সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি কর অফিস ৳২.০০ লাখ

আমাকে একটা ফাইলের অডিট মামলা দিয়েছে

সাভার আয়কর অফিসে একজন কর্মকর্তা আমার থেকে ১৫ লক্ষ টাকা দাবি করেছে , বলেছে ১৫ লক্ষ টাকা দিলে আমার ফাইলে ট্যাক্স হবে ৫ হাজার টাকা, আর যদি তাকে ১৫ লক্ষ না দেই তাহলে ফাইলে ট্যাক্স হবে ৮০ লক্ষ টাকা

সাভার, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

সরকারি চাকরি জীবীদের এডভান্স ইনক্রিমেন্ট যোগ করা

সরকারি চাকরির এডভান্স ইনক্রিমেন্ট আই বাস প্লাস প্লাস এ যোগ করার জন্য আমাকে টাকা দিতে বাধ্য করেছে

হবিগঞ্জ, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

রোলার সরবরাহের প্রত্যয়নপত্র

রোডস এন্ড হাইওয়ে ঠিকাদারি লাইসেন্স করার জন্য অন্যান্য ডকুমেন্টসের সাথে রোলার সরবরাহের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হয়, সেটি সংগ্রহ করতে হয় টাংগাইল পৌরসভা কার্যালয় থেকে। এই কাগজটি ইস্যু করে টাংগাইল পৌরসভার উপসহকারী প্রকৌশলী(যান্ত্রিক), —। গতকাল সরকার নির্ধারিত অফিস টাইমে ওনাকে অফিসে পাওয়া যায়নি আজকে ও যোগাযোগ করা হলে তিনি লাঞ্চ টাইমের কথা বলে প্রায় ৩ ঘন্টা পর এসে উক্ত প্রত্যয়ন পত্রের জন্য সরসরি ১৫০০ টাকা দাবী করেন, উত্তরে আমি বলি মানি রিসিট দেন টাকা দিচ্ছি। উনি পরবর্তীতে টাংগাইল জেলা বিএনপির অনেক রাজনৈতিক নেতার নাম বলেন সবাই নাকি উনার কাছ থেকে টাকা দিয়েই প্রত্যয়ন পত্রটি সংগ্রহ করেছেন এটাই নিয়ম। সকল ঠিকাদারকেও ১৫০০ টাকা দিয়েই প্রত্যয়ন পত্রটি সংগ্রহ করতে হয়। সরসরি দূর্নীতি গ্রস্থ।

টাংগাইল, টাংগাইল পৌরসভা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

লাইসেন্সে

টোটাল ৮০০০ টাকার বিনিময়ে বাইকের ড্রাইভিং লাইসেন্সে পাই। পুরাটাই একটা গ্রুপ, আগে ২ বার ভাইভা ফেল করে দিছিল। টাকা দেয়ার পর পাশ।

Khulna, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা

সরাসরি একটা ভুয়া বিল তৈরী করে আামকে ফাঁদে ফেলা হয়েছে। পরবর্তীতে ১০,০০০/- টাকা দিয়ে দাখিলা নিতে হয়েছে। দাখিলাতে শুধু ১৩০০ টাকা দেখিয়েছে।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরদ্দি ভূমি অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport করা

পাসপোর্ট অফিসের সামনেই কতগুলো কম্পিউটার টাইপিং দোকান আছে তারা ফিক্সড ১৫০০ টাকা দাবি করে। বলে আমাদের ২০০ টাকা থাকে বাকি টাকা ভেতরে দিতে হয়। সরাসরি কর্মকর্তারা ঘুষ নেয় না। এই মাধ্যমেই নেয়। নাহলে কাগজে একটা না একটা ভুল ধরবেই। আর দিনের পর দিন ঘুরাবে। ১৫০০ টাকা দিলে শুধু এনআইডি কার্ড থাকলেই পাসপোর্ট হয়ে যাবে। আমি দুইবার গিয়েছি। একবার আমার জন্য একবার আমার ছোট ভাইয়ের জন্য। একই অভিজ্ঞতা।

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

নামজারী, জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ।

ফ্ল্যাট এর নামজারীর জন্য সরকারি খরচ ছাড়া অতিরিক্ত ৳৬০০০০ দাবি করেছেন মিরপুরের দায়িত্বপ্রাপ্ত।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ লাইসেন্স করার জন্য সরজমিনে ভেরিফিকেশন করতে আসছিলো চা নাস্তার কথা বলে সে হাদিয়া চাইলো আমার কাছ থেকে আপনি হুজুর মানুষ আপনার কাছ থেকে হাদিয়া চাই একবার সে ভুল ইনফরমেশন দিয়েছে দেন আবার সে দুইবার একবার ১৫০০ একবার এক হাজার দুই বারে সে ঘুষ নিছে

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

NOC

NOC এর জন‍্য নির্ধারিত ফি দশ হাজার টাকা জমা দেই। এরপর এক্সট্রা টাকা দাবি করা হয়। প্রায় দেড় মাস ফাইল আটকে রাখার পর আমি আরো পাঁচ হাজার টাকা দিয়ে NOC নিতে বাধ‍্য হই।

BOGURA, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

দাগ নম্বর দেখতেও টাকা লাগে, পর্চা নম্বর দেখতেও টাকা লাগে।

টাকা ছাড়া দেখানো যাবে না, যে দলিল কবে হয়েছে।

গোবিন্দগঞ্জ,গাইবান্ধা, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬৫.০ হাজার

নাম পত্তন

নাম: —, গ্রাম: হরিশপুর, ইউনিয়ন: জোড়াদাহ, থানা: হরিণাকুন্ডু, ঝিনাইদহ। জোড়াদাহ ভুমি অফিস থেকে ঘুষ নিয়েই নাম পত্তন করান বর্তমানে সবাই। আমাদের ইউনিয়ন ভুমি অফিসে প্রচুর অর্থ লেনদেন হয় গোপনে।

গ্রাম:হরিশপুর, ভুমি অফিস: জোড়াদাহ, ঝিনাইদহ।, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

BMET clearance

Officer asked computer operators to take money from me 10000 to clear BMET clearance. If not he said I can’t fly also can’t clear immigration even though government declared no need to pay any fee to get BMET clearance. Those big officer and small officer all eat Ghush but different way of eating only.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করার জন্য। সকল বৈধ কাগজ থাকা সত্ত্বেও জমি খারিজের জন্য ৭০০০ টাকা চেয়েছে কিন্তু এটার সরকারি ফি ১১৭০ টাকা।

মোহনগঞ্জ, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

সবকিছু ঠিক থাকার পরও আমার ও আমার আম্মুর পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকা চেয়েছিল। ১৫০০ (১০০০+৫০০) দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করি ।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

গাড়ি তে নাকি টিন্ড করা আসে।

সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার সময় রংপুর হাইওয়ে তে আমাকে থামায় আমার কার এ নাকি টিন্ড করা আসে । কিন্তু গাড়ি টি জাপান থেকে ওয় ভাবে আসছে গ্লাস টা ডিপ কালার এর কোনও টিন্ড করা না । তাই মামলা দিবে নাইলে সাইড এই নিয়া বলে ২০০০ টাকা দিলে হবে। আমি টাকা দে নাই। পরে বলে চা খাওয়ার কিছু টাকা দিয়ে যান স্যার।

রংপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৮.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করতে মনসুরাবাদ পাসপোর্ট অফিসে গেলাম ফর্ম আর সব ডকুমেন্ট সাথে পিনাপ করে নিয়ে। কিন্তু সব ঠিক থাকার পরও জমা নেয় নি । পরে পাশেই ৮৫০০টাকা দিয়ে দালাল ধরি। ও ফর্মে একটা চিহ্ন দিয়ে দিল। একটু পরেই আগের রিজেক্ট করা সেইম ফর্ম জমা নিয়ে নিলো কতো সুন্দর করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

সমবায় স‌মি‌তির বা‌ষিক অ‌ডিট

এক‌টি সমবায় স‌মি‌তির অ‌ডিট কাজ কর‌তে অ‌ডিট অ‌ফিসার উক্ত টাকা দাবী ক‌রেন।

‌সি‌লেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য