সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

Hsc প্রাকটিক্যাল পরীক্ষার সময় ঘুষ দাবি ও আদায়

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের hsc ও সমমান পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বিভাগের পিয়নেরা পূর্ণ মার্ক দেয়ার আশ্বাসে ঘুষ দাবি করেন। ফলে মার্ক কমিয়ে দেওয়া হবে এই আশঙ্কায় শিক্ষার্থীরা দাবিকৃত অর্থ পরিশোধ করে। বিভিন্ন বিভাগ থেকে অন্যতম একশ টাকা দাবি করা হয়েছিল।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKPYZL2B
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমির নাম জারি বা মিউটেশন

আমারা আব্বুর ১০.৫ শতাংশ জমির নাম জারির কাজ করতে গিয়ে সকল কাগজপত্র সঠিক থাকার পরে ঘুষ দাবি করে। আমি শিক্ষিত হওয়ায় টাকা দেই নি। এইজন্য বিভিন্ন কাগজপত্র চেয়ে অনেক হয়রানি হতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন করতে পেরেছিলাম। তবে সাধারণ মানুষের পক্ষে এই অফিসের ঘুষের হাত থেকে বাঁচার কোন উপায় নেই।

সেনবাগ উপজেলা ভূমি অফিস, নোয়াখালী, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT5HR2TB
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি বাংলাদেশ বিমান ক্যাটারিং সার্ভিস এ ইন্টার্ন হিসেবে জয়েনের উদ্দেশ্যে আমার বর্তমানের ঠিকানা অনুযায়ী বাড্ডা থানায় যাই এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি সরবারহ করা হলেও তারা ২০০০ টাকা ঘুষ দাবি করে।যেহেতু বিষয়টি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমার অনিচ্ছা সত্ত্বেও টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন করে নেই।আর এ ক্ষেত্রে একজন এ এস আই অর্থের বিনিময়ে কাজটি সম্পন্ন করে।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK8PDJN9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট সংশোধন

আমার বাবার Passport এ নাম ভুল ছিল, সেখানে ভুল ঠিক করার জন্য online application করে সম্পূর্ণ taka pay করে গেলেও বলে হবে না তখন বললো হবে না; তার কিছুক্ষণ পরেই তাদের ভিতরের'ই একজন এসে বললো হবে কিন্তু ৫০০০৳ লাগবে, তখন negotiate করে ৪০০০৳ রাজি হলো।

চাঁদপুর, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTP6B8KF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

BRS খতিয়ানে বিক্রিত জমির দাগ সংশোধন

১৯৯৭ সালে আমাদের ক্রয়কৃত জায়গা " প্রয়াত ছোট চাচা"হতে ৩৫শতক জায়গা "সাব কাবলা" মূলে খরিদ করি। ১৯৯৭সালে বিক্রিত সম্পত্তি ২০১৪সালে, ২৩৮নামীয় খারিজ খতিয়ান সৃজনে চাচাতো ভাই একজন(৪জনের মধ্যে) হিস্যা দাবী মূলে অন্যায়ভাবে রেকর্ড করে। বারংবার রেকর্ড রিভাইস করতে বললেও সে অপারগতা করে। ২০২৪সালে মূল দলিল,প্রয়োজনীয় কাগজমূলে অভিযোগ দায়ের করা হয়। চাচাতো ভাই সবাই বিষয়টাকে অন্যায় বলে স্বীকার করলেও রেকর্ড মালিক দাবীদার তার পক্ষে উকিল নিযুক্ত করে হবে হাজিরার ডেইটে অনুপস্থিত থাকে। পরে নাজির সাহেব রেকর্ডের পক্ষে রায় দেবার জন্য ৩০,০০০৳ দাবী করেন।

কুমিল্লা সদর (রাজবাড়ী), চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTLH7DE2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

PASSPORT RENEW

৩০০০ থেকে ৭০০০ টাকা প্রতি পাসপোর্ট প্রতি নিয়ে যায়। দালাল ছাড়া ব্রাক্ষণবাড়িইয়ায় কোন পাস্পোর্ট হয় না, এই ঐটা, ইভেন দাদার সার্টিফিকেট পর্যন্ত চেয়ে বসে।

Brahmanbaria, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTC5XURV
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর —ের বিরুদ্ধে জন্ম নিবন্ধন প্রদানে অনিয়ম, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। টাকা ছাড়া ফাইল না ছাড়া এবং ভুক্তভোগীদের নানা অজুহাতে হয়রানি করার পাশাপাশি এবার অন্যের এলাকা বা ভিন্ন ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন করিয়ে এনে সিল-স্বक्षर জালিয়াতির মতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ​অনিয়ম ও হয়রানির নিত্যদিনের চিত্র ​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর — নিয়মিত অফিসে আসেন দুপুর ১২টার দিকে। অফিসে পৌঁছানোর পর থেকেই সাধারণ সেবা প্রার্থীদের বিভিন্ন অজুহাতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, জন্ম নিবন্ধনের মতো

গ্রাম, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYSLMEGS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭০০

জন্ম নিবন্ধন এ বাংলা নাম সংযোজন

জরুরি প্রয়াজনে সন্তানের জন্ম নিবন্ধনে বাংলা নাম সংযোজন করতে হয়েছিল। আমাকে বলা হয়েছিল ৭ দিনের মধ্যে নিয়ম মাফিক পাওয়া যায়। তারপরও ৫০০/- টাকা এক্সট্রা দিতে হবে। নয়ত কবে হবে তার কোন ঠিক নাই। আর সাথে সাথে পেতে হলে সরকারি ফি বাদে ৭০০/- টাকা দিতে হবে। ৭০০/- কি আর ৫০০/- কি তাই ৭০০/- দিলাম।

dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKP798A3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেসন করার জন্য ১৫,০০০/- ঘুষ দিলাম

মিউটেসন করার জন্য ১৫,০০০/- ঘুষ দিলাম, টাকা ছাড়া জমির মিউটেসন করবে না, তাই ১৫০০০টাকা ঘুষ দিয়ে করতে হইছে।

বামনা, জেলা বরগুনা, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRWKNDXT
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

সরকারি অফিস এর কনটেনজিন্সি বিল উত্তোলন

এটা একটা রেগুলার প্রাকটিস । অফিস এর বিল করলে নিয়ম মাফিক ভ্যাট, ট্যাক্স কর্তন করার পর যে টাকা অফিস পাবে তার থেকে ৪-৫% টাকা এজি অফিস অবশ্যই রেখে দিবে। আর না দিলে সেই বিলে নানা রকম আপত্তি দিবে।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKWLS2SG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

নতুন পাসপোর্ট নিবন্ধন

প্রথমে অনলাইনে পাসপোর্ট নিবন্ধনের সকল প্রক্রিয়া শেষ করি। এরপর যেদিন আমার ডেট আসে সেদিন যখন অফিসে যাই বিশাল লাইন ছিল। ৩-৪ ঘন্টা অপেক্ষার পর আমার সিরিয়াল আসে। দায়িত্বরত কর্মকর্তা আমার আবেদন বাতিল করে দেয়। কারন হিসেবে দেখায় যে আমার নিজ জেলা শহরে তো পাসপোর্ট অফিস আছে তাহলে আমি কেন এখানে আবেদন করেছি। উলেখ্য আমি ঢাকায় থাকি এবং এখানেই চাকুরিরত আছি। বর্তমান বাসা বিদ্যুৎ বিল ও গ্যাস বিলের কপিও প্রদান করি। এরপরও আমার আবেদন বাতিল করা হয়। পরবর্তীতে সেখানকার একজন দালাল (আনসার সদস্য) আমাকে ফলো করে এবং বলে যে এক্সট্রা ৩০০০ টাকা তাকে দিলে সব সমাধান হয়ে যাবে। আমি এরপর ২০০০ এ তার সাথে ডিল করতে বাধ্য হই। পরদিন আমাকে আসতে বলে। আমি যখন পরদিন আসি সেদিনের সিরিয়াল লাগেনি সরাসরি আমার ছবি ও ফিঙ্গার দিয়ে চলে আসি।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKHXWA2G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট নবায়ন

ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে দালাল ছাড়া নিজে ই-পাসপোর্ট করতে যাওয়াই ছিল আমার সবচেয়ে বড় ভুল। অনলাইনে নিখুঁত আবেদন জমা দেওয়ার পরও এডি স্যার ফাইলটি বাতিল করে দিলেন। বাইরে আসতেই এক আনসারের মাধ্যমে এক দালালের খোঁজ পেলাম। সে হাসিমুখে জানাল যে এখানে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই জড়িত! দশ হাজার টাকা দিলে কাজ এখনই হয়ে যাবে। নিরুপায় হয়ে সাত হাজার টাকায় রফা করলাম। টাকা পেতেই দালাল আমার সেই বাতিল ফাইলে একটি সিগনেচার বসিয়ে দিল। এরপরের ঘটনা স্রেফ ম্যাজিক! ওই সিগনেচার করা ফাইল নিয়ে ভেতরে যেতেই সবাই একদম চুপ। কেউ আমাকে একটি প্রশ্নও করল না। চোখের সামনেই দেখলাম, মাত্র সাত হাজার টাকায় দুর্নীতির পুরো সিস্টেম কীভাবে মুহূর্তেই অন্ধ আর বোবা হয়ে যায়!

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTQP7QCZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০০

জমির খতিয়ান উঠানো

কয়েক বছর আগে জমির খতিয়ান তুলতে বোয়ালমারী সাব রেজিস্টার অফিসে গিয়েছিলাম, ওখানে দাড়িওয়ালা একজন লোক থাকে যে সামনে টেবিলে বসে, সে খাতা দেখে জমির খতিয়ান তুলতে 400 টাকা দাবি করল। আমি পরিশোধ করে খতিয়ান তুললাম, কারন এছাড়া কোন উপায় ছিল না।

বোয়ালমারী উপজেলা ভূমি অফিস, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKSMBJUA
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৩৫.০ হাজার

আমদানীকারকের মাল চিটাগং পোর্ট থেকে ছাড়ানোর সময়

চিটাগাং পোর্ট এমন এক জায়গা যেখানে উপর থেকে শুরু করে ভিতরের বালিকনা পর্যন্ত ঘুষ খায় প্রতিটি ধাপে গতকাল একজন সি এন্ড এফ এক অফিসার কে গুনে গুনে ৩৫০০০ টাকা ঘুষ দিয়েছে নিজ চোখে দেখা😢 এরকম দূর্নীতি হলে আমদানিকারক রপ্তানিকারক ব্যবসা করবে কিভাবে এগুলো তো জনগনের গলার উপরে উঠবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTQHP69Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

শালিশি বৈঠক

আমার ছোট বোনের ডিভোর্স কে কেন্দ্র করে, ইউনিয়ন পরিষদের বৈঠক এর জন্য আমাদের ওয়ার্ডের স্থানিয় মেম্বার টাকা দাবি করে। কিন্তু যে সেবা টা উনি বিনা খরচে করার কথা।

বাটইয়া ইউনিয়ন, কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTGNP79V
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০০ লাখ

বাড়ির ট্যাক্স

ট্যাক্স অফিস থেকে তারা এসে প্রতিনিয়ত এরকম ট্যাক্স দাবি করে, আমাদের ১০ তলা বিল্ডিং আছে পাঁচ তলা পর্যন্ত বিক্রি করা বিল্ডিং যেগুলো তো মার্কেট বসে ঘড়ির মার্কেট আর উপরের পাঁচতালা আবাসিক ভবন, এখন টেবিলে নগর ভবন থেকে যে এই এলাকায় দায়িত্ব আছে তিনি এসে যেখানে দেখা হয় সেখানে এসব ঘুষের তার কথা সরাসরি দাবি করে। এবং পরবর্তীতে বাধ্য হয়ে নগর ভবনে যেতে হয় এবং সেখানে তারা সরাসরি এসব ঘুষের আলোচনা করে এবং ঘুষের দাবি করে। এবং বাধ্য হয়ে কিছু কমিয়ে ২ লাখে টাকার মত তারা আবদার করেছে এবং সেটা পরিশোধ করার বাধ্য হতে হয়েছি।

পাটুয়াটুলি, কোতোয়ালি থানা সদরঘাট, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKXCC3XZ
মন্তব্য