সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০০ লাখ

উপজেলা ত্রান অফিস

২০২৪-২৫ অর্থবছরে আমি একটি হেরিং বন্ড বন্ড (HBB) রাস্তা নির্মাণ কাজ পাই। সেই কাজ করার সময় পিআইও অফিসার, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অফিস সহকারি মিলে আমার কাছে কাজের বিল পেতে হলে নগদ ১৫ লক্ষ টাকা দাবি করে। এর পর তারা কাজের বিল হাতে পাওয়ার আগে সেই টাকা দিতে হবে বলে চাপ প্রয়োগ করে। তারা আরো বলে এই টাকা দিতে অপারগতা স্বীকার করলে তারা বিলের বিষয়ে কোন দায়িত্ব নিবেনা। আমরা যে ভাবে পারি বিল নিতাম। তারা আরো বলে আমরা কিভাবে বিল পাই তা দেখে রিবে। এই সকল কথার রেকর্ডিং আমার কাছে সংরক্ষিত আছে। পরবর্তীতে আমাদের বিল পেতে তাদের কে নগদ ১১ লক্ষ টাকা দিয়ে আমার কাজের বিল নেই।

হাইমচর, চাদঁপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7AGSRB
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪০০

Birth certificate correction

জন্মসনদ সংশোধন এর জন্য অনলাইন ফরম ফিলআপ করেছি নিজে এমনকি সব ডকুমেন্টস দিয়েছি ঠিকমত, পরে মেসেজ দিয়েছি Physically ডকুমেন্টস যেন জমা দিই। সেখানে বলল ৪০০ টাকা দেয়ার পর নাকি Verification করে ওরা ঠিক করে দিবে। যেখানে সরকারি ফি মাত্র ১০০ টাকার মত। পরে ৪০০ টাকা দেয়ার ১ সপ্তাহ পরে সংশোধন করে দিয়েছে। যেখানে আমার পাসপোর্ট, এনআইডি সব ঠিক ছিল তাও টাকা দিতে হয়েছে, এগুলোতে নাম ঠিক না থাকলে মনে কত টাকা চাইতো তারা ভালো জানে।

Sylhet, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYAUXUU3
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০ হাজার

২০২২-২৩ করবর্ষের রিটার্ন ফাইল এর মেনুয়াল জমা দেয়ার কপি চাওয়া।

আমি একজন কর আইনজীবী। সাথে চট্টগ্রাম ট্যাক্স বারের মেমবারও। আগ্রাবাদ, CGO Building..ট্যাক্স অফিস সার্কেl ২৮. সেখান থেকে আমি আমার এক cliant এর ২০২২-২৩ সালে জমা করা মেনুয়াল ফাইলটা তুলতে চাই।যাহেতু সেটি দেখেই আমার পরবর্তী ফাইল এর সম্পদ ও দায় carry forward করে আনতে হবে। কিন্তু তারা এটা দিতে আমাকে ৫,০০০ টাকা দাবি করে। আমি দিতে না করি। সে বলে তাহলে ফাইল দেয়া যাবে না। ফাইল নাকি অনেক ভিতরে। এটা হলে আমার cliant এর ট্যাক্স রিটার্ন সাবমিট কিভাবে করব আমি? আইনে এটার ব্যপারে কিছু বলা নেই। এখানে আমি এটা লিখার কারণ হল আমি পরবর্তীতে DCT থেকে যদি কোন নোটিশ পাই তাহলে এই লিখা টা আমি দেখাব। আমি তার কাছ থেকে এত টাকা দিয়ে ফাইল নেইনি।

আগ্রাবাদ, CGO Building..ট্যাক্স অফিস সার্কেl ২৮., চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTF5B29B
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০০

ভাট অফিস এ চিঠি দিতে গেলে টাকা নেয়

আমি ভাট অফিস এ একটি চিঠি কমিশনার বরাবর দেয়ার জন্য রিসেপশান এ জমা দেই কিন্তু রিসেপশান থেকে চিঠি কমিশনার বরাবর দেয়ার জন্য ২০০ টাকা দাবি করে, এবং এটাই নাকি নিয়ম, টাকা ছারা তারা চিঠি রিসিভ করতে রাজি হচছিলনা । পরবরতিতে টাকা দেয়াই লেগেছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মিরপুর বিভাগ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKR34AYA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রেন সার্ভিস

চিত্রা এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রী বসানোর অভিযোগ বরাবর মহাপরিচালক/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে বিষয়: চিত্রা এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীকে অর্থের বিনিময়ে আসনে বসানোর অভিযোগ। জনাব, খুলনা–ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের নন-এসি শোভন চেয়ার কোচে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে খালি আসনে বসানোর অভিযোগ রয়েছে। কোনো বৈধ টিকিট বা রসিদ দেওয়া হয় না। এতে রেলওয়ের রাজস্ব ক্ষতি ও টিকিটধারী যাত্রীদের প্রতি অন্যায় হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। অভিযোগকারীর পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। স্থান: খুলনা–ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস কোচ: নন-এসি শোভন চেয়ার ধন্যবাদান্তে, একজন সচেতন যাত্রী

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHBFZU8Z
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমি নামজারি করতে গিয়েছিলাম তখন একব্যক্তি আমার কাছে ১৫,০০০ টাকার ফির কথা জানান এবং পরিশোধ করতে বলেন।আমি সরকারি ফি ১১৭০ টাকার কথা জানালে ঐ কর্মকর্তা রাগ্বানিত হয়ে বলেন আপনার কোন বাপে করে দিবে তার কাছে যান। আরও অনেক কথা হয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLXND9J
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১৫.০ হাজার

TAX AUDIT

Asst. Commissioner of Tax Circle - 322, Companies, there is no such options or findings in our company files but she want some gift (in this case cash) to resolve the case. so we first denied and not want to pay but tax inspector of Tax Circle - 322 insist us and inform us if we don't pay Asst. Commissioner of tax and as well as the tax inspector of Tax Circle - 322, then they will impose lots of tax in our file so they actually try to threaten us to give them speed money. so have to pay them that amount. this indecent was occurred on 24th August 2026.

DHAKA, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKR52PA9
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৩০ লাখ

নামজারী

ডেমরা রাজস্ব সার্কেলের এসি ল্যান্ড অফিসে বাতিলকৃত খ-তফসিলের নামজারীর রেট করে ঘুষ খায়। অফিসের সার্ভেয়ার ও কানুনগো বাইরের ভাড়াটে দালাল রাখে যাতে করে তাদের বিরুদ্ধে কোন সেবা প্রার্থী বা সাধারণ জনগন অভিযোগ দিতে না পারে। আমার একটি ১/১ খতিয়ানের অর্থাৎ বাতিলকৃত খ-তফসিলের জমি নামজারী করতে গেলে তাদের নিয়োজিত দালাল প্রতি শতাংশ জমির জন্য ১ লাখ টাকা করে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা ঘুষ দাবী করে। আমি সেটি দিতে অস্বীকৃতি জানালে আমার নামজারীটি বাতিল করে দেয়। কারণ হিসেবে নামজারীর জন্য সার্ভারে আপলোডকৃত জমির কাগজপত্র পাওয়া যাচ্ছে না মর্মে দেখানো হয়। অথচ আমি যথাযথভাবে সকল কাগজপত্র আপলোড করে নামজারীর জন্য আবেদন করেছিলাম এবং ইউনিয়ন ভূমি অফিস (তহসিল অফিস) হতে আমার জন্য খসড়া খতিয়ান প্রস্তুতও করা হয়েছিলো।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKX4S87U
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

পাঠদান অনুমতির আবেদন

প্রাথমিকের পাঠদান অনুমতির ফাইল জমা দিতেই ২০,০০০ ঘুষ দিতে হবে। অনলাইনে ফাইল জমা দেওয়ার সুযোগ থাকলেও থানা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বলা হয়েছে অফিসে সরাসরি ফাইল জমা দিতে। অফিসে ফাইল জমা দিতে গেলে ঘুষ দিতে হয়।

থানা প্রাথমিক শিক্ষা অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9CBZAY
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

CEPZ CUSTOMS HOUSE ASSESMENT OFFICE

Regarding of Machine & Spare parts import, Importing Of Machine & spare parts under select SRO mentioned HS Code does not matching, Weight variation, Every now & then they are creating an issue and demanding One lac taka for each Documents. In that case, despite submitting every documents by the shipper, we did not get any solution. The company is being threatened with a lawsuit for irregularities.But the issue has not been resolved yet because foreign companies are reluctant to pay unwanted bribes in this regards.

Chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTCDEHCA
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০০ লাখ

হাম ক্যাম্পেইন

সরকারী হাম ক্যাম্পেইনের টাকা মেরে দিছে। যার ফলে টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে।

fenI, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT3CXARD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০ হাজার

বাংলাদেশ টেলিটক

টেলিটকের টাওয়ারে বিভিন্ন কাজ সম্পন্ন হওয়ার পরে, জোনাল অফিস থেকে একটা ডকুমেন্ন্ট করাতে হয়। এ ডকুমেন্টস বাবদ সামান্য কিছু টাকা বরাদ্দ থাকলেও। তারা প্রতি সাইটের জন্য ৮ থেকে ১০ গুন টাকা দাবি করেন, অন্যথায় তারা কাজের বিভিন্ন ভুল ধরেন, প্রোডাক্ট এর বিভিন্ন ভুল ধরেন, আর এভাবেই তারা ঠিকাদার কোম্পানিগুলোকে হয়রানির মুখে ফেলেন।

কিশোরগঞ্জ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYQCZ2M9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশের নাস্তা খরচ,

সব অনুমতি থাকার পর ও, কিছু জিনিস থানা থেকে নিয়ে আসার জন্য। নাস্তা খরচ দিতে হয়েছে। 😀

চকরিয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTJ7NT4G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট করতে খুলনা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। আমার কাগজপত্র সব ঠিক থাকার পরেও 2000 টাকা দাবি করে। টাকা দেওয়ার পরে আমার কাগজপত্র জমা নিয়েছে। এমন দেশ আমরা চাই না। পরিবর্তন চাই

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH4CAZ39
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জয়গার জরিপে ভুল হওয়ায় ই্উনিয়ন ভুমি অফিস থেকে একটি রিপোর্ট চাইছে বর্তমানে জায়গার কি অবস্থা আছে

ভুমি অফিস চাপরতলা থানাঃ নাসিরনগর জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া আমার জয়গার জরিপে ভুল হওয়ায় কোর্টে মামলা করি তারপর ভুমি অফিসে নোটিস আসে বর্তমানে জায়গার কি অবস্থা আছে ই্উনিয়ন ভুমি অফিস থেকে একটি রিপোর্ট চাইছে এই রিপোর্ট দেওয়ার জন্য 3000 টাকা ছাইছে শেষ পর্যন্ত 2000 টাকা দেই।

চাপরতলা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT6VYWXR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

নতুন ভোটার করতে অনেক দেরি করে, নিয়ম ফরম জমা পড়লেই ছবি ফিংগার নেওয়া

আমার জাতীয় পরিচয় পত্র হয়নি। আমি ফরম জমা দিয়ে ঐদিনই ভোটার হতে চাচ্ছে। কিন্তু নির্বাচন অফিস কর্মকর্তা বলে যে ১৫ দিন এক মাস পরে আসতে কিন্তু হেড অফিসের খোঁজ নিয়ে জানলাম দিনে দিনে ছবি তুলে সংগ্রহ করার নিয়ম। কিন্তু সেটা তারা করেনা। এনআইডির জন্য দিনের পর দিন অসংখ্য নাগরিক ঘোড়া ঘোড়া এটা অবান্তর

মেহেরপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHX8J629
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪.০ হাজার

ভুমি খাজনা

আমি অনেকবার হোল্ডিং খোলার জন্য অনলাইনে আবেদন করেছি। বারবার আবেদন খারিজ করে দিচ্ছে বড়ঘোপ ভুমি অফিসের দালাল — যার কোন অফিসিয়াল পোস্ট নাই। তবে তার নিয়ন্ত্রণে ভুমি অফিসের তহসিলদারের আইডি। টোটাল খাজনা আসে ৩ হাজার প্লাস টাকা আর দাবি করেছিলো ৭ হাজার টাকা।আমি প্রত্যাখান করেছি। আজ পর্যন্ত সরকারকে খাজনা দিতে চেয়েও খাজনা পরিশোধ করতে পারছিনা।

কক্সবাজার এর কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ভুমি অফিস, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTQK6RW7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির তথ্য ওয়েবসাইটের ব্যক্তিগত একাউন্টে সংযোজন

ভূমি কর দেয়ার জন্য ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টে, আমার যে কয়টা জমি আছে সবগুলোর মধ্যে, একটা জমির ইনফরমেশন ছিল না। প্রয়োজনীয় কাগজের ছবি তুলে আপলোড করার পরও সেই জমিটির তথ্য ওয়েব সাইটে আসেনি। এবং অফিসে যাওয়ার পর একজন ভদ্র (?) মহিলা আমার কাজটি করে দিতে চান এবং বলেন ভূমির তথ্য সংবলিত খাতা বের করতে সময় লাগে, কষ্ট হয়, তাই তার এসিস্ট্যান্টকে এবং তাকে কিছু টাকা দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা দিতে হবে, উনি ৫০০ টাকা চাইলেন। ‌ আমি দিয়েছি তারপর কাজটা করে দিয়েছেন।‌

তেজগাঁও, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKT3B9QM
মন্তব্য