সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New Passport

Nije Online a application kore Passport office a jai Photo and finger er jonno. Kinto Passport e Nijer barir name dey nai bole reject kore dise. Othocho Barir name deya optional and amar certificate and sob kisur sathe sync rakhte esb deya hoy nai. Othocho pasei oneker passport nicchilo, pore dalal er maddhome 1500tk deyate kono question porjonto kore ni. Passport office manei ritimoto hoyranir ekta jayga. Police k j janabo police o ei chokrer moddhe kaj kore.

Cumilla, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

শিক্ষক হিসেবে যেকোনো প্রতিষ্ঠান প্রধানের কাছে রেজ্যুলেশন নিতে

নতুন এম্পিও ভুক্তিতে/উচ্চতর স্কেল/বকেয়া বেতনের আবেদনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির রেজ্যুলিউশন নিতে ৫০০০/- টাকা দাবি করা হয়,না দেয়ায় আজ ৫ মাসেও আবেদন করতে পারি নি৷

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খাজনা

খাজনা ফি ৬১৭টাকা হয়েছিলো, দাবি করেছিলো ৮০০০,আমি বাধ্য হয়ে পরিশোধ করেছিলাম!

চুয়াডাঙ্গা, দামুড়হুদা, কুড়ুলগাছি, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

নামজারির আবেদন করেছিলাম। ওয়ারিশান সম্পত্তি কোন ধরনের ডকুমেন্টারি লেপ্সেস ছিল না। এর পরেও ইউনিয়ন ভূমি অফিশে ৪০০০, উপজেলা ভূমি অফিশে ৪০০০ মোট আট হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। যেথানে সরকারি ফি মাত্র ১১৫০

কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সার্টিফিকেট তোলার জন্য ২০০ টাকা করে নেওয়া হয়।

পাকেরহাট রহাট সরকারি কলেজে যেকোনো কাগজপত্র। যেমন সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি তোলার জন্য বাধ্যতামূলক ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০০ টাকার কোন রশিদ চাইলে তারা দেয় না। সো এটা বেআইনিভাবে নেওয়া হচ্ছে।

পাকেরহাট, খানসামা, দিনাজপুর।, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Psc certificates correction

আমি পিএসসি সনদ কারেকশনের জন্য উপজেলা সংশ্লিষ্ট অফিসে গেলে সেখান থেকে অফিসার কেউ ই আমাকে সাহায্য করেন নি বরং তারা তাদের পিয়নের শরনাপন্ন হতে বলেন। পিয়ন ৭ ঘাটের পানির মতো প্রসেস টা জটিল করে এবং তা সহজ করার জন্য ১৫০০ টাকা দাবি করে। চাকরির ব্যাস্ততায় দৌড় ঝাপের সুযোগ না থাকায় আমি তা দেই। ১০ মিনিটেই সংশোধনের বিপরীতে নতুন সনদ হাজির

Munshiganj, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নতুন জমি কিনেছিলাম । কিনার পর নামজারি করতে গেলে বলে ১৫০০০ টাকা লাগবে । আমি জানি যে সরকারি ফি ১১৭০ টাকা ।ভেবেছিলাম হয়তো কত আর লাগবে ৩-৪ হাজার টাকা হয়তো । শেষ মেশ ১৩ হাজার টাকায় করাইতে হইছে । কি একটা জুলুম চিন্তা করেন । অনলাইন করে , এখন হয়রানি আরো বেশি

গাজীপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.৫ হাজার

ফায়ার লাইসেন্স

আগে লাইসেন্স রিনিউ করতে ফি লাগত সরকারি ফি ৫০০ টাকা+ ঘুষ ৩০০০ টাকা। কিন্তু এই বছর লাইসেন্স এর উপর সরকারী ফি বসিয়েছে অতিরিক্ত ১৫০০০ টাকা আর ঘুষ দাবি করছে ১০০০০ টাকা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিন সার্টিফিকেট

বিন সার্টিফিকেট অনলাইনে আবেদন করে, এপ্রুভ হয়েছে কিনা অথবা কবে হবে জানার জন্য কাস্টমস, এক্সাইজ অ ভ্যাটের অফিসে গিয়েছিলাম, একজন নিজ উদ্যোগে জিজ্ঞেস করতেছে কি কাজ? তখন বললাম,বলতেছে করে দেয়া যাবে, ২০০০ টাকা লাগবে। আমি সরাসরি প্রত্যাখ্যান করি, তিনজন এর ডেস্ক এ যেয়ে এপ্রুভ করাই।

মিরপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫

ট্রেনের টিকেট ক্রয়

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলের টিকিট মূল্য ১৪৫ টাকা। যেহেতু ঐ স্টেশন থেকে অনলাইনে টিকিট পাওয়া দুষ্কর, অধিকাংশ স্ট্যান্ডিং টিকেট কাটতে হয়। প্রতি টিকেটে কাউন্টারে ৫টাকা বেশি নেয়া হয়। টাকার অংকে সেটা প্রতি টিকেটে ৫ টাকা হলেও মাস শেষে লাখ টাকার উপরে হয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসীব করুক!

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮৬.০ হাজার

জমি রেস্টেরি + খাজনা সহ সব কিছুই

ভূমি অফিসে যাওয়ায় আগে দলিল লিখা সহ রেস্টেরি করার জন্য মহুরি বা দায়িত্বে যে থাকেন সেই লোক অতিরিক্ত চার্জ কাটে এবং কি ১১৭০ টাকা খাজনা দিলেও তার বাঁজনা আদায় করে ৬০০০ টাকা, বিঘা প্রতি, এভাবে চলছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, অতিরিক্ত টাকা ছাড়া কেউ কাজ করে দিবে না পুরো টাই সিন্ডিকেট এর হাতে একে অপরের সাথে মিলে কাজ করে সবাই গ্রুপ তৈরি করেছে।

কুষ্টিয়া, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৮.০ হাজার

Card printing pending 2 Years

আমার বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স "BRTA approval Completed" 8/9/2024 হয়. আজ ২৩/০৮/ট২৬ এখন পযন্ত কার্ডের কোনো খবর নাই. ১৮০০০ টাকা দিলে কার্ড Address send করে দিবে.

noakhali, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport

পাসপোর্ট এর সকল কাগজ ঠিক থাকার পরে ও বাহানা করে বাতিল করা হয়, পরে অফিস থেকে বের হইবার সময় বাহিরে দায়িত্বরত কিছু পুলিশ আমাকে ডেকে পাশে নিয়ে বলে এইগুলো কোনো ব্যাপার ই না ১৫০০৳ দিলে তোমার কোনো লাইনে ও দারাতে হবে না সোজা গিয়ে ছবি তুলবা ও fingerprint দিয়ে চলে আসবা। আমার দেখা মতে ১০ জনের ভিতরে ৭-৮ জন ই সেইম সিস্টেম এ হয়রানি হচ্ছে।

গোপালগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪৫.০ হাজার

Modification Permission

আমার গাড়ির চাকার সাইজ এবং কালার পরিবর্তন করার জন্য এই প্যাকেজ। সরকারি ফি ৩৬০০ টাকা, কিন্তু কাজ হয়না। অপরদিকে গাড়ি নিচু হওয়ায় বড় চাকা লাগিয়ে চালানো লাগে। পুলিশের কাছে অলরেডি ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। কয়েকবার কেসের টাকা দিয়ে পরে দালাল ধরে ঘরে বসে সব ঘুষ দিয়ে আইন অনুযায়ী গাড়ি চালাচ্ছি!

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মামলা

বাইক নিয়ে ধরা খাওয়ার পর মামলা হয়েছে, গাড়ী র কোন কাগজ নেই, ৬ হাজার টাকায় মামলা প্রত্যাহার, গাড়ী আমি চালাই

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য