সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি

সব সরকারি অফিসের কর্মচারী বদলির একটা নীতিমালা অনুসরণ করলেও সরকারি মাধ্যমিকে কোনো নীতিমালা মানা হয় না। একজন শিক্ষককে বদলি নিতে হলে তাকে ২/৩ লক্ষ টাকা গুনতে হয়। এটা দিনের আলোর মতো ঝকঝকে ব্যাপার, সবাই জানে। ১০/১৫ বছর একই স্থানে চাকরি করছি। চোখের সামনে টাকার বিনিময়ে হাজার হাজার বদলি দেখলাম। দেখলাম অনেক আদর্শ শিক্ষক মন্ত্রণালয়ের আদর্শ কর্মকর্তার মাধ্যমে ভালো ভালো স্কুলগুলোতে পোস্টিং নিয়ে আদর্শের শিক্ষা দিচ্ছে। গড়ে তুলেছে আদর্শ প্রাইভেট, কোচিং সেন্টার। কারণ ওই শিক্ষকের আদর্শে বিনিয়োগ করা টাকা আদর্ষিক পথেই তুলতে হবে।

সব অঞ্চল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9AVYFP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিদ্যুৎ সংযোগ

ডিমান্ড নোট অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। কিন্তু যিনি সংযোগ হাতে কলমে দিবেন,তাকে এই টাকা বা দিলে তিনি সংযোগ প্রদান করতে আসতে চাচ্ছিলেন না। এদিকে জরুরি সংযোগ দরকার। তাই দিয়েছি।কিন্তু এই খরচ সরকার ইতোমধ্যে আমার কাছ থেকে নিয়েছে এবং সে এই টাকা পারেও। কিন্তু আমাদের তো উপায় নাই।

ঢাকা সিটি করপোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQZYMDE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট করার সময় আমার সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আমাকে অনেক হয়রানি করা হয়, সর্বশেষে বলে যে সার্ভার সমস্যা ফিংগার নেওয়া যাবে না,অনেক কথা বলার পরে ১০০০ টাকা দাবি করে পরবর্তীতে ১০০০ টাকা দিলে তখন ফিঙ্গার এবং পাসপোর্টের ফাইল জমা নেয়।

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYGCPEHS
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

হয়রানি

আমি ঢাকায় রাইড শেয়ার করতাম। গত ১৮/০৬/২০২৬ তারিখে আমি বাইক নিয়ে গাবতলি মাজার রোডে সিরাজ চুই গোস্ত এর সামনে গিয়ে দাড়াই। এক ট্রাফিক সার্জেন্ট আর — নামের এক কনস্টেবল সবার বাইকের কাগজ চেক করতে শুরু করে। আমার কাছে বাইকের কাগজ ও ড্রাইভিং লাইসেন্স দুটোই অনলাইন কপি ছিলো। সেই সার্জেন্ট বলে অনলাইন কপি দিয়ে কিছু হবে না। পাশে থেকে কনস্টেবল — বলে ২০০০ টাকা দে তা না হলে গাড়ি ডাম্পিং এ দিবো। আমি জানি এই ঘটনা টা অনেক সিলি মনে হচ্ছে, কিন্তু ছিনতাইকারীরা যেভাবে ফাকা স্থানে ছিনতাই করে সেদিন কনস্টেবল — আমার কাছে ওভাবেই টাকা নিয়ে নেয়। এই ঘটনার পরে আমি আর ২ দিন ঢাকাতে ছিলাম। বাইক রাইড ছেড়ে আমি গ্রামের বাসাতে চলে এসেছি।

মাজার রোড, গাবতলি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKHSWCJB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

দলিল/ভূমির কাগজপত্র যাচাই ও প্রত্যয়ন

আফতাবনগর ভূমি অফিসে কাগজপত্র যাচাই করার নামে ১,০০০ টাকা ঘুষ চেয়েছে। টাকা না দিলে ফাইলে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4W7L9R
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ট্যাক্স টোকেন

আমাকে বলা হয়েছিল ৫০০০ টাকার বিনিময়ে পাঁচ বছর ট্যাক্স টোকেন এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। অথচ সরকারি ব্যাংক জমা ১৫২৫ টাকা। বাকি টাকা তারা দালালের মাধ্যমে সেবাগ গ্রহীতার কাছ থেকে হাতিয়ে নেয়।

মিরপুর ১০, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2DDERY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে

আমার নাগরিকত্ব তে চেয়ারম্যানের সাইন ডেট তিন মাস পার হয়েছিল । আমার ওয়াইফের আইডি কার্ডের নাম আর কাবিন নামায় নাম আলাদা ছিল । কাবিনে খাতুন আর ভোটার আইডি কার্ডে — এর জন্য ।

গাইবান্ধা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNTPWXP9
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

সেবা টির নাম ,জমি নামজারি করা। ২২ শতাংশ জমি নাম জারি করতে আমার কাছে খরচ চাইছে বিশ হাজার টাকা। অথচ সরকারি খরচ ১১৭০ টাকা আমি সেটা প্রত্যাখান করে চলে আসছি। আমি কোন ঘুষ দিয়ে জমি নামজারি করাবো না আমি চাচ্ছি সরকার নির্ধারিত ১১৭০ টাকা দিয়ে নামজারি করতে।

সনমান্দি ইউনিয়ন, ওলিপুরা ভূমি অফিস। সোনারগাঁও , নারায়ণগঞ্, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK58BAXH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোটার নিবন্ধন

দ্বৈত নাগরিকত্ব থাকায় ভোটার লিস্টে নাম তোলার জন্য আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে টাকা দাবি করে। যেহেতু আঞ্চলিক অফিসে যাওয়া কাষ্টসাধ্য কাজ এজন্য দাবীকৃত অর্থ পরিশোধ করে ভোটার লিস্টে নাম দেখানো হয়েছে।

সুনামগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYL9HKMN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফায়ার লাইসেন্স

গার্মেন্ট ফেক্টরির ফায়ার লাইসেন্স করতে হবে। না করলে ব্যবসা করতে দিবে না । লাইসেন্স করতে গেলে বার হাজার ২৫০ টাকার জায়গায় ত্রিশ হাজার টাকা দিতে হবে।

সাভার, ঢাকা।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKXN8JU9
মন্তব্য