সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বিডিএস জরিপ (Bangladesh Digital Survey – BDS)

কক্সবাজার শহর অঞ্চল ঝিলংজা তে, বিডিএস (Bangladesh Digital Survey – BDS) জরিপ শুরু হয়েছে এক বছর আগে থেকে, বর্তমানে এখানে খতিয়ান তসদিক (খসড়া খতিয়ান ও নকশা যাচাই এবং সত্যতা নিশ্চিত করার প্রক্রিয়া) কাজ চলছে, তাদের অফিসে বর্তমানে খতিয়ান প্রতি (যদি জায়গা কম থাকে) তাহলে ৫ হাজার টাকা এবং যদি জায়গা বেশি থাকে তাহলে ১০ হাজার টাকার নির্ধারণ এর মাধ্যমে টাকা গ্রহন চলছে, আর যদি খতিয়ানে/জায়গায় কোন সমস্যা তাহলে সেটা খতিয়ান প্রতি ১ লক্ষ টাকা উপরে চলে যেতে পারে যেটা আপনার জায়গার সমস্যার উপর নির্ভর করে, এমনকি খাস জায়গার পর্যন্ত খতিয়ান তসদিক করে দেওয়া হচ্ছে, আমার ১০ টা খতিয়ানে জন্য ১ লক্ষ টাকা এবং একটা খতিয়ানে কিছু অন্য দাগের জায়গা ৩ শতকের মত বেশি এসেছে সেটার জন্য ১ লক্ষ টাকার সহ মোট ২ লক্ষ টাকা দাবি তাদের।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTJ3XVZP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫০ লাখ

BDS survey

কক্সবাজার শহরে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত নতুন ভূমি জরিপ চলমান রয়েছে, এই জরিপে সকল ভূমি মালিকদের নিজ নিজ জমির সকল বৈধ কাগজপত্র (যেমন, জমির দলিল, খতিয়ান, পরিশোধিত খাজনার রশিদ ইত্যাদি) নিয়ে পূর্ব নির্ধারিত সার্ভেয়ার কর্তৃক জমির মালিকানা প্রমাণ সাপেক্ষ নতুন বিডিএস খতিয়ান পাওয়া যায়। এই সেবাটি পেতে আমাকে দুই ধাপে যথাক্রমে, তিন লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকা দিতে হয়েছে, দুজন আলাদা সরকারি কর্মীকে।

Cox's Bazar, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT79Y9AW
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৭.০ হাজার

খাজনা

আজ আমার বাবার জমিতে খাজনা দেয়ার জন্য আমারা ভুমি অফিসে যাই BRS পর্চা দেখে বলে খাজনা নেবেনা নতুন করে নামজারি করতে হবে তার জন্য ৫টা নামজারি করতে ৬০ হাজার টাকা করে চায় নায়েবের নাম — [redacted]

পদ্মপুকুর ইউনিয়ন ভুমি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHEJTZP2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

বৈদ্যুতিক মিটার

মিটারের আবেদন করার পর অনেকদিন হয় গেছে কোনো খোঁজ খবর নেই তারপর একদিন অনলাইনে চেক করে দেখি প্রতিবেদন দেয়া আছে আমার 1টা মিটার আছে অথচ মিটার আমার বাবার নামে আর সেটা আমাদের প্রথম বাড়িতে এই বাড়ির জন্য আবেদন করেছি তো দেখিয়েছে আমার মিটার আছে। এরপর অফিসে গেলাম তারা বললো আবার আবেদন করতে।একটা আবেদন করতে নেই 100 টাকা একবার করেছি বাতিল করে দিয়ে বলে আবার আবেদন করতে।সরকারি ভাবে নির্দেশনা দেয়া আছে একটা মিটার নিতে 500 টাকা লাগবে আর এলাকায় বিদুৎ অফিসের যে দালাল আছে সে এনে দেবে 1500 টাকা দিতে হবে।সেইজন্য আবেদন করেছিলাম যে সরকারিভাবে আনবো কিন্তু বিদুৎ অফিসের মিথ্যাচার এর কারণে অধর্য হয়ে সেই দালালের দিয়ে পরে 1500 টাকা দিয়ে তাই নিয়ে আসলাম মিটার।

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHMXNZAC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট নবায়ন

অভিযোগের বিবরণ: সম্প্রতি একজন পরিচিত ব্যক্তি পাসপোর্ট করার জন্য আমার সহযোগিতা চান। তিনি তুলনামূলকভাবে অশিক্ষিত হওয়ায় অনলাইনে আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র বোঝা, আবেদন ফি/ব্যাংকের টাকা পরিশোধসহ বিভিন্ন প্রক্রিয়ায় আমি তাকে সহযোগিতা করি। পাসপোর্টের আবেদন করার জন্য আমরা পাসপোর্ট অফিসের আশপাশের একটি কম্পিউটার/অনলাইন সেবার দোকানে যাই। সেখানে আবেদন করার সময় আমার পর্যবেক্ষণে মনে হয়েছে, ওই দোকানের লোকজন পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। আবেদনপত্রে নামের বানান, ইংরেজি নামের বানান, কাগজপত্রের কোনো তথ্য বা অন্যান্য ছোটখাটো বিষয়কে পরবর্তীতে সমস্যা হিসেবে দেখানো হতে পারে—এমন তথ্য তারা আগে থেকেই সংশ্লিষ্টদের জানিয়ে রাখে বলে আমার কাছে প্রতীয়মান হয়।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJM2P5JJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১২.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

কারখানার জন্য ট্রেড লাইসেন্স যাকে বলে হোসিয়ারি ব্যাবসার লাইসেন্স সরকারি ফি লাগে ৩৪০০ থেকে ৩৫০০টাকা কিন্তু আমার কাছে ২০হাজার টাকা চেয়েছে অনেক জোড়াজোরি করে ১২ হাজারে করিয়েছি।

গাজিপুর চৌরাস্তা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2PQXJF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

বাইক রেজিস্ট্রেশন

সরকারি মূল ফিসের চেয়ে 3 হাজার টাকা বেশি দাবি করেছে যেইদিন আমি বাইকের নাম ট্রান্সফার করার জন্য গিয়েছি এটা না দিলে মূল ম্যাজিস্ট্রেটের সাইন ই পাওয়া যায়না ও সে পর্যন্ত পৌঁছানোই যায়না।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK94FWR5
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳২.৫০ লাখ

পণ্যের ভুল বিবরণ: মিস ডিক্লেয়ার।

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অফিস থেকে এইসবের কিছু কাজ হয়। যেখানে আপনি পণ্যের পরিবর্তন ঘটিয়ে মোটা অংকের লেনদেন চলে। বার্মা থেকে যেই শুটকি আসে ওখানে এক মাছ দিয়ে আরেক মাছের পণ্য আনা নেয়া চলে। অথচ ভিন্ন রেইট। এভাবে এরা বিপুল পরিমাণে সরকারি রাজস্ব নষ্ট করে নিজের পকেট ভারী করে। এইসবের সুষ্ঠু তদন্ত করা হোক।

চট্টগ্রাম শহর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT3ZQU8P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Agriculture related paper work

I am a bangladeshi US citizen, I try to set a agricultural base industry in Bangladesh. Unfortunately from. Ministry of agriculture, খামার bari to city council every table they need extra money excluding fee. Finally I say good bye Bangladesh.

Comilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTYKCFLA
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০০

যদি সেবা দিতে আসে তা হবে তাকে ২০০ টাকা দিতে হবে

যদি কোন না রোগীকে সেবা দিতে আসে তাহলে তাকে ২০০ টাকা দিতে হবে তা না হলে সে সেবা দিবে না

পাংশা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPF2BKN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Chief Controller Office of Import and Export

My company is providing server maintenance CC&I office. And for the day we start The controller — demanded taka 4 lacs as bribe, I already paid 1 lac taka, rest of the amount is still pending.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKV5TBAG
মন্তব্য