সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির মিউটেশন

৫ কাঠা জমির মিউটেশন করার জন্য ২০ হাজার টাকা দাবী করে, ভূমি অফিসের পিয়ন থেকে উচ্চ পদস্থ কর্মকর্তারা

রুপগন্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZHVR8D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

কলকারখানা লাইসেন্স

কলকারখানা লাইসেন্স নবায়ন করার জন্য DIG- DIFE Mymensingh সে আমাদের কাছে ১,০০,০০০/- টাকা দ্বাবী করে অনেকদিন তার অফিসে অফিসে ঘুরার পর অনেক অনুরোধ করে তাকে ৪০,০০০/- দিয়ে লাইসেন্স নবায়ন করে নিয়েছি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYRPSTTL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

লাইসেন্স নবায়ন

Fire license renewal purpose Inspector আমার কাছ হতে ৩০০০০/- টাকা চাই। সে কোনভাবেই এর নিচে করবে না।অনেক বলার পর তাকে ২৫০০০/- দিয়ে লাইসেন্স নবায়ন করে নিয়েছি।

ভালুকা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYSS5X6P
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০০ লাখ

১২৩৪৫

আমার চাকরির অপেক্ষা আমি বর্তমানে একজন বেকার যুবক। এইচএসসি পরীক্ষা শেষ করে জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। কিন্তু বাস্তবতা বড় কঠিন—বর্তমানে আমি অতি দুঃখ-কষ্টের দিন কাটাচ্ছি। একটি চাকরির আশায় একদিন একজন অচেনা মানুষের কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমার বেকারত্বের অবসান হবে, পরিবারের মুখে হাসি ফুটবে। কিন্তু সেখানে গিয়ে শুনতে হলো—চাকরি পেতে হলে ৮ লাখ টাকা ঘুষ দিতে হবে! 😔 আমার মতো একজন বেকার মানুষের কাছে ৮ লাখ টাকা তো দূরের কথা, নিজের প্রয়োজন মেটানোর টাকাটুকুও অনেক সময় থাকে না। তবুও আমি কোনো টাকা দিইনি এবং দেবও না। কারণ ঘুষ দিয়ে পাওয়া চাকরির চেয়ে সততার সঙ্গে হালাল রিজিকের অপেক্ষা করা আমার কাছে অনেক বেশি সম্মানের। আজ হয়তো আমি বেকার, আজ হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু আমি বিশ্বাস করি—রি

নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT43DBFK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

আমার সব কাগজ পত্র ঠিক থাকার পরেও বলা হয় কাগজ এ সমস্যা আছে, এই বলে আমাকে অফিস থেকে বাহিরে বসতে বলা হয়, বাহিরে বসা কালে, ওইখানকার দায়িত্বরত আনসার সদস্য (—) আমার কাছে এসে বলে ভাই সব কিছুরই একটা নিয়ম নীতি আছে, এমনি এমনি তো কোন কিছু হয় না, তাকে আমি বললাম যে আমার তো সব কাগজপত্র ঠিক আছে তাহলে আপনারা বাদ দিলেন কেন, সে আমাকে বলে ভাই আপনি এখনো বিষয়টা বুঝতে পারেন নাই, তারপর আমি জিজ্ঞেস করলাম বিষয়টা কি বলেন? সে বলে ভাই এত ঝামেলা বাদ দেন আপনি আমাকে পনেরশো টাকা দেন আমি স্যারকে বুঝিয়ে বললে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আমি সেখান থেকে চলে আসি। পরে অনেক কিছু ভেবে দেখলাম, আসলে তো আমার সবকিছু ঠিক আছে তারপরও পাসপোর্টটা তো জরুরী। তাই আমি পরের দিন গিয়ে সেই আনসার (—) কে পনেরশো টাকা দেই।

লালমনিরহাট, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN3L7W8H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

anonymous এবং anonymous

আমার পাসফোর্ট টি রিনিউ করা এবং নিজের নাম সহ বাবা মা এর নাম সংশোধন করতে দিয়েছিলাম তারা নানা রকম কোথা বলে এবং পাসফোর্ট আটকিয়ে রাখে পরে টাকা দিলে কাজ করে

পাবনা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJBPJZW6
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

বাগেরহাট পােসপোর্ট অফিসে ১০০০ টাকা ঘুস

বাগেরহাট পােসপোর্ট অফিসে ১০০০ টাকা ঘুস নেয়। ঘুষ দিলে ফাইল ওকে। না দিলে ঠিক করে আনেন। পরের পাসপোর্ট হবে

বাগেরহাট, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHPPYNU6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০০ লাখ

জমি রেজিস্ট্রি করার সময় খরচ কমানোর জন্য সাব রেজিস্টার ঘুস চাইছে।

জমি রেজিস্ট্রি করার সময় খরচ কমানোর জন্য সাব রেজিস্টার ঘুস চাইছে। বাধ্য হয়ে ৫ লাখ টাকা দিতে হয়েছে।

বিয়ানীবাজার, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYGBAEQG
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

Driving licence

এই পরিমাণ অর্থ না দিলে কারো লাইসেন্স হয়না বা ফেইল করে দেওয়া হয়। আর এই অর্থ দিলে আপনি প্র্যাকটিক্যাল এ উপস্থিত থাকলেই আপনার লাইসেন্স কনফার্ম।

Bogura Sadar, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJXD9BML
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.৮০ লাখ

নামজারি

বলতে ভয় লাগে। এই জগতে ন্যায় থেকে ও যেন অনেক বড় অপরাধ। সততার মূল্য নেই। আপন মানুষ যদি বিশ্বাসঘাতক হয় অন্যরা তো সুযোগ নিবেই। না বলতে চাই না ঘটনা। আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম।

সিলেট, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYLPK4L4
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

সিজার অপারেশন

সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সিজার করতে গেলে কেবিন নিলে ৫ হাজার , আর ওয়ার্ডে ৩৫০০৳ করে নেয়। না দিলে সিজার করেনা। প্রতিটা রোগির বাধ্যতামূলক দিতেই হবে। আর ওষুধ কিনে দিতে হয় সেটা ঠিক আছে কিন্তু সরকারি হাসপাতালে বেড ভাড়া + অপারেশন ফি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এদের কাছে জিম্মি। কেউ প্রতিবাদ করলে তার হয়রানির স্বীকার হতে হয়। মানুষ এরকম অনিয়মকেই এখন নিয়ম মনে করছে। ভাবছে এটা হয়তো সরকারি রেট। কিন্তু এই টাকার কোনো মানি রিসিট দেওয়া হয়না। একটা রোগীও টাকা না দিয়ে সিজারের সেবা পায়না।

নাটোর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJMUMRQK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ফায়ার লাইসেন্স

আমি একটা ফায়ার লাইসেন্স করার জন্য ফ্যাস অফিসে যাওয়া হয় আমার ইমারজেন্সি ফায়ার লাইসেন্স করা দরকার ছিল তখন আমাকে ফায়ার কর্মকর্তা । কেরানীগঞ্জ জোনের — আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ নেয় ৫০ হাজার টাকার বিনিময়ে সে আমাকে লাইসেন্স করবে টাকা ছাড়া সেই লাইসেন্স করে দিবে না ৮০০০ টাকা সে আমার থেকে জোরপূর্ব ৫০০০০ টাকা নিয়ে নিয়েছে না হলে আমাকে লাইসেন্স করে দিবে না এখন কিছু করার নাই টাকা দিয়ে লাইসেন্স করলাম ।

কেরানীগঞ্জ শুভড্যা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVL4Q52
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Police intervention

Ami amar jomi te kaj korar shomoy Awami League shorkar er shomoy land pirate syndicate permission na niyei jomi te bali bhorat kore tokhon theke amake takar jonne pressure diye asche.. ekhon ami kaj korte gele police amake help korleo tarpor SI — (CID) South Keraniganj e currently duty officer hisheb e ache offer dilo taka jotto dawa jay totoi uni help korben.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKFLGN9R
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

3 new e-Passport issuance

1. Applied for three e-passports at Panchlaish RPO (4/8). 2. They told me to make both my permanent and present addresses the same and reapply. 3. To reapply, I had to cancel the previous applications, so I submitted a written application for cancellation (4/8). 4. They cancelled one application but won't cancel the remaining two, even after I tried several times through different means. 5. Finally, we applied for the passports through Mansurabad RPO with the help of an Ansar Bahini member (19/08). 6. He charged BDT 2,500 for each application, and the document submission and other procedures were hassle-free (thanks, to him!??)

Chittagong, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTLBMQ3F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

নামজারি ও খাজনা অনলাইন

অফিসার (মহিলা) এমনভাবে চাপ দিয়েছিলেন যে না দিয়ে উপায় ছিল না। অনেক দিন অপেক্ষা করি, বারবার সিন্ডিকেট উপেক্ষা করেছি কিন্তু পারিনি, বাধ্য হয়েই দিয়েছি এবং অনেক খারাপ ব্যবহার সহ্য করেছি।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLZVJE8
মন্তব্য