পেনশন সংক্রান্ত কাজ
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
RNJN97G4
আমার বাবার অনবসর জনিত কারনে (ই এল পি সি) সংগ্রহের আবেদন করলে হিসাবরক্ষণ অফিসের অডিটর ১১০০০ টাকা দাবি করেন, বাধ্য হয়ে আমি তা প্রদান করি। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবসরভাতা ও পেনশন মঞ্জুর হলে একই ব্যাক্তি এককালীন অবসরভাতার বিল করিয়ে দেয়ার জন্য প্রতি লাখে ১ হাজার টাকা দাবি করেন। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ২১ লাখ টাকার বিপরীতে ২১০০০ টাকা ঘুষ দিয়েছি। এবং তার এক দিন পরেই বিল হায়ে পেয়েছি।
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।
ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।
বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।
Comments 0
No comments yet. Be the first.