সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

পেনশনের টাকা তুলতে ১০% দিতে হয়।

সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আমাকে ৬ মাস ঘুরিয়েছে মেলান্দহ একাউন্টস অফিস। শেষে কেরানিকে দিয়ে একাউন্টস অফিসার ১০% ঘুষ দাবি করে। যেহেতু ৬ মাস যাবৎ আমি কোন প্রকার বিল পাইনি তাই বাধ্য হয়ে ৪০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

ময়মনসিংহ (অন্যান্য), ময়মনসিংহ ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYH8K26R
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

মৃত লাস নিয়ে ব্যবসা

আমার এক ফুফু মানসিক সমস্যা হয়েছিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে, তখন তার জ্বর থাকায় তাকে নতুন ভবনের ৮ তলায় মহিলা ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তার অবস্থা ছিলো ইমারজেন্সি কিন্তু তারা অবহেলা করলো ২ দিন পর মরে গেলো, যাক আল্লাহ নিয়ে গেছে। কিন্তু ওখানে ওয়ার্ড ইনচার্জ লোকটা মর্গে লাস টা রেজিস্ট্রার করতে ৫০০ টাকা নিছে, ইমারজেন্সি মেডিকেল অফিসার তাকে নিষেধ করেছিলো তাও সে তার কাছে ফটোকপিতে সিল নিয়ে তারপর ৫০০ টাকা দিয়ে লাসটা ছাড়পত্র দেয়, তাও তার বিনিময় তাদের এম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া দিয়ে লাস বাড়িতে নিছি, আমি তখন বুঝতে পারছি বাংলাদেশের জমিনে আমরা মরলেও মুক্তি নেই।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9JAKZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

তিন জন ওঠার মামলা

দুই বন্ধু বাইকে করে যাওয়ার সময় রাস্তা থেকে কোনো এক দরকারে আরেক প্রাইমারিতে পড়া পিচ্চি ছোটভাই কে গাড়িতে তুলি। অল্প একটু রাস্তা গিয়ে ড্রপ করে দিবো বলে। তার আগেই পুলিশের লোকজন আটক করে। কাগজপত্র হেলমেট সবকিছু ঠিক থাকলেও তিনজনের অপরাধে তিন হাজার টাকা মামলা দিয়ে দিছে। বাচ্চা ছোট মানুষকে তৃতীয় আইন অমান্যকারী যাত্রী হিসেবে ধরেছে। টাকা মেশিনে না নিয়ে ক্যাশ নিয়েছে সার্জেন্ট সাহেব নিজে।

খুলনা, খুলনা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHPZANCH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমি আমার ছোট ভাইয়ের জন্য নিজে পাসপোর্ট এর আবেদন করি এবং সকল ডকুমেন্টস সঠিক ভাবে জমা দেই। যখন ফিঙ্গার ও ছবি তুলার জন্য ডাকে তখন ও সব ডকুমেন্টস নিয়ে যায় যেমন nid, Barth registration, application from, payment রসিদ ইত্যাদি। ওকে প্রথম দিন ফিঙ্গার ও ছবি নিতে দেইনি এটা বলে চ্যয়ারম্যান সনদ লাগবে। তারপর দ্বিতীয় দিন বাদ দিলো এটা বলে যে তুমি আবেদন ফরম এ nid ও barth registration নম্বর দিয়েছো যেকোনো একটা দেয়া লাগতো। তখন মনে মনে সরকার কে প্রচুর গালি দিয়েছি এবং খুবই হতাস হই। তারপর একজন আমাকে একটি দালালের নম্বর দিলো তার সাথে যোগাযোগ করার পর সে বললো ১৫০০ টাকা লাগবে সে করে দিবে। আমি দিয়ে দিলাম। আমাকে বললো আপনার ছোট ভাইকে কাল সুদু আবেদন ফরম ও পেমেন্ট এর রসিদ টা নিতে যেতে বলেন। এর পর দিন কি চমৎকার কোনো ভুল নেই

কুমিল্লা, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTYYBTNC
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ কোটি

land registration

I am writing to formally report a serious demand for a bribe in connection with the registration of land in Dhaka. I was asked to pay ৳50 crore (50 koti taka) in order to proceed with/complete the land registration process. This demand is entirely unofficial and has caused significant concern. I wish to report this matter and request that it be properly investigated, including identifying the individuals involved and taking appropriate action in accordance with the law.

dhaka, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKGPDBK2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমির খাজনা

আমি আমার দাদীর জমির খাজনা দিতে গিয়ে তারা অতিরিক্ত ৩০০০ টাকা দাবি করে

চর সরকার পাড়া মৌজা,৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন,দৌলতপুর কুষ্টিয়া, খুলনা ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KH985LWB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামজারি, পিয়নের সাথে কথা বলার জন্য বলেছেন এবং টাকা কত লাগবে জিগ্গেস করে ফাইলটি জমা দিতে বলা হয়েছে।

তজুমদ্দিন, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে BRF7JUQ4
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳১.০০ লাখ

ঠিকাদারি কাজের বিলের জন্য

আমি ময়মনসিংহ সিটি করপোরেশনের একজন নতুন ঠিকাদার। আমার জীবনের প্রথম কাজ করি সিটি করপোরেশনের যা,DPM এ।যা ৪টা ফাইল হয়।কিন্তু বিল তুলতে গেলে হিসাব শাখা থেকে বলা হয়,অফিসের খরচ দিতে হবে ও উপরে যারা আসে তার এভাবে বিল দেয়, টাকা লাগে বিলের জন্য। সরাসরি বলে তারা আমাকে এবং টাকা না দিলে আমার ৪ টা ফাইলের মাঝে ১ টি হারিয়ে যাবে এটাও বলে।আমি বলি কত টাকা তারা বলে ১ লাখ টাকা। আমি কোন উপায় না পেয়ে বলি বিল করে দেন চেক হলে পরে টাকা দিমু কিন্তু তারা আমার ৪ টা বিলের মাঝে ৩ টির বিলের চেক করে দেয় এবং আমি বিল তুলে তাদেরকে ১ লাখ টাকা দেয় নাই তাই তার আমার বাকী ১ টা ফাইলের বিল করে দেয় নাই আর কত কত বাহানা ধরে ১ বছরের বেশি ঘুরিয়ে ঘুরিয়ে এক পযার্য়ে আমার ঐ বাকী ১ টা ফাইল মিসিং হয়ে গেসে।এটা ঘটে ডক্টর ইউনুসের আমলে....

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYMXR58B
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.০০ লাখ

বদলি, পদায়ন, কর্মবন্টন

অফিস প্রধান ঘুষ ছাড়া কোনো কিছু বুঝে না

চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটি হিসাব ভবন, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTU2VYTL
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজার

এই অফিসে একজন ভুক্তভুগী রোগী ভুল পরীক্ষা এবং নিম্নমানের পরীক্ষার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ দেয়। অফিসের কিছু কর্মচারী এবং প্রধানের সমন্বয়ে ১ লক্ষ টাকায় তা অবিচার করে ধামাচাপা দেয়। এই অফিস স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরীণ বদলি জনিত, বিভিন্ন ভাতা বাবদ নানা ফন্দি বা জিম্মি করে টাকা আদায় করে। সরকারি নানা প্রজেক্ট বা প্রোগ্রাম বাবদ বরাদ্দ অর্থ মেরে খাওয়ার ঘটনা তো অহরহ। বিভিন্ন মেডিকেল বোর্ডে অর্থের বিনিময়ে ভুয়া রিপোর্ট দেয়ারও উদাহরণ রয়েছে। জেলার স্বাস্থ্য মনিটরিং এর ক্ষমতাকে কাজে লাগিয়ে টাকা আদায়, প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক এর নিকট হতে লাইসেন্স নবায়নের জন্য অবৈধ অর্থ আদায়।

মৌলভীবাজার সদর, সিলেট ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SY86C7N2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

রোড কাটিং পারমিশন

ওয়াসার আবাসিক নতুন সংযোগের জন্য রোড কাটিং পারমিট। সকল কাগজপত্র দেওয়ার পরে খাজনার কাগজ সহ আরো আবেদনপত্র যা আছে করার পরে। পৌরসভার কর্মচারী ১৫০০০০ টাকা দাবি করেন ফাইল এর কাজ করতে। কারণ হিসেবে দেখান টেবিল খরচ অন্যান্য খরচ । সরকারি খরচ হিসাব করলে ১৫০০০ টাকা শুধুমাত্র।

টঙ্গী গাজীপুর, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKEB3GQ2
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳১০.০ হাজার

Name transfer of vehicle ownership

I have applied for transfer of my new purchased private car as which ownership needs to transfer from old owner to my name as where I had deposited transfer govt fee to bank and all documents but to sign off from revenue officer and inspector in transfer form and update all online ask initially 6000 but I had given 3000 for getting my transfer acknowledgement as which I got on same day but after few days later when I want to check whether the said transfer has been done in online not yet done as where few more formalities for getting those done within week they ask more 5000 if I paid it then I will get it within one week nor wait till December 2026 end as when if again I can manage then it

Dhaka north, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKJL3U68
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

রাস্তায় অযথা হেনস্তা

আমার গাড়ি আটকে ছিল আমি বলেছিলাম কাগজ আছে বাসায়। পরে তারা বলেছে না এখনি কাগজ দেখাতে হবে পরে আমি কাগজ দেখাতে পারিনি যে কারণে তারা ভয় দেখায় অথচ মামলা হয় নাই পরে ৫ হাজার টাকার মামলা হবে কিন্তু যদি তাদেরকে তিন হাজার টাকা দেই তারা মামলা দিবে না ছেড়ে দিবে তখন আমি তাদেরকে টাকা দিয়ে এবং তারা আমাদের আমাকে ছেড়ে দেয় অসংখ্য মানুষকে তারা হয়রানি করেন।

মাওনা চৌরাস্তা ওয়াবদার মোর ব্র্যাকএনজিও এর জোর পাশে শ্রীপুর, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK78J8RR
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৩০.০০ লাখ

Get favorable report against 147 audit done by tax circle 25

Now a day nbr all circle doing 147 tds audit of our factory in middle of May as where a few miscommunication happened with the team vs our accounts unit due to not getting available soft data live data from software but due to which concern dct very enoyed and informed his commissioner very badly due to his reverse report she informed dct to issue penalty order without issuing any notice which legal once a time maximum 50 lac but dct claim it thrise times on last paid tax 10 % three times besides it reopen the case under section 93 as where if same done there will be huge tax burden of us .to solve it dct asked 50 lac initially lastly ask 30 lac

Dhaka, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DK9ATGXU
মন্তব্য