWRUJRH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি করতে

বাবা মারা যাওয়ার পরে বাবার নামের জমি আমার নামে নামজারি করার সময় আমাকে অনেক দিন ঘুরায় আর আমার নামজারি করতেই হবে তাই ৪০০০০ টাকা দিয়ে নামজারি করতে হয়

দিনাজপুর, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNELU55N
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট এর ডকুমেন্টস এ উল্টাপাল্টা ভুল ধরতেছিল, যেখানে সব কাগজ ঠিক ছিলো। তারপর এই টাকা দিলেই নাকি একদিনের মধ্যে ছবি ফিঙ্গারপ্রিন্ট সব দেয়া যাবে।

রাজশাহী, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJM5YXSV
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৪.৮ হাজার

ইমারজেন্সি রোগ

রাত বারোটার পর গাইনি ইমার্জেন্সি ২১২ তে পেসেন্ট ডুকছে। ডাক্তারদের পাশে ৩-৪ জন দালাল বসা যেখানে মহিলাদের অতিব গোপনীয় চিকিৎসা করা হয়। রোগী ঢোকার সাথে সাথে ডিউটি ডক্টর ও ইন্টারনেট ডক্টররা একটা স্লিপে অনেকগুলি টেস্ট লিখে তারপর বলে এদেরকে দিয়ে পেমেন্ট করে।। অস্বাভাবিক এমন দাবি করা হয় পেমেন্ট করলে সেবা শুরু হয় পেমেন্ট না করলে রোগী কান্নাকাটি করতে থেকে কেউ দেখতে আসে না। আমার কাছে সাত হাজার টাকা দাবি করল আমি অনেক বলাবলি করে তাদেরকে ৪৮০০ টাকা দিলাম বলল এক ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে কোন রিপোর্টই আমাকে দিল না। রাত তিনটার সময় আরেকজন ডক্টর এসে আরেক দালালকে নিয়ে বলতেছে তাকে ৩৭০০ টাকা আমি সেটা আর দেইনি। তবে সেরাটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে অসংখ্য গরীব মানুষকে প্রচুর নির্যাতন করা হচ্ছিল।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK68YFS6
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

নিয়োগ, বদলি,পদোন্নতি, টিএ ও ডিএ বিল সংক্রান্ত

সরকারি কর্মকর্তাদের চাকুরীতে যোগদানের সময় ২০০০/--৫০০০/- এবং প্রতি বদলিতে এলপিসি নেওয়ার জন্য ২০০০/- ও পুনরায় যোগদান করানোর জন্য ২০০০/-। এভাবে যতবার একজন কর্মকর্তা বা কর্মচারী বদলি হবে ততবার তাদেরকে একটা নির্দিষ্ট এমাউন্ট দিতে হয়।অন্যথায় বেতন কার্যক্রম আইবাস সিস্টেম চালু হয় না।এছাড়াও সরকারি দায়িত্বের অংশ হিসেবে যতগুলো ভ্রমণ থাকে, ততগুলো ভ্রমণের টিএ/ডিএ বিল করলে তা অনুমোদন করানোর জন্য প্রতি বিলের ৫% হিসাবরক্ষণ অফিসকে দিতে হয়।না দিলে বিল অনুমোদন হয় না।

Chattogram, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTN6K979
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ভূমি নাম জারি

আমি জমি নামজারি করার জন্য অনলাইন সকল কার্যক্রম সম্পন্ন করে ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে গিয়েছিলাম তখন কাগজপত্র দেখে বললো সার্ভিস সার্জ দিন আমি দেখলাম টাকা না দিলে আমার কাজটা করতে চাইবে না বা আমাকে ঘুরাবে তাই দিয়ে দিলাম ১০০০ দিয়েছি আরো দাবি ছিল বাকিটা দেইনি

কমলনগর, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT3TS64L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

বাংলাদেশ রেল ওয়ে

আমি বাংলাদেশ রেল ওয়ে তে চাকরি করে, বর্তমানে অবসর কালীন ছুটি তে আছি। আমার উচ্চতর গ্রেড লাগানোর জন্য আমার কাছে থেকে ত্রিশ হাজার টাকা নিয়েছে। যেটা আমার প্রাপ্য তাও সেটা আমার টাকা দিয়ে নেওয়া লাগছে ।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCBLM34
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.৮ হাজার

পাসপোর্ট

আমি নতুন সৌদি আরবে আসবো, আত্মীয়দের মাধ্যমে একটা ভিসা পাইছিলাম,, আত্মীয় বলল পাসপোর্ট করার জন্য, আমি পাসপোর্ট অফিসে গেলাম আমার কিছু ডকুমেন্ট চাইলো,কিন্তু ডকুমেন্ট বাইরের মানুষের মাধ্যমে নেয়া হলো,, অন্য এক দালাল বানায় দেবে, তারপর ডকুমেন্ট গ্রহণ করা হবে,, আমার ডকুমেন্টটা একসেপ্ট হলো না,, তারপর দালালের কাছে গেলাম,, দালাল বলল ৫০০০ টাকা লাগবে,, আমার হাতে সময় ছিল না,, আমি বাধ্য হয়ে দালালকে 5000 টাকা দিলাম,,, তারপর পুলিশ ভেরিফিকেশন হলো,,, পুলিশ ভেরিফিকেশন এর সময়,, পুলিশ আমাকে ফোন দিয়ে বলল আপনি কি পাসপোর্ট করতে দিছেন,,, আমি বললাম জি স্যার আমি পাসপোর্ট করতে দিছি,, তারপর উনি আমার সাথে দেখা করার কথা বলব, আমি দেখা করলাম, আমার কাছে ২০০০ টাকা চাইলো,,, আমি অন্য এক অনুরোধ -করে,৮০০ টাকায় মিটালাম,,

মাগুরা, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH2HK3ZW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারি করতে ঘুষ দিতে হয়

টাকা পরিষদ না করলে নাম জারি ফাইলে সই করে নাশেব আরো কিছু কর্মকর্তা আছে যারা ফাইল তাদের কাছে আটকে রাখ এক্সিলেন্ট এর কাছে দিয়ে সই করায় না যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা হাতে না পাই

গাজীপুর, শ্রীপুরে, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKC45HGA
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০০

Injection Pushing

I was in kushtiya govt sadar hospital, i got injured by an old metal iron. Doctor prescribed an injection and some other things. i bought them and returned to the hospital for taking that injection, i saw a board "Do Not Gave Money For Injection Pushing". After giving me that injuction a person demand 200 taka, i asked why ?? he didn't answered clearly and demanding money. at once he demanded 50. i pointed him to that board and left the place.

Kushtiya, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH8WMKR4
মন্তব্য