সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন সংশোধন

আমার ভাগিনার জন্ম নিবন্ধনে ইংরেজী বানান ভুল আসে যেটা তারা ইচ্ছা করেই করেছে বলে মনে হয়,পরে সংশোধন করার জন্য ৩০০ টাকা দেয়া হয়

গ্রাম, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK37YWZJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

ট্রাফিক রুলস

আমার মাথায় হেলমেট ছিল না, কাগজপত্র সব ঠিকটাক ছিল, মামলা না দিতে রিকুয়েষ্ট করলে ২০০০ টাকা উৎকোচ নেয়। চট্টগ্রাম জেলা, ২৪ আগস্ট ২০২৬।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTGZ4BLK
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৩.০ হাজার

ভবনের নকশা অনুমোদন

সাভার পৌরসভায় একটি ভবনের নকশা অনুমোদনের জন্য সাধারণত একজন গ্রাহককে ১৮ থেকে ৫০ হাজার টাকা, সরকারি অনুমোদন ফি এর বাইরে পরিশোধ করতে হচ্ছে।

সাভার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKER4YA7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিসকেজ

সেবা না দিয়ে শুধু বারবার ঘুরাচ্ছিল। এক পর্যায়ে টাকা দাবি করে। প্রথমে অস্বীকৃতি জানাই কিন্তু কোন কাজ করে দিচ্ছিল না। পরে টাকা পরিশোধ করি। টাকা পেয়ে একটা নোটিশ করে। আবারও ঘুষ নেওয়ার জন্য নোটিশ না দিয়ে গড়িমসি করতেছে। এখনো আমার কাজ সম্পন্ন করে নাই। তিন মাসের বেশি সময় লাগবে না। কিন্তু এক বছর অতিবাহিত হলেও আমার কাজের কিছুই হয়নি।

মানিকগঞ্জে, ঘিওর উপজেলা , ভূমি অফিস বা এসি ল্যান্ড অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKW7L8S4
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

স্যালারি একাউন্ট তৈরি, শ্রান্তি বিনোদন ভাতা

১১২ জন,২০২৩ এর ব্যাচ, যখন আত্রাই উপজেলায় শিক্ষা অফিসে সেলারি একাউন্ট তৈরি করতে চাই, তাদের কাছ থেকে জন প্রতি 500 টাকা করে নেওয়া হয়েছিল, শিক্ষা অফিস ও একাউন্টস অফিসের জন্য । ২০২৪ সালের ব্যাচের কাছ থেকে জন প্রতি এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। ২০২৩ সালের ব্যাচের শান্তি বিনোদন ভাতার জন্য জন প্রতি তাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষকতা মহান পেশা শুধু মুখে মুখে কিন্তু শিক্ষকদের প্রতিটি কাজের জন্য শিক্ষা অফিসে ঘুষ দিতে হয় কমবেশি। এটাই বাস্তব।

আত্রাই, নওগাঁ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJJGLVAX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

BDS নতুন করে ভূমি জরিপ . জমির পর্চা বা খতিয়ান সংগ্রহ করার সময়

জমির পর্চা বা খতিয়ান সংগ্রহ কালে যার যত জমি অতিরিক্ত টাকা না দিলে পর্চা প্রদান করে না

জালকুরি, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKYVP7EA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.৫ হাজার

Applying for driving license

I had applied for driving license twice before. 1st time the had me failed for reason unknown. 2nd time I applied, had waited for interview date for weeks. Yet no response from the authority. From a colleague I learnt he never got interview confirmation text till he applied through a "vendor". That vendor was not any employee of the BRTA just a random no one. He demanded 8500. We settled at 8000. I'm didn't even have to do any procedure now. Somehow I was in the system to which I didn't have access. That vendor informed me of the interview date and my name was already among the list of that day's participants.

Uttara, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKL7EJ5A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

খাজনা প্রদান

খাজনা দিতে গেছি।১৯৮৯ সাল থেকে খাজনা শুরু।মোট ১১,০০০ টাকা মতো হয়।দিয়েছি।পরে উনি ভূমি সহকারী কর্মকর্তা কম্পিউটার সাল ইডিট করে ২০২২ থেকে ২০২৩,দুই বছর বাকী দেখিয়ে দুইবছরের টাকার রশিদ দিয়েছে।কিন্তু টাকা নিয়েছে প্রায় ৩০ বছরের।

বিনোদপুর,মাগুরা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHT4J6HX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Fire License

এটি মূলত আমি যে কোম্পানি চাকরি করি সেই কোম্পানির কাজে গিয়েছিলাম উনারা সরকারি ফিস বাদে অতিরিক্ত বিশ হাজার টাকা দাবি করে। আমি কোম্পানির সঙ্গে আলোচনা করে ১৫০০০ টাকা ঘুস প্রদান করি।

দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNVPMQ8Y
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

ভূমি অফিসের বারান্দায় ঢুকলেই টাকা, সব ঠিক থাকলেও একটা না একটা খুত বের করবেই।

খতিয়ান সংশোধনের জন্য টাকা দাবি

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKBAXT5K
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১

Mutation

যায়গার মিউটেশন না দিয়ে মাসের পর মাস ঘুরায়, এবং যায়গা ভালো দামে বিক্রয় করার জন্য প্রলুব্ধ করে। বিক্রি করতে না চাইলে- গড় হাজির, মালিকানার প্রমান নাই ইত্যাদি কারণ দেখিয়ে, শুনানির তারিখ নাদিয়েই (এস এম এস) ৭/৮ মাস পর মিউটেশন নামঞ্জুর করে দেয়।

Dumuria, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHYZRKXA
মন্তব্য