সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি করতে ১৫০০০ ( পনের হাজার টাকা চাইছে)

নোয়াখালী জেলার, সোনাইমুড়ী উপজেলার, ৯ নং দেওটি ইউনিয়নের ভুমি অফিসে পিয়ন থেকে অফিসার সবাই বিষয়টার সাথে জড়িত, যে কোনো প্রকার জমির নামজারি করতে গেলে সর্বনিম্ন ১০০০০ দশ হাজার টাকা থেকে শুরু করে তাদের ঘুষ বানিজ্য,, পুরো ইউনিয়নের সকল মানুষই তাদের সম্পর্কে জানে, কোনো গোয়েন্দা সংস্থা যদি তাদের এই অপকর্ম ধরতো, হাজার হাজার মানুষের অনেক দোয়া পেতো, ,

নোয়াখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTFT3XT6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

এএসআই তদন্তের ভয় দেখিয়ে ঘুষ আদায় হাতিয়া,জাহাজমারা থানা

একটি সি আর মামলার তদন্তের জন্য বাবাকে ভয় দেখিয়ে হাতিয়া উপজেলা জাহাজমারা থানার তদন্ত — আমাদের থেকে ২০০০০(বিশ হাজার টাকা) ঘুষ আদায় করে।পরবর্তীতে প্রতিবেদনে মামলা টি মিথ্যা এবং কেউ অভিযুক্ত নই বলে,দেখতে পাই কোর্টে।

নোয়াখালী, হাতিয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTWKWXR7
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

পাসপোর্ট অফিস

এটা হচ্ছে আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস জামালপুর যেখানে আমি একটা পাসপোর্ট করতে যাই আমার নিজের জন্য আসলে বাইরে যাওয়ার জন্য কোন উদ্দেশ্যে নয় বাংলাদেশে দরকার একটু ব্যাংকিং কাজে দরকার অনলাইনে কাজ করি এজন্য আর কি পাসপোর্টটা দরকার ছিল আমি যখন পাসপোর্ট করতে যাই তখন তারা আমি গাড়ি থেকে নামতে দেরি সেখানে তারা আমাদেরকে টানা হেচা শুরু করে দেয় এবং কলেজে আমরা পাসপোর্টটা করে দেবো ৮০০০ টাকা দিয়েন সাত হাজার টাকা দিয়েন কেউ আবার সাড়ে ছয় হাজার টাকা চায় মানে যায় যেভাবে চাচ্ছে যখন আমরা ভিতরে যাই দেখি আমরা চেষ্টা করি তখন তারা বলে বাইরে থেকে আবেদন করে আসতে হবে আবেদন করে যদি আমরা যেতে চাই আসলে তখন বাইরে তারা এর চেয়ে নিচে আসে না মানে দালাল যারা আসে এবং সরকারি ফিস হচ্ছে চার হাজার পঁচিশ টাকা এবং ৪৮ পৃষ্ঠা তখন

Bakshigon, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYYQYSFK
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

জেলা শিক্ষা অফিস

২০২২ সালে জেলা শিক্ষা অফিস থেকে এমপিওভুক্ত হওয়ার জন্য ফরওয়ার্ডিং পেতে ঘুষ চেয়েছিল।।

চুয়াডাঙ্গা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHFJMJDD
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৮০.০ হাজার

আসামি ধরে দেবার পর ( বাদি) আমার কাছ থেকে থানার পুলিশ ৮০০০০০/-

আসামি ধরে দেবার পর থানার পুলিশ ঘুষ হিসেবে দাবি করে আমার কাছ থেকে আদায় করেছে

মুন্সিগঞ্জের, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK3YB7A2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৩.০০ লাখ

সড়ক নির্মাণ প্রকল্পের চূড়ান্ত বিল দ্রুত অনুমোদন করানোর জন্য সংশ্লিষ্টদের ৫% হারে প্রায় ৫০ লাখ টাক

সড়ক নির্মাণ প্রকল্পের চূড়ান্ত বিল দ্রুত অনুমোদন করানোর জন্য সংশ্লিষ্টদের 4% হারে প্রায় 73 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

chattgram, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTS8E7KG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

উওরা পূর্ব থানায় পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য কম্পিউটার অপারেটর কং — ২০০০ টাকা নেয়। —. —, —

ডাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKMERB5L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

মামলা প্রত্যাহার করার জন্য

আমার নামে একটা মিথ্যা মামলা চলমান সেটার জন্যে থানা থেকে ওসি ফোন করে বলে তোমার নামে একটা রিপোর্ট জমা দিতে হবে । সে জন্য কিছু খরচ দিতে বলে আপ্দার ছিল বেশি, আমি তাকে ৫০০০ টাকা দিয়ে আসি । আদালতে গিয়ে রাষ্ট পক্ষের আইনজীবী মামলা শেষ করার জন্যে আপদার করে এক লক্ষ টাকা তাকে আমি পর্যায় ক্রমে দিবো বলে এখন পর্যন্ত দিয়েছি দশ হাজার টাকা।

ঠাকুরগাঁও, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে RNMY869B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বেনাপোল বর্ডার পার

বেনাপোল বর্ডার দিয়ে ভারতে চিকিৎসা করতে যাবার সময় আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও আমার পাসপোর্ট জমা নেয় কিন্তু কোনো কারন দেখায়নি। নিতে গেলে বার বার বলে পরে আসেন। বাইরে লোক বলে টাকা দেন দিয়ে দিবে। ২০০০ টাকা চায় একটাকাও কম নেয়নি৷ টাকা দেবার পরে পাসপোর্ট ফেরত দিয়েছে। ক্যান্সার রোগীদের থেকে পর্যন্ত ১৫০০/২০০০ টাকা নেয়৷ টাকা না দিলে বর্ডার পার করে না৷

Benapole, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHM6N98W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিআইডব্লিউটিএ

কার্গো ভেসেল এর জন্য বছর প্রতি কন্জারভেন্সি বা নৌ রুট পার্মিট সহ সকল অর্থ প্রদানের সময় অতিরিক্ত ৫০০-১০০০ টাকা দাবি করা হয়, যা না দিলে সরকারি কোষাগারে অর্থ জমা প্রদানেও বিলম্ব হয়, খুলনা বিআইডব্লিউটিএর লঞ্চ ঘাটের উপরের অফিসের নিম্ন কক্ষের মহিলা কর্মকর্তাকে অর্থ প্রদান করা একপ্রকার বাধ্যতামুলোক হয়ে দাঁড়িয়েছে যা একান্ত কাম্য নয়। অথচ আপনার সাথে তারা এমন ব্যবহার করবেন, যেন কাকরাইল মসজিদের মহিলা পেশ ইমাম।

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH6A23JZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০০ লাখ

Factory License from DIFE (Under Ministry of Industry)

Following a regular factory inspection, the labor inspector issued a CAP with 28 corrective action points, including several worker safety concerns. Afterwards, a report was intentionally prepared highlighting a number of serious findings that could have significant financial consequences for the factory. We were then asked to pay BDT 12 lakh, with the warning that failure to do so could jeopardize the renewal of our factory license and may even lead to a temporary suspension of operations.

Narayangonj, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK3PBL9A
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪৮০

বাবা-মা এর ভোটার ঠিকানা পরিবর্তন

সেই দিন আমার বাবা-মা র ভোটার ঠিকানা ঢাকা থেকে হিজলা বরিশাল করার জন্য হিজলা উপজেলা নির্বাচন অফিস এ যাই এর সব কাগজ ওকে ছিল কিন্তু সেখানে এখন কর্মী সরকারি ফী বলে আমার কাছে ৪৮০ টাকা দাবি করে যে এইরকম ভাবে কথা টা বললো সবাই বিশ্বাস করবে সে বললো এইটা সরকারি ফী আপনি চাইলে এইখানে দিতে পারবেন বা ব্যাংক এর মাধ্যমে দিতে পারবেন। আমি তার এই কথার উপর প্রশ্ন করি কিন্তু সে ঠিক ভাবে উত্তর দিতে পারে নাই। আমার কাজ টা জরুরি ছিল তাই আর বেশি জামেলা করি নাই দিয়ে দিছি

হিজলা, উপজেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRFD9Y7K
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬০০

জন্ম নিবন্ধন নতুন

সব কাগজপত্র ঠিক থাকার পরেও সিটি কর্পোরেশন এ সেবা নিতে যাওয়া প্রত্যেক টি মানুষ ই ভুক্তভোগী। জন্ম নিবন্ধন নতুন করতে গেলে ৫০০-৬০০ টাকা নেয় তারা। আর জন্ম নিবন্ধন কারেকশন এর জন্য তারা নেয় ১০০০-৩৫০০ টাকা করে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYF5JY9
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

Meter

মিটারের মেয়াদ বৃদ্ধি করণ প্রসঙ্গে দিলাম আপনার রিপোর্ট সাথে সাথে প্রকাশিত হবে না প্রকাশের আগে একজন মডারেটরিটি পর্যন্ত অভিযোগ এখানে

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTDVXTY8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police Clearance Certificate

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করি অনলাইনে। এরপর পুলিশ আমার বাসায় আসে ভেরিফিকেশন এর জন্য। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে যাওয়ার সময় আমার কাছ থেকে এক হাজার টাকা চায়। ভেরিফিকেশন করতে নাকি উনাদের টাকা লাগবে। আমি বললাম আমাকে রশিদ দিলে আমি টাকা দিতে পারি। অনেকবার চাওয়ার পরও দিই নাই।

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTLFRNKK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পটুয়াখালী সদর জজ কোর্ট

আমি ১.সহকারী জজ, (দশমিনা) পটুয়াখালী এর অনুকূলে একটি আপিল মামলা করেছিলাম আমার আপিলের নোটিশ প্রেরণের জন্য কর্মচারীরা ৫০০০ টাকা দাবি করে ওই টাকা দেই নাই বলে এখন পর্যন্ত আমার নোটিশ খানা বিবাদীর কাছে যায়নি। ২. সরকারি জজ পটুয়াখালী সদর সার্কেল এর আদালতে একটি মামলা করেছিলাম চার বছর ধরে সেই মামলা নোটিশ এখনো ফেরত আসে নাই ওদের কাছে জিজ্ঞেস করলে বলে তারা পাঠিয়ে দিয়েছেন অথচ বরিশাল আদালত বলতেছে ওদের কাছে কোন নোটিশ আসেনি ওরাও আমার কাছে ২০০০ টাকা চেয়েছিল আমি দেইনি । চার বছর ধরে মামলা এখনো আলোর মুখ দেখেনি এখনো প্রাথমিক অবস্থাতেই আছে

পটুয়াখালী সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRLUFTRC
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳১.০০ লাখ

ট্যাক্স ফাঁকি তদন্তের নামে ঘুষ আদায়....

কাস্টমস এর সিপাহী পদে অনেকে ঘুষ দিয়ে জব নেয়.. তারপর সেই টাকা তুলার জন্য ঘুষ নেয়। তারপর আরো ঘুষ খেয়ে.. বিভিন্ন জায়গা প্লট এবং বাড়ি তৈরী করে। এলাকার রাজনীতিবিদদের টাকা দিয়ে হাতে রাখে যেন দুর্নীতি গুলো লুকানো যায়। কাস্টমস এ জব করে একজন সিপাহী থেকে ইন্সপেক্টর সরকারি স্কেল অনুসারে যেই বেতন পায় যেই টাকা দিয়ে এমন বিলাসী চলাচল কোনো ভাবেই সম্ভব না। আমাদের সিগারেট ফ্যাক্টরি থেকে ট্যাক্স ফাঁকি তদারকি করতে এসে একজন ইন্সপেক্টর কাস্টমস এর সে ট্যাক্স ফাঁকিতে হেল্প করবে বলে 1 লক্ষ টাকা চেয়েছে। আমি এইখানে কারো নাম প্রকাশ করছি না। শুধু সাধারণ মানুষদের এবং সরকারের কোনো দুর্নীতি প্রতিরোধ সংস্থার কেউ যদি দেখেন। র কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি লাগাম টানতে পারেন তাহলে জনগনএর টাকা গুলো কাজে লাগবে। সরকার ও tax পাবে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLAM6CX
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স মিসিং থাকার কারনে

আমার গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স সব আছে, কিন্তু আসল টা এখনো বি আর টি তে, আমার ফটোকপি আছে।

লালমনিরহাট, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNFXP9QE
মন্তব্য