সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমির খাজনা অতিরিক্ত আদায়। ও জমি রেজিস্ট্রি করতে ঘুষের দাবি করে

খুলনা,ফুলতলা উপজেলা ভূমি অফিসের মুহুরী —।তার কাছে জমি রেজিস্ট্রি দলিল লিখতে গেলে সে বলে জমির খাজনা হয়েছে ২২০০০টাকা।তাকে মোট ৩০০০০ হাজার টাকা দিলে সে জমির খাজনা ও জমি রেজিস্ট্রি একসাথে করে দেবে।কিন্তু বর্তমানে খাজনা অনলাইন সিস্টেম করে দেওয়ায়।আমি অন্য একজনের মাধ্যমে ৫৭০০ টাকা দিয়ে খাজনা কাটি।এরপর জমি রেজিস্ট্রি করতে গেলে সে বলে সে আমার জমি রেজিস্ট্রি করতে পারবে না দলিল ও লিখতে পারবে না। এছাড়া অন্যান্য অফিসার ও প্রকাশ্যে ঘুষ চাই ঘুষ না দিলে অযথা হয়রানি করে।আপনারা নিজেরা একটু যাচাই করে দেখতে পারেন ফুলতলা উপজেলা ভূমি সেবা অফিসের দূর্নীতির কথা।আমরা উক্ত উপজেলার সাধারণ জনগণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। দয়া করে এদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিন

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHB8RXE6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খাজনা

আগে তো তাও জমির খাজনা সরাসরি অনলাইনে দেওয়া যেত। বর্তমান সরকার এসে সেই সিস্টেম একদম বন্ধ করে দিয়েছে। তো সেদিন গিয়েছিলাম জমির খাজনা দিতে ভূমি অফিস খিলক্ষেত এ। খাজনা খুব দ্রুত পরিষদের জন্য আমার কাছ থেকে ১০০০ টাকা দাবি করে কিন্তু আমি যখন বললাম আগে তো অনলাইনে দিতাম তখন তো এত ভেজাল ছিল না তাহলে আপনাকে কেন ১০০০ টাকা দিব। তখন সে বলে ভাই দ্রুত কাজ করতে হলে এইটুকু টাকা দিতেই হবে। সে ছিল ভূমি অফিসের অফিস সহায়ক। যাই হোক পরবর্তীতে ৫০০ টাকায় জিনিসটা সেটেল করতে হয়। বিএনপি সরকার এসে অনেক কিছুই বন্ধ করে দিচ্ছে যাতে করে ঘুষের বাণিজ্য চলতে পারে। এরা জুলাই এর সাথে বেইমানি করা জাতি। এদের অবস্থান ও আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি খারাপ হবে লিখে রাখলাম।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKSHB3F3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

নামজারি খতিয়ান নিজের অ্যাকাউন্টে সংযুক্ত করা।

মূলত নিজেদের জমির খাজনা নিজেরা দেয়ার জন্য ভূমি অফিসে যাই (দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস)। সেখানে প্রধান কর্মকর্তা অফিসে নিয়মিত আসেন না। তাই সে অনলাইনে খতিয়ান সমূহ নিষ্পত্তির দায়িত্ব অপর এক কর্মচারীকে দিয়েছেন এবং সেই কর্মচারীকে বলা হয়েছে যে যদি কেউ নামজারি খতিয়ান নিষ্পত্তি করতে আসে তাহলে খতিয়ান প্রতি ১০০টাকা দিয়ে নিষ্পত্তি করতে হবে। আর নয়তো তাদের মাধ্যমে নিজের জমির খাজনা দিতে হবে সাথে তাদেরকে অনলাইন খরচ দিতে হবে(অনলাইন খরচ কত টাকা দিতে হবে তা বলেনি)।

জেলাঃ বরিশাল, উপজেলাঃ বাবুগঞ্জ, দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস।, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BR63HVAW
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

NTRCA কর্তৃক নিয়োগে বিভাগীয় শিক্ষা অফিসে বেতনের ফাইল অনুমোদনের খোঁজ নেওয়া।

NTRCA কর্তৃক ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ লাভ করি ফেব্রুয়ারি মাসে। মার্চ ও মে মাসে বেতন চালুর জন্য ফাইল পাঠিয়ে প্রথমবার জেলা ও পরে বিভাগীয় শিক্ষা অফিস থেকে ফাইল প্রত্যাখাত হয়। সেপ্টেম্বর মাসে আবার ফাইল পাঠালে প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাইল অ্যাপ্রুভ করতে গড়িমসি করে এবং পরে ৩k টাকার বিনিময়ে ফাইল জেলা শিক্ষা অফিসে পাঠায়। এখান থেকে পরে বিভাগীয় শিক্ষা অফিসে ফাইল সেন্ড করে। পরে আমি এই মাসের ১৮ তারিখে বিভাগীয় শিক্ষা অফিসে যাই খবর নিতে যে আমার ফাইল কবে নাগাদ মাউশি তে পাঠাতে পারে জানার জন্য (যদিও এটা স্কুল থেকেই জানা যায় কিন্তু প্রধান শিক্ষক জানাতে চায় না বা তথ্য দিতে চায় না। ফাইল পাঠাতে প্রধান শিক্ষক নিজেও ২০k টাকা নিয়েছেন)। সেখানে কম্পিউটার অপারেটর ১৫k টাকা দাবি করেন

রংপুর বিভাগীয় মাধ্যমিক শিক্ষা অফিস, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN25U9C4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির নাম জারি

১১৭০ টাকা সরকারি খরজ লাগলেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে ৭০০০ টাকা অতিরিক্ত ঘুষ দিলে দ্রুত কাজ হয়ে যায়।

যশোর সদর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHM2QMCH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খাজনা গ্রহন বা নামজারি

ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর ঘুষ না দিলে খাজনা গ্রহন বা নামজারি কোন কাজই করে না।খাজনা অনুমোদন করেতে গেলে ও নামজারির প্রতিবেদন দিতে গেলে গ্রাহক কে নথি আনার কথা বলে ঘুষ দাবি করে। উদাহরণ স্বরূপ খাজনা দিতে গেলে জমির শ্রেণী পরিবর্তন করে গ্রাহককে টাকার পরিমাণ বেশি দেখায়, এরপর ঘুষ খেয়ে পুনরায় জমির শ্রেণী পরিবর্তন করে সরকারের তহবিলে কম টাকা জমা করে বাকি টাকা নিজে খায়। যেমন ধরেন মূল খাজানা মাত্র ২০০/- টাকা, জমির শ্রেণী পরিবর্তন করে গ্রাহক কে দেখায় আপনার খাজনা ৫০০০/- টাকা, পরে গ্রাহক এর কাছ থেকে ৪০০০/- খেয়ে পুনরায় জমির শ্রেণী পরিবর্তন করে সরকারের খাজনা দেয় ২০০/- টাকা। এই অফিসের মুল দুর্নীতিবাজ কম্পিউটার অপারেটর সরকারি কর্মী না হওয়া সত্য দীর্ঘদিন এখানে কর্মরত।

ধামরাই, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKJDK6MK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

sign on, sign off, সব কাজে ঘুস

আপনি যে কোন কাজেই জাবেন না কেন টাকা দিতে হবে। আগ্রাবাদ শিপিং অফিস

আগ্রাবাদ, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTWPRXBL
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০০ লাখ

খাস জমি একসনা বন্দোবস্ত

একসনা বন্দোবস্তো করে দেওয়ার শর্তে লোহাচুরা ভুমি সহকারী ককর্মকর্তা সরাসরি প্রতি আধা ডেসিমেল এর জন্য ৮০০০০ করে টাকা চাচ্ছে। এটি দিতে ব্যর্থ হলে পাশের মালিকের নামে বন্দোবস্ত করে দেওয়ার হুমকি ও দিয়েছে। এতো টাকা কি জন্য জিজ্ঞেস করলে বলে যে একটা কমিটি হয়েছে ৮ সদস্যের সরাসরি DC এর নাম বল্লো যে উনাদের সবাইকে দিতে হবে। শরিক বেড়েছে তাই এতো টাকা 🥲🥲🥲

উদয় সাধুর হাট মাইজদী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT6GFQJ6
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স এ আমার এন আইডি নাম্বার ভূল ছিল, সিটি করপোরেশনের সার্ভারে সমস্যার কারণে বাহিরে থেকেও ঠিক করাতে পারছিলাম না। সমস্যাটি সমাধান করার জন্য সিটি কর্পোরেশনে গেলাম কথা বলে জানতে পারলাম ২ দিনের মধ্যে ঠিক করে দিবে কিন্তু এক্সটা ১০০০ টাকা লাগবে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKB7EXSL
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

নতুন ভোটের জন্য আবেদন

আমি নতুন ভোটের জন্য আবেদন করি তারপর কাগজ জমা দিবার জন্য নির্বাচন আফিসে যায় কাগজ জমা দেয় কৌতুহল বসত আমি বলি যে কত দিন সময় লাগবে দায়িত্বে থাকা অফিসারটা বলে যে এক থেকে দুই মাস লাগবে আমি বললাম যে তারাতারি করা যাবে না অফিসরটা বলে যে তারাতারি করতে হলে ২০০০ টাকা লাগবে নয়ত দুই মাস অপেক্ষা কর। কাগজ জমা দিসি প্রায় আজ একমাসের ওপর হয়েছে

শ্রীপুর গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCUHJXF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

থানায় মামলা করতে যাওয়ার পরে

আমাকে মারধর করার পরে থানায় মামলা করতে যাওয়ার পর পুলিশ ঘুষ দাবি করে।

চাদপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTTZZ549
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নাই

মাদারীপুর কুলপদদি ভুমি অফিসে একটা জমি কিনে নামজারি করতে দিয়েছিলাম। সহকারী ভুমি অফিসারের ১ রেট ৬০০০। নিজে খতিয়ান নামাবেন। প্রথমবার ঘুস না দিয়ে সাবমিট করি কিন্তু খোঁড়া অজুহাতে বাতিল। রিভিউ করি এসসিল‍্যানড বাতিল করে দেয়। একই আবেদন রি সাবমিট করে ৬০০০ টাকা দেই কাজ হয়। ঘুষ দালাল দিয়ে নেয়, কম্পিউটার অপারেটর দিয়ে নেয়। নিজে অফিসের বাইরে নেয়। নিজে বলেছে সব টেবিলে ভাগ যায়। ঘুষ ছাড়া নামজারি হবেনা কথা সিম্পল।

মাদারীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQGA3Y3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করন

বাড়ির কারেন্ট বিলের কাগজ পিতার নামে সেখানে পিতার নাম এবং আমার আইডি কাডে পিতার নাম এক না থাকায় তিনি বলেন টাকা ছাড়া কাজ হবে না

চুয়াডাঙ্গা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHKY38U4
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

বেতন চালু করার জন্য

আমার প্রথম বেতন পাওয়ার জন্য কিছু ডকুমেন্ট সাবমিট ও সাইন করাতে হবে তারপর আমার বেতন অনলাইনে পাওয়া যাবে তার জন্য। আমরা যারা টাকা দেইনি তাদের বেতন পেতে অন্যদের চাইতে প্রায় ১/২ মাস বেশি লাগছে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKNQ9CMQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০০ লাখ

এমপিও

আমার বিদ্যালয় নিম্ন মাধ্যমিক এমপিও হয় ভুক্ত শিক্ষকদের এমপিও করানোর জন্য উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকা অঞ্চলের অফিস সহকারি আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিল যার মাধ্যমে এমপিও করে

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKAD3AUS
মন্তব্য