সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পরিবেশ অধিদপ্তর লাইসেন্স নবায়ন

আমাদের ১০০% এক্সপোর্ট ফ্যাক্টরি পরিবেশ অধিদপ্তর লাইসেন্স সাথে জেনারেটর লাইসেন্স নবায়ন বাবদ ১০০০০০ টাকা দাবি করেছে, হতভম্ব আমি অফিসে জানালে কি করা হবে এখনো জানায়নি, কোম্পানির ব্যবসার অবস্থা ভালো না

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির ভেরিফিকেশন

সরকারি চাকরির যোদানের আগে পুলিশ ভেরিফিকেশন হয়, সেইটির জন্য বাসায় আসে পুলিশের SI, সব কাগজ দেওয়ার পর। যাওয়ার সময় বলল কিছু দিবে না? শুরুতে ১০০০ টাকা দেওয়া বলে ধুর এইটা হয় নাকি আরও ২০০ দেন

লালমনিরহাট, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

জন্ম নিবন্ধন এর নাম সংশোধন

আমার জন্মনিবন্ধন এ বাবার নাম ভুল ছিলো। বাবার নাম: মো আব্দুর রশিদ সংশোধিত নাম: — এই শুধু দীর্ঘ ই কার এর জন্য আমার কাছে মোট ১৫০০০ টাকা দফায় দফায় দাবি করা হয়, পরবর্তীতে আমি অনুনয় বিনয় করে ৭০০০ এ কাজটি করিয়ে ছিলাম

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

লাইসেন্স নবায়ন

প্রতিবছরের মত এবারও ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন করতে যাওয়ার পর কুমিল্লা সদর ফায়ার সার্ভিস অফিসে নতুন ইন্সপেক্টর লাইসেন্স নবায়ন করতে ২০,০০০ হাজার টাকা দাবী করছে, যেখানে নবায়ন সরকারি ফি ১১৫০০ টাকা।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Directorate General of Drug Administration

While trying to get approval, for a medicine I felt pressure to give an unofficial payment so that the approval could move faster. Even though I met all the rules I was told that I needed to pay an unofficial fee of BDT 5,00,000 (Five Lakh) to obtain the medicine approval. Because I had to finish the approval I felt forced to make that payment. This payment was not part of any government fee or regulatory charge. It was paid only to help obtain the medicine approval.

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

জমি রেকর্ড

জমির সকল কাগজ হালনাগাদ থাকার পরে ১০ হাজার টাকা ঘুস দাবি করে। আমি প্রথমে কোনো টাকা দিতে রাজি হয়নি৷ পরে ৫ হাজার টাকা দিতে মনে মনে ইচ্ছা জ্ঞাপন করি। কিন্তু শেষে অনুরোধ করে ২৫০০ টাকা ঘুস দেই।

গোপালগঞ্জ সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬.০ হাজার

পেনশন এর টাকা প্রাপ্তি

আমার পেনশনের টাকা উত্তোলনের সময় ২০২৪ বা ২৫ সালে। মজার ব্যাপার হলো আমার টাকাটা পাওয়ার পরে অফিসের একজন একটা রেজিস্টার আগায় দিল এবং বলল যে আপনার কাছ থেকেও ঘুষ চেয়েছে কিনা বা নিয়েছে কিনা তা লিখুন। আমি লিখলাম কেউচাইনি বা নেয় নাই।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করতে গিয়ে হয়রানি

দালাল ছাড়া নিজে নিজে পাসপোর্ট করতে চাচ্ছিলাম, সেই উদ্দেশ্যে কম্পিউটারের দুকান থেকে আবেদন করে নিজেই ফাইল জমা দিতে গিয়েছি। ওখানে ফাইল চেক দেয় উনি বলে প্রাইভেট সার্ভিস দিছেন কাজ করেন এইটার নথি বা কার্ড দেখান আর দেখাইতে পারি নাই তাই রিজেক্ট করে দিছে। তার পর টাংগাইলের পাসপোর্ট অফিসের আসে পাশের কম্পিউটারের দুকানের লোকদের সাথে আলাপ করলাম বলে ৩ হাজার লাগবে,আরেকজন বললো ২৫০০ ইত্যাদি তার পর যেই দোকান থেকে আবেদন করেছিলাম উনার কাছে গেলাম পরে ২ হাজারে রাজি হইলাম Then QR code WhatsApp e কাকে যেনো পাঠাইলো, ওখানে গেলাম পেশা কিছুই জিজ্ঞেস করলো না। পাসপোর্ট অফিসের উনারা সরাসরি টাকা ভুলেও টাকা নেয় না কম্পিউটারের দোকানের সাথে লিংক থাকে। পুলিশ নিলো ৫০০ কিসের বলে verification লাগে🤣 ৫৭৫০ টাকার ওখানে ৯ হাজার লাগলো

টাংহাইল পাসপোর্ট অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬০.০ হাজার

চলমান বিডিএস জরিপে দাবি

আমাদের নাম একটি জমির সিএস, এসএ, আরএস, সিটি , নামজারী পর্চা ও আপডেট খাজনা এবং সরোজমিনে দখল থাকা স্বত্বেও দেখাচ্ছে সর্বশেষ জরিপের কাগজের দাগের সাথে ম্যাপের দাগের মিল নাই এমন পরিস্থিতিতে বিডিএস পর্চা নিতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে না হলে তারা পর্চা দিবেন।

পূর্বাচল নতুন শহর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ভোটার আইডি নাম সংশোধন

ভোটার আইডির নাম সংশোধন করার জন্য আমার কাছে টাকা চাওয়া হয়েছে

সিরাজগঞ্জ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০০ কোটি

উন্নয়নের নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড খালি

অযাচিত অপরিকল্পিত উন্নয়নের নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড খালি করে শিক্ষার্থিদের শিক্ষার পরিবেশ নষ্ট ও শিক্ষক কর্মকর্তাদের বেতন বকেয়া, কম বেতন ইত্যাদি সমস্যা জিইয়ে রাখা দেখতেছি। কিছুই করার নাই আমার। বিল আসে বিল পরিশোধ করি, এই দেখি ফান্ডে টাকা আছে এই দেখি আরেকটা উন্নয়ন বাজেট বেতন দেয়ার টাকা থাকে না। নতুন অবকাঠামো তৈরীর পরই তা ভেঙ্গে আরেকটা। বকেয়া বেতন যেখানে পাওয়া দুষ্কর সেখানে নতুন বেতন স্কেল দাবি নিয়ে চাকুরী করছি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৮০.০ হাজার

ভ্যাটের জরিমানা

কয়েকটি প্রতিষ্ঠানের ভ্যাটের জরিমানা হওয়ায় তা সেটেলমেন্টর জন্য পার্সোনালি ভয়ভীতি দেখিয়ে নেওয়া হয় প্রায় সবমিলিয়ে 1 লাখের মতো। অথচ কোষাগারে 1 টাকাও জমা হয়নি।

সাতক্ষীরা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০.০ হাজার

আমদানি পন্য খালাস

চায়না থেকে আমি কিছু পণ্য নিয়ে আসি এবং আমার পণ্যগুলোর বৈদেশিক ডাক কাস্টমস অফিসার আটক করে এবং আমাকে ফোন দিয়ে কিছু ঘুষ দাবি করে, পরে আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তারা আমার নামে চিঠি পাঠায় এবং উপস্থিত হতে বলে আমি তখন অফিসে গিয়ে উপস্থিত হই, এবং ছয় মাস যাবৎ আমাকে ঘোরানোর পর শেষমেষ আমাকে বলে যে কিছু টাকা দিলে এটা ছেড়ে দেয়া হবে এবং আমার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয় এবং সেটা আমি পরিশোধ করতে বাধ্য হই।এবং এটা তারা নেয় যেটা তারা নিজের পকেটে ঢুকায়, আর ৬ মাস যাবত আমাকে ঘুরানোর ফলে আমার প্রোডাক্ট পোস্ট অফিসে পড়ে থাকার কারণে একটা আলাদা চার্জ আসে সেটার খরচ হয় চল্লিশ হাজার, শুধুমাত্র এ ১০ হাজার টাকা ঘুষের জন্য আরও আমার ৪০ হাজার টাকা খরচ হয় মোট ৫০ হাজার টাকার একটা ক্ষতি আমার হয়েছে।

বৈদেশিক ডাক, General Post Office ঢাকা ১০০০, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য