সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মামলার বিষয়ে

আমার নামে সাইবার ক্রাইম বিষয়ক একটি মিথ্যা মামলা করা হয়। যা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসামূলক। সেই সুযোগ নিয়ে থানার এসআই অর্থাৎ তদন্ত অফিসার, জেলা কোর্ট পুলিশের পেশকার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়‌। যাতে করে মামলার তদন্ত রিপোর্ট আমার বিপরীতে না যায়।

ঠাকুরগাঁও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNZEEXZJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভূমি, কোর্টের পেশকার, থানা

জমি বিষয়ক: কোর্টের পেশকার, থানার ওসি সহ এস আই, ভুমি অফিসের কর্মকর্তা

দেওয়ানগঞ্জ উপজেলা, জামালপুর জেলা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYMFAGAQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পরিবেশ ছাড়পত্র

কারখানার পরিবেশ ছাড়পত্র নবায়ন করার সময় এক লাখ টাকা দাবি করা হয়। ৫০ হাজার টাকা দিয়ে কাজটি সম্পন্ন করা হয়

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2F5W3W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমার সরকারী চাকরীর প্রজ্ঞাপন আসার পর আমি চাকরীতে যোগদান করি। আনুমানিক ১ মাস পর নভেম্বর, ২০২৫ খ্রিঃ এর দিকে আমি পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করলে আমার কর্মস্থল হতে উক্ত আবেদন থানায় পৌঁছায়। সেই সময়ে থানায় দায়িত্ত্বরত কর্মকর্তা আমাকে ফোন দেয় আমি তাৎক্ষণিক থানায় হাজির হওয়ার পর পুলিশ সবকিছু যাচাই বাচাই করে সঠিক পায় এবং আমাকে বলে "আপনার রিপোর্ট ভালো আছে আমি পাঠিয়ে দিবো" এই কথাটা শুনে আমি তাকে ধন্যবাদ জানিয়ে বের হবো সাথে সাথেই উনি আমাকে টাকার কথা বলেন, ২৫০০ টাকা দাবী করেন, তখন আমার ব্যগে ১৫০০ টাকা ছিলো, আমি উনাকে বার বার বুঝানোর পরও উনি মানছিলোনা, পরে রিপোর্ট খারাপ দিবে ভেবে না পারতে ১৫০০ টাকা দিলে উনি তা গ্রহণ করেনা, পরে ১৫০০ টাকা দিয়ে বাড়িতে এসে বাকি ১০০০ টাকা বিকাশে দিলাম।

রাউজান থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTSYVYC7
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি করাতে গেলে ২৫০০০ টাকা চায়।আমি ১০০০০ টাকা পয়ন্ত অফার করি কিন্তু সে করবে না।এই টাকা না দিলে সে করাইতে পারবে না।এটা কয়েটা নিউজ করলেও এখনো কেউ ভালো হয় নাই

মিরসরাই, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CT45TYHR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০ হাজার

নিবন্ধন

কম্পিউটার অপারেটর ইচ্ছাকৃতভাবে টাইপ করার সময় ভুল করেছেন এবং দোষ স্বীকার করতে অস্বীকার করেছেন। ভুলটি ঠিক করে দেওয়ার জন্য তিনি টাকা দাবি করেছেন।

জগন্নাথপুর, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYA2K3CS
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১২.০ হাজার

খারিচ/মিউটেশন

মিউটেশন করার জন্য সরকারি খরচ ১১৭০ । কিন্তু ভূমিঅফিস থেকে ক্লিয়ারেন্স দিবেনা এসিল্যান্ড অফিসকে তাই এজন্য ঘুষ দাবী, জমির পরিমান ও দাম অনুযায়ী তা লাখ টাকাও হয়ে থাকে ।

ঢাকা, সাভার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCJD2U6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি বাতিলের আবেদন

আমি একটি নামজারি বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর মিস কেস করি । দীর্ঘ ২ বছর শুনানির পর আমার কাছে ৫০০০০ টাকা ঘুষ দাবি করে ।আমার সকল কাগজপত্র ধারাবাহিকতা ঠিক থাকার পরও আমার আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন । আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানাই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY7KS4BH
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০০ লাখ

দলিল রেজিষ্ট্রেশন

তারাকান্দা উপজেলার মোজাহারদী মৌজায় একটি দলিল রেজিষ্ট্রেশন এর জন্য সাব-রেজিস্টারকে বিগত জানুয়ারি ২০২৬ এ সরকারি জমার অতিরিক্ত ২ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হয়েছে। না দিলে দলিল রেজিষ্ট্রেশন হবে না। কাগজে কোন সমস্যা ছিল না, শুধু দলিল এর মূল্য বেশি ছিল।

তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYD6LMBY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ভোটার আইডি

আমার ভোটার আইডি করতে চাইলে আমাকে বলে এক বছর লাগবে, আর যদি পাঁচ হাজার টাকা দেই তো চারদিনে কাজ হবে।পরে আমি চার হাজার টাকা দিয়ে কাজ করি।

বেলকুচি, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJR7Z479
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১

রিটার্ন এসেসমেন্ট

সার্কেলঃ ৪০২, কর অঞ্চলঃ ১৯। সহকারির নামঃ —। ফোনঃ — আমার মা একজন গৃহিণী। ২০২৪-২০২৫ এর রিটার্নটি সাবমিট করতে দেরি হওয়ায় রিটার্নের তথ্য যাচাইয়ের জন্য নোটিশের মাধ্যমে ডাকা হয় ৫ই মার্চ, ২০২৬ তারিখে। আমরা গিয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত কমিশনারের সহকারীকে প্রয়োজনীয় কাগজগুলো জমা দেই এবং সে দেখে বলে, "ও আপনার ফাইল তো নরমালে পড়ে গেছে। এসেস করতে হবে। সমস্যা নাই আমি করে দিব। তবে এসেসমেন্টের কিছু খরচ আছে।" জিজ্ঞেস করলাম, "(আমি তৎক্ষণাতই বুঝে গেছি আসলে ঘুষ চাচ্ছে) কত খরচ?" সহকারিঃ আপনি তো আজকে কাগজ দিলেন। আমি আপনাকে জানাবো। আপনার ফোন নাম্বার দিয়ে যান। এরপর আরও দুই দফা গিয়েছিলাম অফিসে। প্রত্যেকবার সে শুধু বলে খরচ আছে, খরচ আছে। খুশি হয়ে যা দেন। ৫০০ টাকা অফার করলে বলে এত কমে হবে না। এখনো ঘুরছি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKVCV6DF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি বিক্রি

জমি বিক্রির সময় আমার মায়ের নামে সামান্য ভুল থাকায় তারা ঝামেলা করে এবং অর্থ দাবি করে এক প্রকার বাধ্য হয়েই সাব রেজিস্ট্রার কে অর্থ দিয়ে জ কাজ করতে হয়

কালকিনি মাদারীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKU96GQH
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট অফিসের অভিজ্ঞতা

আমার নতুন পাসপোর্ট 5 বছর এর মেয়াদ এর জন্য 5 হাজার টাকা ব্যাংকের মাধ্যমে দিছি, কিন্তু পাসপোর্ট অফিস এসে দেখি টাকা নাকি আসে নাই । তার পরে পাসপোর্ট অফিসের সামনের কম্পিউটার এর দোকানে গেলাম 2000 টাকা দিলাম সে একটা ফোন দিল কাজ হয়ে গেছে ।

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7MXCRQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট নবায়ন

অনলাইন আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ঠিক থাকলেও গ্রাহক ফাইল নিয়ে জমা দিলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়ায়। সাইট ঠিকমত কাজ করে না সার্ভারে সমস্যা অপেক্ষা করেন। এবং অপ্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে আনতে বলে। এক পর্যায়ে গ্রাহকরা হয়রানির শিকার হয়ে যায়। পাসপোর্ট অফিসের সাথে আশপাশে কিছু দোকান থাকে। সেই দোকান মালিকদের সাথে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের লিংক হয় কোডের মাধ্যমে। সেখানকার প্রতিটি দোকানদারের আলাদা একটি কোড আছে। সেই কোডটি পাসপোর্টে থাকা ৭৯ নম্বর অপশনে লিখে দিলে কোনরকম কাগজপত্র ছাড়াই পাসপোর্ট করা যায়। বাহিরে দোকান থেকে সেই কোড লিখে আনতে হলে ১৫০০ টাকা এক একটা পাসপোর্ট এর জন্য দিতে হয়।

বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRNNKNVZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য কর্তব্যরত সরকারি কর্মকর্তার কাছে গেলে তিনি বাড়তি এক হাজার টাকা দাবি করেন এবং না দিলে আমার কাজটি আরো ২০ দিন পিছিয়ে যাবে বলে আমাকে ভয় দেখান।

সিলেট, ওসমানীনগর থানা।, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYZTEPTV
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

File Transfer

MPO file transfer and area bill. MPO file transfer এর সময় সম্পূর্ণ টাকা দিয়েছি. Area bill file transfer এর সময় 1000 টাকা দিয়েছি file এখনো pending এ আছে।

মহেশপুর, ঝিনাইদহ, খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHQ382DW
মন্তব্য