সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মামলার জামিন ও রায় পাওয়ার জন্য

পেশকার ও পিয়ন মামলার জামিন ও রায় পাওয়ার কথা বলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্য করে চলেছেন। টাকার চুক্তি ছাড়া কোন কাজই হয়না তাদের কাছে। যাতে ন্যায় বিচার বিঘ্ন হচ্ছে। সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKZE83CF
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স

এইতো ট্রেড লাইসেন্স করতে গেলাম বলল আমাদের ভিজিটে যেতে হবে আপনার সমস্যা হতে পারে আপনার দোকানের দোকানে নাম্বার সাইনবোর্ডের জন্য আরো টাকা দাবি করতে পারে এজন্য আমাদের ১৫০০ টাকা দিন আপনার এটা খুব সহজে হয়ে যাবে আপনার কোন ঝামেলা কিছু করতে হবে না তারপর আমি ঝামেলা থেকে বাঁচতে আর কি দিয়ে দিলাম নাইলে তো আমাকে কেউ চিনে না আমার কাজটা কে করে দিবে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVP75B2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

লেভার লাইসেন্স নবায়ন

প্রয়োজনীয় ব্যাবস্থা না থাকলে ও সমস্যা নাই। কাজ হয়ে যাবে। কিছু টাকা লাগবে।

শ্রীমঙ্গল, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYBL9R62
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

চাকরির ভেরিফিকেশন

৫০০০ টাকা দাবি করা হয়ছিলো, টাকা না দিলে কাগজ পাঠাবে বলে হুমকি দেওয়া হয়। তারপর অনেক চেষ্টার পর ১০০০ টাকা দিতে বাধ্য হই।

নেত্রকোণা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY6UNP9J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খারিজ করার ফি টোটালি জাবে ১২০০, থেকে ১৪০০।সেই জায়গায় ভুমি অফিসে দিতে হচ্ছে ৫০০০,থেকে ৪০,০০০ পর্যনত।

খারিজ করার ফি টোটালি জাবে ১২০০, থেকে ১৪০০।সেই জায়গায় ভুমি অফিসে দিতে হচ্ছে ৫০০০,থেকে ৪০,০০০ পর্যনত।

কুমিল্লার,উত্তর দুর্গাপুর ইউনিয়ন ভুমি অফিসে।, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTKPRJ6G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

শিশুর জন্ম নিবন্ধন

৫ বছরের নিচে শিশুর জন্ম নিবন্ধনের খরচ ২৫ টাকা। সচিব নাকি ১০০ টাকা চায়। অন্যান্য খরচ দেখিয়ে ২৫০ টাকা নিচ্ছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTV5VDUA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

হাউজিং স্টেট এ বাসা ভাঙতে আনুমদন

বাসা ভাঙার জন‍্য আবেদন দেওয়া লাগে আমরা তা দিয়েছি বাট তাদের কর্মকর্তা বলে এটার অনুমোদন আস্তে আনেক দেরি হবে যদি টাকা দেন তাহলে সেটি ২/৪ দিনের মধ্যে সম্ভব নাহলে মাসের পর মাস অপেক্ষা করা লাগতে পারে

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJCKGTPP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

খতিয়ান এ-র করণিক ভুল সংশোধন এ-র আবেদন

পুরো দাবী পরিশোধ না করলেও সামান্যজ দিতে হয়েছে অনেক অনুনয় বিনয় এ-র মাধ্যমে

ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTRNMNV2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০.০ হাজার

বাইক এর নাম ট্রান্সফার

আমার দুটা বাইকের নাম ট্রান্সফার ছিল। সবমিলিয়ে ২০,০০০ নিয়েছিল দালাল। পরে শুনলাম সরকারি ফি ৮-৯ হাজার। মানুষ এখন দালাল ফি জানে ভাল , কিন্ত সরকারি ফি কত এইটা জানে না।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKDW5XP
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ডাক্তারি সেবা পাওয়া যায় না।দুপুরের পর ডাক্তার থাকে না

টেস্ট খরচ দিলে টেস্ট হবে, না হলে হবে না।

লক্ষীপুর সদর হাসপাতাল, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTFZY48A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

ভূমি নামজারি সরকারি খরচ ১১৭০ টাকা আমার কাছে চেয়েছে ৮০০০ টাকা যা আমি পরিশোধ করেছি। ৮০০টাকা ছাড়া আমার কাজ বন্ধ ছিল।

আশুলিয়া, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKBMUA5A
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৯ হাজার

পাসপোর্টের আবেদন জমা

দারোয়ান গুলো টাকার বিনিময়ে সব সমাধান করে দেয়। কোন লাইনে দাড়াতে হয় না। প্রতি ফাইল ২০০ লাইন ছাড়া করতে গেলে। দালাল ছাড়া গেলে প্রতি ডেস্কে হয়রানি করে। মোটামোটি ২০০০-২৫০০ খরচ করতে পারলে ১০ মিনিটে সব কাজ শেষ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFZYTES
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি উন্নয়ন কর প্রদান

আমাদের ক্রেতার জমির রেজিস্ট্রেশন করার জন্য বিগত তিন বছরের বকেয়া খাজনা পরিশোধ করতে হবে কিন্তু তার আইডি পাসওয়ার্ড করা নেই আগে যেটা করা ছিল তা তিনি হারিয়ে ফেলেছেন কোন নাম্বার দিয়ে করেছেন সেটা বলতে পারতেন না তাই তারা বলেন ডিরেক্ট কেটে দেয়া যাবে সেক্ষেত্রে তাদেরকে ৮ হাজার টাকা দিতে হবে পরে দরকোষা করে 5000 হয়।

মগবাজার ভূমি অফিস ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKHYYHGJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

ই- পাসপোর্ট তৈরি

আমরা দুই বন্ধু ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করে কাগজপত্র জমা দিতে যাই। আমাদেরকে কাউন্টার থেকে বলা হয় আপনারা স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে হবে। আমি বললাম আমি যে ফি জমা দিয়েছি সেটার কি হবে তারা বলল এটা আর ফেরত পাবেন না। তারপর উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনিও কোন সহযোগিতা করলেন না পরে অফিস থেকে বের হয়ে একজন আনসারকে বিষয়টা জানাই তিনি আমাদের আরেকজন আনসারের ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে এবং আমরা যোগাযোগ করে ৪০০০ টাকায় চুক্তি করার পর আমাদের আবেদন জমা নেয় পরবর্তীতে আমরা পাসপোর্ট পাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT2KBTCU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

কাজি অফিস - বিবাহ সনদ / কাবিন নামা

আমার বিবাহ সনদ এর জন্ন্যে কাজি অফিস এ গেলে ইংরেজিতে করার কথা বল্লে উনারা বিকাশ এ ৩৫০০ দাবি করেন আমি প্রতিবাদ করলে বলেন এই কাজের জন্ন উন্সদের দিতেই হবে

মিরপুর ১১, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK46WG9R
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

স্ত্র্যাপ জাহাজ আমদানির ছাড়পত্র(noc), বিচিং, কাটিং পারমিশন

প্রতি ছাড়পত্র, অনুপতি পত্র নিতে জাহজ পুনপ্রক্রিয়াজাতবরণ বোর্ডে (BSRB) কর্মচারীদের বড় অংকের টাকা না দিলে কাজ হয় না, সময় ক্ষেপণ করা হয়, কাগজ ছিড়ে ফেলে বলা হয়, কাগজ নেই ইত্যাদি। তাই বিষয়টি এখন এবপ্রকার ফিক্সড করে জাহাজপ্রতি ঘুষ নেয়া হচ্ছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT283EAT
মন্তব্য