সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

লাইসেন্স

টাকা ছাড়া কোন ভাবেই পাশ করা সম্ভব হচ্ছিল না।অনেক বার ট্রাই করেছি কিন্তু কোন ভাবেই পাশ করতে পারছিলাম না।আমার কাছে দুবাইয়ের লাইসেন্স থাকার পর ও ওরা আমাকে বারবার ফেল করাচ্ছিল।উপায় অন্তর না দেখে আমি টাকা দেয়ার পর নাম মাত্র পরিক্ষা দিয়ে পাশ করি।

সিলেট, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYFPLBNK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

খারিজ

জমি খারিজ করতে অনেক টাকা দাবি করেছে সাব রেজিস্ট্রার অফিস এবং ভূমি অফিস সহ এসি ল্যান্ড অফিস

জীবননগর, চুয়াডাঙ্গা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHDS95YD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.১ হাজার

ফিংগার প্রিন্ট

ফিংগার দেওয়ার জন্য১০০টাকা না দিলে ফিংগার নিচ্ছে না, আর অফিস খরচ ৩০০০ না দিলে ড্রাইভিং পাস হবে না

নীলফামারী, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RNBFRJ8F
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৬.০ হাজার

জমির নামজারি

আমার বাবার জমি আছে সেটা নামজারি৷ করতে গেলে ভূমি অফিসের লোক ১৬০০০ টাকা চায়, পরে কোনো অপশন না খৃজে ৮০০০ টাকা রাজি হয়ে দিয়েছি।

ভাঙ্গুড়া,পাবনা।, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJAMCBYU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

হিসাব রক্ষক বিভাগ,ডিভিশনাল অফিস, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট

রেলওয়ে রানিং স্টাফ অনেক কষ্ট করে রাত জেগে চলতি গাড়িতে ডিউটি করে আসছি পাওয়ার কার অপারেটর /এসি অপারেটর। মাস শেষে অথবা কয়েক মাস পর বকেয়া টি এ বিল দেওয়া হয়। যা ১০% কমিশন না দিলে এ যাবৎ কখনোই পাশ হয় নাই। বাধ্যে হয়ে দিতে হচ্ছে। এছাড়াও অফিসের উধ্বতন কর্মকতারা এই কমিশন এর ভাগ পেয়ে আসছে। নিজের কষ্ট করে ডিউটি করে ১০% টোটাল টাকার কমিশন দেওয়া অতন্ত কষ্টকর। আমার আবেদন এই ঘুস / কমিশন থেকে আমাদের হাজার স্টাফদের লাঞ্চিতসহ খারাপ পরিস্থিতি শিকার হতে হয়। আমার টাকা আমি নিবো ঘুস দিবো কেনো। ভুল করলে পানিশমেন্ট দিতে তো ছাড় দেওয়া হয় না। ঘুস না দিলে পরের মাসে আর বিল পাশ হয় না। এটা থেকে মুক্তি হাজার হাজার স্টাফদের চাওয়া। ধন্যবাদ

লালমনিরহাট, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNJGXYSP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

new passport

আসকে যেই ঘটনা টি আামার সাথে ঘটেছে Sirajganj passport office এর ভিতরে কাগজ জমা দিগে গিয়ে ভুল না থাকার পরেও ভুল রলো এবং আামার fingerprints face scan ও করে রিযেক্ট করলো তখনি থাকা এক দল দালাল চক্র আামাকে বল্লো কি হয়েছে আমি বল্ল্াম এই এই ঘটনা সে সাথে সাথে ভিতরে থাকা ম্যানেজার কে কল করলো সে বল্লো এইবার তুমি যা বলবে তাই করবে তারা এই এই এতো টাকা লাগবে আমি ডুকলাম ২য় বারের মতো এইবার আামার কোন কাগজ ঠিকভাবে না দেখেই বল্ল অল ওকে এবং Fingerprints o cace scan আগের টা রিমুভ করে নতুন করে করলো এবং কাগজ পেলাম । এইরকম scam খেকে আনাদের বাচান সুধু আামার না ভিতরে থাকা ৯৫% লোকেরই একই আবস্থা অন্যদের কাছে থেকে আারও অনেক টাকার দাবি করেছে ।

sirajganj, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJSX3AB2
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬.০ হাজার

জরিমানা আদায়

আমি একজন সিএনজি চালক গত ০৫/০৮/২০২৬ তারিখ সল্টগোলা ক্রসিং মোড়ে উল্টা পথে চালনার কারণে আমাকে মামলা দেয়া হয়। একই অপরাধ পূর্বে ও করার ফলে মামলাটি ডাবল হয়ে যায় (৩০০০ টাকা মামলা ৬০০০টাকা)। আজকে ডিসি (ট্রাফিক বন্দর) এর কাছে আমার খাদ্যনালীর অপারেশন হয়েছে বলায় মানবিক দিক বিবেচনায় তিনি ৬ হাজার টাকার জায়গায় ১৫০০ জরিমানা টাকা করে। আমি উক্ত জরিমানা উপায় এপস পরিশোধ করি।

চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTG9T4D8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স করাতে চেয়েছিলাম। অনেক দিন ঘুরিয়ে এর পর আমাকে বললো যে আমার হোল্ডিং ট্যাক্সের লিস্টে আমার নাম নেই। এর পর সেখানে যাওয়ার পর কোনো কিছু না বলেই ১০০ টাকা চাইলো যে কাজের জন্য লাগবে। এর পর তা পরিশোধ করার পর ট্রেড লাইসেন্স পেলাম

Lashimpur, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTF8WGKS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক লাকসাম কুমিল্লা

এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি ব্যাংক যেটি লাকসাম কুমিল্লা জেলায় অবস্থিত, আমি যখন তিন লক্ষ টাকা উত্তোলন করতে যায় তখন তারা আমাকে ফাইল জমা নামে এক হাজার টাকা দাবি করে বসে এবং যেহেতু আমার টাকা নেওয়া খুবই জরুরী ছিল সেই ক্ষেত্রে আমার এই টাকাটি দিয়ে আমার কাজটি সম্পন্ন করে নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকার ফাইল আমার নামে কোন ধরনের অর্থ সংগ্রহ করে না ।

লাকসাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTSWKXQ2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

অনার্স ফর্ম ফিলাপ

অনার্স ফরম ফিলাপ করার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে আনুমানিক সাড়ে ছয় হাজার টাকা নেয়া হয়,, উক্ত ফরম ফিলাপে লেখা থাকে এ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় , পরীক্ষার কেন্দ্র ও আমাদের কলেজে বন্টন করা হয়,, তবুও নতুন শিক্ষাবর্ষে উত্তীর্ণ সময় এ টাকার বাহিরেও আরো ২৫০০ টাকা আদায় করা হয়,, আবার কলেজের অফিস সহায়ক ৫০০ টাকা অতিরিক্ত নেয়,, তিনি বলেন এটা নাকি হিসেবে লেখা নেই কিন্তু আদিকাল থেকে সবাই দেয় এজন্য নেয় । এটা শিক্ষক অফিস সহায়ক ভাগ করে নেন। এভাবে অতিরিক্ত ১ লক্ষ টাকা 💸💰 এক সেশন থেকে আদায় করে।তাহলে প্রতিবছর ৫০০০০০/-🤬 টাকা ঘুষ আদায় করে,, এটা শুধু আমার ডিপার্টমেন্টের হিসাব,, লালমনিরহাট সরকারি কলেজ আরো দশটি ডিপার্টমেন্ট আছে,, তাহলে কলেজে এক কোটি টাকার ওপরে ঘুষ উঠায়,,

লালমনিরহাট, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNVH9QPN
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ই-ফিটনেস আপডেট

মিরপুরে স্বয়ংক্রিয় টেস্টে হ্যান্ডব্রেক পুরোপুরিভাবে শক্ত করে না টেনেই বললো হ্যান্ডব্রেক টেস্টে ফেইল এসেছে, বাকি সব টেস্টে পাশ। কি আর করা... অর্ধেকটা দিন ব্যাপক জ্যাম ঠেলে গিয়ে, বহুত ঝামেলা করে রোদের মধ্যে লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে তারপর ফিটনেস না নিয়েই চলে যাবো তা কি আর হয়?

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXUAJXR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

আইনি সেবা

মানি শুট মামলায় আসামির রিরুদ্ধে সমন জারি করতে প্রথম বার খরচ সহ 16000 আবার জারিকারককে দিতে হয় 4000 হাজার আবার এই সমন গুলো সঠিক সময়ে বেক আসেনা তার কোন উওর দিতে পারে না। আসমীি পক্ষর কাজ থেকে টাকা খেয়ে জারি কারক রা পাঠায় না এই সব কারনে পুনরায় আবার পাঠতে হয়। এই কারনে আমরা বাদী পক্ষ ভুক্ত ভুগি হয়। সঠিক ন্যায় বিচার পায় না

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTP7CQ8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

SICIP এর ট্রেড কোর্স

SICIP এ Wealding এর একটি কোর্স এ ভর্তি করে দিবে বলে সিকুরিটি গার্ড "—" পিতা: —, মাতা: —, আমার কাছ থেকে ৫০০০ টাকা নেয়। পরে ভর্তি করে না করে দিয়ে প্রতারণা করে।আমি তার শাস্তি চাই.

খুলনা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH8LFZWR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বিএড ফাইল সেন্ট করার জন্য

বিএড ফাইল সেন্ট করার জন্য টাকা নিয়েছে। 1000 করে ২ জন 2000 দেয়া হয়েছে।

কাজিপুর উপজেলা শিক্ষা অফিস, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJLPUCN6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ফিটনেস নবায়ন

গাড়ির ফিটনেস করতে গেছিলাম। নানা অজুহাতে ফিটনেস করেন নি পরবর্তীতে টাকা চাওয়া হয়। পরিশোধও করা হয় তারপরও কাগজ এখনো দেয়নি আরও দাবি করা হচ্ছে

দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNYEA5KF
মন্তব্য