সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

পারিবারিক সনদপত্র

আমি পারিবারিক সনদপত্র বানানোর জন্য ওয়ার্ড কাউন্সিল এর কাছে সিল নিতে গিয়েছি। আমাকে উনি সব কাগজ আনতে বলছে, আমি সব নিয়ে আসছি।সব দেখার পর উনি বললো, সব তো ঠিক আছে তো ফি দিয়ে যাও।আমি বললাম কিসের ফি,পারিবারিক সনদপত্র তো কোন টাকা লাগে না। উনি বললো সিল তো দিবো তবে ওরা কাজ করার সময় ভুল ধরবে এটা যেনো না ধরে তাই একটু খরচা দিতে হবে। তখন উনি সবার সামনেই ২৫০০৳ চাইলো।আমি না করছি।উনি বললো টাকা না দিলে কাজ হবে না,টাকা নিয়ে আসো কাজ হয়ে যাবে।

Ward No-48 Zone -05 Dhaka South City Corporation, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKNFXGW8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

এনআইডি কার্ড উত্তোলন

আমি গিয়েছিলাম আমার আম্মুর এনআইডি কার্ড উত্তোলনের জন্য (স্মার্ট কার্ড) আমাকে বলেছে থানা থেকে জিডি করে আসতে যেহেতু আমার আম্মুর পুরানো আইডি কার্ড টা হারিয়ে গিয়েছিল । আমি চাইছিলাম না জিডি করতে এরপর আমাকে ইশারায় ২০০ টাকা দেখিয়ে দিল ২০০ টাকা দিলাম এরপরে আমাকে পুরানো এনআইডি কার্ডের নাম্বারটা বলে দিল খুঁজে জুতা দিয়ে আমি অনলাইন থেকে আবার আইডি কার্ড বানিয়ে নিয়েছিলাম আমার আম্মার জন্য

পটুয়াখালী সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRZP2SVU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বরিশালের মুলাদী থানায় সাধারন ডাইরি এবং অপরাধের বিরুদ্ধে মামলা করতে গেলে মোটা অংকের ঘুস চায়

সন্ত্রাসীরা আমাদের ঘরবারী পিটিয়ে ভেঙ্গে ফেলে এবং ঘর থেকে সবকিছু লুট করে নিয়ে যায়, মহিলাদেরকে নির্যাতন করে, সন্ত্রাসীরা এলাকায় প্রভাবশালী ছিল,, তাদের বিরুদ্ধে থানায় মামলা নিতে অস্বীকার জানায়,,এবং মামলা নিতে হলে ৫০০০০ টাকা লাগবে এটা জানায়,, বাধ্য হয়ে টাকা দিয়ে মামলা করেছি

বরিশাল, মুলাদী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRPAG9ZH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সার্টিফিকেটে পিতার মাতার ভুল নাম সংশোধন প্রসঙ্গে।

আমার একাডেমিক সার্টিফিকেটে পিতা-মাতার নাম ভুল থাকায় শিক্ষা বোর্ডে যাই।ভুল সংশোধনের জন্য সরকারি নিয়ম কারণ অনুযায়ী আবেদন করে আসি, বিভিন্ন মিটিং ও কাগজপত্র যথাসময়ে জমা দেওয়ার পরেও ভুল আসে।পরবর্তীতে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে টাকা জমা দিয়ে পুনরায় আবেদন করে আসি।ফলাফল আবারও সেম।এইভাবে নিজে নিজে তিনবার চেষ্টা করি। তিনবারই সরকারি খরচের মাধ্যমে আমি সকল নিয়মকানুন মেনে ও কাগজপত্র জমা দিয়ে আসি ও মিটিংয়ে উপস্থিত হই।পরবর্তীতে সেখানকার এক কর্মচারীকে বিষয়টি শেয়ার করলে তিনি টাকা দাবি করে ও আশ্বাস দেয় আপনার আর আসা লাগবে না কাজ হয়ে গেলে আমরাই ডাকবো। পরবর্তীতে আমি কোন উপায় না পেয়ে টাকা দিতে রাজি হয় এবং এক মাসের মধ্যে আমার কাগজটি সংশোধন হয়ে যায়।

রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJD7SG8E
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়

পাসপোর্ট করতে গেছি ই পাসপোর্ট যদিও এক মাস আগে আমি একটা পাসপোর্ট করেছিলাম সেই পাসপোর্ট টা হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পরেও না পাওয়াতে আমি আবারো পুনরায় পাসপোর্ট করতে গেছি আমার আগের পাসপোর্ট এর ফটোকপি ছিল এবং হারিয়ে যাওয়ার কারণে আমি থানায় জিটি করছি এই যেটির কপি ছিল আমার সমস্ত কাগজপত্র ওকে ছিল কিন্তু আগের পাসপোর্টে অবিবাহিত লেখা থাকার কারণে একমাস পরে যেটা করতে দিছি সেটা তো অবিবাহিতই দিছি কিন্তু তারা যেভাবে হোক বের করতে পারছে যে আমি বিবাহিত তখন আমারে বলতেছে কাবিননামা লাগবে আরো অনেক কাগজপত্র লাগবে না হয় পাসপোর্ট হবে না কিন্তু বাইরে আসার পরে এক দালালের মাধ্যমে ২০০০ টাকা দেওয়া হইছে তখন আমার পাসপোর্ট ওকে হয়ে গেছে আর কোন সমস্যা নেই

চাঁদপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTQGFZU6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রকল্পের বিল উত্তোলন

জেলা পরিষদ থেকে পাস হওয়া প্রকল্পের বিল ছাড়ের জন্য ১০% ঘুষ চাওয়া হয়, যা মোটামুটি ওপেন সেক্রেট।

ভোলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRVP9TMM
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

ডোপ টেস্ট করাতে গেলে

তারা সরকারি ভাবে ডোপ টেস্ট করতে পারবে কিন্তু সেই জন্যে তাদের কিছু দিতে হবে

Mymensingh Medical college, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYJ2RJ5E
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

Signal

২০২৫ সালে, আমি গাজীপুর যাছিলাম মহাখালী ফ্লাইওভার এর নিচ দিয়ে। একজন ট্রাফিক পুলিশ আমাকে আটকালো। কেন আমি ডান পাশ দিয়ে মুভ করলাম? আমি কোন ওভারটেক বা ভুল পথে যাই নি। পুলিশ আমাকে মামলা র ভয় দেখাল। আমি সিনিয়র অফিসার এর সাথে কথা বলতে চাইলাম কিন্তু উনি ১০০০ টাকা ঘুষ দাবি করল। আমার তারা ছিলো তাই ৫০০ টাকা দিয়ে চলে আসছিলাম। কিন্তু আমার মাথা থেকে বাপার টা যাচ্ছিল না । পুলিশ তখন উনার নেম প্লেট টা উলটিয়া রাখছিল । পুলিশ যতটা না মানুষকে সচেতন করার জন্য চেক করে, এর থেকে বেশী করে নিজেদের ঘুষ এর জন্য।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMZV2MK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

ক্রয়কৃত জমির মিউটেশন করণ।

জমির মিউটেশনের জন্য আবেদন করলে উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে কাগজপত্র যাচাইয়ের জন্য ইউনিয়ন ভুমি অফিসে প্রেরণ করেন। আর সেখানেই ইউনিয়ন ভুমি কর্মকর্তা ঘুষ দাবি করেন।

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHXTKE7D
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি / জমির খারিজ

প্রায় ৫ বছর আগে আমি আমার জমির নামজারি/খারিজ করার জন্য সিঙ্গাইর, জয়মণ্ডপ ভূমি অফিসে যাই। সেখানে নামজারি/খারিজের কাজ করে দেওয়ার জন্য আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়। আমি এত টাকা দিতে রাজি না হওয়ায় এবং টাকা দিতে না পারায় আমার জমির নামজারি/খারিজের কাজ সম্পন্ন করতে পারিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি নিয়ম অনুযায়ী আমার নামজারি/খারিজের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।

সিঙ্গাইর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKAP4VC8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট ভেরিফাই

পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ ২০০০ টাকা ঘুষ চেয়েছিলো আমি প্রথমে দেই নাই। যার কারণে সে পাসপোর্ট ভেরিফাই করে নাই পরে ১মাস পরে তাকে ফোন দিলে বলে হবে না। টাকা দিলে হবে। কিন্তু টাকা বেশি দিতে হবে। তার পরে আমি ১৭০০ টাকা দেই🥲 তখন আমার পাসপোর্ট দরকার ছিলো তাই টাকা দিয়ে করেছি তা না হলে এই পুলিশ সালাদের টাকাই দিতাম না।🤬 এই দেশের সব থেকে বর শত্রু বাংলাদেশ পুলিশ ।🤬

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKL8TPL6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.২০ লাখ

জমির নামজারি

জৈনসার ভূমি অফিস,ঈসাপুর,মুনসিগন্জে, নামজারি করতে গেলে উল্লিখিত তহশিল অফিসের এক পিয়ন এক লক্ষ বিশ হাজার টাকা চেয়েছে। এই কথা শোনার পর তহশিলদারের সাথে দেখা করলে উনি বলেন, তার পিয়নের সাথে যোগাযোগ করতে এবং সেই ভাবে কাজ করতে। টাকার এমাউন্ট তহশিলদারকে বললে, উনি বলেন উপজেলা ভূমি অফিসে টাকা দিতে হয়।না দিলে তারা কাজ করেনা। সামান্য একটি কাজের জন্য এত টাকা ঘুস দেওয়াটাকে প্রয়োজন মনে করেনি।পরবর্তীতে যে কাগজপত্র অফিসে খারিজের জন্য জমা দিয়েছিলাম তা ফেরত নেই এবং কোনো টাকা না দিয়ে চলে আসি। সেই নামজারি আজো করতে পারিনি।

জৈনসার তহশিল অফিস,ঈসাপুরা, মুন্সিগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKEWV9UD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

বদলির জন্য আদেশ পাওয়ার আবেদন৷

আমি একজন সরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসক৷ নিজ পারিবারিক প্রয়োজনে বদলির আদশের জন্য চেষ্টা করছি৷ এছাড়া বর্তমান পদবী অনুযায়ী আমার মেডিক কলেজেই পদায়ন হওয়ার কথা৷ ইচ্যেছে করে ঘুষ বাণিজ্যের উদ্দেশ্যেই পদায়ন স্থগিত রাখা হয়েছে৷ অথচ ঘুষের বিনময়ে অহরহ পদায়ন হচ্ছে৷ মিনিমাম ৫ লাখ টাকা থেকে ১০-১২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে৷ এটা ওপেন সিক্রেট। এই টাকার ভাগ পলিটিক্যাল নেতা থেকে শুরু করে চিকিৎসক নেতা, ড্যাব নেতা, পিয়ন, আমলা, মন্ত্রণালয়ের এও, উপসচিব, স্বাস্থ্য মন্ত্রকের বড় বড় লোকজন ভাগ পান।এত পরিমান ঘুষ লেনদেন ছাড়া বদলির অর্ডার বের করা সম্ভব হচ্ছেনা৷ এক জেলা থেকে অন্য জেলায় যেতে দশ লাখ টাকা ঘুষ চায়৷ আমি কখনো সরকারি দপ্তরে চুরি করার ইতিহাস নেই৷ সামনে করার ইচ্ছে নাই৷ এতগুলো টাকা খরচ করে কিভাবে আবার উঠাবো৷

লক্ষ্মীপুর।, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTG57TBV
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

বিআরটিএ নড়াইল সদর অফিসার — আমার কাছ থেকে তিন হাজার টাকা দাবি করছে আমি একজন প্রবাসী

নড়াইল, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHSWDC7D
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি পাবনা অগ্রণী ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শেখার জন্য গিয়েছিলাম। ড্রাইভিং শেখার শেষে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগবে। এই কথার প্রেক্ষিতে সে আমাকে বলে ১৪ হাজার। এরপর আমি বি আর টি সি তে ড্রাইভিং কোর্সে ভর্তি হই। সেখানে ভর্তি হওয়ার পর পরই আমাকে জিজ্ঞেস করা হয় লাইসেন্স করবেন কিনা। বললাম হ্যাঁ করব। বলল যে আপনার কোন দালাল টালান ধরতে হবে না দালাল ছাড়া আপনার লাইসেন্স হয়ে যাবে। কত টাকা লাগবে উনি আমাকে বলল ১৪ হাজার। কিন্তু আমার জানামতে একটি ড্রাইভিং লাইসেন্স করতে লার্নার, ডোপ টেস্ট সহ মোট খরচ লাগে ৬ হাজার টাকার মত।

পাবনা সদর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJN5Q5TX
মন্তব্য