সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬৯.৫ হাজার

জমির নামজারি

গত ৭ এপ্রিল ২০২৬ আমার জমির নামজারির জন্য আবেদন করি আমার পরিচিত উকিলের মাধ্যমে। পূর্বের অভিজ্ঞতাই ১১৭০ টাকার কাজ ২০ হাজার টাকায় কারাতে রাজি হয়। কারণ আমি নিশ্চিত ছিলাম ১১৭০ টাকার কাজ ১১৭০০ টাকায়ও হবে না। প্রাই ২০/২৫ দিন পরে কানুনগো/ সার্ভেয়ার করতে এসে, গাড়ি ভাড়া দিলাম ৫০০ টাকা। কিছু দিন পরে আমার ফোনে মেসেজ আসে আমি শুনানির দিন উপস্থিত ছিলাম না তাই আবেদন না মঞ্জুর করেছে। যোগাযোগ করলাম আমার প্রতিনিধির সাথে। বললো আরো নাকি ৫ হাজার লাগবে। দিলাম, তারপর দিন যায় মাস যায় কিন্তু আমার নামজারি হয়না। খবর নিয়ে দেখি সার্ভেয়ার পরিবর্তন এবং ম্যাজিস্ট্রেট পরিবর্তন হয়ে গেছে। নতুন ম্যাজিস্ট্রেট আসছে কাজ হতে সময় লাগবে সাথে বাড়তি টাকাও লাগবে। দিনশেষে এই নামজারি করাতে আমার ৬৯৫০০ টাকা লেগেছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTTP3RU2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার সময় ঘুস

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে যেয়ে আমি ঘুস দিতে বাধ্য হয়েছি। ঘুস না দিলে লোন দিবে না। ব্যাংকের ভিতর থেকে সরাসরি ঘুষ গ্রহণ করে থাকে তারা। এক জন ডিল করে যে প্রাথমিকভাবে সকল কাগজপত্র চেক করে লোনের প্রসেস করে। তারপর অন্য একজন টাকা নেয় টাকা না দিলে সে তার সই দেয় না।

পিরোজপুর জেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRW9UEKR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নাম জারি

৫০০ টাকা দিয়ে নামজারি আবেদন করে নায়েব এর কাছে নিয়ে যাই, নায়েব ১৫০০টাকা নিয়ে রিপোর্ট দেন, না দিলে কেস খারিজ করে দেন,, এরপর সার্বিয়ার এর কাছে নিয়ে গেলে ৫০০ টাকা নিয়ে রিপোর্ট দেন, এবং বড় বাবুর কাছে নিয়ে যেতে বলে, তার কাছে গেলে তিনি দেখেশুনে এসিডেন্ট সাহেবের টাকা সহ ২ হাজার টাকা নেন, তারপরে এসিল্যান্ড অনুমোদন করেন, উপরের কাউকে যদি টাকা না দেওয়া হয় তাহলে নথি খারিজ বলে রিপোর্ট দেয় বিভিন্ন সমস্যার কথা বলে টাকা দিলে আর সমস্যা থাকে না, অনুমোদন হলে বারোশো টাকা দিয়ে ডিসিআর কাটতে হয়, বাদবাকি টাকা দালালটা খেয়ে নেয়, মোট সাত থেকে আট হাজার টাকা লাগে। যদি নথি কিলিয়ার থাকে, আর যদি কোন ভুল ভেরান্তি থাকে,তাহলে আর হয়রানীর শেষ নেই, টাকাও নেয়ার শেষ নেই। যতদূর পারে ঘোষ বাণিজ্য চালিয়ে যায়।

বাগেরহাট, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHSMPKRA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ইয়াতিমখানার জি আরের চাল আনতে গিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছিলো।

ইয়াতিমখানার জি আরের চাল আনতে গিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছিলো।

ফরিদপুর,, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYFCSE4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি

চট্টগ্রাম মহানগরীর কাট্টলী ভূমি অফিসের তহসিল — ১ গন্ডা জায়গার নামজারির জন্য ১ লক্ষ টাকা চেয়েছে। অথচ নাম জারি করতে এতো টাকা লাগে না। তিনি ফাইল আটকে রাখবেন যদি আবেদন ও করি। তিনি বলেন জমি কিনছেন লক্ষ টাকার আর নামজারির জন্য ১ লক্ষ না দিলে কেমনে কি। তিনি আরও বলেন আমি তহসিলদার কমিটির সভাপতি, এসিল্যন্ড, ডিসি ও আমার কাজে কিছু বলার সাহস পাই না।

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTDGVXJM
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১২.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমার বাবা, আমার চাচার কাছ থেকে জমি কিনেছিলো, কিন্তু রেজিস্ট্রি করা হয়েছিল না, অল্প সময়ের ব্যবধানে বাবা মারা যান, বাবা মারা যাওয়ার পর, জমির সব নাম অনলাইন করার জন্য সরকার থেকে তাগাদা দিল, তখন চাচা বললো যে এই সুযোগে তোদের দুই ভাই এর নাম রেজিস্ট্রিকরে নে, তো রেজিস্ট্রি করতে গিয়ে চার নামের বানান ভুল ধরা পরে, আর সেই ভুল শোধরানোর জন্য আমাদের অতিরিক্ত 12000 টাকা চাওয়া হয়

কুমারখালি, কুষ্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১৮ বার দেখা হয়েছে KHM5JDYM
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০০

খুলনা ট্রেড লাইসেন্স নবায়ন

আমি খুলনা সিটি কর্পোরেশন এর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে দেখি জমা কৃত মূল্যের চেয়ে ৩০০-৪০০ টাকা বেশি চাচ্ছে এবং সবাই দিয়েও যাচ্ছে। এক এক জন ইন্সপেক্টর এর আন্ডারে যদি সর্বনিম্ন ২০০০ খুদ্র বয়বসায়ী ট্রেড লাইসেন্স থাকে তাহলে ৬- ৮ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে। মেয়র মহাদয় এর চোখের সামনে দিয়ে।

খুলনা, দৌলতপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHMFYSM2
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

কাগজপত্র ঠিক থাকার পরেও মাসিক মানতি করে গাড়ি চালাতে হয়,

আমাদের ট্রাক, বাস,হাই এক্স গাড়ি সকল কাগজপত্র ঠিক করার পরেও, সার্জেন্ট মামলা দেওয়ার কথা বলে, টাকা দাবি করে, এইজন্য সারা বাংলাদেশে, মাসিক মানতি সিস্টেম চালু আছে, মাসে ১০০০ হইতে ১৫০০ টাকা দিতে হয়, আমার দাবি হলো পুলিশ সার্জেন্ট যেন কাগজপত্র সব ঠিক থাকলে, কোন অজুহাত ছাড়া, গাড়ি ছেড়ে দেন

নরসিংদী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKUHW5G3
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.০ হাজার

5% Vat on Sanitary Product

সরকারি নিয়ম অনুযায়ী স্যানিটারি পণ্য ৫% শুল্ক সরকারকে দিতে হয় যা সেনেটারি দোকান মালিকরা দেয় তারা প্রথমে এ-চালান এর মাধ্যমে ৫-১০ হাজার টাকা পেমেন্ট করে, তারপর স্থানিয় ভ্যাট/ট্যাক্স কর্মকর্তার কাছে গিয়ে এপ্রুভাল নিয়ে আসে। কর্মকর্তারা জানে উক্তদোকান মালিক রা ১লক্ষ থেকে ১০লক্ষটাকা যেখানে ভ্যাট পাওয়ার কথা সেখানে মাত্র ৫-১৫ হাজার এর মধ্যে কাজ হতে যাচ্ছে এবং এর বিনিময়ে তারা টাকা নেই। কখন সরাসরি নেই কখন তাদের পাশে থাকা মানুষকে দিতে বলে। এটা আমি নিজে সাক্ষি

Savar, Hemayetpur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKGRERMB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.৫ হাজার

বিদ্যুত সংযোগ নেয়া মিটারসহ

এটা নতুন কানেকশন নিতে গেলে লাগবেই। সরকারি খরচ এর দ্বিগুন দিতে হয়।

Khulna, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHCMPTQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি/মিউটেশন

আমি গত এপ্রিল মাসে ১১৭০ মিউটেশন ফি জমা দেই। কিন্তু ভুমিকা অফিসের পিয়ন থেকে কর্মকর্তা পর্যন্ত ডিসিআর আমার হাতে পাওয়া পর্যন্ত ৩০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল।

পাবনা সদর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ23DVAE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলার রায় ও ডিক্রির নকল

ব্যাংকের লোনের জন্য একটি জায়গার রায় ও ডিক্রির নকল বের করার জন্য আমার কাছে দশ হাজার টাকা ঘুষ চেয়েছে। বরিশাল ডিস্ট্রিক্ট ডেলিগেট জজ আদালতের ৪/১৯৫৬ নং প্রেবেট মোকদ্দমার রায় ডিক্রির কপি বা স্যুট রেজিস্ট্রার প্রয়োজন ছিলো। বরিশাল জজ আদালতের সিভিল নকলখানায় যোগাযোগ করা হলে তারা সরাসরি কোন টাকা দাবি করেনি। পরবর্তীতে মুহুরির মাধ্যমে আবেদন করা হলে দশ হাজার টাকা ঘুষ চায়। তাদের রেট ফিক্স করা। যত পুরনো কাগজ লাগবে, তত বেশি ঘুষ দেওয়া লাগবে।

Barishal, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRPSEMLS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

কাগজপাতি ঠিক করতে

আমরা জমির কাজ করাতে ইউনিয়ন ভূমি অফিসে যাই তারা ইচ্ছাকৃত ভাবে ভুল করে প্রথমে ১৬ হাজার পরে ৫ হাজারে রাজি হয় এবং তা দিতে আমরাবাধ্য হই

গোপালগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKLHZFY3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

দাবী করা ব্যাক্তি পাসপোর্ট অফিসের একজন অফিসার। নিজের পাসপোর্ট করতে তাকে ঘুষ দিতে হইছে। এটাই বাংলাদেশ

বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRG8X6UT
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০ হাজার

এমপিওভুক্তি, উচ্চতর স্কেল, পদোন্নতি বিভিন্ন সরকারি সুবিধা পেতে

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা প্রাপ্তিতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতি শিক্ষক থেকে সর্বনিম্ন ৩০০০ থেকে ৭০০০ টাকা নেয়া হয়,টাকা না দিলে বিভিন্ন অযুহাতে ফাইল আটকে রাখা হয়। এগুলো করা হয় নাকের ডগায়। দেখার কেউ নেই, সারা বাংলাদেশের একই চিত্র। এর থেকে পরিত্রান উপায়ে সরকার ব্যার্থ। বরং সরকারের সহযোগিতা আছে বলে এমন হয়, হাজার কোটি টাকা লেনদেন হয় প্রতি বছর, উপজেলা থেকে শিক্ষা অধিদপ্তর মন্ত্রনালয়,সব দূর্নীতিবাজ বসা।

বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRPP2LBZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পাকা ঘর নির্মান এর সরকারি প্রোজেক্ট

আমি দরিদ্র এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার পিতা- মুক্তি যোদ্ধা, আমার পিতা মারা গিয়েছেন- ২০০৫ সালে। ওনাকে রাস্টিও মর্জাদায় দাফন করা হয়। মুক্তযোদ্ধা পরিবারের জন্য যখন সরকার পাকা ঘর প্রদান করছিলো ২০১৮-১৯ইং সালে, তখন আমরা ঘরের ব্যাপারে আবেদন করলে আমাদের উপজেলা কমান্ডার এক লক্ষ টাকা ঘুস চেয়েছিলেন। ঘুস দিলে আমরা ঘর পাবো। আমরা সেটা দেইনাই। এ কারনে আমরা সরকারি ঘরও পাইনাই।

কালিয়া, নড়াইল, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH8XASP9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

NGOab তে বৈদেশিক আর্থিক প্রকল্প বাস্তবায়নে অ্যাপ্রুভালের জন্য

এনজিওএবি তে বৈদেশিক সহায়তা প্রকল্পের জন্য যত টাকা বরাদ্দ হয় এর জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। এক্ষেত্রে এনজিওগুলোকে প্রকল্পের মান অনুযায়ী ঘুষ দিতে হয়। নিম্ন শ্রেণি থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত।

সেগুনবাগিচা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKB43K6T
মন্তব্য