সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ

মৎস্য ও মৎস্যপন্য রপ্তানিতে নন-প্যাকার লাইসেন্স করতে হয়। ২০২৫ সাল পর্যন্ত ঘুষ দেওয়া লাগত প্রতিটি লাইসেন্স এর জন্য ২০০০টাকা। ২০২৬ এ এসে নতুন ঘুষ এর চার্ট অনুযায়ী প্রতি লাইসেন্স এ ঘুষ দেয়া লাগে ৫০০০০ টাকা। অফিসার — ও —র জন্য ছোট উদ্যোক্তারা এক্সপোর্ট করতে পারছে না ফলে দেশ রেমিটেন্স বঞ্চিত হচ্ছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে CTL9JJ68
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মামলা

বাইক নিয়ে ধরা খাওয়ার পর মামলা হয়েছে, গাড়ী র কোন কাগজ নেই, ৬ হাজার টাকায় মামলা প্রত্যাহার, গাড়ী আমি চালাই

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে CTZYNGZB
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিন সার্টিফিকেট

বিন সার্টিফিকেট অনলাইনে আবেদন করে, এপ্রুভ হয়েছে কিনা অথবা কবে হবে জানার জন্য কাস্টমস, এক্সাইজ অ ভ্যাটের অফিসে গিয়েছিলাম, একজন নিজ উদ্যোগে জিজ্ঞেস করতেছে কি কাজ? তখন বললাম,বলতেছে করে দেয়া যাবে, ২০০০ টাকা লাগবে। আমি সরাসরি প্রত্যাখ্যান করি, তিনজন এর ডেস্ক এ যেয়ে এপ্রুভ করাই।

মিরপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKUSU82M
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সার্টিফিকেট তোলার জন্য ২০০ টাকা করে নেওয়া হয়।

পাকেরহাট রহাট সরকারি কলেজে যেকোনো কাগজপত্র। যেমন সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি তোলার জন্য বাধ্যতামূলক ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০০ টাকার কোন রশিদ চাইলে তারা দেয় না। সো এটা বেআইনিভাবে নেওয়া হচ্ছে।

পাকেরহাট, খানসামা, দিনাজপুর।, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RNLL3VVV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি করতে ভূমি অফিস কর্মকতা গ্রাহককে নানা ভূল এটা ওটা ভয় দেখিয়ে অফিসের বাহিরে আড়ালে নিয়ে টাকা নেয়।সাধারন মানুষ ভয় পেয়ে ও দরকারি তাই টাকা দেশ বাধ্য হয়ে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKQJTTTP
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

হিসাব শাখা

এরিয়া বিল হিসেবে ১ বছরের বিল এসেছে ৮০০০০ টাকা রংপুর হিসাব শাখা অর্থাৎ অডিটর চেয়েছে ৬০০০০ টাকা। ঘটনাটি রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর এক ইন্সট্রাক্টর এর।

রংপুর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RNSCAT2Q
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

ডেমরা অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ডের কর অঞ্চল ৮ এর উপর এরা পুরো অফিস সংঘবদ্ধভাবে জুলুম চালাচ্ছে। ২০২০ সালে এরা প্রথমে উচ্চ হারে হোল্ডিং ট্যাক্সের দাবি জানিয়ে যায়। কিন্তু অনুন্নত এলাকা বলে এখানে বাড়ির আয় ঢাকার অন্যান্য এলাকা হতে নেহাতই কম। এরা নিজেরাই প্রস্তাব দেয় প্রতি বাড়ি থেকে গড়ে ১০,০০০ টাকা খরচ দিলে এরা এই হোল্ডিংয়ের বিপরীতে দুইটি মামলা চালাবে। গ্রাহকরা নিজেরাও খরচ কমানোর মামলা ব্যক্তিগতভাবে করতে পারে এমনটাও দাবী করেছিল। সকল গ্রাহক এই টাকা দিতে বাধ্য হয়েছিল। প্রতি বাড়ির হোল্ডিং ট্যাক্স কমিয়ে লেখার জন্য কম করেও ১-১০ হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করেছে এরা। ৪০% কম করের বদলে যদিও তারা ২৫% কম কর ধরে। কর দিতে গেলে বিভিন্ন গোঁজামিল দিয়ে প্রচুর টাকা পকেটস্থ করে

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DK86GYWW
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারির জন্য

আমার একটা জমির নামজারির জন্য আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের এলাকার একজন দলিল লেখক এর কাছে তিনি আমাদের সবার মানে আমাদের এলাকার সব জমির যাবতীয় কাজ সেই দেখে আমি এটা দিয়েছি ডিসেম্বর ৩ ২০২৫ তারিখে আমি তার কাছে কাজটা করতে দেই প্রায় এক বছর হয়ে গেল আমার কাজটা করে দিতেছেনা আর বলতেছেন যে ২৫ হাজার টাকা লাগবে না হইলে ঝামেলা হবে তখন আমি কোন কিছু বুঝতে না পেরে টাকা পরিশোধ করে দেই

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKDZ7UP2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

দলিলের নকল

জমির নকল দলিল নেয়ার জন্য ৩০০০ টাকা দাবি করা হয়। কিন্তু সরকারি খরচ যেখানে ৮০০-১২০০ টাকা হয়ে থাকে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CT6AFVMP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

সকাল ৯ta থেকে ৫ta পর্যন্ত লাইন এ দাড়িয়ে কাগজ নেই এইটা নেই সেইটা নেই করছিল পরে দালাল ধরেছি আম্র কাগজ এর উপর একটা রিফেন্স এ স্টিকার দিয়ে ইমেল বসিয়ে দিয়েছিলো বাস সব কাগজ জমা নিয়ে বলল ফিঙ্গার প্রিন্ট দিন

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DK2ZPFZE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫০

জমির কাগজ তোলা

জমির প্রিন্ট পরচা তুলতে গিয়েছিলাম । বলে বিতরণের ডেট শেষ । এখন তুলতে গেলে 500 টাকা লাগবে। অথচ সরকারি ফি 140 টাকা । পরে অনেক জোরাজুরি করে 400 টাকায় মিটমাট করছি ।

বগুড়া, কালিতলা, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RJJ2VSGA
০ মন্তব্য