সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৮৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা ও খারিজ এবং সংশোধনি

খতিয়ান সংশোধনের জন্য আবেদন করলে উপজেলা ভূমি অফিসে ১০ হাজার টাকা দিতে হবে না হলে ফাইল হারিয়ে যাবে অথবা মাসের পর মাস বছরের পর বছর সময় পরও কোন অগ্রগতি দেখা যাবে না শুধু তারিখের পর তারিখ আর কিছুই না কাজের বেলা টাকা টাকা টাকা ছাড়া কোন কাজ নাই নাম জারি করতে গেলেও প্রতি ফাইলে দুই হাজার টাকা খাজনা কাটতে গেলে টাকা না দিলে ৫০ বছরের খাজনা টাকা দিলে দুই চার বছরের খাজনা এই হল অবস্থা

তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY7TBBNK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলন

আমাদের ভূমি পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা। কিন্তু সেই টাকা উত্তোলনের জন্য একজন সার্ভেয়ার ৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৫০ হাজার টাকা দাবি করেন। আমি ওই টাকা দিতে না পারায় এখনো আমার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলন করতে পারিনি।

Patuakhali, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRKLKM8M
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ

সাধারণ ফোর্সের টিয়ে ডিএ বিল। পাঁচ কিলোমিটার থেকে ৮ কিলোমিটার এর বাহিরে এটা সাধারণত দেয়া হয় ইউনিট থেকে। কিন্তু সংযুক্ত বা বিভিন্ন সিস্টেমে পোস্টিং দিয়ে বান্দরবান সহ বিভিন্ন জেলায় এটি এবেলের টাকা দেয় না। হেডকোয়ার্টর সে প্রধানরা সব বাহিনীতে ফ্রেসমানি থাকলেও সাধারণ ফোরসের ফ্রেশ মানি চায়না কারণ তাহলে বিয়ে দিয়ে টাকা চুরি করতে পারবে না ফ্রেসমানিটাকা সরাসরি একাউন্টে আসবে

পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQ66HPZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Registration

শ্রীপুর উপজেলার একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের নাম বা কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিষয়টি তুলে ধরা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, নবম শ্রেণির রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি না থাকলেও প্রথমে ৫০০, পরে ১,০০০ টাকা দাবি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। আরও অভিযোগ, কিছু শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমোদনের জন্য প্রতিটি বিষয়ে ১,০০০ টাকা করে নেওয়া হয়। এছাড়া শোনা যাচ্ছে, বিদ্যালয়ের উন্নয়নে ২৫ লাখ টাকা বরাদ্দ হলেও প্রায় ৫ লাখ টাকার কাজ হয়েছে এবং বাকি ২০ লাখ টাকার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না।

Gazipur, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKEUZW79
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫০০

ড্রাইভিং লাইসেন্স

আমি যখন ২০১৮ সালে প্রথম লাইসেন্স নিতে যাই, তখন কার্ড ডেলিভারির সময় আমার কাছে ৫০০ টাকা এক্সট্রা দাবি করা হয়। আমি ছাত্র বলার পরেও তারা এ দাবি করতে থাকে। তখন আমি দিতে অস্বীকৃতি জানানোর পর অবশেষে তারা মনক্ষুন্ন হলেও কার্ড দিয়ে দেয়।

Satkhira Sadar, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHZ63WUD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সরকারি চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন (SB)

পুলিশ ভেরিফিকেশন এর জন্য দশ হাজার টাকা দাবি এবং প্রত্যেকের কাছ থেকেই অন্তত 4-5 হাজার টাকা নেয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর বেশিরভাগ বেকার।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK43U47U
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৪.০ হাজার

সময় মত ডাক্তার পাওয়া যায় না। অথচ প্রাইভেট মেডিকেলে ডাক্তার ঠিকই হাজির থাকে

ডাক্তাররা সরকারি মেডিকেলে সেবা না দিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে সেবা দেয়। প্রাইভেট হাসপাতালে যে টেস্ট দেয় সেই টেস্টের পরিমাণটা উল্লেখ করলাম

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRRYEXYK
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

চাকরীতে যোগদান এর পর বেতন চালু করা

চাকরীতে যোগদান এর পর বেতন চালু করতে ২০০০টাকা দাবী করে।অন্যথায় অর্থ বছর শেষ হয়ে গেলে বেতন না পাওয়ার ভয়ভীতি দেখানো হয়। ২০০০টাকা পরিশোধ করে বেতন চালু করি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJYAUXD
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২৭.০০ লাখ

Audited & AcceptedTax File Reopened for Re Audit

আমি যে ট্যাক্স সার্কেল অফিসের আন্ডারে,তারা আমার পুরানো ফাইল অপেন করে নতুন ভাবে হিসাব করে অনেক টাকা ট্যাক্স হবে বলে জানায়। কিন্তু ৩০ লাখ টাকা দিলে তারা সেটা ম্যানেজ করবে বলে। আমি তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২৭ লাখ টাকা দেয়ার পরে তারা ফাইল ছেড়ে দেয়।

Narayanganj, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTXUUZL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police clearance

When I applied for a police clearance certificate to pursue higher studies abroad, I received a call a few days later from a police officer instructing me to report to the station with my documents. Upon arrival, he asked about my family and background before shifting the conversation. He told me, "If you're willing to go abroad, you’ve already spent a lot of time and money, and you know everything has a cost." Recognizing what he was implying, I replied, "Yes, I know what you're talking about, just say what you want." He demanded 5,000. After some bargaining, I ended up paying 2,000. This entire situation was deeply unsettling, especially since it was my first time stepping inside to talk

Barishal, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRMNC6B9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আমি আমার জমির নামজারি করতে গিয়েছিলাম। উনি অফিসের এক কর্মকর্তা বলল উনাকে ৫০০০ টাকা দিলে নামজারি হবে না হয় নামজারি বাতিল করে দেবে।

পাকশিমুইল, সরাইল, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTAPHXUG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৭.০ হাজার

মিউটেশন

মিউটেশন এর জন্য আবেদন করেছি,৫৭০ টাকা দিয়ে। জমা দেয়ার ১৫/১৬ দিন পর অবস্থান জানতে গেলাম।অনলাইনে সেই যে ৩৩.৩৩% দেখায়,আর বাড়ে না,তাই গেলাম। বল্লো টাকা ছাড়া ফাইল নড়বে না। বললাম এসিল্যান্ড এর সাথে কথা বলবো।সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কিছু কমিয়ে দিতেই হলো।

মিরপুর ১৩ ভূমি অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8Q7N3G
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

প্রাথমিক শিক্ষক বদলি

ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলীর জন্য কমিটি করা হয়েছে। সেখানে দুইজন বিদ্যোৎসাহী সদস্য (সাদ্দাম ও তালহা) সকল শিক্ষক দের কাছে ২-৩ লাখ টাকা করে ঘুষ দাবি করছে।

নান্দাইল, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYDQDGFL
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লালমনিরহাট

এটা ঘুষ না শিক্ষাক দের বরাদ্দ থেকে টাকা কেটে রাখে প্রতি মিটিং প্রতি ৩০০ টা গড় শিক্ষক অনুযায়ী

লালমনিরহাট সদর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNYKX3RE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

হারিয়ে যাওয়া ফোন উদ্ধার প্রসংগে

আপনার হারিয়ে যাওয়া ফোনটির সন্ধান পেয়েছি, নিদিষ্ট কোন যায়গায় ফোন টি আছে তা জানার জন্য আইটি সেক্ট্ররের লোককে ৩০০০ টাকা দিতে হবে। আপনি বললে আমি কাজ শুরু করবো। ফলাফল: সে যেই বেচারার ফোন থানায় এনেছিল সেটি আমার ছিল না৷ কারন যার ফোন সে সব প্রমান নিয়ে থানায় গিয়েছিল এবং সাথে তার এক পুলিশ বন্ধু কেউ নিয়ে গিয়েছিল। না পেলাম আমার ফোন না টাকা। টাকা চেওয়ায় সে বলেছে টাকা কি উনি খেয়েছে নাকি!! উনি তো আরেক জনকে দিয়ে ইনফরমেশন বের করিয়েছে, তাই পুরো টাকা তাকে দিয়ে দিতে হইছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTUFEK4F
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি সংশোধন

২০ বছর যাবৎ খাজনা পরিশোধ করা হয়েছে৷ অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে দেখা যায় একই খতিয়ান অন্যজনের নামে লিপিবদ্ধ হয়ে গেছে৷ নামজারী খতিয়ান সংশোধনের জন্য এ পর্যন্ত ২ বছর সময় ঘুরাঘুরি করেও কাজের সমাধান পেলাম না৷ এসি ল্যান্ড ২ জন পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু কাজ হয় না৷ ভুল অফিসের, এখন ভুগছি জনগন৷

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTFYFHFJ
মন্তব্য