সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৬ হাজার

গ্রামের জমির রেকর্ড করার কাজ

ঘটনাটা আজ থেকে ৩-৪ বছর আগের, আমার গ্রামে একটা জমি বিক্রি করার ছিল শুধু ৮ শতাংশ জমি, দামও অনেক কম ছিল, আমার বাবা নামের রেকর্ড করতে হত, বিক্রি করার জন্য। যদিও আমি ঘুষ দিতে একদমই রাজি ছিলাম না, কিন্তু আমার কাছে আর উপায় ছিল না, তাই বাধ্য হয়ে । পটুয়াখালী সদর ভূমি অফিসের তোহিলদার সাহেবের কাছে আমার এক মামা নিয়ে যায় কারণ মামার সকল জমির রেকর্ড এই তোশিলদার কি করেছেন, আমি যতটুকু জানি তার সকল জমির রেকর্ডে সে ঘুষ নিয়েছেন, আমি সকল কাগজ ডিটেলস দেখানোর পরে সে আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করে (আমার যতটুকু মনে পড়ছে) পরে মামা বলল জমি খুব কম অনেক অনুরোধ করার পরে উনি সর্বশেষ ১৬০০০ টাকায় রাজি হই, প্রথমবারের টাকা উনি হাতে নেয় সেজন্য সেটার প্রমাণ নাই। শেষবার বাকিটা ওনার বিকাশ নম্বরে আমি বিকাশে পাঠাই।

পটুয়াখালী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRFYTYFZ
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০০ লাখ

ক্যাথল্যাবে মালামাল সাপলাই

ময়মনসিংহ সদর হাসপাতালের কার্ডিয়াক ক্যাথলাবে মালামাল সাপ্লাই দেওয়ার জন্য কার্ডিয়াক বিভাগের ডক্টর আমার কাছে নগদ অর্থ দাবি করেন। উনার বক্তব্য উনাকে টাকা পরিশোধ না করলে উনি মালামাল সাপ্লাই করার পারমিশন দেবেন না এবং হসপিটালের ঢোকার পারমিশন দেবে না।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY6X7LKY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

Passport Police Verification

পুলিশ সরাসরি পাস্পোর্ট ভেরিফিকেশন করতে চা নাস্তার বিল চেয়েছে। ভাবখানা এমন যেন টাকা না দিলে এই কাজ হয় না। ৫০০ টাকা চেয়েছিল, রীতিমত নেগোসিয়েশন করে ৪০০ দিয়েছি।

Rajshahi, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJM4PHQ5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৪.০০ লাখ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সহকারী প্রকৌশলী,নিয়োগের ক্ষেত্রে ঘুষ

নাম -—,,পিতা -—, জেলা -সাতক্ষীরা, তারা ২৪০০০০০ ঘুষ দিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহকারী ভিসি আমার সাথে যোগাযোগ করে চাকরি নিচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা দেখুন.

গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5EN594
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.৬ হাজার

টিএ ডিএ বিল

এফসি অফিসে যেকোনো টি এডি এ নিতে গেলে বিলের যে টাকা আসে তার ২০ শতাংশ ঘুষ দিতে হয় না দিলে বিল বছরের পর বছর ঝুলে থাকে, নিয়ম অনুযায়ী চলতে থাকে কখনোই পাওয়া যায় না।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BREKRZAG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

ভূমি নামজারি

আমি লক্ষীপুর জেলার সদর উপজেলার ভবানীগন্জ ইউনিয়ন ভূমি অফিসের তশিলদার — — খতিয়ানে নামজারি নথি গ্রহণ করার জন্য 2500 টাকা দাবি করে। না হলে গ্রহণ করবে না। পরে 1000 বাধ্য হয়ে দিতে হয়। তারপরেও সে — খতিয়ানে 12 শতাংশ জমি থাকার কথা কিন্তু সে অনলাইনে 6 শতাংশ জমি আপডেট করে বাকিটা সে রেখে দেয় যাহাতে নামজারি শুনানির দিন গ্রাহক ঝামেলায় পড়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যে সবচাইতে দুর্নীতিবাজ ঘুষখোর ভূমি অফিসার — ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বর্তমান দায়িত্বে আছে সে ঘুষ ছাড়া সে একটি কাজও করে না।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTXSN4ZE
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৮০ লাখ

দলিল রেজিষ্ট্রেশন সময় বাড়তি অর্থ দাবি

প্রতি কাঠা রেজিষ্ট্রেশন জন্য তাকে আলাদা করে ৫০০০ টাকা দিতে হবে, নয়তো দানপত্র দলিল করবেনা। বড়ই বিড়ম্বনা বয়ে বেড়াচ্ছি

গাজীপুর সদর সাব রেজিষ্ট্রেশন অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKKD3Z7L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্টে পুলিশ ভেরিফাই

পাসপোর্ট পুলিশ ভেরিফাই করতে ফোন দেয় লালমাই থানার এএসআই —। গেলে বলে ২৫০০ টাকা দিতে-পরে ১৫০০ টাকা দি।

কুমিল্লা জেলার লালমাই থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7FPVLW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

ডাইভিং লাইসেন

এমনি দালাল ছাড়া ডাইভিং পরীক্ষা দেয় তখন আমি পরীক্ষায় পাশ করি নাই আর যদি যখনই ঘুষ দিচ্ছি তখনই আমি পরীক্ষায় পাশ করছি।

মানিকগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4PZ8GG
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

বাথ সার্টিফিকেট

ছেলের বাথ সার্টিফিকেট করতে গিয়ে জানলাম, বাবা মা এর ও সার্টিফিকেট লাগবে 4000 টাকা লাগবে। সেই মোতাবেক 3000টাকায রোফা হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXY5HLB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

মিউটেশন

এদের মত খারাপ লোক আর দুনিয়াতে হতে পারে না। মিউটেশন করতে গেলেই ১০০০। এক এক জন দুর্নীতি গ্রস্থ কর্মচারী এই হারাম টাকা দিয়ে শহরে ১০০ কোটি টাকার সম্পদ গড়ে ফেলেছে

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH5X27VK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

খাজনা

ভূমির অনলাইনে এখন সকল কার্যক্রম হয়, তো আমি অনলাইনে সাবমিট করেছি কিন্তু তারা পেনেল থেকে রিজেক্ট করে দেয় তো আমি সমস্যা জনার জন্য গিয়ে ছিলাম, আমাকে বলে আমার ডকুমেন্ট ঠিক নেই, পরে এক লোক বলে আপনি ১০০০টাকা দিন আমি অনলাইন এপ্রুভ করে দিচ্ছি। আমি দেই নি, আমাকে বলছে যে টাকা না দিলে আমি যতই Landtaxbd তে রেজিস্ট্রার করে আমার তথ্য সাবমিট করি তারা হোল্ডিং আপডেট করবে না

খিলগাঁও, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKFES82Y
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.২০ লাখ

আদালত কতৃক ১৪৫ মামলার জমির বর্তমান অবস্থা জানার বিষয়ে

পুর্বগুজরা ইউনিয়ন ভুমি অফিস হতে ফোন করে অফিসে ডেকে আনা হয়, এবং বলা হয় আপনি বাদী জায়গাটি আপনার দখলে দেখিয়ে আদালতে রিপোর্ট প্রেরণ করা হবে, তার জন্য টাকা দিতে হবে ১২০০০০ টাকা। আমি টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তারা আমার খালি জায়গাটি বিবাদীর দখলে দেখিয়ে রিপোর্ট প্রদান করে। আমি রাউজানের এসি ল্যান্ড, ইউনিয়ন ভুমি কর্মকর্তা কারও কাছে খালি জায়গা কিভাবে বিবাদীর দখল দেখানো হলো এর কোন সদুত্তর খুজে পাইনি। পরবর্তীতে একজন পরিচিত কর্মচারীর সাথে গোপনে কথা বলে জানতে পারি ১৫০০০০ টাকার বিনিময়ে রিপোর্ট বিবাদীর পক্ষে লিখে দেয়। পরবর্তীতে আমি নারাজি রিপোর্ট করি আদালতে। আদালত আবার রিপোর্ট প্রদানের কথা বলা হলেও অদ্যাবধি এসিল্যান্ড অফিস এটা নিয়ে কোন উদ্যোগ নেয়নি।

রাউজান, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTXE9XG8
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.১ হাজার

লাইসেন্স

আমি মোটরবাইক লাইসেন্স নিজে দুই বার করতে পারিনি তৃতীয় বার অফিস এর দালাল আমার কাছথেকে 9100 টাকা দাবি করে এবং আমাকে বলে টাকা না দিলে আপনার লাইসেন্স কখনও হবে না । তারপর আমার কাছে থেকে 9100 টাকা নিয়ে আমার কাজ করে দেই ।

রাজশাহি, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJH3L2CB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি উন্নয়ন কর

জমির বেকয়া টাকা এসেছিলো ৩০ হাজার টাকা কিন্তু ঐখানে এক কর্মচারী বললো আমাকে ১০ হাজার টাকা দিলে আপনার বেকয়াটা একটু কমাই দিবো।

হালিশহর এ ব্লক, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTX5ASJT
মন্তব্য