সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

বরিশাল জেলা লিগাল এইড

এ অফিসের পেশকার কয়েকজন সরকার দলীয় আইনজীবীর সাথে হাত মিলিয়ে দুর্নীতি করেন। তিনি এ অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলতে বাধা প্রদান করেন। তিনি বিচারককে বিচার করতে দেন না। বিচার করার দায়িত্ব দেন আইনজীবীদের উপর। তিনি আদালত অবমাননা করেন, বিচারককে অসম্মান করেন আর ক্লায়েন্টদেরকে বিপদে ফেলেন।

বরিশাল, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRCX6VEN
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

কাটা জায়গায় সেলাই

সেলাই করার কথা ডাক্তারের তবে ডাক্তার ওয়ার্ড বয়কে সেলাই করার জন্য বলল আমার ঠোঁট কাটা ও আমার সাথে কেউ ছিলো না এবং রক্ত পড়ছিল যার কারণে তেমন কিছু বলতে পারি নাই আর ওয়াড বর টাকা ছাড়া কাজ করবে না ও ডাক্তার ইনট্রান ডাক্তার তো প্রয়োজনের তুলনায় বেশি সরন্জাম লিখেছেন তা এনে দেখলাম আমার কাজে ব্যবহার না করে অন্য জনের কাজে ব্যবহার করে আবার টাকা নিল সরন্জাম এর এখানে আমার মনে হয় ডাক্তারাও এর ভাগ পায়

রংপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNT8SE9S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নাম জারি

ইউনিয়ন ভুমি অফিস থেকে এসিলেন অফিসে কাগজ পাঠানোর জন্য ৫০,০০০.০০ ( পন্চাশ)) হাজার টাকা দাবি করলে ৩,০০০.০০ (তিন) হাজার টাকার বিনিময়ে কাগজ পাঠানো হয়।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDJWLM3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

খারিজ আবেদন

খারিজ এর আবেদন জমা দিতে গিয়েছিলাম, এইখানে নাকি খারিজ রেট করা। কম নেয়া তো দূরের কথা, কথা বলার সুযোগও নাকি নেই।

সদর, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY8F8DN6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সাংবাদিক

আমাদের পুকুর খনন করতে ও বসতভিটা মাটি কাটার জন্য ডেজার বসিয়েছিলাম এমতাবস্থায় ডিসি সাহেবের কাছে অনুমোদন পত্র নিয়েছিলাম কাজ চলমানঅবস্থায় সাংবাদিক সাহেবরা এসে নিউজ করার নামে ও টাকা দাবি করে দুই দিনে দুই গ্রুপ সাংবাদিক আছে আমার বাড়িতে এবং প্রথম দিনে ১০০০ টাকা এবং দ্বিতীয় দিনে ২০০০ টাকা নিয়ে যায়। এখন আমার প্রশ্ন হল আমার কি বসতভিটায় মাটি কাটার কোন অধিকার নেই এবং অনাবাদি জমি ও মাটি কেটে বসতভিটা ভরাট করতে পারবো না।

রাজবাড়ী, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQEAVSF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০

ই-পাসপোর্ট করার জন্য গিয়েছিলাম

আসসালামুয়ালাইকুম আমি একজন প্রবাসী দেশের ছুটিতে গিয়েছিলাম যাওয়ার পর আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তখন আমি ইমারজেন্সি পাসপোর্ট করবো তার জন্য আবেদন করেছি কিন্তু উনারা বলেছে এটাতে অনেক সমস্যা আছে আমি বললাম তো এখন কি করা যাবে ওনারা বলেছে যদি আপনি টাকা দেন তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে যেহেতু আমার হাতের সময় বেশি ছিল না তাই আমি বললাম আমার ইমারজেন্সি দরকার ওনারা বলল ৳50000 দিলে এক সপ্তাহের ভিতরে পাসপোর্ট দিয়ে দিব তাই আমি কোনদিকে না তাকিয়ে দিয়ে দিলাম কারণ আমি যদি লেট করতাম আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যেত তাই এক ধরনের অসহায় হয়েই আমি ৳50000 দিয়ে পাসপোর্ট রিনিউ করে আসলাম আমাদের এখানে পাসপোর্ট অফিসে সামনে কয়েকটি দোকান আছে ওইখানে পাসপোর্ট অফিসের এজেন্ট বসে থাকে আপনারা সরেজমিনে গিয়ে

শরীয়তপুর পাসপোর্ট অফিস, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKU6HA64
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার চাই

আমাদের একটি ফ্লাট মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সমবায় অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা-কর্মচারী আমার নিকট ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করে। বিষয়টি আমি দুদকের চেয়ারম্যান সাহেবকে অবহিত করি। বিগত দিনে আমার কাছে এসে কিছু টাকা নিয়েও যায়। আমার কাছে ভিডিও আছে কিভাবে শেয়ার করতে পারি?

Dhaka, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK9E46EA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

নাম জারি

আমার দাদা মারা যাওয়ার পর আমার বাবা চাচার নামে নামজারি করতে গেলে আমাদের সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আমার কাছে 10000-12000 হাজার টাকা দাবি করে , যেখানে সরকারি ফি 1500 টাকার নিচে

দিঘলী ভূমি অীফস,লক্ষ্মীপুর, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRCR95NF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ

অনেক আগের কথা, সাল সম্ভবত ২০১২ এর দিকে। আমাদের বাসায় আমার ফুপি চাচাদের সাথে অনেক প্রবলেম হয়। এমন হয় যে ওরা আমার আম্মুকে চোখে মরিচের গুড়ো লাগিয়ে দেয়। পরে পুলিশ আসলে ওদের থেকে চেয়েছে কিনা জানি না, তবে আমাদের থেকে উল্টো টাকা দাবি করে। এমনকি হুমকিও দেয় উল্টো মামলা দিয়ে দেবার। মানে এরা কি মানুষ না? এদের কি মরণের ভয় নাই? আমার বয়স তখন খুবই কম, হয়তো ক্লাস ৭/৮ এ পড়ি। বিষয়টা এখনো ভুলার মতো না। আমি লিটারেলি শক ছিলাম এটা দেখে। ঐ পুলিশের নামও মনে নাই তবে এদের বিচার এখানে না হলেও আফটার লাইফ হবে ইন শা আল্লাহ।

পতেঙ্গা, চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT344JYW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য ৭০০০ টাকা চায় না দেওয়ায় অনেক দিন ঘুরতে হয়। অবশেষে উক্ত টাকা পরিশোধ করি এবং এক মাসের মধ্যে আমার নামজারি হয়ে চলে আসে।

ইউনিয়ন, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKNN6JP4
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

নতুন পাসপোর্ট করা

আমার বাসা বরিশাল আমি চাকরির সুবাদে বগুড়া থাকতাম।গত বছর আমি যখন পাসপোর্ট করতে বগুড়া অফিসে যায় সকল ডকুমেন্টস সঠিক থাকার পরেও ঘুষ ব্যাতিত আমার পাসপোর্ট করতে দিবে না। এবং অতিরিক্ত অনেক ডকুমেন্টস ও তথ্য চায় আমি সেগুলো দেওয়ার পরেও আমাকে একমাস শুধু শুধুই ঘুরানো হয়।পরে একসময় বাধ্য হয়ে অনুমতি দেয়।এখানে বড় একটি চক্র কাজ করে যার নেতা বা মুলে আছেন পাসপোর্ট অফিসের এডি সে প্রতিদিন কতটি পাসপোর্ট অনুমতি পেলো এটা লিখে রাখে এবং বিকেলে সেগুলোর ঘুষ কালেকশন করে বাসায় ফিরেন।

বগুড়া, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJSMBVRK
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

আইবাস হতে প্রেরিত অর্থ উত্তোলন

আইবাস হতে বরাদ্দকৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রে ৩% টাকা দিতে হয় নইলে টাকা পেতে অনেক বেগ পেতে হয়।

শার্শা, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHH234CC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

ঘটনা টি ২০২২ সালের আমি ইউটিউব ভিডিওতে দেখলাম উত্তরা পাসপোর্ট অফিসে টি দালাল মুক্ত এখানে সহজে পাসপোর্ট করা যাবে,কিন্তু রমজানে গিয়েও দেখি সেখানে নিস্ম থেকে উচ্চ কর্মকর্তা সবাই ঘুস খোর ১৫০০ টাকা দেয়ার আগে আমাকে ১ ঘন্টা ঘুরিয়েছিল তারা।

উত্তরা পাসপোর্ট অফিস, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKA4M9LA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

অগ্রিম বর্ধিত বেতন ফাইল অনুমোদন

সরকারি মাধ্যমিক বিদ্যালয় তথা জেলা স্কুলের: বিদ্যালয় থেকে ফাইল যাবার পরে উপ পরিচালকের কার্যালয়ের( মাধ্যমিক পর্যায়ের)ঘুষ দিতে হয় ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। এরপরে মহাপরিচালকের (মাউশি'র) কার্যালয় দুই থেকে তিন হাজার। ফাইল অনুমোদন পাওয়ার পরে হিসাবরক্ষণ অফিসে বকেয়া বেতনের জন্য ৩% হারে । গড়ে প্রত্যেকের পাস থেকে ১০-১২ হাজার টাকা খরচ হচ্ছে। এই দপ্তরে বদলির ফাইল অনুমোদনের জন্য ১ থেকে ৫-৬ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

শহর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTHG3UZ
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৫০ লাখ

চাকরি তে নিয়োগ

ওয়ার্ড বয় হিসেবে চাকরি তে নিয়োগ, ব্যাংক একাউন্টে লেনদেন, আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায়, আমি প্রত্যাখ্যান করেছি

গোপালগঞ্জ, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUZL2G7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

গর্ভধারিণীর ভাতা দিতে চাইয়া ৫ হাজার টা ঘুস খায়। কিন্তু কিন্তু পরে কোনো ভাতা দেয় নাই

গর্ভধারিণীর ভাতা দিতে চাইয়া ৫ হাজার টা ঘুস খায়। কিন্তু কিন্তু পরে কোনো ভাতা দেয় নাই

নাগেশ্বরী, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNFAKR96
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

শ্রান্তি বিনেদন ভাতা

মোট বিলের ১০% অর্থ অগ্রীম পরিশোধ ছাড়া অফিস কতৃপক্ষ কোন কাজে হাত দেয়না। বাধ্য হয়ে দিতে হয়েছে।

বালিয়াকান্দি, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8DD7CH
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রি

একটা জমি রেজিস্ট্রি করতে অন্যান্য খরচ বাদে শুধুমাত্র সাব রেজিস্ট্রারের সম্মানী বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হয়।

রংপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN45L6H5
মন্তব্য