সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৩০

নেই

বাচ্চাদের সরকারি টিকাতে পথম ২৫০ টাকা নেয়া হই এর পর থেকে নেয়া হই "১৩০ টাকা করে।

গাজীপুর ২৭, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKUG8HGF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কাবিননামা

কাবিননামা আমি নিজে ইংলিশে ট্রান্সলেট করে কাজির কাছে জমা দেই-সাইন করা ও পরবর্তীতে অনলাইনে আবেদন করলে সেটা যেন জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে এপ্রুভ করে দেয়।

শহর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYWYNTLC
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

Police : recover lost Mobile phone

I made GD on Lalmai police to recover my lost mobile phone . After few day I got a phone call from some one as pretain Police to meet him. While i meet him near to his home closed by lalmai police H/Q he ask me to pay 3000 tk to recover phone as it will cost to collect. after negotiation he was on same demand , finally i agree with him but upon recover the phone will pay. unfortunately i did get the phone back.

Lalmai, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTC47FNW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৭.০ হাজার

জমির খাজনা পরিশোধ

খাজনা দিতে গেলে ঘুষ দাবি করে । পুরো এলাকা জিম্মি হয়ে আছে । আমরা প্রতিকার চাই।

বগুড়া কাহালু থানা কালাই ইউনিয়ন, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJHW6NMS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬০০

ভ্রমণ ভাতার বিল করতে

আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।

হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CTP97FW9
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

বদলীর জনিত কারণে বেতন নির্ধারণ

আমার কর্মচারীকে বেতন বিল করতে পাঠাই।তিনি এসে বলেন যে ১০০০ টাকা দিতে হবে।পরে ৩০০ টাকায় মিটমাট করতে বাধ্য হয়েছি

রাজশাহী, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJT2MMNT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

NEW MPO

NTRCA এর মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকের নিউ এমপিও করার জন্য প্রতিষ্ঠান আমার থেকে ১০০০০৳ অনৈতিক অর্থ দাবি করে।অনিচ্ছা সত্ত্বেও টাকা দিতে হয়েছিল।

নাঙলকোট, কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTC9N3T4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বিআরটিসি টেনিং সেন্টার, বিশ্ব ব্যাংকের তহবিলে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইন্সেন্সিং

BRTC TRAINING CENTER, driving training and licencing তহবিল করতেছে বিশ্বব্যাংক ফ্রী সেবা সেখানের স্টাপরা ৮০০০ টাকা করে চেয়েছপ ঘুষ হিসাবে

গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRNNG8C
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি খারিজ করা

“আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে 1600 টাকা হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে 1 খারিজের জন্য 20000 টাকা নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে 20000 টাকা দিতে বাধ্য হয়েছি”

Singair, Manikgonj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKW8E9DP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যুৎ মিটারের নাম পরিবর্তন

আমি মিটারের নাম পরিবর্তন করেতে গেলে সে আমার নিকট অতিরিক্ত টাকা দাবি করে , সাথে চা পানি খাওার জন্যে বর স্যার এর জন্যে আলাদা টাকা দাবি করে , একদিন এ হয়ে যাবে বলেও কথা দেয় ।

মানিকনগর , ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZBEJC8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Nid

NID করতে গেলে ঘুস চায় দিনের পর দিন ঘুরায় বলে আজকে না কালকে, কালকে না অমুক দিন এমন করে,সব শেষে বলে আইডি কার্ড ঢাকা আটকে আছে ওইখানে গিয়ে নিয়ে আসতে হবে

Mymensingh, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY2KVEGW
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০০

আখাউড়া বর্ডার কাস্টমস অফিসার

২০২৩ সালে আগরতলা (ইন্ডিয়া) হতে দেশের আসার সময় কাস্টমসে মালামাল স্ক্যান করে বের হওয়ায় সময় অফিসার টাকা দাবি করে ২০০ টাকা। টাকা দিতে অস্বীকার করলে লাগেজ খুলে আমার কিছু মালামাল রেখে দিতে চায়, তারপর কি আর সমঝোতার ভিত্তিতে ১০০ টাকা ঘুস/টিপস দিতে আসতে হয়।

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT6GV42P
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০০ লাখ

হোল্ডিং ট্যাক্স

সিটি কর্পোরেশন নতুন হোল্ডিং টেক্স নোটিস করেছে ওইটার উপরে ক্যালকুলেশন করে তাকে ঘুষ দেওয়ার কথা বলেছে

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKMX3Y6U
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি আমার আবেদনটি জমা পড়েছে কুমিল্লা কোতোয়ালি থানায় তো সেখানে আমাকে ডাকা হয় এবং সেখানে কম্পিউটার অপারেটর এর রুমে আমাকে নেওয়া হয় এবং কম্পিউটার অপারেটর কর্মকর্তা যে এই ভেরিফিকেশনের কাজ করে থাকে সে আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমার থেকে ২০০০ টাকা দাবি করে টাকা না দিলে নাকি আমার ক্লিয়ারেন্স নেগেটিভ আসবে পরে আমি ১৫০০ টাকা তাকে দিয়ে আসি

কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTCMHX5W
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

জমির নকল উত্তোলন ফি প্রদান

আমার জমি সংক্রান্ত সমস্যার কারণে একটি জমির দলিলের নকল উঠানোর জন্য মিঠাপুকুর সাব রেজিস্ট্রার অফিস যাই । তারপর অফিসের একজনের সাথে দেখা করলাম জমির নকল উঠানোর কথা বললাম । উনি বললো হবে, তবে ভাই এখন তো আগের থেকে খরচ অনেক বেড়ে গেছে, বললাম কতো বাড়ছে আগে তো ৯০০/১০০০ টাকা ছিল এখন কতো, এ তো অনেক আগের কথা এখন ১৫০০ নিচে পারবো না ভাই এবং কয়েকদিন সময় লাগবে । কি আর করার কাগজটা আমার খুব জরুরি ছিল বাধ্য হয়ে টাকাটা দিয়ে আসলাম আর কয়েকদিন পর কাগজটি পেয়েও গেলাম । কয়েকদিন আগে এক ভিডিওতে একজন স্পিকারের ভূমি অফিসে অভিযানের মাধ্যমে জানতে পারলাম নকল উঠানোর ফি নাকি মাত্র ৭০ টাকা আর তারা আমাদের থেকে নিচ্ছে ১৫০০ টাকা 💸

মিঠাপুকুর উপজেলা, রংপুর জেলা, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNB87Q5B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮

কল সেন্টার

রকেট হেল্প লাইনে কল দিলাম হেল্পলাইনে কথা বলব হেল্প লাইনে কেউ কল ধরে না। ৪ মিনিট ধরে কল ধরে না পরে কল কাটার পরে দেখি ৮ টাকা কাটল আমি কথাই বলতে পারি নাই তাইলে আমার টাকা কাটল কেন??

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK3G3FAB
মন্তব্য