সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৬.০০ লাখ

এসি ল্যান্ড, কানোনগো ও তহসিলদার এর রিপোর্ট এবং নামজারি

অর্পিত সম্পত্তির রায় ও ডিকরি আদালত থেকে প্রাপ্ত হয়ে ডিসি মহোদযের নিকট অবমুক্তির জন্য আবেদন করলে ডিসি অফিস এসিল্যানড অফিস থেকে একটি রিপোর্ট এর জন্যে বললে, আমি এসিল্যানড অফিসে যোগাযোগ করি।জমির পরিমান বড় হবার কারণে উহার বাজার মূল্য ক্যালকুলেসন করে, আমার কাছে সর্বমোট ২৬,০০,০০০ টাকা এসিল্যানড অফিসের অফিস সহকারীর মাধ্যমে উক্ত টাকা ঘুষ দাবি করেন। আর এখন অন্যান্য জমি নামজারি করতে গেলে "খ" তফসিলভূকত জমি যা সরকার ইতিমধ্যে কোনরকম হযরাণী ছাড়া নামজারি করতে পারব বলে পরিপতর জারি করেছে। অথচ, সেই "খ" তফসিলভূকত জমির জন্য এসিল্যানড অফিস প্রতি শতাংশের জন্য 10,000 টাকা দাবি করছে। টাকা না দিলে ওই জমির জন্য আদালতে কেস করতে বলছে। আমি লুকিয়ে তার কিছু কথা ভিডিও ও করে রেখেছি। যদি চাওয়া হয়, আমি দিতে পারব।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKV4MPN9
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

কোম্পানির নামে নাম জারি এর জন্য ভূতাপেক্ষ অনুমতি

আমার কোম্পানির নামে কয়েকটা জমির নামজারীর অনুমতি আবেদন ডিসি অফিস থেকে নিয়ে রূপগঞ্জ ভূমি অফিসে জমা দিয়েছি, সেখান থেকে ভোলাবো ভূমি অফিসে পাঠালে তারা বিশ হাজার টাকা দাবি করে, প্রতি শতাংশে এক হাজার টাকা করে নূন্যতম দিতে হবে তাদেরকে, আমি এখনো টাকা দিইনি, তারা এখনো ফাইল ছারেনি, আমি হয়তো ১০ হাজার টাকা দিয়ে ফাইলটি ছাড়াবো বা নেগোসিউশনে যাব

ভোলাবো ভূমি অফিস, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7HS8UU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

Lged লাইসেন্স নবাযন

টাকা ছাড়া লাইসেন্স nobayon করতে চায় না. বিভিন্ন প্রকার harejment করে এটা লাগবে সেটা লাগবে . টাকা দেয়ার পর ও কাগজ এখনও হাতে পাইনি

Thakurgaon, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNMRR6C2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খতিয়ান উত্তোলন

জমির খতিয়ান তুলতে গেলে সরকারি খরচ বাদেও এক্সট্রা টাকা দিতে হয়েছে, ঘুষ ছাড়া কোন ভাবেই কাজ করে দেই নাই। বাদ্ধ হয়ে দিতে হয়েছে।

পাংশা, বাহাদুরপুর।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKM87FE3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

আমি রাউজানে একটা সরকারি স্কুলে শিক্ষক হিসেবে চাকরি করি। চাকরিতে প্রথম পে ফিক্সেশন করার সময়, হিসাব রক্ষন অফিস ফিক্সেশন না করে ফাইল আটকিয়ে রাখে। পে ফিক্সেশন করা এটা একটি বিনা ফি তে করা সরকারি কাজ। কিন্তু আমরা যারা জয়েন করেছি সবার থেকে ২০০০ টাকা করে ঘুষ নিয়েছে এই কাজের জন্য। আমাদের অফিসে এই যাবত যারাই জয়েন করেছে সবার কাছ থেকে এভাবে ঘুস নিয়েছে। আমরা আরো খোঁজ নিয়ে জানতে পেরেছি, শুধু আমাদের অফিস না, সম্পূর্ন রাউজানে যারাই সরকারি চাকরিতে জয়েন করেন, সবার কাছ থেকে হিসাব রক্ষন অফিস পে ফিক্সেশনের জন্য ঘুষ নেই।

রাউজান, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5R4QSW
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পল্লি বিদুৎ

বিদ্যুৎ এর লাইন নিতে হলে অফিসারদের দিতে হবে, তারা আসবে ও না, না হলে অনেক কিছু দেখবে, ত্রুটি না পাইলেও বলবে লাইন দেওয়া যাবে না।

বাগেরহাট, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHRB9UC4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট করার জন্য

পাসপোর্ট করতে গেলে নানান ঝামেলা থেকে বাচতে এমন করতে হয়। সেম ফাইল চ্যানেল ছাড়া জমা দিয়ে ভোগান্তিতে পরতে হয়েছে। কিন্তু চ্যানেলের মাধ্যমে দিলাম কোন সমস্যা নেই। কোন অতিরিক্ত চাইলো না।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKRCRR4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির খাজনা

অর্পিত সম্পত্তির খাজনা দিতে গেছি লাম।তার খাজনা যত টাকা তারচেয়ে বেশী ঘুষ দাবি করতেছে আমার কাছে।এখন আমি কি করবো

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3SUSW6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

আমি ৩ শতাংশের একটু বেশি ক্রয়কৃত জায়গার নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে তারা আমাকে চুক্তিতে ৭ হাজার টাকা দাবি করে। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT2CAR6S
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

দলিল নকল উত্তোলন

আমি দলিল নকল তুলতে ভূমি অফিসে গেলে (বিশেষ দ্রষ্টব্য: সাধারণ লোকজনের জন্য সেখানে যাওয়াটা অনেক কষ্টসাধ্য মনে হয়েছে, শুধু মৌরিরা ও দালালেরা যায়) অতিরিক্ত টাকা দাবি করলে আমি বলি, তত টাকাই দিব সে ক্ষেত্রে আমাকে টাকা রশিদ দিতে হবে কিন্তু তারা দিতে চায় না পরবর্তীতে আমি সেখানকার ভূমি অফিসের কর্মকর্তার সাথে কথা বলি এবং তার কথায় সন্তোষজনক কোন উত্তর পায়নি । পরে টাকা কমিয়ে কিছুটা কম টাকার মধ্যে হয় কিন্তু কাজটা করাতে আমাকে অনেক দেরি ও হয়রানি হতে হয় বেশ কয়েকদিন যেতে হয়। টাকা দিলে কাজটা সহজেই হত। পরবর্তীতে মনে হল টাকা দিলে এত হয়রানি হত না। আবার এটা ভেবেও শান্তি পাচ্ছিলাম যে আমি একটা অন্যায় কাজে সহযোগিতা করিনি। যদিও এরপরও কিছু অতিরিক্ত টাকা কিন্তু তা ১৮০০ এর মধ্যেই। যা হওয়ার কথা ছিল আরো কম

বগুড়া সদর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJQ6XHAC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

নাগরিক সনদ আনা নিয়ে

আমার আম্মাকে আমার ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদে রাজনগর মৌলভীবাজার পাটাই একটা অবিবাহিত সনদ ও নাগরিক সনদ আনার জন্য। তখন ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান,সচিব এবং কম্পিউটার অপারেটর মিলে আমার মাকে কয়েকদফায় বাড়ি আনা নেওয়া করে এই সনদ বাবদ ১০০০ টাকা দাবি করেন।আমাদের প্রয়োজন থাকার কারনে আমার আম্মা দিতে বাধ্য থাকেন

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYYXGJA5
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

পেনশানের টাকা আদায় করার জন্য সাইন নেয়া

আমার বাবার পেনশানের টাকা পাওয়ার জন্য শিক্ষা অফিসে গিয়ে সাইন করে ok করার কন্য গেছিলাম ওরা বাথরুমে নিয়ে গিয়ে ৩০০০ tk খাইছে তারপর অফিসে এসে সাইন করে দিয়ে দিয়েছে.....

নীলক্ষেত, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKYMJ3LG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

জরুরি বিভাগে ভর্তির জন্য

আমি আমার বাবাকে নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে আসি। পরে দেখি ওখানে অনেক লম্বা লাইন। পরে ওখানের একজন কর্মচারী যিনি ওখানে কর্মরত ছিলেন তিনি লাইন সঠিকভাবে পরিচালনা না করে ওখানেই দাড়িয়ে মানুষের কাছে টাকা চাচ্ছিলেন। ৪০০ টাকা দিলেই সবার আগে লাইন। উনি ষ্টাফ হওয়ার সুবিদার্থে কাউন্টারে গিয়ে ভর্তির প্রসেস করে দেয়। তাই আমও আমার বাবার প্রচন্ড বেথা দেখে সয্য না করতে পেরে বাধ্য হয়েই টাকা দিয়ে ভর্তি করাই।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDUUT47
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৬.০ হাজার

ভ্যাট রিটার্ন জমা এবং চিঠি গ্রহন

বিগত ৮-১০ বছর ধরে, শ্যামপুর সার্কেল অফিসে ভ্যাট রিটার্ন জমা এবং প্রয়োজনিয় চিঠি দিতে গেলে নগদ টাকা ছাড়া গ্রহন করতে অস্বীকৃতি জানায়। এভাবে গত কয়েক বছরে প্রায় ৬-৭ লক্ষ ঘুষ দিতে হয়েছে।

শ্যামপুর সার্কেল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKN5BYFR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্টে সংশোধন

পিতার নাম ভুল ছিলো। সংশোধন ফী জমা দেওয়ার পরও টাকা দাবি করে। ২ হাজার টাকা না দিলে ওরা ফাইল নিবেনা। খারাপ ব্যবহার করেছে। তারপর ২ হাজার টাকা পরিশোধ করি।

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2Q36YT
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ইমার্জেন্সি বিভাগ

আমার বাবা এক্সিডেন্ট করলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইমার্হেন্সি-তে নিয়ে গেলে সেখানকার বয় আমাকে বেশকিছু দৈর্ঘের ব্যান্ডেজ এর কথা বলে এবং জানায় যে, তাদের কাছে সেই ব্যান্ডেজ নেই৷ আমি পাশে থাকা ফার্মেসি-গুলোতে গিয়ে খুঁজেও সেইগুলো পাই নাই৷ এরপর না পাওয়ার বি্‌য়টি ফিরে এসে জানালে বলে যে- 'চা-পানির কিছু পয়সা দিয়েন ম্যানেজ করে দিচ্ছি।' পকেট থেকে ২০০টাকা বের করে দিলাম, আর সব কাজ হয়ে গেলো। পরিস্থিতি এমন ছিলো যে, ঘুষ দাবীকৃত ব্যক্তির নাম ও পরিচয় যাচাই করার মতো সময় ও সুযোগ ছিলো না৷ তবে, দেখলাম যে, ইমার্জেন্সি-তে আসা সকল ব্যক্তির কাছ থেকেই কম-বেশী টাকা নিচ্ছে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAG5GMS
মন্তব্য