নাগরিকদের কণ্ঠস্বর

ঘুষের বিরুদ্ধে জনসচেতনতার একটি স্বাধীন, অলাভজনক প্ল্যাটফর্ম।

একটি অভিযোগ একটি ঘটনা। অনেক অভিযোগ একটি প্যাটার্ন।

সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ চাওয়া হয়েছে? এখানে ১৯,৭৮৪ জন নাগরিক ইতিমধ্যে তাদের অভিজ্ঞতা লিখে রেখেছেন। প্রতিটি রিপোর্ট একসাথে মিলে দেখিয়ে দেয় — কোথায়, কোন দপ্তরে, কত টাকার ঘুষ চাওয়া হচ্ছে।

মোট রিপোর্ট
১৯,৭৮৪
নাগরিকদের জমা দেওয়া
মোট টাকার অঙ্ক
৳৫৬৬.৮৩ কোটি
দাবি করা মোট ঘুষ
নিশ্চিতকরণ
১,৮৪,২৭৯
অন্য নাগরিকদের সমর্থন
দপ্তর
১৬
৮ টি বিভাগ জুড়ে

ঘুষের দাবির ফলাফল পূর্ণ বিশ্লেষণ →

ঘুষ দিয়েছি
১৩,৮৭৫
৭০.১%
ঘুষ দিইনি
৪,৬২৪
২৩.৪%
শুধু দাবি করেছে
১,২৮৫
৬.৫%

সবচেয়ে বেশি নিশ্চিত হওয়া রিপোর্ট

পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১৯৩ BRA9CLA5
০ মন্তব্য

প্যাটার্ন উপেক্ষা করা কঠিন হয়ে ওঠে।

প্রতিটি রিপোর্ট আলাদা একটি অভিযোগ; একসাথে এগুলো সম্ভাব্য দুর্নীতির প্রবণতা ও প্যাটার্ন বুঝতে সাহায্য করতে পারে।

শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫২.০ হাজার

অধিগ্রহণ সংক্রান্ত সেবা

হিলি বন্দর থেকে ঘোড়াঘাট রোড প্রশস্তকরণ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণ। কর্মকর্তা আমাদের কাছে টোটাল এমাউন্ট (১৩ লক্ষ ) এর ৪% (৫২ হাজার ) চেয়েছে , আমরা সেটা দিতে অপারগতা। তারপর ১০ হাজার টাকায় একটা সমঝোতা হয়েছে। আসলে কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরে ও টাকা ছাড়া উনারা ক্ষতিপূরণের চেক দেয় না। শুধু তাইনা ওখানের যে পিওন আছে তারা ২০০/৩০০ টাকা না দিলে কোনো ফাইল লেখেনা , ছাড়েনা।

দিনাজপুর ডিসি অফিস, রংপুর ৬ অক্টোবর ২০২৬ ৩০ বার দেখা হয়েছে RN3AG74M
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮০ লাখ

কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স

লাইসেন্স নবায়ন করতে তিন লক্ষ টাকা দাবী করা হয়। এক লক্ষ আশি হাজার টাকা পরিশোধ করি।

গুলশান, ঢাকা, ঢাকা ৬ অক্টোবর ২০২৬ ৩১ বার দেখা হয়েছে DKRYQJVC
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

আমি একটা ১২ শতাংশ জমি কাউলা করু,এখন নামজারি করতে হবে, নামজারি সরকারি খরচ ১১৭০ টাকা। ভূমি অফিসে গেলাম তারা বলল ৮ লাগবে।।

সুনামগঞ্জ তাহিরপুর, সিলেট ৫ অক্টোবর ২০২৬ ৩১ বার দেখা হয়েছে SY53UC6R
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০

ফরম পূরণ

অনার্সের ফরমপূরন বলেন ফরমপূরনের পরে এডমিট নিতে গেলে সকল ডিপার্টমেন্টের ক্লার্কদের ৫০-১০০ টাকা দিতে হবে।কিছু জিজ্ঞেস করলে বলে যাতায়াত খরচ। আরে ডিপার্টমেন্ট থেকে প্রশাসনিক ভবন ১ মিনিটে যাওয়া যায়। টাকা না দিলে বলে পরবর্তী বর্ষে প্রোমোট করবে না। ইনকোর্সে মার্ক কম দিবে। প্রাক্টিক্যালে ফেল করিয়ে দিবে। প্রতি বর্ষে ২৫+ শিক্ষার্থী আছে তাহলে চার বর্ষে ১০০+ শিক্ষার্থী তাদের থেকে প্রতি বারে এমন ভাবে টাকা নেয়া হয়।

পিরোজপুর, বরিশাল ৫ অক্টোবর ২০২৬ ৩০ বার দেখা হয়েছে BRG84E4V
০ মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.৫ হাজার

ড্রাইভিং

আমি যোগ্যতার ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স করব , কিন্তূ তারা বলছে টাকা ছাড়া পাশ করতে দিবে না ।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ৫ অক্টোবর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে RJSMFACC
০ মন্তব্য
সব ঘুষ রিপোর্ট দেখুন

সবচেয়ে বেশি অভিযোগ যেসব দপ্তরে

দপ্তর রিপোর্ট গড় ঘুষ প্রত্যাখ্যানের হার
১ অন্যান্য সরকারি দপ্তর ৬,৩৫৫ ৳৪.০৪ লাখ ২৫.৭%
২ ভূমি অফিস ৪,৩০৩ ৳২.৩৫ লাখ ২৭.০%
৩ পাসপোর্ট অফিস ২,২৬১ ৳৮৮.৫ হাজার ১৭.৫%
৪ বিআরটিএ ১,৪০৭ ৳১.৫১ লাখ ২০.০%
৫ শিক্ষা অফিস ১,১২০ ৳১.৮৮ লাখ ২২.১%
৬ সিটি কর্পোরেশন ৮৫০ ৳৪.২৩ লাখ ২০.৬%

কেন Ghush.xyz?

রিপোর্ট করুন

ঘুষ বা দুর্নীতির অভিজ্ঞতা সম্পর্কে রিপোর্ট করুন।

রিপোর্ট করুন

খুঁজে দেখুন

পাবলিক রিপোর্টগুলো খুঁজে দেখুন।

রিপোর্ট দেখুন

প্যাটার্ন চিনুন

রিপোর্টের মাধ্যমে সম্ভাব্য প্রবণতা ও প্যাটার্ন সম্পর্কে জানুন।

বিশ্লেষণ দেখুন

সচেতনতা ছড়ান

তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরি করুন।

তথ্য ছড়িয়ে দিন

Ghush.xyz সম্পর্কে

Ghush.xyz একটি স্বাধীন, অলাভজনক জনসচেতনতামূলক উদ্যোগ।

আমাদের লক্ষ্য হলো ঘুষ ও দুর্নীতির অভিযোগগুলোকে একটি উন্মুক্ত পাবলিক লেজারে সংরক্ষণ করা, যাতে মানুষ তথ্য দেখতে পারে, সম্ভাব্য প্যাটার্ন সম্পর্কে সচেতন হতে পারে এবং জবাবদিহিতার বিষয়ে আলোচনা তৈরি হয়।