সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খাজনা পরিশোধ

আমার খাজনা দাদার আমল থেকে অপরিশোধিত। বিভিন্ন সময় যখন জমি কেনাবেচা হয়েছে তখন‌ও শুধু ঘুষ দিয়ে তা সম্পন্ন হয়েছে কিন্তু খাজনার মূল বহিতে তা উঠেনি। গত মে তে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে তারা নিজেরাই অনলাইন আবেদন করে এবং আমাদের বলে যে প্রায় ৩০০০০ টাকা বাকি আছে। আমরা হতাশ হই এবং ফিরে আসার মূহুর্তে তারা অফার দেয় যে আমরা চাইলে তা অর্ধেকে নামবে কিন্তু কিভাবে জানতে চাইলে তারা বলে তা জেনে লাভ নাই বাকি শূন্য দেখালেই তো হলো এবং পরবর্তীতে শুধু হাল পরিশোধ করতে হবে। এই বলে তাঁরা ২০০০০ টাকা নেয় কিন্তু আমাদেরকে দেওয়া রশিদে মাত্র ২০০০ টাকাতেই সব বাকি পরিশোধ দেখায়। এই হলো দেশ ও পরিচালন ব্যবস্থা। প্রশ্ন হলো, দিলাম কেন? লাভ নেই, প্রতিবাদ করলে তো লোকে আমাকেই চোর বলবে।

ছাতড়া, নিয়ামতপুর , নওগাঁ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ4HXQQ2
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.৩ হাজার

passport apply

পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করা হয়।টাকা প্রদান না করলে আপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়।কিন্তু একি জিনিস সরকারি ফি বাবদ ৮০০০/- অথবা । ৮৫০০/- প্রদান করলে সাথে সাথে আপ্লিকেশন গ্রহণ করা হয়।

মময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYZ5G5FT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৫ হাজার

mutation khatian

নামজারী খতিয়ানের জন্য 1150 টাকা ফি ধার্য থাকলেও AC land office 5500 টাকার নিচে কোন নামজারী করে না

গৌরনদী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRNBBCW5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির ট্যাক্স প্রদান

আমি জমির খাজনা দিতে গেলে ভূমি অফিসের পিয়ন দ্বারা ভূমি কর্মকর্তা ঘুষ দাবী করে। নায়েব জোর করেই ৫০০০/- টাকা নিয়ে নেয়। ঘুষ না দিলে তারা খাজনা নিবে না। তাদের না খরচ হয়, উপজেলা ভূমি অফিসে দিতে হয়।

সাতক্ষীরা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH83V8HY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

রেজুলেসন

একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান এ বদলি হওয়ার জন্য একটা রেজুলেসন দরকার ছিলো কুমুটি র কাছ থেকে, কিন্তু তা দেওয়ার জন্য তারা ৫০০০০ টাকা দাবি করে কিন্তু শেষ এ ১০০০০ টাকায় করে দেয়, কারণ প্রথম এ আমরা প্রথ্যাখান করেছিলাম,

bogura, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJJPMGAA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

একটি অভিযুক্ত

একটি অভিযুক্ত ঘুষের রিপোর্ট করুন। বেনামী। কোনো অ্যাকাউন্ট নেই। কোনো পরিচয় ঘর নেই। প্রকাশের আগে পর্যালোচনা করা হয়।

একটি অভিযুক্ত, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJ6CZ9S
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯.০ হাজার

ট্রেড লাইসেন্স করা

রেস্টুরেন্টের জন্য ট্রেড লাইসেন্স করতে অনলাইনে আবেদনের সাত দিনের পরেও কোন কাজ না হওয়ায় DNCC অফিসে যাই, সেখানে আবেদনের নম্বর দিয়ে খোঁজ করলে একজন জানান - অনলাইনের ওই আবেদন পত্র দিয়ে কাজ হবে না, অনেক কাগজ লাগবে, দশ হাজার টাকা দিতে হবে। পরে নয় হাজার টাকায় রফা হয় ও আমরা তা পরিশোধ করি। এখনও কাজ ট্রেড লাইসেন্স হাতে পাইনি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK6SF7RA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি রেজিস্ট্রি

এখানে জমি রেজিস্ট্রি করতে গেলে তারা ৫০০০ টাকা করে অতিরিক্ত নিয়ে নেই এ ৫ হাজার টাকা পরিশোধ না করলে কোন রকম জমি রেজিস্ট্রি হতে পারে না এই ৫০০০ টাকা কোথায় যায় আমি ঠিক জানিনা আর অতিরিক্ত অনেক চার্জ রয়েছে যেমন যারা চালান দেয় তাদেরকে টাকা দিতে হয় এখানের প্রায় সকল কর্মচারী ও কর্মকর্তা জড়িত আমি যতবার দলিল করতে গিয়েছি ততবার এ সমস্যায় পড়েছি

মধুপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKW4LW49
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বকেয়া বেতনভাতা উত্তোলন

তারিখ যথাযথ না হওয়ায় ফাইলটি এপ্রোভ করিয়ে দিবে বলে এটার জন্য টাকা চেয়েছিলো।

তালতলী, বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRMNQXH6
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

রেজিষ্ট্রেশন করতে অনেক বাড়তি টাকা নেয়, আনোয়ারা সাব রেজিষ্ট্রি অফিস

একটি পাওয়ার অব এর্টনি রেজিষ্ট্রি করাইছি

আনোয়ারা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTEMP2A5
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

চেয়ারম্যান সার্টিফিকেট

ami oikhane jai chair man certificate ta nite jate nid ta korte pari but ora direct bole dise shobar theke 1000৳ nei tumi porichito manush tai tomar 500 dite hobe ki ar korar argent nid card lage tai 500 tk diye chairman certificate nitw hoise

খিলগাও তালতলা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPXYQXQ
মন্তব্য