সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

BDS record copy collection

I applied for a recent BDS survey record for my land in Board Bazar but they didn't provide me the copy on time and claimed BDT 30,000. I met a number of officials bit it didn't work. Everyone indicated money. Finally I paid BDT 10,000 after two weeks to collect the record copy to avoid any further delays and harassment.

Board bajar, Gazipur, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKH9LUT6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

RJSC Service

রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস, এহ দপ্তরে প্রতিদিন বিপুল পরিমান ঘুস লেনদেন হয়, এক কাজের জন্য 3-4 দফা ঘুস নেয় তার পরেও অবহেলা, তারা ঘুস ছাড়া এক টেবিল হতে পরের টেবিলে ফাইল যায় না

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKSCCNMK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খারিজ

চাঁদপুর, ফরিদগঞ্জ, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন, জায়গার দলিল সঠিক থাকা সত্তেও আমাকে ১৫০০০ টাকা ঘুষ দিয়ে হয়েছিল

চাঁদপুর, ফরিদগঞ্জ, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTX9PRA5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সৌদি যাওয়ার জন্য তাকামুল পরীক্ষা

বগুড়া টিটিসিতে বিদেশগামী যাত্রীদের তাকামুল পরীক্ষায় টাকা নিয়ে পাশ করে দিচ্ছে। টাকা না দিয়ে নরমালভাবে পরীক্ষা দিলে ডাইরেক্ট ফেল করে দিচ্ছে ফলে গরীব মানুষেরা অসহায় হয়ে পরছে সৌদি যেতে পারছে না।

বগুড়া, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJKH2PGL
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫ হাজার

BIN Certificate Registration

To start a new business, when I contacted them for a BIN certificate, they said I have to pay 2,500 BDT, otherwise the verification will take a long time. They said if the tax office doesn't approve the verification, it will remain pending. Now the question is, if the government made the process online, why is the verification still in the hands of these thieves? They keep it pending just to demand money.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKBAKHQN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সমাজসেবা অধিদপ্তরে স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের নিবন্ধন

আমি একটি স্বেচ্ছাসেবক মূলক সংগঠন পরিচালনা করি, আমার কাছে সমাজসেবার কর্তৃপক্ষ ২০ হাজার টাকা ঘুষ চেয়েছে শুধু নিবন্ধনের জন্য, আমি দেইনি। এটি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়।

বরিশাল জেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR3NRGDK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নতুন ভোটার নিবন্ধন

আমি উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার হওয়ার জন্য গেলে অফিসের ভিতরে থাকা এক লোক আমাকে বলে নতুন ভোটার হতে গেলে কিছু খরচ করতে হবে। তাহলে তারাতারি আইডি কাড করা যাবে। পরে আমি বললাম কত টাকা দিতে হবে সে বললো 5000 টাকা লাগবে।

শহর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYRABKM2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন

নতুন পাসপোর্ট এর আবেদন করতে যায়ে আমার সার্টিফিকেট ও আইডি কার্ডে নাম ঠিক ছিল কিন্তু- পিতার নামের আগে মোঃ ছিল না। (পিতার আইডি কার্ডে)

কুষ্টিয়া, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHQ4Y257
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা প্রদান

কয়েক যুগের নাকি খাজনা বাকি, আদৌ বাকি কিনা সঠিক জানিনা, কারণ খাজনা প্রদানের কাগজ যার কাছে ছিল তিনি মারা গেছেন, কাগজ কোথায় রেখে গেছেন, আমাদের কাছে নেই। দাবি ১০ হাজার। দশ হাজারের মধ্যেও ৭০০-৮০০ টাকা সরকারি খাতায় জমা দিলেও বাকি সাড়ে ১০ হাজার টাকা তহসিল অফিসারের নিজের পকেটে! আর সরকারি খাতায় যে টাকা গেছে সেটা অবশ্যই আমার নিজের পকেট থেকেই বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা। ১০ হাজার ঘুষ সেটা আলাদা ক্যাশ প্রদান করা। অফিসার চাইলে পুরো দশ হাজার টাকায় সরকারি খাতায় জমা করতে পারত কিন্তু তিনি ১০০০ টাকা ও জমা করেননি। গ্রাহকের কাছে থেকে যুগ যুগ ধরে খাজনা বাকি বলে টাকা ১০-১১ হাজার থেকেই নিয়েছেন কিন্তু সরকারকে দিয়েছেন এক হাজার এরকম বাকি টাকা সরকারি খাতায় নাম তুলে নিজের পকেটে।

বগুড়া সদর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJPLZ674
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

হোল্ডিং নাম্বার আর খাজনা প্রদানের জন্য

টাকা না দিলে দীর্ঘদিন শুধু ঘুড়াতে থাকে আর বিভিন্ন অজুহাত দেখায়।

শহর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ88SPDP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

‌জর্জ কোর্ট লক্ষীপুর

‌লিগ‌‌্যাল এইড অ‌ফি‌সে নো‌টিশ জা‌রির জন‌্য টাকা না দ্য়োয় ৩ ডেট ঘুরায়। প‌রে ৫০০/ টাকা ঘুষ নি‌য়ে একটা ডেট দেয় এরং ব‌লে সে ডে‌টে জা‌রি দে‌খি‌য়ে রি‌পোর্ট দি‌য়ে দি‌বে।

লক্ষীপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTF5CDHG
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট

আসসালামু আলাইকুম , আমি একজন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাগরিক , আমি যখন আমার নিজের জন্য একটি নতুন ইপাসপোর্ট করতে যায় , আমি নিজে নিজে পাসপোর্ট অনলাইনে আবেদন করি . যে পরিমান এর ডাটা দেওয়া দরকার আমি সব কিছু দিয়ে ফাইনাল সাবমিট করি , ১ দিন পর আমার পাসপোর্ট অফিস এ ফিঙ্গার এর সিডিউল আসে , যখন আমি ভেরিফিকিশন রুম এ যায় তারা আমাকে নানা রকম ভুল আছে বলে ফাইল জমা নেই নাই , তার পর আমাকে বলা হয় আমি যেন AD স্যার এর রুম যায় গেলাম সেই খানে যাওয়ার পর অনি আমার ফাইল দেখে বলে এই ফাইল সমস্যা আছে , আমাকে ফেরত দেওয়া হল । আমি যখন বাহিরে আসি ঐ খান এক আনসার আমাকে বলে কি সমস্যা আমি সব কিছু বিস্তারিত বলার পর সে আমাকে একটা নাম্বার দিয়ে বল ঐ খানে যান তারা সব কিছু করে দিলে কাজ এখন এই হয়ে যাবে .

ব্রাহ্মাণবাড়িয়া, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTK4P75X
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

১নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ, চারঘাট, রাজশাহী (বা ফ্যামিলি কার্ড সম্পর্কিত দপ্তর)

ফ্যামিলি কার্ড সুমারি ও কার্ড বিতরণের জন্য স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনানুষ্ঠানিক অর্থ (ঘুষ) দাবি এবং আদায় করা হচ্ছে। সরকারি সেবার আওতায় এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও সাধারণ মানুষের থেকে অন্যায়ভাবে অর্থ নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।— ১ নং ইউসুফপুর কারিগর পাড়া,চারঘাট, রাজশাহী এবং ইউসুফপুর ইউনিয়নের বিএনপি'র সভাপতি সে।

রাজশাহী, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJWUYPVF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

B.ed file forwarding

আমাদের বিয়ের দশম গ্রেড/বেতন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন দাখিল করা হয়। আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস থেকে আবেদনটি যাচাই করে যথাসময়ে মূল সার্ভারে ফরওয়ার্ড করা সংশ্লিষ্ট অফিসের নিয়মিত দায়িত্বের অংশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ১ তারিখে অনলাইনে আবেদন দাখিল করার পরও ৮ তারিখ পর্যন্ত আমাদের আবেদনটি ফরওয়ার্ড করা হয়নি। এর ফলে আবেদনটি যথাসময়ে পরবর্তী ধাপে না যাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক এক মাসের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে এমন তথ্য আসে যে, অনলাইনে আবেদন দাখিলের পর কিছু আবেদনকারীকে দ্রুত ফরওয়ার্ড করে দেওয়ার জন্য 2000/3000

Joypurhat, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJQRYAZR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নাম জারি

আমি জানতাম না যে সরকারি খরচ এত কম মাত্র ১১৫০৳ । ওরা বলল এ ছাড়া হবে না আর আমি দিয়েই কাজ করালাম।

ময়ময়নসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY3KFW5G
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জাতীয় পরিচয় পত্র সংগ্রহ বা সংশোধন ও অন্যান্য

লাউকাঠি ইউনিয়ন পরিষদে কর্মরত আছে এবং লাউকাঠি বাজারে তার দোকান আছে, সেখানে তিনি এসব কাজকর্ম করেন, তার কাছে ঘুষ দাবি করা বা গ্রহণ করা যেন মামুলি বিষয়

লাউকাঠী, পটুয়াখালী, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRMQM6TY
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন চালু করতে

২০২২ সালে নতুন সরকারিতে চাকরিতে জয়েন করার পর বেতন চালু করতে হাটহাজারী উপজেলা হিসাবরক্ষণ অফিস কতৃক এই অর্থ দাবি করা হয়। পরবর্তীতে ১৫০০ টাকার বিনিময়ে আড়াই মাস পর থেকে বেতন পাওয়া শুরু হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT59CTVS
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ করতে গিয়ে হয়রানির শিকার এলাকার সকল মানুষ

জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ করতে গিয়ে হয়রানির শিকার এলাকার সকল মানুষ, 14 নং লালখান বাজার ওয়ার্ডের এই অবস্থা, ওয়ার্ড সচিব, জন্ম নিবন্ধন সহকারি, রাজনিতীর নাম ভাঙিয়ে বসা কম্পিউটার অপারেট যার নিয়োগের কোনো কাগজপত্র নেই

Chattogram, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT7CFFX4
মন্তব্য