সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪.০ হাজার

ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে

আমি নতুন মোটরসাইকেল কিনে শো রুম থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গুলিস্তান আহাট পুলিশ বক্স এর কাছে আসার সাথে সাথেই ট্রাফিক পুলিশ — আমার গাড়ি আটক করে, আমি তাকে বলেছিলাম এইমাত্র গাড়িটা কিনে আমি বাড়িতে যাচ্ছি এবং এই দেখেন আমার লাইসেন্স এবং শোরুম পেপার, কিন্তু সে বলে গাড়ির ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন ছাড়া একদিনও গাড়ি চালানো যাবে না, এখন আপনার গাড়ি ডাম্পিংয়ে যাবে এবং ১০ হাজার টাকার মামলা হবে, আমি তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তাও গাড়ি ছাড়বে না, সে বলে চার হাজার টাকা দিলে গাড়ি ছেড়ে দেব, আমি দিতে চাইনি পুলিশ সার্জেন্ট — আমাকে ট্রাফিক বক্সে নিয়ে আমার পকেটে হাত দিয়ে টাকা বের করে নেয় ৪০০০ হাজার, এরপর গাড়ির চাবি দেয়, আমি অসহায়ের মত তাকিয়ে ছিলাম সেদিন,

আহাদ পুলিশ বক্স গুলিস্তান, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKS3U3S5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

কাবিন নামা অনলাইন

কাবিননামা জন্য আমার থেকে ১৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে এ কাজ করে দিবে না এমন ধমকেও দেওয়া হয়েছে এবং আমার এই কাজটা অন্য কেউ করে দিলে তাকেও সমস্যা করবে এবং বলা হয়েছে কাজির নাম —

নড়াইল, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHR2AT97
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৫.০ হাজার

লানার বাতিল সম্পর্কে

আমি পেশাদার লানার করতে গিয়ে অপেশাদার হয়ে যাই আমার ভুলে।সেই লানার বাতিলের জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা যাচ্ছে

ঠাকুর গাঁওয়ের, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNUFFRGM
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

ট্রান্সফার

আমার বাড়ি থেকে আমার কর্মস্থল অনেক দূরে ছিলো। আমি বদলির জন্য অধিদপ্তর আর মন্ত্রনালয় অনেক ঘুরাঘুরি করেছি। কিন্তু, কোনো কাজ হয়নি। পরবর্তীতে ২ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে বদলি হতে পেরেছিলাম। টাকাটা জোগাড় করতে আমার ব্যাংক লোন করা লেগেছিল, যার ঘানি এখনো টানছি

বাগেরহাট, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH34HZEJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নোয়াখালী জেলা জজ আদালতে মামলার সার্টিফাইড কপি নিতে, বেইল বন্ড দিতেদ

মামলার সার্টিফাইড কপি নিতে সরকার নির্ধারিত ফি এর বাইরে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে, এছাড়া বেইল বন্ড দিতে ও অন্যান্য কাজে প্রতিদিন ২/৩ লক্ষ টাকা ঘুষ লেনদেন হয়।জজ ম্যাজিস্ট্রেটরা এর দায় এড়াতে পারেন না

নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTSUQFX2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারির জন্য আমি সব ধরনের কাগজ নিয়ে গেছিলাম।আবেদন ও করে নিয়ে গেছিলাম।কিন্তু সেখানকার ইউনিয়ন ভুমি দপ্তরে অফিস সহকারী — আমার কাছে ২৫০০০ টাকা দাবি করে

হাটহাজারি, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT4GXLXW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করার সময় অতিরিক্ত টাকা নেয় দালাল।

আনি নতুন পাসপোর্ট করার সময় আমার কাছে অতিরিক্ত ২০০০ টাকা দাবিকরে দালাল। আমি অতিরিক্ত ২০০০ টাকা দিয়ে পাসপোর্ট বানাই। কারণ দালাল ছাড়া পাসপোর্ট বাবানো প্রায় অসম্ভব।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTPUVEV4
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

ট্রেড লাইসেব্স

“আমি দোকানের জন্য একটি ট্রেড লাইসেন্স করতে চট্টগ্রামসিটির সদঘাট থানার ৩০ নং ওয়ার্ড অফিসে যাই। সরকারি ফি- 1,850 টাকা, কিন্তু তারা দাবি করে- 3000 টাকা। অবশেষে আমি 3000 টাকায় কাজ সম্পন্ন করি।”

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTZ7ABBG
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট বানায় দিছি আর

আমি টাকা দেই নাই আমার কাছে টাকা চাইছিল পরে আমার ভাই ছিল বাইরে নিয়ে গেছে পরে হয়ে গেছে প্রথমে আমারে দেখে টাকা দাবি করছিল

শহর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKCUNQ72
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

টাকা না দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিউটেশন মামলা নম্বর ১৭৫৬, ULAO তথ্য হালনাগাদ জন্য প্রেরণ করে, আমি তথ্য হালনাগাদ করে দিলে খতিয়ান সহ প্রস্তাব না দিয়ে, বাতিলের জন্য প্রতিবেদন প্রদান করেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTT474QX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

প্রোডাক্ট রেজিষ্ট্রেশন ও ড্রাগস লাইসেন্স নবায়ন।

আমি একটা প্রোডাক্ট রেজিষ্ট্রেশন করতে ডিজিডিএ মহাখালী তে ফাইল জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো, স্যার বল্ল ফাইল জমা দিলেই রেজিষ্ট্রেশন পাওয়া যায় না, আমাদের সাথে দেখা করতে হবে, দেখা করে ৮০ ০০০/- টাকা রফাদফা হলো, এবং তিনটা ড্রাগস লাইসেন্স নবায়ন করতে ২১০০০/- টাকা দাবী করলো আমি ১৫০০০/- টাকা ঘুষ দিয়ে নবায়ন করে নিয়ে এসেছি। এই হলো বর্তমান সেবার অবস্থা?

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKJ7JJMH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

প্রবাসী কল্যান ব্যাংক

আমার ছোট্ট ভাইকে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজন তখন আমি প্রবাসী কল্যান ব্যাংক নান্দাইল উপজেলা শাখায় যাই তখন আমার সকল প্রকার কাগজ পত্র যাচাই করে ২লক্ষ টাকা দিবে আসস্থ করে।৩ দিন পর সকল প্রকার কাগজপত্র জমাদিই তখন এক অফিস সহায়ক আমার কাছে সরাসরি ১০ হাজার টাকা দাবী করে, নইলে আমার লোন পাস হবে না।তখন আমি বিপদে পরে যাই আমার ভাইয়ের ফ্লাইটের সামনে ৬ দিন ছিলো,টাকাটা আমার বিশেষ দরকার, তাই ৮ হাজার টাকা দিতে বাধ্য হই।

নান্দাইল, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYDMEJWD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

আমি নতুন পাসপোর্ট করানোর জন্য ঢাকা আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছে ওখানে দুর্নীতি শিকার হয়েছে।

আমি আফতাব নগর পাসপোর্ট অফিসে সকল আবেদন অনলাইনে সম্পন্ন করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য দিয়েছি তখন উনাকে আমার কাগজপত্র যাচাই করে যখন ফিঙ্গারপ্রিন্টের জন্য ডকুমেন্ট রাখবে ঠিক তখনই আমাকে বলতেছে আপনার নিজ এলাকায় গিয়ে পাসপোর্ট করা এখানে আপনারটা হবে না আমি জানতে চাইলাম কেন উনারা বলে কেন কোন উত্তর নেই। ওরে আমি যখন পাসপোর্ট অফিস থেকে বের হয়ে যাচ্ছি ঠিক তখন একজন দালাল আমাকে বলল ভাই আপনার পাসপোর্ট কি সমস্যা হয়েছে আমি করে দিব ২ হাজার টাকা দেন আজি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। নাকি ২০০০ টাকা দেওয়ার পরে ভিতরে গেলাম আর কোন কিছু জিজ্ঞাসা বাদ করা হয়নি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসপোর্ট হাতে পেলাম এক সপ্তাহ পরে। পাসপোর্ট অফিসের সকল লোক এই সিন্ডিকেটের সাথে জড়িত।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK3QLNBB
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.২ হাজার

Ali Express Product Colelction

Dhaka GPO Customs A delivery arrived from Ali Express. Every single step of that place required money. Then sent me notice, I visited. From fill up - 500 Taka (1 photocopy page) Another form inside the Wearhouse - 200 taka (1 photocopy page) Product display front of Magistrate - 500 taka (Worst part, 2 magistrates distributed that 500 between them, 250 each) Product cost was 1600 taka, I paid 1200 in one visit, it was such an unhealthy visit, I was sick after returning home. After that day, all respect went down to Magistrate Jaudges.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZALYN9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩০ লাখ

পুলিশ উজিরপুর থানার চলমান মামলার তদন্ত

আমি একজন মিথ্যা মামলার আসামি, কোর্ট থেকে কোন নোটিশ পাইনি হটাৎ একদন রাত 2 টার দিকে 3 জন পুলিশ আমার বাসায় এসে আমকে ধরে এবং আমাকে 30000 টাকা দেয়ার বিনিময়ে ছেড়ে দেয় তবে আমি একজন ছাত্র অটো টাকা আমার ফ্যামিলি তখন দিতে পারেনি তবে আমকে ছেড়ে যায় এবং পরবর্তীতে আমি জামিন এবং খালাস পাই তবে পুলিশ তার বাকি টাকা নেয়ার জন্য আমকে বার বার ডাকেন এবং হুমকি দেন এমনকি এখন 1লাখ টাকা চাচ্ছে নাহলে নাকি আমাকে সরকারি মামলার আসামি করে দিবে এখন আমি নিরুপায় আমার পড়াশোনাও নষ্ট হচ্ছে আর আমার পরিবারটাও

Barishal, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRDDP2UU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৩.০০ লাখ

কলেজ লাইব্রেরিয়ান পদে নিয়োগ

কলেজ লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য আমার এক নানি তার সন্তানের জন্য ১৪ লাখ টাকা প্রদান করেন, বর্তমানে সে চাকুরীতে নিয়োজিত !

শেরপুর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে MYH5C7Z7
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

অল্প জায়গা নামজারির জন্য ৫,০০০/= হাজার টাকা ঘুস দাবি করেন দোয়ারা বাজার থানার সহকারী ভুমি অফিসার —

দোয়ারা বাজার,সুনামগঞ্জ, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY9GHXFN
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

কুষ্টিয়া BRTA তে গাড়ির ফাইল জমা করে না।গ্রাহক থেকে

কুষ্টিয়া BRTA তে গাড়ির ফাইল জমা করে না। বতর্মান BRTA এর সহকারী পরিচালক —। তিনি একা ২ জেলাতে অফিস করে, কুষ্টিয়া, রাজবাড়ী, ১মাস কুষ্টিয়া তে জয়েন করেন,, তিনি সর্বপ্রথম এসে গাড়ির শোরুম এর সাতে চুক্তি করে সাধারণ মানুষ যেন গাড়ির ফাইল জমা নিজে নিজে করেত না পারে।নিজে জমা করতে গেলে বলে শোরুমে যান, শোরুমে গেলে ৩,৪ হাজার টাকা দাবি করে, শোরুম কে বলি এত টাকা কেন, কিসের টাকা বলে BRTA এর সহকারী পরিচালক —, স্যার টাকা নেয়। আবার গাড়ির ফাইল আমি নিজে যদি অনলাইন করি, তাহলে ঐ ফাইল কোনো দিন গাড়ির নাম্বার হয় না। শুধু ঘোড়াই। — বাইরের জেলা হলে গাড়ির নাম্বার দেয় না, ৫হাজার দাবি করে। আর যদি ২০ সালের ফাই হয় ১০ হাজার টাকা দাবি করে। বাকি অফিসার সবাই ভালো, পেয়েছি

কুষ্টিয়া, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH2CLMGJ
মন্তব্য