সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

লিমিটেড কোম্পানি নবায়ন এ অডিট রিপোর্ট দিতে বলেছিল। ২৫০০ টাকা দিলে রিপোর্ট ছাড়াই করে দিবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTQX8ZUW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

রেকড

রেকর্ড এর জন্য মাঠ জরিপ এ পচা হইচ্ছে কিন্তু ফাইনাল যাঁচ এর কথা বলে টাকা নিছে নাতে পচা বা খতিয়ান থাকবে না বলে হুমকি দিয়ে নিছে সেটেলমেন্ট অফিস নবাবগঞ্জ সেটেলমেন্ট অফিসের পেশকার —

নবাবগঞ্জ, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNHA7H6Y
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০.০ হাজার

ICU

Dr bolesilo sokale patient k ICU te shift korte hobe, ICU te gelam khobor nilam bollo kono seat khali nai.abar bikele dr. round a ashlo bollo keno nissi na icu te. patient k druto icu te nite hobe,ward a treatment hobe na,onar obostha valo na. abar icu gelam,bollo bed khali nai. request korar por bollo — sathe kotha bolen. kotha bola holo 30000 taka chailo taka dilam immediately icu te bed pailam. eta 1 month ager gotona. amar patient mara gelo.

BMU Institute, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKKJ2XRJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০.০ হাজার

সিটি ট্যাক্স

সিটি ট্যাক্স বাড়ালে আগের টার উপর বাড়ালেই হয়, তা না করে নতুন করে আবার কাগজ নিয়ে যেতে বলে বাড়ি বাড়ি নোটিশ পাঠায় , তারপর ইচ্ছা মতো ট্যাক্স বাড়ায়ে তাদের ওখানে ১০% আবার সেগুন বাগিচা ১৫% , টোটাল ২৫% কমানোর জন্য রিট করার কথা বলে, কাজ করতে হলে এটা করাতেই হবে নতুবা কোন কাজ ই করবে না ইচ্ছা মতো বাড়ায়ে লিখে রাখবে, সে জন্য যার থেকে % হিসাবে যতো নিতে পারে, কমানোর সুযোগ এভাবে না করে আগেই কমায়ে ট্যাক্স নিলেই আর আমাদের এসব ঝামেলায় পরতে হয় না, ইচ্ছা করে ঘুষ এর অপশন তারাই চালু রাখছে। উত্তর সিটি কর্পোরেশন এর ঘুষ খরের নাম — ।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVDNENE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ওয়ারিশ সনদ এবং নতুন ভোটার হওয়ার জন্য পৌরসভার প্রত্যয়ন পত্র!

একটা ওয়ারিশ সনদের সরকারি ফি ৫৭৫ টাকা নির্ধারন করা হয়েছে, কিন্তু ঐ অফিসার প্রতিটি ওয়ারিশ সনদের জন্য ১৫০০ টাকা করে নেয়, বলে বাকি টাকা ওনাদের সম্মানি! নতুন ভোটার হওয়ার জন্য পৌরসভার প্রত্যয়ন পত্র ২৮০ টাকা, কিন্তু প্রতিটি প্রত্যয়ন পত্রের জন্য নেয় ৫০০ টাকা! আমি নিজে এই দুইটার স্বাক্ষী!

নোয়াখালী, কোম্পানীগঞ্জ, বসুরহাট পৌরসভা, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7ZBENJ
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি প্রত্যাখ্যান করেছি,পরে আমার কাজ ঠিক মতো হয়ে গেছে ঘুষ ছাড়া,,,এই জায়গাতে যারা আগেই লোক ধরতে যায় তাড়াই ঘুষ দেয়। লিগাল ভাবে করতে গেলে ঘুষ দিতে হয় না।

পাবনা, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ3GL6UD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

GD in police station

He said police will do that for free but for special service we need to contact one of the employees and pay 500-1000 taka. And they'll search for my friend's lost friend seriously if we do that🤣

Panchlaish,Chittagong, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTGN5NVY
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০.০ হাজার

বাড়ির হোল্ডিং ট্যাক্স

আমার বাড়ির হোল্ডিং ট্যাক্স এর জন্য প্রথমে ৩০০০০ টাকা নেয়। এরপর সে কাজ করে না দিয়ে এখান থেকে বদলি হয়ে যায় পরের জন্য আবার হোল্ডিংস এর কাজ করবে সেজন্য ২০ হাজার টাকা দিতে হয়। যদিও সে কাজ করে দিয়েছিল। কিন্তু ঘুষ ছাড়া কোন কাজই হয় না।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKG73B99
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন

আমার পিতার নাম হওয়ায় সংশোধন এর আবেদন করা হয়। দুইবারের দুইবারই রিজেক্ট হয়। পরে রাজশাহী নির্বাচন অফিসের এক ব্যাক্তি সম্পূর্ন প্রসেস করে সংশোধন করার বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করে। অগত্যা না করেই ফিরে আসতে হয়।

Rajshahi, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJQPJVXK
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০০

পৌরকর

বাসার কর আদায় করতে এসে বলছে যে, আপনার এই বাসার করের আবেদন অনেক আগে করেছেন। এখন নতুন করে বাসা করার জন্য আপনাকে আবার আবেদন করতে হবে। তখন বিল আর বেশি আসবে। এটা যদি আমি নোট করে নিয়ে যায় তাহলে আপনার কিন্তু সমস্যা হবে। আর যদি না করি তাহলে আমাকে কিছু দেন আমি চলে যাব।

রাজশাহী, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJESRK42
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৯.০ হাজার

Mutation

Although we applied through the online system, the concerned officer did not process it, claiming there was an error in my documents. He then indicated that the matter could be resolved if I paid him. My brother subsequently paid him, after which the officer completed the mutation.

Bhanga, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF6W2R6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.৫ হাজার

বিধবা ভাতার কার্ডের জন্য ঘুশ

আমার মায়ের বিধবা ভাতার জন্য আমাদের ইউপি মেম্বার, আমার কাছ থেকে ৭৫০০ টাকা নিয়েছে। এবং আমার জানা মতে সে বিগত ৫ বছর যত সরকারি অনুদান পাওয়ার জন্য প্রতিটি মানুষের নিকট থেকে ২০০০থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত নিয়েছে। এই ৫ বছরে সে মিনিমাম ১২-১৫ লক্ষ টাকা ঘুশ নিয়েছে

কদমবাড়ি, রাজৈর,মাদারীর, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKZ5BKFE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কলকাখানা অধিদপ্তর

কলকারখানা অধিদপ্তরের অনুমতি নিতে ১৫০০ টাক সরকারী চালান জমা দিতে হয়। এটি যদিও অলাইন মাধ্যম দেওয়া আছে কিন্তু আপনি কোন প্রকার অনলাইন আবেদন বা চালান দিতে পারবেন না। এটি পুরাপল্টন আজাদ প্রডাক্টস এর গলিতে, ঢাকা অফিস এসে তাদের নিদ্রিষ্ট অফিসারের মাধমে অনলাইন করে তার সাথে কন্ট্রাক্ট করতে হয় ১৫০০ টাকা চালানের কাজটি তারা আপনার কাছ থেকে ৫০,০০০- থেকে ৬০০০০ টাকা চাইবে আপনার এর মধ্যে কাজটি করতে হবে। এর কোন প্রতিকার নাই-

Dhaka, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNVG2ZT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি আবেদন

মিউটেশন আবেদন এর পর শুনানির জন্য কল করা হয়। শুনানি ডেটের প্রায় দুই সপ্তাহ পর হাজির হই, তাই মঞ্জুরের জন্য প্রতি মিউটেশন ১০০০/- । ২টা আবেদন করি ২০০০ টাকায়।

বামনা, বরিশাল ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRPX7NF8
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

anonymous

আমি জেল পুলিশ — এ-র মাধ্যমে আমার ছোট ভাই জন্য জেল খানায় খাবার দিতে যায় সেই বলে ১০০০০ টাকা লাগবে তার পরে আমি বিকাশের মাধ্যমে ৫০০০ টাকা দিয়েছি —ের বিকাশ নাম্বার —

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTNVVK33
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.০ হাজার

Tax return submission copy

ট্যাক্স রিটার্নের কপি নেওয়ার জন্য তারা টাকা চায়। টাকা না দিলে হয়তো পরবর্তীতে কোনো সমস্যা তৈরি করবে - এই ভয় থেকেই টাকা দিতে হয়। আমি একটি ছোট কোম্পানিতে চাকরি করি। কোম্পানি চেষ্টা করছে নিয়ম মেনে সঠিকভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে, যাতে আমরা একটি বৈধ ও কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারি। তারপরও ট্যাক্স অফিস থেকে বিভিন্ন আইন বা ক্লজ দেখিয়ে এমনভাবে ভয় দেখানো হয় যে শেষ পর্যন্ত ১,০০০ টাকা ঘুষ দিতেই হয়েছে। আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না বলেই অনেক সময় এসব মেনে নিতে হয়। কারণ পরে যদি কোনো মামলা বা জটিলতা তৈরি হয়, তাহলে আইনজীবী নিয়ে সরকারের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করা আমাদের মতো ছোট কোম্পানির জন্য সহজ নয়। আমরা বড় কোনো কোম্পানি না যে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সময় ও টাকা ব্যয় করতে পারব।

Dhaka, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRVRCL9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন (BTRC)

আমার একটি সিম আছে, যেটি এক বছর বন্ধ থাকার কারণে ব্লক করে দেয়, সেটি পুনরায় চালুর জন্য BTRC তে আবেদন করেছি, আমাকে দীর্ঘ সাত মাস অপেক্ষা করানোর পরেও সিমটি ফেরত দেয়নি। পরবর্তীতে আমার কাছে টাকা দাবি করে, আমি দিতে অস্বীকার করলে তারা আমাকে সিম দেবে না জানিয়ে দেয়। আমার নাম্বারটি হল রবি নাম্বার এবং লাস্টে —.

Tangail, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKEZ22JP
মন্তব্য